Blog

হেল্থ অ্যাপ লঞ্চ করল ফিল্পকার্ট

হেল্থ অ্যাপ লঞ্চ করল ফিল্পকার্ট

ফিল্পকার্ট হেল্থ অ্যাপের মাধ্যমে স্বাস্থ্যসেবা খাতে আত্মপ্রকাশ করল ফিল্পকার্ট। এই ফিল্পকার্ট হেল্থ অ্যাপ হল একটি প্রযুক্তি-প্ল্যাটফর্ম যা দেশ জুড়ে লক্ষ লক্ষ গ্রাহকের জন্য প্রকৃত ওষুধ এবং স্বাস্থ্যসেবা পণ্য এবং পরিষেবাগুলিতে অ্যাক্সেস প্রদান করে। বিশেষ করে দেশের প্রত্যন্ত অঞ্চলে সহজে ওযুধ পৌঁছে দেওয়াই হল ফিল্পকার্ট হেল্থ অ্যাপের লক্ষ্য। উল্লেখ্য, ফিল্পকার্ট তার এই হেল্থ অ্যাপের মাধ্যমে 'স্বস্থ ভারত'-এ অবদান রাখার লক্ষ্য দেশ ব্যাপী ২০,০০০ পিন কোড জুড়ে গ্রাহকদের সাশ্রয়ী মূল্যের ওষুধ প্রদান করবে। প্রাথমিকভাবে ফিল্পকার্টের এই হেল্থ অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোরে উপলব্ধ এবং ভবিষ্যতে  আইওএস-এ উপলব্ধ  হবে। ফিল্পকার্ট হেল্থ অ্যাপটি একটি উইজার ফ্রেন্ডলি  ইন্টারফেসের সাথে ডিজাইন এবং ডেভেলপ করা হয়েছে।  শুরুতে ফিল্পকার্ট…
Read More
তামিলনাড়ু বিধানসভা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টকে প্রত্যাহার করার জন্য কেন্দ্রকে অনুরোধ করার প্রস্তাব পাস করল

তামিলনাড়ু বিধানসভা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টকে প্রত্যাহার করার জন্য কেন্দ্রকে অনুরোধ করার প্রস্তাব পাস করল

তামিলনাড়ু বিধানসভায় সোমবার একটি রেজুলেশন গৃহীত হয়েছে যাতে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কোনো কোর্সে ভর্তির জন্য কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (সিইউইটি) পরিচালনার প্রস্তাব প্রত্যাহার করার জন্য কেন্দ্রকে অনুরোধ করা হয়। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন রেজুলেশনটি উত্থাপন করেছেন,  এবং কেন্দ্রীয় সরকারকে প্রবেশিকা পরীক্ষা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন। এতে কোন সন্দেহ নেই যে সিইউইটি  নিট-এর মতো সারাদেশের বৈচিত্র্যময় স্কুল শিক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে, স্কুলগুলিতে সামগ্রিক উন্নয়ন ও দীর্ঘ ভিত্তিক প্রশিক্ষণ-এর  প্রাসঙ্গিকতাকে ক্ষুন্ন করবে এবং শিক্ষার্থীদের তাদের প্রবেশিকা পরীক্ষার স্কোর উন্নত করার জন্য কোচিং সেন্টারের উপর নির্ভর করতে বাধ্য করবে, এটা বলেন। "অ্যাসেম্বলি মনে করে যে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি) সিলেবাসের…
Read More
গোলমাল রহস্য সমাধানে সব্যসাচী ও অনির্বান

গোলমাল রহস্য সমাধানে সব্যসাচী ও অনির্বান

পশ্চিমবঙ্গের দুই জনপ্রিয় ডিটেকটিভ সব্যসাচী চক্রবর্তী ও অনির্বান ভট্টাচার্য্য এই প্রথম একসঙ্গে হাজির হতে চলেছেন সিনেমার পর্দায়। দুই বিখ্যাত মুখ একসঙ্গে কেন? কোন্‌ গোলমাল পাকাতে চলেছেন তারা, এই নিয়ে প্রশ্ন উঠেছে দর্শক মহলে।কৌতুহলী দর্শকরা জানতে চাইছেন, সব্যসাচী চক্রবর্তী ও অনির্বান ভট্টাচার্য্য একসঙ্গে পর্দায় হাজির হয়ে কোন্‌ রহস্য সমাধান করবেন। কি সেই রহস্য, কি সেই গোলমাল? তারা দুজনে কি কোনও সত্য উদ্ঘাটন করবেন? যদি তাই-ই হয়, তাহলে সেটা কি?
Read More
রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল থেকেই রাজ্যে শুরু হতে চলেছে উপনির্বাচন। ১২ এপ্রিল রাজ্যে রয়েছে উপনির্বাচন, ১৬ এপ্রিল ফলাফল। আর ঠিক সেই দিনেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১৬ এবং ১৭ এপ্রিল, দু'দিনের রাজ্য সফরে তিনি আসছেন বলেই আপাতত জানা গিয়েছে। একাধিক সরকারি কর্মসূচি তো আছেই, পাশাপাশি বাংলার দলীয় নেতৃত্ব এবং বিধায়কদের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি এমন সম্ভাবনাও প্রবল। বিজেপি সূত্রে জানা গিয়েছে, এই মাসেই অমিত শাহের রাজ্যে আসার কথা ছিল, কিন্তু এতদিনে নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করা হয়নি। তবে এবার জানা গেল যে তিনি ১৬-১৭ তারিখ রাজ্যে থাকছেন। আনুষ্ঠানিকভাবে কী কী কর্মসূচি তাঁর রয়েছে সেটা ঘোষণা এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। আগামী…
Read More
কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও ফের সেরার সেরা মমতার বাংলা

কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও ফের সেরার সেরা মমতার বাংলা

ফের সেরার সেরা হল মমতার বাংলা। অর্থাৎ ১০০ দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে সারা দেশের মধ্যে বাংলাই সব থেকে বেশি সংখ্যায় অদক্ষ শ্রমিককে এই প্রকল্পের সঙ্গে যুক্ত করে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। তবুও রাজ্যের মানুষ এই প্রকল্পে কাজ করেও কেন্দ্রের কাছ থেকে সময়মতো তাদের প্রাপ্য মজুরি পাচ্ছে না। ফলে লকডাউনের জেরে রাজ্যের ভেঙে পড়া অর্থনীতিকে তৃণমূলস্তর থেকে চাঙ্গা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১০০ দিনের কর্মসংস্থান প্রকল্পকে হাতিয়ার করলেও, কেন্দ্রীয় সরকারের অসহযোগিতায় তা ব্যর্থ করার চেষ্টা হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। সদ্য শেষ হওয়া আর্থিক বর্ষে সারা দেশে এই প্রকল্পে কর্মসংস্থান হয়েছে ১০ কোটি ১৩ লক্ষ ৩৬ হাজার ৯৮৫ জনের।…
Read More
চাপ বাড়ছে ইউক্রেনের ওপর

চাপ বাড়ছে ইউক্রেনের ওপর

একটা গোটা মাস অতিক্রম করলেও যুদ্ধ চলছে অবিরাম গতিতে। কিন্তু এখনও পর্যন্ত সংঘর্ষ থামার কোনও লক্ষণ নেই। একাধিকবার দুই রাষ্ট্রের মধ্যে আলোচনা হলেও সমাধান সূত্র দুরস্ত। রাশিয়া একদিকে যেমন নিজেদের দাবি থেকে কিছুতেই সরবে না, ইউক্রেনও তেমন কোনও পরিস্থিতিতেই মাথানত করতে চাইছে না। দাঁতে দাঁত চেপে তারা লড়াই চালিয়ে যাচ্ছে পুতিন বাহিনীর সঙ্গে। এখনও পর্যন্ত দুই দেশই ক্ষতিগ্রস্ত হয়েছে কমবেশি। রাশিয়ার সেনার ক্ষতি হলেও ইউক্রেন বেশিরভাগ ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এই আবহে আরও বড় আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকা মনে করছে, রাশিয়া সম্ভবত পূর্ব ইউক্রেনে ১০ হাজার সেনা জওয়ান মোতায়েনের পরিকল্পনা করছে। এটা যদি সত্যি হয় তবে বড় রকমের চাপে…
Read More
বাবুল কি জিতবেন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে? কি বলছে জল্পনা -কল্পনা

বাবুল কি জিতবেন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে? কি বলছে জল্পনা -কল্পনা

অতীতের ভোটপ্রাপ্তির হিসাবে বালিগঞ্জ বিধানসভা আসনে বাকিদের থেকে এগিয়ে রয়েছে তৃনমূল বা বলা চলে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূলের ধারে কাছে নেই সিপিএম,বিজেপি ও কংগ্রেস। ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপি হাওয়ার মধ্যেও দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী শুধু জেতেননি, ভোট পেয়েছিলেন ৬১ শতাংশের বেশি। বিজেপি ভোট পেয়েছিল ২৭ শতাংশের মতো। আর বামেরা ভোট পেয়েছিল ৫ শতাংশের সামান্য বেশি । তার দু'বছর পর ২০২১ সালের বিধানসভা ভোটে সুব্রত মুখোপাধ্যায় পেয়েছিলেন ৭০ শতাংশের বেশি ভোট। লোকসভা ভোটের থেকে ১ শতাংশ বিন্দুর বেশি ভোট বেড়েছিল। তৃণমূলের দ্বিতীয় স্থানে বিজেপির সঙ্গে তাঁর জয়ের ব্যবধান ছিল ৭৫ হাজারের। বিজেপির ভোট কমে হয়েছিল ২১ শতাংশের মতো। লোকসভায় প্রাপ্ত…
Read More
কাজল ঘোষের উদ্যোগে নতুন সড়ক!

কাজল ঘোষের উদ্যোগে নতুন সড়ক!

শিলিগুড়ি মহাকুমা পরিষদের ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের মিলন পল্লী এলাকায় প্রায় ৮০০ মিটার ঢালাই পথের কাজের শুভ সুচনা হলো আজ। ঐ এলাকার এই ৮০০ মিটার রাস্তা বেহাল অবস্থায় পড়েছিল দীর্ঘদিন যাবত, দু-দুবার শিলিগুড়ি মহকুমা পরিষদের পক্ষ থেকে পিচের রাস্তা বানিয়েও কোন লাভ হয়নি। রাস্তাটিতে বর্ষার সময় জল জমে থাকায় দ্রুত রাস্তাটি ক্ষতিগ্রস্থ হয়। অবশেষে এবার শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য এবং তৃণমূল কংগ্রেস নেতা কাজল ঘোষ এর উদ্যোগে প্রশাসনের পক্ষ থেকে রাস্তাটি পাকা ঢালাই করার সিদ্ধান্ত নেওয়া হয় । আজ শুরু হল রাস্তাটির ঢালাইয়ের কাজ। নব পথের কাজের শুভ সুচনা করেন তৃণমূল নেতা তথা এসজেডিএ সদস্য কাজল ঘোষ।
Read More
দুঃখ সংবাদ বলিউডে

দুঃখ সংবাদ বলিউডে

ফের এবার দুঃখের খবর বলিউডে। নতুন সপ্তাহের প্রথম দিনেই সিনে জগতের জন্য খারাপ খবর। না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট অভিনেতা-চিত্রনাট্যকার শিব কুমার সুব্রহ্মণ্যম। রবিবার রাতে মৃত্যু হয়েছে অভিনেতার। দু-মাস আগেই নিজের একমাত্র সন্তান জাহানকে হারান শিব কুমার সুব্রহ্মণ্যম। আর এবার নিজেই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন তিনি। অভিনেতাকে শেষবার দেখা গিয়েছে 'মীনাক্ষী সুন্দরেশ্বর' ছবিতে। ১৯৮৯ সালে বিধু বিনোদ চোপড়ার ‘পরিন্দা’ ছবির সঙ্গে বলিউডে পা রেখেছিলেন শিব কুমার সুব্রহ্মণ্যম। তারপর বছর বছর ধরে ‘১৯৪২: এ লাভ স্টোরি’, ‘হাজারো খাইয়েশে এয়সি’, 'টু স্টেস্টস', 'কামিনে'র মতো ছবিতে কাজ করেছেন তিনি। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। ‘মুক্তি বন্ধন’…
Read More
১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল বন্ধ থাকবে বাগডোগরা বিমানবন্দর

১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল বন্ধ থাকবে বাগডোগরা বিমানবন্দর

বায়ুসেনার আর্জি মেনে রানওয়ে সংস্কারের প্রয়োজনে আজ সোমবার ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল বাগডোগরা বিমানবন্দর বন্ধ থাকবে।এই বিমানবন্দরে প্রতিদিন ৩৬টি বিমান ওঠানামা করে। প্রতিদিন গড়ে ৮ থেকে ৯ হাজার যাত্রী যাতায়াত করে। এছাড়াও বাগডোগরা হয়ে বেশ কিছু বড় বিমান চলাচল করে। আবার এই বিমান বন্দরের উপর নেপাল, ভুটান, বাংলাদেশের পাশাপাশি সিকিম, বিহার ও অসম রাজ্যের মানুষও নির্ভরশীল। বিমানবন্দর একটানা বন্ধ থাকলে পর্যটন-সহ অন্য ব্যবসায় জড়িত বহু মানুষের রোজগারে ধাক্কা লাগবে। উত্তর-পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ ওই বিমানবন্দর বন্ধের খবর মিলতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে পর্যটন ব্যবসায়ী-সহ সাধারণ যাত্রীদের।
Read More
অস্ত্র হাতে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়

অস্ত্র হাতে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়

রামনবমীর অনুষ্ঠানে অস্ত্র হাতে দেখা গেল খড়্গপুরের বিজেপির বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। রবিবার মেদিনীপুর শহর লাগোয়া খয়রুল্লাচকে , রামনবমীর অনুষ্ঠানে যোগ দেন হিরণ। হিরনের দাবি,‘এই অস্ত্র আক্রমণের জন্য নয়, আক্রমণ প্রতিহত করার জন্য।’ হিরনের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা। তিনি এদিন বলেন,‘বিজেপি বিধায়ক উস্কানি দিচ্ছে। পুলিশকে বলব তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করতে।’ অপরদিকে তৃণমূল বিধায়ক অজিত মাইতি এই প্রসঙ্গে বলেন,‘আমরা ভগবান রামকে মন থেকে পুজো করি, নাটক করিনা।’
Read More
৭৫ বছরে কেউ  পারেনি পাকিস্থানে প্রধানমন্ত্রীর মেয়াদ পূর্ণ করতে

৭৫ বছরে কেউ পারেনি পাকিস্থানে প্রধানমন্ত্রীর মেয়াদ পূর্ণ করতে

শেষ রক্ষা হলনা ইমরান খানের। এই প্রথম কোন পাক-প্রধানমন্ত্রী আস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীত্বের গদি হারালেন। মূলত, শনিবার মধ্যরাতে বিরোধীদের অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। এতে ইমরানের বিরুদ্ধে ভোট পড়ে ১৭৪টি। তার বিরুদ্ধে আনা প্রস্তাব পাসের জন্য দরকার ছিল ১৭২ ভোট। যেকারনে ২২তম প্রধানমন্ত্রী হিসেবে মেয়াদের অর্ধেক সময়ও পার করতে পারলেন না পিটিআই নেতা ইমরান খান। তবে ইমরানই শুধু যে একমাত্র প্রধানমন্ত্রিত্বের পুরো মেয়াদ শেষ করতে পারিনি, সেটা বললে ভুল হবে। কারন এই তালিকায় রয়েছে অনেকের নাম। একনজরে দেখে নেওয়া যাক... লিয়াকত আলি খান (চার বছর) পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হন লিয়াকত আলি খান। ১৯৪৭ সালের ১৪ আগস্ট স্বাধীনতার দিন তিনি প্রধানমন্ত্রীর…
Read More
নিষ্কর্মা

নিষ্কর্মা

সোনালী সঙ্ঘে আজ সভার আয়োজন হয়েছে -  ভুতোর জন্য চেয়ার বরাদ্দ হয়েছে - বরাদ্দ হয়েছে ফুলের মালা । ভুতো সকলেরই  চেনা - পাড়ার পরিচিত মুখ - শুধু এ পাড়াই নয় - আশেপাশের মানুষজনও  ভুতোকে ভালোভাবে চেনে জানে - সবকিছুতেই ভুতোর উজ্জ্বল উপস্থিতি - নির্দিষ্ট কোন কাজের সাথে যুক্ত নয় - সকলের আপদে-বিপদে ভুতোর স্মরণ হয় অথবা নিজে থেকেই পৌঁছে যায় সেখানে - ওর  নামের সাথে অকম্মার ঢেঁকি-বুরবক-শিব ঠাকুরের ষাড়- অপদার্থ এরকম আরো অনেক অনেক বিশেষণ প্রচলিত আছে পরিচিত মহলে - সহজ সরল বেটে মোটা চেহারার ভুতো এসব নিয়ে কখনোই ভাবে না - প্রতিবাদ করা ওর স্বভাবে নেই - কারো প্রতি…
Read More
বর্ণমালার ঘ্রাণ

বর্ণমালার ঘ্রাণ

সকাল এগারোটা। শেয়ালকাটা পাবলিক লাইব্রেরির দরজায় জং-ধরা ধুমসো প্রাগৈতিহাসিক তালাটা এখনও গভীর ঘুমে কেতরে পড়ে আছে। যদিও এই ছবিটা এখন সকালে সূর্য ওঠা আর সন্ধেয় অস্ত যাওয়ার মতই স্বাভাবিক। কেউ ফিরেও তাকায় না এসব ছিঁচকে অসংগতির দিকে। মানুষজন এখন ভীষণ ব্যস্ত ও নৈর্ব্যক্তিক। শেয়ালকাটায় যে একদা লাইব্রেরি বলে ছোট্ট একটি ঘর ছিল যেখানে রোজ মানুষজন আসতেন বই পড়তে, বাড়িতে বই নিয়ে যেতেন, সারাদিন খোলা থাকত ঘরের দরজাটা, আশপাশের চা-বাগানের পিওন কিংবা ডাকওয়ালারা বাবুদের বইয়ের লিস্ট নিয়ে দাঁড়িয়ে থাকতেন, গ্রন্থাগারিক সেসব সামলাতে হিমসিম খেতেন, এসব জীবিত পূর্বজদের জানা থাকলেও নব্য মানুষজন এসব কিছুই জানেন না। লাইব্রেরির বাইরের চাতালটায় 'হ্রস্ব-উ'-এর মতো উটকো…
Read More