07
May
করোনা সংক্রমণের উৎপত্তিস্থল চিন। চলতি বছরের শুরু থেকেই ফের করোনা গ্রাস করেছে বিশ্বের বৃহত্তম জনবহুল দেশ চিনকে। যদিও এই চিনই করোনার আঁতুড়ঘর এবং এক সময় চিনের উহান প্রদেশ থেকেই করোনার ভাইরাস ছড়িয়ে বিশ্বব্যাপী মহামারী পরিস্থিতি তৈরি করেছে, তবে করোনার দ্বিতীয় এবং তৃতীয় ঢেউয়ের সময় চিনকে সেইভাবে ক্ষতিগ্রস্ত হতে দেখা যায়নি। তবে ছবিটা পাল্টেছে ২০২২ সাল পড়তেই। করোনার রাজধানী বেজিং, হংকংসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর এবং প্রদেশ এই মুহূর্তে পুনরায় করোনার গ্রাসে। এর মধ্যে সবথেকে খারাপ পরিস্থিতি সাংহাইয়ের। জানা যাচ্ছে, সাংহাইতে প্রত্যেক দুজন মানুষের মধ্যে একজন করে করোনা আক্রান্ত। আর তাই এই প্রদেশের সঙ্গে বাইরের সমস্ত এলাকার যাতায়াত এবং যোগাযোগ বন্ধ করে দিয়েছে চিন সরকার। এখানেই শেষ নয় জানা যাচ্ছে সাংহাইয়ের…
