Blog

শুরু হয়েছে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল

শুরু হয়েছে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল

শুরু হয়েছে চলতি বছরের বাংলার আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল। ২৭ তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন হয়ে গেল। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন সদ্য তৃণমূল সাংসদ নির্বাচিত হওয়া শত্রুঘ্ন সিনহা, ছিলেন তাঁর স্ত্রীও। এছাড়াও তৃণমূল নেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ থেকে শুরু করে বাবুল সুপ্রিয়, নুসরত জাহান, পরমব্রত, রাজ চক্রবর্তী থেকে শুরু করে দেব, হরনাথ চক্রবর্তী, প্রসেনজিৎ, মাধবী সহ একাধিক গণ্যমান্য তারকারা। এবারের উদ্বোধনী ছবি 'অরণ্যের দিনরাত্রী'। এছাড়াও ৪০ টি দেশের ১৬০ টি ছবি দেখানো হবে। আগামী ১ মে পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব। এদিন এই অনুষ্ঠান উদ্বোধন করেন মমতা বলেন, এখন বাংলা ছবির জৌলুস বেড়েছে। বাংলা ছবির…
Read More
অবশেষে আগামী মাসে হাজিরা দিতে রাজি হলেন অনুব্রত

অবশেষে আগামী মাসে হাজিরা দিতে রাজি হলেন অনুব্রত

একের পর এক হাজিরা বাতিল করেছেন তিনি। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এড়িয়ে গেছেন তলব। অবশেষে রাজি হলেন হাজিরা দিতে। এই নিয়ে পঞ্চমবারের জন্য তাঁকে তলবের পর কলকাতায় এলেও নিজাম প্যালেসে যাননি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। শারীরিক অসুস্থতা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শেষ কয়েক সপ্তাহ সেখানে থাকার পর অবশেষে ছাড়া পান। ছুটি পাওয়ার পর আপাতত তিনি চিনার পার্কের বাড়িতেই রয়েছেন৷ কিন্তু আজ আবার জানা গিয়েছিল যে তিনি খুবই অসুস্থ। তবে সিবিআইকে জিজ্ঞাসাবাদ করার শর্ত দিয়ে দিয়েছেন তিনি। এদিন জোড়া মামলায় হাজিরা নিয়ে সিবিআইকে শর্ত দিয়ে চিঠি দেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সেখানে তিনি জানান, আগামী ২১ মে'র পর কথা…
Read More
এইমুহূর্তে চিন্তা বাড়ছে মারিউপোল নিয়ে

এইমুহূর্তে চিন্তা বাড়ছে মারিউপোল নিয়ে

প্রায় দু মাসের কাছাকাছি পৌছালো যুদ্ধের সময়সীমা। ইতিমধ্যেই রাশিয়া এই শহরকে সরাসরি 'স্বাধীন' বলে ঘোষণা করে দিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাফ জানিয়েছেন, এই শহর মুক্ত করতে তারা সফল। 'পরাধীন' সেই মারিউপোল নিয়ে চিন্তায় রয়েছে ইউক্রেন প্রশাসন। সেখানে আটকে অন্তত এক লক্ষ বাসিন্দা, তাদের কী হবে? বাসিন্দাদের সরাতে মরিয়া হয়ে উঠেছে জেলেনস্কি সরকার। আগেই সেখানের সকল বাসিন্দাদের শহর ছাড়ার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এখনও সম্পূর্ণভাবে সকলে ছাড়তে পারেনি মারিউপোল। রাশিয়ার ক্রমাগত হামলায় প্রায় ধ্বংসস্তুপ হয়ে গিয়েছে এই শহর। টিভি নেই। ইন্টারনেট নেই। কোথায় কী হচ্ছে তা যেন কিছুই জানে না বাসিন্দারা। আর এটাই সবথেকে সমস্যা তৈরি করছে তাদের উদ্ধার…
Read More
বাড়ছে দেশের করোনা সংক্রমণের সংখ্যা

বাড়ছে দেশের করোনা সংক্রমণের সংখ্যা

এবার ধীরে ধীরে লাগামছাড়া হচ্ছে দেশের করোনা সংক্রমন পরিস্থিতি। বেশ কয়েকদিন ধরে দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও গত এক সপ্তাহে দেশজুড়ে ফের শুরু হয়েছে সংক্রমণের বাড়বাড়ন্ত। এক সপ্তাহের মধ্যেই দেশে করোনার সংক্রমণের হার এক ধাক্কায় প্রায় দ্বিগুণ বেড়েছে। আর তাতেই কার্যত রাতের ঘুম উড়েছে চিকিৎসক মহলের। কেন্দ্রের হিসাব বলছে, গত ১৮ থেকে ২৪ এপ্রিলের মধ্যে দেশে মোট ১৫  হাজার ৭০০ জন নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন, যেখানে তার আগের সপ্তাহে করোনা সংক্রমনের মাত্র ৮  হাজারের মধ্যে ঘোরাফেরা করেছে। অর্থাৎ এক ধাক্কায় দেশে প্রায় ৯৫  শতাংশ বেড়েছে সংক্রমণের হার। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী আপাতত দেশের ১২ টি রাজ্যে করোনার এই বাড়বাড়ন্ত পরিলক্ষিত…
Read More
টাইপ-২ ডায়াবিটিসের চিকিৎসায় গ্লেনমার্কের ‘জিটাপ্লাসপায়ো’

টাইপ-২ ডায়াবিটিসের চিকিৎসায় গ্লেনমার্কের ‘জিটাপ্লাসপায়ো’

পূর্ণবয়স্ক ‘আনকন্ট্রোলড টাইপ-২ ডায়াবিটিস’ রোগীদের চিকিৎসার জন্য গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড একটি অভিনব ফিক্সড-ডোজ কম্বিনেশন (এফডিসি) ড্রাগ লঞ্চ করল। এটির ব্র্যান্ড নাম ‘জিটাপ্লাসপায়ো’। এটি হল বহু ব্যবহৃত ডিপিপি৪ ইনহিবিটর (ডাইপেপটিডাইল পেপটিডেজ ৪ ইনহিবিটর), টেনিলিগ্লিপ্টিন ও পায়োগ্লিটাজোন-এর ফিক্সড-ডোজ কম্বিনেশন ড্রাগ, যা দিনে মাত্র একবার সেবন করতে হবে। ভারতে এইরকম কম্বিনেশন ড্রাগ এই প্রথম আনা হল। ‘জিটাপ্লাসপায়ো’-তে রয়েছে টেনিলিগ্লিপ্টিন (২০মিগ্রা) + পায়োগ্লিটাজোন (১৫মিগ্রা)। গ্লেনমার্কই হল ভারতের প্রথম কোম্পানি যারা বাজারে এনেছে টেনিলিগ্লিপ্টিন+ পায়োগ্লিটাজোন-এর মতো উদ্ভাবনী এফডিসি, যা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই) কর্তৃক অনুমোদিত হয়েছে। যেসব রোগীকে পৃথকভাবে টেনিলিগ্লিপ্টিন ও পায়োগ্লিটাজোন দ্বারা চিকিৎসার প্রয়োজন হয়, তাদের জন্য এই ফিক্সড-ডোজ কম্বিনেশন ড্রাগ খুবই…
Read More
বাড়তে চলেছে দৈনিক কাজের সময়সীমা

বাড়তে চলেছে দৈনিক কাজের সময়সীমা

বদলে যেতে পারে কাজের সময়সীমা। দৈনিক কাজের সময় ৮ ঘণ্টা থেকে বেড়ে যাচ্ছে! সৌজন্যে কেন্দ্রীয় শ্রম আইন সংস্কার। জানা গিয়েছে, এবার থেকে ৮ ঘণ্টার বদলে দৈনিক কাজের সময় হয়ে যেতে পারে ১২ ঘন্টা! যদিও 'ডিউটি আওয়ার' বেড়ে গেলেও ছুটিতে কোনও খামতি থাকবে না। সপ্তাহে তিন দিন মিলবে ছুটি। অর্থাৎ সপ্তাহের সাত দিন মিলিয়ে যে ৪৮ ঘন্টা 'ডিউটি' সেটা বজায়ই থাকছে। কিন্তু কবে থেকে চালু হচ্ছে এই নিয়ম? সূত্র মারফৎ জানা গিয়েছে, আগামী ১ জুলাই থেকে কেন্দ্রীয় এই আইন চালু হতে চলেছে। অর্থাৎ আর ৩ মাস পর থেকেই কর্মীদের দৈনিক কাজের সময়ে বদল আসতে পারে। এখনও পর্যন্ত দেশের সব রাজ্যগুলি ওই…
Read More
বিতর্ক শুরু নতুন সিলেবাস নিয়ে

বিতর্ক শুরু নতুন সিলেবাস নিয়ে

এসেছে নতুন সিলেবাস। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই-র দশম শ্রেণির নতুন সিলেবাস প্রকাশ্যে আসতেই নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। নতুন সিলেবাস প্রকাশ্যে আসতেই দেখা গিয়েছে, উর্দু কবি ফৈজ আহমেদ ফৈজের কবিতা বাদ পড়েছে। পাশাপাশি ধর্মনিরপেক্ষতা সংক্রান্ত একাধিক অধ্যায় ছেঁটে ফেলা হয়েছে। এরপরেই সিবিএসই বোর্ড সমালোচনার মুখে পড়েছে। তবে সমালোচনার কোনও জবাব সিবিএসইর পক্ষ থেকে এখনও পাওয়া যায়নি। বিগত ১০ বছর ধরে সিবিএসইর সিলেবাসে ফৈজ আহমেদ ফৈজের কবিতা পড়ানো হতো। পাকিস্তানের জেলে বন্দি থাকার সময় তিনি যে কবিতাগুলো লিখেছিলেন, সেগুলোর কিছু অংশ সিলেবাসে ছিল। এছাড়াও সেন্ট্রাল ইসলামিক ল্যান্ডস নামেও একটি অধ্যায় ছিল। সেই অধ্যায়ে আফ্রিকা ও এশিয়ার ইসলাম শাসনকাল, শাসকদের…
Read More
টানা ১৫দিন বিমান চলাচল বন্ধের পর স্বাভাবিক হলো বাগডোগরা বিমানবন্দর

টানা ১৫দিন বিমান চলাচল বন্ধের পর স্বাভাবিক হলো বাগডোগরা বিমানবন্দর

আজ থেকে স্বাভাবিক হলো বাগডোগরা বিমানবন্দর। টানা ১৫দিন বিমান চলাচল বন্ধের পর স্বাভাবিক হলো বাগডোগরা বিমানবন্দর। সকাল ৮টায় প্রথম উড়ান বিমানবন্দরে নামতেই যাত্রীদের জল স‍্যালুট ও করতালির মাধ্যমে স্বাগত জানানো হয় বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে। মঙ্গলবার ২৮জোড়া উড়ান চলাচল করবে বলে জানা গিয়েছে। গত ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত রান‌ওয়ে মেরামতের জন্য বন্ধ ছিল বিমান চলাচল পরিষেবা। তবে নতুন রান‌ওয়ে অনেক ভালো বলে যাত্রীরা জানান।
Read More
‘কিষেণজির মৃত্যুর বদলা চাই’, মাওবাদী পোস্টার উদ্ধারে চাঞ্চল্য

‘কিষেণজির মৃত্যুর বদলা চাই’, মাওবাদী পোস্টার উদ্ধারে চাঞ্চল্য

ফের জঙ্গলমহলে মাওবাদীদের নামে পোস্টারকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। মঙ্গলবার সকালে বাঁকুড়ার সারেঙ্গার ভুসুদি গ্রাম ও গোয়ালডাঙ্গা বাস স্ট্যান্ড – এ এই পোস্টার পড়ে। পোষ্টারের কোনওটিতে লেখা ছিল, ‘‌আমাদের নেতা কিষেণজির মৃত্যুর বদলা চাই। বর্তমান সরকারের সরকারি কর্মচারি যেসব দুর্নীতি করে চলেছে তাঁদের বলছি, তোমাদের সময় শেষ হয়ে গিয়েছে। বলহরি, হরিবল।’‌ আবার কোনওটাতে লেখা, ‘‌খেলা হবে, খেলা হবে। এবার তো আমরা খেলব টিএমসি নেতাদের সঙ্গে। বলহরি, হরিবল।’‌ সাদা কাগজের উপর লালকালিতে লেখা এই পোস্টারের প্রেরকের জায়গায় লেখা, ‘‌সিপিআই (মাওবাদী)।’‌ এই পোস্টারের খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। পোস্টারগুলি উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশের তরফে বলা হয়েছে, ‘‌মাওবাদীদের নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়েছে। কে…
Read More
টোটো ভাড়া বৃদ্ধি নিয়ে দাদাগিরি টোটো সংগঠনের,অভিযোগ তৃণমূলের

টোটো ভাড়া বৃদ্ধি নিয়ে দাদাগিরি টোটো সংগঠনের,অভিযোগ তৃণমূলের

টোটোর ভাড়া বৃদ্ধি নিয়ে দাদাগিরি করছে সিটু অনুমোদিত টোটো সংগঠন। এমনটাই অভিযোগের সাথে জানালেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের টাউন ব্লক সভাপতি পূর্ণব্রত মিত্র। যদিও টোটো চালকদের ভাড়া বৃদ্ধি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন চেয়ারপার্সন পাপিয়া পাল। চেয়ারপার্সন পাপিয়া পাল বলেন পুর বোর্ড গঠনের পরই টোটো দের ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা হবে। এখন যারা ভাড়া বেশি নিচ্ছে তা বেআইনি। জলপাইগুড়ি শহরে রোজই চলছে টোটোর ভাড়া বৃদ্ধি নিয়ে বচসা।
Read More
ফের আরও এক নারকীয় হত্যাকাণ্ডের সাক্ষী থাকল উত্তরপ্রদেশ

ফের আরও এক নারকীয় হত্যাকাণ্ডের সাক্ষী থাকল উত্তরপ্রদেশ

প্রয়াগরাজের পর এবার গোরক্ষপুর। ফের আরও এক নারকীয় হত্যাকাণ্ডের সাক্ষী থাকল উত্তরপ্রদেশ। একই পরিবারের  তিন সদস্যকে গলা কেটে খুন করা হল। পুলিস সূত্রে খবর, সোমবার রাত ৯টা নাগাদ এই ঘটনা ঘটে। বাড়ি থেকে মাত্র ৩০০ মিটার দূরে তাঁরা আততায়ীর হাতে নিহত হন। তাঁরা সেই সময় এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন বলে খবর। গোরক্ষপুরের খোরাবার রায়গঞ্জ এলাকার ঘটনা। মৃতেরা হলেন গামা নিষাদ (৪২), স্ত্রী সঞ্জু (৩৮), মেয়ে প্রীতি (২০)। পুলিস সূত্রে জানা গিয়েছে, প্রীতি এক যুবকের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে। প্রতিশোধ নিতে ওই যুবক তাঁর উপর হামলা চালায়। মেয়েকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন বাবা-মা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে অলোক পাসওয়ান নামে…
Read More
আগামী এক সপ্তাহে গরম বাড়বে আরো বেশি

আগামী এক সপ্তাহে গরম বাড়বে আরো বেশি

মাত্রাতিরিক্ত ভাবে গরম বাড়ছে কলকাতায়৷ গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ৷ গতকাল মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস৷ চলতি সপ্তাহে সেই পারদ আরও চড়বে বলে ইঙ্গিত হাওয়া অফিসের৷ আগামী সাত দিনে এই রেকর্ড ভেঙে যাবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ সাধারণত স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা ৪ ডিগ্রি বাড়লেই বলা হয় লু বইছে৷ চলতি সপ্তাহেই কলকাতা সেই পরিস্থিতির সম্মুখীন হবে৷ আকাশে মেঘের দেখা মিলবে না৷ উত্তর ২৪ পরগণায় ইতিমধ্যেই ৪০ ছুঁয়ে ফেলেছে পারদ৷ পশ্চিমের জেলাগুলি আগেই ৪০ ডিগ্রি পার করে ফেলেছে৷ আগামী কয়েক দিনে আরও নাকাল হতে হবে দক্ষিণবঙ্গের মানুষকে৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সকাল ১১টার পর কলকাতায় গরম হাওয়া বইবে৷ সাধারণত তাপমাত্রা ৪০…
Read More
গরমের দাপট থেকে বাঁচতে,বিশেষ কিছু সতর্কতা অবলম্বনের পরামর্শ দিল নবান্ন

গরমের দাপট থেকে বাঁচতে,বিশেষ কিছু সতর্কতা অবলম্বনের পরামর্শ দিল নবান্ন

তাপপ্রবাহ থেকে নিজেকে ও পরিজনদের রক্ষা করবেন কীভাবে! এবার গরমের দাপট থেকে বাঁচতে বিজ্ঞপ্তি জারি করে বিশেষ কিছু সতর্কতা অবলম্বনের পরামর্শ দিল নবান্ন। রাজ্য সরকারের অসামরিক দপ্তর থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নিয়মিত জলপান করা, সূর্যালোকে বেরনোর সময় হালকা ঢিলেঢালা পোশাক পরা, রোদে বেরোলে মাথা ঢেকে রাখা, হালকা ও জলীয় খাবার খাওয়া, বাড়িতে তৈরি লেবু জল কিংবা সরবত পান,ঘর ঠান্ডা রাখতে জানালা খুলে রাখা ইত্যাদি পরামর্শ দেওয়া হয়েছে।   এছাড়াও বেশি রোদে খুব বেশি প্রয়োজন না হলে না বেরনো, বাইরে বেশি পরিশ্রমের কাজ না করা ও বেশি মশলাদার ও প্রোটিনযুক্ত খাবার না খাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। কোনও…
Read More
বাবুঘাট বাসস্ট্যান্ড নিয়ে চলছে দ্বন্দ্ব

বাবুঘাট বাসস্ট্যান্ড নিয়ে চলছে দ্বন্দ্ব

ঘোষণা হলেও নির্দেশ এড়িয়ে চলছে কাজ। তবে এবার বাবুঘাট থেকে বাসস্ট্যান্ড সরতে চলেছে। পরবর্তী স্থান সাঁতরাগাছি বাসস্ট্যান্ড। পরিবহণ দফতর আগেই বাস মালিকদের সংগঠনগুলোকে চিঠি দিয়ে এই নির্দেশ জানানো হয়েছিল। সরকারি নির্দেশের পরেও বাস মালিক সংগঠনগুলো বাবুঘাট থেকে স্ট্যান্ড সরাতে মোটেই রাজি নয়। ১১ এপ্রিল পরিবহণ দফতরের তরফে মিনি বাস ও বাস মালিক সংগঠনের তরফে চিঠি দেয়। সেখানেই জানানো হয়েছে, ১৫ দিনের মধ্যে বাস স্ট্যান্ড বাবুঘাট থেকে সরিয়ে সাঁতরাগাছিতে নিয়ে যেতে হবে। সেই সময়সীমা শেষ হচ্ছে। ইতিমধ্যে বাসস্ট্যান্ড সরানো নিয়ে বাস মালিক সংগঠনের সঙ্গে সরকারের তরজা শুরু হয়ে গিয়েছে। সরকারের নির্দেশের পর সংগঠনের তরফে বাস মালিক সংগঠনগুলোতে সরাতে অস্বীকার করে। বাস…
Read More