Blog

এগোবে গরমের ছুটি, মর্নিং স্কুল চালু করা নিয়ে রিপোর্ট পাঠানো হল মুখ্যমন্ত্রীর কাছে

এগোবে গরমের ছুটি, মর্নিং স্কুল চালু করা নিয়ে রিপোর্ট পাঠানো হল মুখ্যমন্ত্রীর কাছে

কাঠফাটা রোদে পুড়ছে রাজ্যবাসী। বিশেষ করে কলকাতা সহ দক্ষিনবঙ্গের বাশিন্দাদের নাজেহাল অবস্থার সন্মুখীন হতে হচ্ছে। তাপপ্রবাহের জেরে কোথাও ৪২ ডিগ্রি, তো কোথাও ৪৪ ডিগ্রি সেলসিয়াস। এই নাজেহাল পরিস্থিতি নিয়ে গতকাল জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে নবান্ন। পাশাপাশি, পড়ুয়াদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে, বিকাশ ভবন সোমবার নির্দেশ দিয়েছে, গরমে সুস্থ থেকে পড়ুয়ারা যাতে স্কুলে যেতে পারে, সে জন্য প্রাথমিক, এসএসকে, এমএসকে থেকে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক— সব স্তরেই ‘মর্নিং স্কুল’ অর্থাৎ, সকালে স্কুল চালু করতে হবে। মূলত, মর্নিং স্কুল মানে সকাল সাড়ে ৬টায় হাজিরা, ৭টার মধ্যে পঠনপাঠন শুরু। এবং বেলা ১১টার মধ্যে স্কুল ছুটি। আর এই সিদ্ধান্তে খুশি…
Read More
ট্রুক বহু প্রতীক্ষিত এস২ টিডব্লিউএস বাডস লঞ্চ করেছে

ট্রুক বহু প্রতীক্ষিত এস২ টিডব্লিউএস বাডস লঞ্চ করেছে

ভারতের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অডিও ব্র্যান্ডগুলির মধ্যে একটি ট্রুক তার বহুল প্রতীক্ষিত এস২ টিডব্লিউএস বাডস ১৪৯৯ টাকার বিশেষ লঞ্চ মূল্যে লঞ্চ করেছে৷ ইয়ারবাডসগুলি হল সবচেয়ে বিখ্যাত ট্রুক টিডব্লিউএস বাডস এস১-এর উত্তরসূরি৷ অভিনেত্রী ম্রুণাল ঠাকুর সম্প্রতি ট্রুকের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যোগ দিয়েছেন। ইয়ারবাডসগুলি স্লাইড-এন-শেয়ার প্রযুক্তির সাথে যুক্ত একটি প্রিমিয়াম স্লাইডিং কেসের পাশাপাশি স্মার্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে কাস্টমাইজযোগ্য ২০টি প্রিসেট ইকিউ মোডের মতো বেশ কিছু অনুকরণীয় বৈশিষ্ট্য সহ এমবেড করা হবে যা প্রথম ধাপে তাত্ক্ষণিক পেয়ারিং প্রদান করে। এটি সিঙ্গেল চার্জে ১০ ঘন্টা পর্যন্ত খেলার সময় সহ ৪৮ ঘন্টা পর্যন্ত অতুলনীয় খেলার সময় অফার করে। একটি উচ্চ-মানের কলিং অভিজ্ঞতার জন্য কুঁড়িগুলিকে শক্তিশালী কোয়াড-মাইক…
Read More
আগামী মাসেই হবে বিমান বিভ্রাট মামলার শুনানি

আগামী মাসেই হবে বিমান বিভ্রাট মামলার শুনানি

কদিন আগেরই ঘটনা। অখিলেশ যাদবের হয়ে বারাণসীতে ভোট প্রচারে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ নির্বাচনী প্রচার সেরে কলকাতা ফেরার বিমানে ওঠেন তিনি৷ তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় ও সর্বক্ষণের নিরাপত্তা আধিকারিকরা। অবতরণের সময়ে বিমানে বিভ্রাট ঘটে। সেই নিয়েই তুমুল হইচই। এদিন এই মামলার শুনানিতেই কেন্দ্রের আইনজীবী সাফ জানালেন, কোনও গাফিলতি ছিল না। তবে এই মামলায় সেন্ট্রাল সিকিউরিটি এজেন্সিকে দু’‌সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন কেন্দ্রের আইনজীবী বিল্লদ্বল ভট্টাচার্য আদালতে স্পষ্ট দাবি করেন, সেদিনের ঘটনায় কোনও গাফিলতি ছিল না। তবে কেন্দ্রের নিরাপত্তা মন্ত্রকের রিপোর্টে সব উল্লেখ আছে। কিন্তু সেই রিপোর্টের গোপনীয়তা রক্ষার প্রয়োজন। তাই সেই…
Read More
তীব্র গরম থেকে মুক্তি! অবশেষে খুশির খবর দিল আবহাওয়া দফতর

তীব্র গরম থেকে মুক্তি! অবশেষে খুশির খবর দিল আবহাওয়া দফতর

অস্বস্তি গরম থেকে আপাতত রেহাই না মিললেও, শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা দেখছে হাওয়া অফিস। আবহওয়া দফতরের সূত্র মারফত জানা গিয়েছে, শনি ও রবিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ২-১টি জেলায়। পাশাপাশি সোমবার ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। তবে আপাতত রাজ্যজুড়ে জারি থাকবে তাপপ্রবাহ। তাপপ্রবাহের জেরে কোথাও ৪২ ডিগ্রি, তো কোথাও ৪৪ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা হবার সম্ভাবনা রয়েছে। এদিকে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজও তাপপ্রবাহের পরিস্থিতি অভাস মিলেছে। তবে উল্লেখ্য ভাবে, দার্জিলিং-সহ কয়েকটি জেলায় বৃষ্টি হবে বলে জানা গিয়েছে।
Read More
অপরাধ মূলক কাজের ওপর নজরদারি চালাতে চালু হলো কন্ট্রোল রুম

অপরাধ মূলক কাজের ওপর নজরদারি চালাতে চালু হলো কন্ট্রোল রুম

বিগত কয়েক মাস থেকে চলা জলপাইগুড়ি শহরে প্রকাশ্যে চুরি ছিনতাই এর ঘটনা রুখতে আরও শক্তিশালী পদক্ষেপ নিলো জেলা পুলিশ, গোটা শহরকে মুড়ে ফেলা হলো সিসি ক্যামেরার নজরে, চালু হলো কন্ট্রোল রুম। জনগণের হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হল। জলপাইগুড়ি থানা লাগোয়ায় আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন করা হল সিসি ক্যামেরায় ধরা পড়া শহরের প্রতিমুহূর্তের ছবি পর্যবেক্ষণ করার জন্য কন্ট্রোল রুম। তার সাথেই অনুষ্ঠান মঞ্চ থেকে শহরের বিভিন্ন নাগরিকের হারিয়ে যাওয়া মোবাইল ফোন পুনরুদ্ধার করে ন্যায্য ব্যাক্তির হাতে তুলে দেওয়া হলো। এদিনের সদর ট্রাফিক আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর জলপাইগুড়ির বিধায়ক ডাঃ…
Read More
বাড়তে থাকা গরমের কারণে বাড়ানো হবে গরমের ছুটির মেয়াদ

বাড়তে থাকা গরমের কারণে বাড়ানো হবে গরমের ছুটির মেয়াদ

লাগামছাড়া ভাবে বাড়ছে গরম। নাজেহাল পরিস্থিতি কলকাতাবাসীর। অত্যাধিক গরম ও তাপপ্রবাহ জনিত পরিস্থিতির দরুণ স্কুল পড়ুয়াদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে রাজ্য সরকার গরমের ছুটি এগিয়ে আনার প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তা করছে। রাজ্যের বিদ্যালয় শিক্ষা দফতর এই মর্মে ইতিমধ্যেই সরকারের কাছে প্রস্তাব দিয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। সরকারি ও সরকারি অনুমোদন প্রাপ্ত স্কুল গুলিতে আগামী ২৪ মে থেকে গরমের ছুটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতির দরুন মে মাসের প্রথম সপ্তাহে একাদশ শ্রেণীর পরীক্ষা শেষ হওয়ার পরেই স্কুলগুলিতে গরমের ছুটি দিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে, আপাতত স্কুলগুলিতে সমস্ত শ্রেণীর জন্য মর্নিং ক্লাস শুরু করা যায় কিনা তা…
Read More
আচমকাই বন্ধ হলো পাম তেলের রফতানি

আচমকাই বন্ধ হলো পাম তেলের রফতানি

বাজার মূল্য বাড়ছে প্রতিনিয়ত৷ বাজারে গিয়ে রীতিমতো নাকাল হতে হচ্ছে মধ্যবিত্তদের৷ গত এক সপ্তাহে, রিফাইনড অয়েল থেকে সর্ষের তেলের দাম ১০ টাকা পর্যন্ত বেড়েছে৷ এরই মধ্যে ইন্দোনেশিয়ার পাম তেল রফতানি নিষিদ্ধ করার সিদ্ধান্তে আরও বাড়তে চলেছে তেলের দাম৷ শুধু তেলই নয়, শীঘ্রই দাম বাড়তে পারে সাবান, শ্যাম্পু, নুডলসের৷ তেমনটাই আশঙ্কা বিশেষজ্ঞ মহলের৷ আগামী ২৮ এপ্রিল থেকে পাম তেল রফতানি নিষিদ্ধ করতে চলেছে ইন্দোনেশিয়া৷ যার প্রভাব পড়বে ভারতের বাজারে৷ উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম পাম তেল উৎপাদনকারী দেশ হল ইন্দোনেশিয়া। অথচ সে দেশেই দেখা দিয়েছে তেলের ঘাটতি৷ যাবাড়ছে তেলের দাম। যার ফলে আপাতত বিদেশে পাম তেল রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া সরকার।…
Read More
প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য

প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য

বিগত বেশ কিছুদিন যাবৎ তৎপর হয়েছে মাওবাদীরা। এবার তাঁদের বিরুদ্ধে উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। চীন থেকে অস্ত্র নিয়ে আসার ছক কষেছিল বাংলা ও ঝাড়খণ্ডের মাওবাদীরা। আর তার নেপথ্যে মধ্যস্ততায় সহায়তা করছে বাংলাদেশের 'পিএসপি'(পূর্ববঙ্গ সর্বহারা পার্টি)। বিষয়টি সফল করার বাংলা ও ঝাড়খণ্ডের শীর্ষস্থানীয় মাওবাদী নেতাদের সঙ্গে বৈঠক করেন পিএসপি। সম্প্রতি আত্মসমর্পণকারী মাওবাদী নেতা মহারাজ প্রামাণিককে জেরা করে উঠে এসেছে এমন তথ্য। এই তথ্য পাওয়ার পরই সংশ্লিষ্ট রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। গোয়েন্দা সূত্রে খবর, ঝাড়খণ্ডের সিংভূম জেলায় বছর দুই ধরেই চলছে এই বৈঠক, যেখানে উপস্থিত থাকছেন মহারাজ প্রামাণিক, সব্যসাচী, আকাশ, জয়িতা দাস, প্রতীক ভৌমিক সহ সংগঠনের বড় মাথারা।…
Read More
রাজনীতির মঞ্চে মাস্টারমাইন্ড পিকে

রাজনীতির মঞ্চে মাস্টারমাইন্ড পিকে

জল্পনা তুঙ্গে উঠল আগামী নির্বাচন নিয়ে৷ দেশের রাজনৈতিক দলগুলির সঙ্গে নিত্য ওঠাবসা তাঁর৷ গত কয়েক বছরে বিভিন্ন আঞ্চলিক দলকে জনপ্রিয় করে তোলার নেপথ্যে রয়েছে তাঁর মস্তিষ্ক৷ রাজনৈতিক পরামর্শদাতা তথা ভোট কুশলী প্রশান্ত কিশোরের রাজনৈতিক রণকৌশলে শক্তিশালী বিরোধীকেও মাত দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল৷ জাতীয় রাজনীতিতে জোর জল্পনা, ২০২৪-এ লোকসভা ভোটের আগে হয়তো কংগ্রেসের হাত ধরবেন পিকে৷ আর এতেই তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধন্দ৷ কিন্তু জানেন কি রাজনীতির আঙিনায় পা রাখার আগে ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র প্রশান্ত কিশোর কাজ করেছেন রাষ্ট্রপুঞ্জের পাবলিক হেলথ স্পেশালিস্ট হিসেবে৷ ২০১১ সালে রাজনীতির ময়দানে ভোট কুশলী হিসাবে তাঁর প্রথম আত্মপ্রকাশ৷ গুজরাত বিধানসভায় বিপুল ভোটে জয়লাভ করেন নরেন্দ্র…
Read More
বাড়তে থাকা গরম পরিস্থিতি নিয়ে আজ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

বাড়তে থাকা গরম পরিস্থিতি নিয়ে আজ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

এইমুহুর্তে নাজেল পরিস্তিতি কলকাতাবাসীর৷ গরমে পুড়ছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ৷ এপ্রিলে আর বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস৷ আগামী সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, গত দু’মাস কলকাতায় বৃষ্টি হয়নি৷ গরমে নাস্তানাবুদ শহরবাসী৷ আজও দক্ষিণবঙ্গ জুড়ে একইরকম অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে৷ কলকাতায় তাপমাত্রা ৪০ ছুঁইছুঁই৷ গোটা দক্ষিণবঙ্গ যেন অগ্নিকুণ্ড৷ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে সবচেয়ে বেশি তাপপ্রবাহ চলবে৷ এদিন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‘অনেক দিন পর কলকাতায় এমন পরিস্থিতি হয়েছে৷ কলকাতা কর্পোরেশনের তরফে আমরা চেষ্টা করছি জল সরবরাহ বজায় রাখাতে৷ তবে জলের চাহিদা অনেক বেড়ে গিয়েছে৷…
Read More
ছোটদের জন্য ছাড়পত্র পেলো ভ্যাক্সিন

ছোটদের জন্য ছাড়পত্র পেলো ভ্যাক্সিন

ধীরে ধীরে আবার মাথা চাড়া দিচ্ছে করোনা সংক্রমণ। বেশ কয়েক সপ্তাহ হয়ে গেল দেশে শুরু হয়েছে বুস্টার টিকাকরণ। বয়স্ক তো বটেই, ১৮ বছরের ঊর্ধ্বে সকলেই বুস্টার টিকা পাচ্ছেন। ওমিক্রন, তার নতুন রূপ এবং পাশাপাশি রয়েছে করোনার 'এক্সই' রূপ, সব নিয়ে চিন্তার কোনও শেষ নেই। মনে করা হচ্ছে এই রূপগুলির জন্যই দেশে ফিরে আসছে করোনা, চতুর্থ ঢেউ নিয়ে। তাই জন্য শিশুদের নিয়েও আলাদা চিন্তা রয়েছেই। এই অবস্থায় জরুরি ভিত্তিতে ৬ থেকে ১২ বছরের শিশুদের শরীরে প্রয়োগের জন্য কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। সূত্রের খবর, ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার সাবজেক্ট এক্সপার্ট কমিটি ভারত বায়োটেকের কাছ থেকে তাদের ভ্যাকসিনের…
Read More
অপ্রভা এনার্জির সাথে অক্ষয় পাত্র ফাউন্ডেশনের সহযোগিতা

অপ্রভা এনার্জির সাথে অক্ষয় পাত্র ফাউন্ডেশনের সহযোগিতা

অক্ষয় পাত্র ফাউন্ডেশন ভারতীয় বিদ্যুত খাতে একটি নেতৃস্থানীয় বিনিয়োগকারী অপ্রভা এনার্জির সাথে সহযোগিতা করে একটি কেন্দ্রীভূত মিড-ডে মিল কিচেন সেট-আপ করবে যা আসামের জোরহাটের ৪৫০টি সরকারি স্কুলে প্রতিদিন ২৫,০০০ শিশুকে পুষ্টিকর খাবার পরিবেশন করবে। প্রকল্পটি ক্রেডিট সুইস থেকে ৬.১১ কোটি টাকার অনুদান দ্বারা অর্থায়ন করা হয়েছে এবং এর লক্ষ্য শিশুদের স্বাস্থ্যকর সুষম খাবারের ব্যবস্থা নিশ্চিত করা, স্কুল ড্রপআউট কমানো এবং স্কুলে তালিকাভুক্তি বৃদ্ধি করা। রান্নাঘরটি নির্মাণের উন্নত পর্যায়ে রয়েছে এবং ২০২২ সালের জুলাইয়ের মধ্যে চালু হবে বলে আশা করা হচ্ছে। অপ্রভা এনার্জি রান্নাঘর প্রাঙ্গনের নকশা ও নির্মাণ এবং প্রয়োজনীয় ক্যাপেক্স সরঞ্জামের জন্য ২.১৪ কোটি টাকার একটি তহবিল প্রদান করবে। এটি…
Read More
বৃক্ষরোপণে সিগ্রাম’স ১০০ পাইপার্স-এর এনএফটি

বৃক্ষরোপণে সিগ্রাম’স ১০০ পাইপার্স-এর এনএফটি

সিগ্রাম’স ১০০ পাইপার্সের ‘প্লে ফর আ কজ’ প্লাটফর্ম বিগত কয়েক বছর ধরে সমাজে ইতিবাচক প্রভাবদায়ী কাজকর্মে লিপ্ত রয়েছে। এভাবে তারা পরীক্ষামূলক ভাবে তাদের ব্র্যান্ডের মূলসুর ‘বী রিমেম্বার্ড ফর গুড’ রূপায়িত করে চলেছে। আরোহ ফাউন্ডেশনের (AROH Foundation) সহযোগিতায় এবছর সিগ্রাম’স ১০০ পাইপার্স ‘প্লে ফর আ কজ’ এক সবুজতর ভবিষ্যতের জন্য ১ বছরে ১ মিলিয়ন বৃক্ষরোপণের অঙ্গীকার গ্রহণ করেছে। এই কর্মকান্ড আরম্ভ হয়েছে ধরিত্রী দিবসে (২২ এপ্রিল)। একইসঙ্গে সিগ্রাম’স ১০০ পাইপার্স ভবিষ্যতমুখী প্রযুক্তি গ্রহণ করেছে এবং ভারতের প্রথম পরিবেশ সংক্রান্ত এনএফটি লঞ্চ করেছে, যার উদ্দেশ্য বৃক্ষরোপণ করা। এর নাম দেওয়া হয়েছে ‘নাও ফান্ডিং টুমরো’। ‘পরিবেশ সুরক্ষার জন্য বৃক্ষরোপণ’ বিষয়ক ১৩টি এনএফটি বিক্রয়…
Read More
৯১টি এটিএম কার্ড ও পিওএস মেশিন সহ গ্রেফতার চার

৯১টি এটিএম কার্ড ও পিওএস মেশিন সহ গ্রেফতার চার

গতকাল সন্ধ্যায় একটি তথ্য পাওয়া গেছে যে বিহার থেকে আসা অপরাধীদের একটি দল, এটিএম কার্ড স্কিম করে এটিএম জালিয়াতিতে বিশেষজ্ঞ, কয়েক দিন ধরে দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং শিলিগুড়ির আশেপাশে কাজ করছে। অবিলম্বে, গ্রাউন্ড লেভেল ইন্টেলিজেন্স নেটওয়ার্ক এবং ইলেকট্রনিক নজরদারি জোরদার করা হয়েছিল এবং অনুসন্ধান দলগুলি মোতায়েন করা হয়েছিল। আশপাশের জেলাগুলোর থানাগুলোকেও সতর্ক করা হয়।অবশেষে অনেক চেষ্টার পর বাগডোগরার আধিকারিক ও কর্মীরা পি.এস. ডিডি এবং এসওজি এসপিসির সহায়তায়, বাগডোগরা থানার অন্তর্গত হাসখোয়ায় একটি বিহার নম্বর এসইউভি আটক করেছে যাতে চালক সহ চারজন ছিল৷ গাড়ি ও ব্যক্তিদের তল্লাশি করে বিভিন্ন ব্যাংকের ৯১টি এটিএম কার্ড, এটিএম কার্ড সোয়াইপ করার জন্য ব্যবহৃত…
Read More