29
Apr
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামে সাতটি ক্যান্সার চিকিৎসা কেন্দ্র উদ্বোধন করেছেন। রাজ্যে এরকম আরও সাতটি কেন্দ্র গড়ার জন্য তিনি ভিত্তিপ্রস্তর স্থাপণ করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আসামের রাজ্যপাল প্রফেসর জগদীশ মুখি, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল, জলপথ ও আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, আসামের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী কেশব মহান্ত, কেন্দ্রীয় পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং শ্রম ও কর্মসংস্থান দফতরের রাষ্ট্রমন্ত্রী রামেশ্বর তেলি এবং টাটা ট্রাস্টসের চেয়ারম্যান রতন এন টাটা। আসাম সরকারের সহযোগিতায় টাটা ট্রাস্টস আসামে মাল্টি-লেভেল ক্যান্সার কেয়ার নেটওয়ার্ক স্থাপণ করতে পারায় সন্তোষ প্রকাশ করেন রতন এন টাটা। সারা দেশে এই প্রকল্প…
