28
Apr
চলতে থাকা করোনা সংক্রমণের আবহে তেলের দাম আকাশ ছোঁয়া, যা বেড়েই চলছে দিনপ্রতিদিন। নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ তোলায় ফের দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সম্মুখ সংঘাতে জড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশে আবারও লাগামছাড়া হারে বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। সেই প্রসঙ্গেই রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বৈঠকেই তিনি উত্থাপন করেন জ্বালানির মূল্যবৃদ্ধির প্রসঙ্গ। এদিন পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বলেন রাজ্য যদি তার শুল্কের পরিমান কমায় তাহলে জ্বালানি তেলের দাম কিছুটা কমবে। এক্ষেত্রে তিনি বিশেষভাবে বাংলা, কেরল এবং মহারাষ্ট্রের নাম উল্লেখ করে বলেন, যে এই তিন রাজ্য প্রধানমন্ত্রীর অনুরোধ উপেক্ষা করে জ্বালানির শুল্কের…
