04
May
টেলিকম পলিসি, গভর্ন্যান্স ও রেগুলেশনের ক্ষেত্রে গবেষণাগত পরামর্শ ও নীতি নির্ধারণে সহযোগিতা এবং ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের সাফল্যের লক্ষ্যে ভোডাফোন আইডিয়া লিমিটেড (‘ভি’) সহযোগিতার বন্ধনে আবদ্ধ হল ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশন্স-এর (‘আইসিআরআইইআর’) সঙ্গে। এর উদ্দেশ্য হল একটি টেলিকম সেন্টার অফ এক্সেলেন্স (সিওই) গড়ে তোলা, যার নাম হবে ইনভিসিটি (InViCT) অর্থাৎ ‘আইসিআরআইইআর অ্যান্ড ভোডাফোন আইডিয়া সেন্টার ফর টেলিকম’। সম্প্রতি নতুন দিল্লিতে আইসিআরআইইআর-এর ডিরেক্টর ও সিইও ড. দীপক মিশ্র ও ভোডাফোন আইডিয়া লিমিটেডের চিফ রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মি. পি বালাজীর মধ্যে একটি ‘মউ’ স্বাক্ষরিত হয়েছে। গভর্নমেন্ট, অ্যাকাডেমিয়া ও ইন্ডাস্ট্রির সংশ্লিষ্ট সকলকে একত্রিত করে একটি কমন প্লাটফর্মে নিয়ে…
