Blog

সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের জন্য বার্তা প্রধানমন্ত্রীর

সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের জন্য বার্তা প্রধানমন্ত্রীর

পুরো ঘোষণা অনুযায়ী আজ অনুষ্ঠিত হচ্ছে সেমিনার। সুপ্রিম কোর্টের বিচারপতি এবং বিভিন্ন রাজ্যের হাইকোর্টের বিচারপতিদের একটি সেমিনার আয়োজিত হয়েছে আজ। সেখানেই উপস্থিত সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা। প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানেই ভাষণের মাধ্যমে তিনি সকল মুখ্যমন্ত্রীদের আরও সংবেদনশীল হওয়ার বার্তা দিলেন। একই সঙ্গে অপ্রাসঙ্গিক আইন বাতিল পক্ষে সওয়াল করলেন নমো। দিল্লির বিজ্ঞান ভবনে এদিনের এই সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এর আগেও এই ধরণের সেমিনার হয়েছে এবং তা থেকে দেশ অনেক নতুন কিছু পেয়েছে। আজ এমন একটা সময় এই সেমিনার হচ্ছে যেখান থেকেও দেশবাসী অনেক কিছু পাওয়ার আশায়। এই প্রসঙ্গেই কথা বলতে গিয়ে তাঁর বার্তা, সব মুখ্যমন্ত্রীদের সংবেদনশীল…
Read More
স্বাথ্য ব্যবস্থাকে মজবুত করতে বড় ঘাষণা মুখ্যমন্ত্রীর

স্বাথ্য ব্যবস্থাকে মজবুত করতে বড় ঘাষণা মুখ্যমন্ত্রীর

করোনা সংক্রমণ পরিস্থিতি খারাপ হয়েছে রয়েছে রাজ্যের রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো৷ এই স্বাস্থ্য আরও মজবুত করতে তৎপর রাজ্য সরকার৷ ব্লক থেকে শহর, প্রাথমিক স্তরেও সর্বত্র উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বড় ঘোষণা করল স্বাস্থ্য দফতর৷ স্বাস্থ্য পরিষেবায় ১১ হাজারেরও বেশি পদে চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগের নির্দেশিকা জারি করা হল৷ রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে নিয়োগ সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। ওই নির্দেশিকা মোতাবেক, পঞ্চদশ অর্থ কমিশনে স্বাস্থ্য ক্ষেত্রে বরাদ্দ অনুযায়ী এই নিয়োগ করা হচ্ছে। মোট ১১ হাজার ৫২১টি পদে স্বাস্থ্যকর্মী নিয়োগ হবে। শুধু চিকিৎসক বা নার্স পদেই নয়, নিয়োগ হবে মহামারি বিশেষজ্ঞ, করণিক, ল্যাব টেকনিশিয়ান, সাফাইকর্মী পদেও৷ নির্দেশিকায়…
Read More
টাটা মোটরসের ইলেকট্রিক এসইউভি কনসেপ্ট – CURVV

টাটা মোটরসের ইলেকট্রিক এসইউভি কনসেপ্ট – CURVV

টাটা মোটরস তার ইলেকট্রিক এসইউভি কনসেপ্ট - CURVV প্রদর্শন করেছে৷ কনসেপ্ট CURVV হল টাটা মোটরস-এর আধুনিক এসইউভি টাইপোলজির উপস্থাপনা। এই ধারণাটি ভারতকে একটি অনন্য এবং স্পোর্টি কুপ বডি শৈলীর সাথে পরিচয় করিয়ে দেবে যা অতীতে শুধুমাত্র উচ্চ বিলাসবহুল বিভাগেই প্রচলিত ছিল। টাটা মোটরস ভারতীয় এসইউভি বাজারে অগ্রগামী হয়েছে, ভারতের জন্য পণ্য তৈরি করার সময় সর্বদা প্রযুক্তি এবং উদ্ভাবনের সীমারেখা ঠেলে দেয়। এর আকর্ষণীয় সিলুয়েট এবং এর গতিশীল অনুপাত, ডিজাইনের পার্থক্য এবং প্রশস্ত অভ্যন্তরীণ একটি এসইউভি তৈরি করে যা একটি শক্তিশালী চরিত্র প্রকাশ করে এবং অনায়াসে মার্জিত হয়। জেনারেশন ২ ইভি আর্কিটেকচার হবে উন্নত, নমনীয় এবং মাল্টি-পাওয়ারট্রেন বিকল্পগুলি অফার করতে সক্ষম।…
Read More
বদলাতে চলেছে ভর্তির নিয়মনীতি

বদলাতে চলেছে ভর্তির নিয়মনীতি

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার আগেই বড়ো ঘোষণা। রাজ্যে রাজ্যে বদল আসছে শিক্ষাক্ষেত্রে। রাজ্যের কলেজগুলিতে স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে নিয়মের বড়সড় বদল আসতে চলেছে৷ এবার থেকে স্নাতক স্তরে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে কেন্দ্রীয় ভাবে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলিকে নিজস্ব কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিকাশ ভবন সূত্রের খবর, এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই বিষয়ে আগামী সপ্তাহেই সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনায় বসতে চলেছে উচ্চশিক্ষা দফতর। বিকাশ ভবন সূত্রে খবর, বিশ্ববিদ্যালয়গুলির নিজস্ব কেন্দ্রীয় পোর্টাল থেকেই সংশ্লেষ্ট বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সকল কলেজে ভর্তির যাবতীয় তথ্য পাবেন পড়ুয়ারা৷ ওই পোর্টালে গিয়ে পড়ুয়াদের ওই বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজে ভর্তির আবেদন জানাতে পারবেন। কিন্তু…
Read More
লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, আতঙ্ক বাড়াচ্ছে এই ৫’রাজ্য

লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, আতঙ্ক বাড়াচ্ছে এই ৫’রাজ্য

দেশজুড়েআবারও লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় গোটা দেশে করোনায় ৩,৬৮৮ জন মানুষ আক্রান্ত হয়েছেন। এক ধাক্কায় প্রায় তিন হাজারের বেশি মানুষ আক্রান্ত হওয়াতে দেশে মোট সংক্রমণের সংখ্যা বেড়ে হল- ৪,৩০,৭৫,৮৬৪। পাশাপাশি দেশে মৃতের সংখ্যাও জানানো হয়েছে। তথ্য বলছে, গত ২৪ ঘন্টায় গোটা দেশে ৫০জনের মৃত্যু হয়েছে। আর এরপরেই মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫,২৩,৮০৩। উল্লেখ্য, গত তিনদিন ধরে লাগাতার দৈনিক সংক্রমণ তিন হাজারের উপরে থাকায় এক সপ্তাহের মধ্যেই দেশে করোনা সংক্রমণের সংখ্যা ১৮ হাজার বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ক্রমশ দেশে সক্রিয় রোগীর সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘন্টায় ৮০০ এরও বেশি সক্রিয়…
Read More
বড় আশ্বাস পেল ভারতীয় পড়ুয়ারা

বড় আশ্বাস পেল ভারতীয় পড়ুয়ারা

বিগত দু বছরে গোটা বিশ্ব তান্ডব চালিয়েছে করোনা সংক্রমণ। এই করোনা মহামারীর জেরে অনেক ভারতীয় পড়ুয়া চিন থেকে দেশে ফিরতে বাধ্য হয়েছিলেন। এবার তাঁরা ফের চিনে ফিরে গিয়ে পড়াশোনা শেষ করতে পারবেন বলে চিনে ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে। বেজিংয়ে ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, চিনা প্রশাসন ভারতীয়দের ফেরানোর বিষয়ে আলোচনা শুরু করেছে। খুব শীঘ্রই এই বিষয়ে বেজিং সিদ্ধান্ত নেবে বলে ভারতীয় দূতাবাসের তরফে আশা প্রকাশ করা হয়েছে। সূত্রের খবর, ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই বিষয়ে উদ্যোগ নেন। তারপরেই ভারতীয় পড়ুয়ারা চিনে গিয়ে নিজেদের কোর্স শেষ করার আশা দেখতে পান। করোনা মহামারীর পর ভারত সহ বেশ কয়েকটি দেশের পড়ুয়াদের চিনে ঢোকার…
Read More
রেলের তরফে নতুন বিজ্ঞপ্তি

রেলের তরফে নতুন বিজ্ঞপ্তি

নাজেহাল করা গরমে পুড়ছে সাধারণ মানুষ। দাবদাহে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। তারমধ্যেই মুম্বইবাসীদের জন্য সুখবর। জানা গিয়েছে, মুম্বইয়ে শীততাপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেনের যাত্রীদের ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে। এই খবর নিঃসন্দেহে মুম্বইয়ের শীততাপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেনের যাত্রীদের স্বস্তি দেবে। রেল প্রতিমন্ত্রী রাওসাহেব ডানবে শুক্রবার বইকুল্লা রেলস্টেশনের সংস্কারের পর সূচনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানেই তিনি মুম্বইয়ের শীততাপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেনের ভাড়া কমানোর ঘোষণা করেন। জানা গিয়েছে, সেন্ট্রাল ও ওয়েস্টার্ন রেলওয়েতে এসি লোকাল ট্রেনের পরিবর্তিত ভাড়া কার্যকর হবে। যেমন, চার্জগেট থেকে বিরার পর্যন্ত এসি লোকাল ট্রেনের ভাড়া ২১০ টাকা। তা কমে ১০৫ টাকা হবে। চার্চগেট থেকে বান্দ্রা পর্যন্ত ভাড়া ৯০ টাকা। তা…
Read More
অনধিকার কাজের জন্য গাড়ি বাজেয়াপ্ত করা হতে পারে অনুব্রতর

অনধিকার কাজের জন্য গাড়ি বাজেয়াপ্ত করা হতে পারে অনুব্রতর

সম্প্রতি অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এই সময় তৃণমূলের শাসকদলের একজন নেতা কী করে গাড়িতে লালবাতি জ্বালিয়ে কী করে বীরভূম থেকে কলকাতা আসতে পারেন? এই অভিযোগ নিয়ে বিজেপির এক আইনজীবী হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন। হাইকোর্টে জনস্বার্থ মামলা হওয়ার পরেই অস্বস্তিতে তৃণমূল। অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়াল না তৃণমূল। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, অনুব্রত মণ্ডলের গাড়িতে লাল বাতি লাগানোর অধিকার নেই। ওটা খুলে নেওয়া হবে বলে তিনি মন্তব্য করা হয়েছে। ফিরহাদ হাকিম বলেন, কারা লালবাতি বা নীল বাতি লাগানো গাড়িতে চড়তে পারেন, তার একটা তালিকা করা হয়েছে। সেই তালিকার বাইরে কেউ নিজেদের গাড়িতে লাল বাতি বা নীল বাতি লাগাতে পারবেন না। এই…
Read More
এক ধাক্কায় অনেকটা বাড়লো রাজ্যের সংক্রমনের সংখ্যা

এক ধাক্কায় অনেকটা বাড়লো রাজ্যের সংক্রমনের সংখ্যা

বিগত বেশ কিছুদিন ধরে স্বস্তিতেই ছিল রাজ্যের সংক্রমনের সংখ্যা। কিন্তু আজ এক লাফে বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। এদিন ৫০-এর ওপরে রাজ্যের সংক্রামিত। এদিকে আজও কারও মৃত্যু হয়নি বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট ০.৪৩ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫২ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ১৮ হাজার ২০৫ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ এক জনেরও মৃত্যু হয়নি রাজ্যে। যা বাংলাবাসীর জন্য বিরাট সুখবর। মোট মৃত্যু হয়েছে…
Read More
ছোটদের জন্য ছাড়পত্র পেলো আরো এক টিকা

ছোটদের জন্য ছাড়পত্র পেলো আরো এক টিকা

ধীরে ধীরে আবার বাড়ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার কোভিড ১৯ ভ্যাকসিন 'কোভোভ্যাক্স' এবার অনুমোদন পেয়ে গেল। ১২ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে এই টিকা ব্যবহার করা যাবে। এই টিকাকে অনুমোদন দিয়েছে ন্যাশানাল টেকনিকাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশন বা এনটিএজিআই। গত মাসে দেশের কেন্দ্রীয় ড্রাগ অথরিটির বিশেষজ্ঞদের একটি প্যানেল 'কোভোভ্যাক্স'কে ১২ থেকে ১৭ বছর বয়সীদের জন্য জরুরী ভিত্তিতে অনুমোদন দিয়েছিল। এবার এনটিএজিআই-ও দিয়ে দিল। এখন প্রশ্ন হল কত দামে পাওয়া যাবে এই ভ্যাকসিন? সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তরফে জানান হয়েছে, বেসরকারি ক্ষেত্রে এই টিকার দাম হবে ২২৫ টাকা। যদিও পড়ে এটির দাম কমতে পারে কারণ এখনও পর্যন্ত এই…
Read More
মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন কেজরিওয়াল

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন কেজরিওয়াল

পূর্ব পরিকল্পনা অনুযায়ী গতকাল শুক্রবারই দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের বিচারপতি এবং বিভিন্ন রাজ্যের হাইকোর্টের বিচারপতিদের একটি সেমিনার আয়োজিত হচ্ছে, সেখানেই যোগ দেবেন তিনি। তবে দিল্লি যাওয়ার সঙ্গে সঙ্গে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে নেত্রীর বাসভবনে তাঁর সঙ্গে দেখা করতে আসেন তিনি। এরপরেই সকলের একটাই প্রশ্ন, কী নিয়ে আলোচনা হল তাঁদের দু'জনের মধ্যে? বিরোধীদের একত্রে আসার বার্তা অনেক আগে থেকেই দিয়েছেন মমতা। কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি তথা তাঁর দল সবথেকে বেশি বিরোধিতা করেছে কংগ্রেসের। কিন্তু জাতীয় রাজনীতিতে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তৃণমূল নেত্রীর বরাবরই সুসম্পর্ক। রাজনৈতিক লড়াই যাই হোক না কেন, সেই সম্পর্ক বজায়…
Read More
আজ থেকে বৃষ্টির সম্ভবনা দক্ষিণবঙ্গে

আজ থেকে বৃষ্টির সম্ভবনা দক্ষিণবঙ্গে

কলকাতায় বৃষ্টির দেখা নেই বিগত একমাসের বেশি সময় ধরে। বেশ কয়েকবার বৃষ্টির পূর্বাভাষ থাকলেও, আদতে মাটি ভেজেনি দক্ষিণবঙ্গের। গরম যেন কিছুতেই কমছেনা দক্ষিণবঙ্গে। তারমধ্যেই কিছুটা স্বস্তি দিয়ে বীরভূমের দুই জায়গাতে প্রবল ঝড়বৃষ্টি দেখতে পাওয়া যায়। শুক্রবার দুপুরের দিকে বীরভূমের দুবরাজপুরে প্রবল ঝড় ও শিউড়িতে স্বস্তির বৃষ্টি হয়। যার জেরে বীরভূমের দুই জায়গায় মানুষ সাময়িক স্বস্তিতে। এছাড়া বাঁকুড়া, দুই বর্ধমানে বৃষ্টি হয়। উত্তর ২৪ পরগনার কিছু জায়গাতে হালকা বৃষ্টিপাত হয়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে আগেই জানানো হয়েছিল, শুক্রবার মুর্শিদাবাদ ও বীরভূমের বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই পূর্বাভাস অনুযায়ী বীরভূমে স্বস্তির বৃষ্টি দেখা গিয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গের বাকি জেলাতে কবে থেকে…
Read More
আগামী নির্বাচনে তার স্থান নিয়ে বাড়ছে জল্পনা

আগামী নির্বাচনে তার স্থান নিয়ে বাড়ছে জল্পনা

জল্পনা তুঙ্গে আগামী নির্বাচন নিয়ে৷ ভোট কুশলী প্রশান্ত কিশোরের কংগ্রেস যোগ নিয়ে শোরগোল বেঁধেছিল রাজনৈতিক মহলে৷ দীর্ঘ জল্পনার পর তাতে অবশ্য জল ঢেলেছেন তিনি নিজেই৷ এরই মধ্যে বৃহস্পতিবার একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে পিকে বলেন, কংগ্রেসের পুনরুজ্জীবন কংগ্রেস নিজেই করতে পারবে, এর জন্য প্রশান্ত কিশোরকে দরকার নেই৷ তিনি আরও বলেন, কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে হাইকমান্ডের সঙ্গে তাঁর একাধিকবার  বৈঠক হয়েছে। বহু বিষয়ে তাঁরা ঐকমতও হয়েছেন। কিন্তু কংগ্রেসে অনেক বড় বড় নেতা আছেন। তাঁরাই দলের হৃত গৌরব ফিরিয়ে আনতে পারবেন৷ তবে প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগ না দেওয়ার কারণ নিয়ে শুরু হয়েছে জল্পনা৷ কেসিআর ঘনিষ্ঠতাই কি এর জন্য দায়ি? শুরু হয়েছে চর্চা চলছে। এই অবস্থায় প্রশান্তের মন্তব্য কংগ্রেস নেতৃত্ব নিয়ে বিতর্ক আরও উস্কে দিতে…
Read More
কোভিডের নতুন রূপে এখনো কম সংক্রমিত হয়েছে ভারতে

কোভিডের নতুন রূপে এখনো কম সংক্রমিত হয়েছে ভারতে

বিগতো কদিন নিম্নমুখী ছিলো সংক্রমনের সংখ্যা। কিন্তু এবার ধীরে ধীরে বাড়ছে সংক্রমনের সংখ্যা। আবার বাড়ছে চিন্তা বিগত কদিনের সংক্রমণের সংখ্যা নিয়ে। বিগত কয়েক সপ্তাহে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশে তাতে আশঙ্কা করা হচ্ছে যে খুব তাড়াতাড়ি করোনা চতুর্থ ঢেউ আসবে। একাধিক গবেষণায় এও দাবি করা হয়েছে যে, আগামী জুন-জুলাই মাসেই ভারতে আছড়ে পড়বে কোভিডের নতুন ঢেউ। সেই নিয়ে আতঙ্ক বহাল এখনও। কিন্তু সম্প্রতি এক নতুন রিপোর্টে দাবি করা হয়েছে যে, করোনার যে নয়া রূপ অর্থাৎ ওমিক্রন এই চতুর্থ ঢেউ আনবে বলে মনে করা হচ্ছে তার বাড়বাড়ন্ত বেশি হবে না ভারতে। আসলে ওমিক্রনের দুটি রূপের মিশ্রণ নিয়ে ভয় ছিল, যাকে হাইব্রিড…
Read More