Blog

মহানন্দা নদী থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ

মহানন্দা নদী থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ

ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মহানন্দা নদীতে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ফাঁসিদেওয়ার হাপতিয়াগছ ব্রিজে মৃতদেহ উদ্ধার হয়। মৃতের নাম মহম্মদ জাবেদ আলি(৩৪)। গতকাল তিস্তা ক‍্যানেলে মৃত ব্যক্তি আত্মহত্যা করতে নদীতে ঝাঁপ দেয়। খোঁজাখুঁজি করেও দেহ না মিললেও আজ মৃতদেহ উদ্ধার হয়। মৃত ব্যক্তি বিহারের বাসিন্দা। খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। পুরো ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।
Read More
উদ্ধার হওয়া তিনটি ক্যাঙ্গারুর মধ্যে মৃত্যু হল একটির

উদ্ধার হওয়া তিনটি ক্যাঙ্গারুর মধ্যে মৃত্যু হল একটির

বেঙ্গল সাফারি পার্কে পাচারের আগে উদ্ধার হওয়া তিনটি ক্যাঙ্গারুর মধ্যে মৃত্যু হল একটির৷ বেঙ্গল সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে,বেঙ্গল পার্ক কর্তৃপক্ষ ওই ক্যাঙ্গারুটির নাম রেখেছিল লুকাস। উদ্ধার হওয়ার পর থেকেই লেজার ক্যাটের এনক্লোজারে আইসোলেশনে রেখে ওই তিনটি ক্যাঙ্গারুর চিকিৎসা চলছিল। কিন্তু লুকাস সব থেকে বেশি অসুস্থ ছিল। দীর্ঘ পথ গাড়িতে যাত্রা করার জন্য সে অপুষ্টি জনিত রোগে ভুগছিল। পশু চিকিৎসক সূত্রে জানা গিয়েছে, অপুষ্টির কারণে ওই ক্যাঙ্গারুটি মিয়োপ্যাথি নামে রোগে আক্রান্ত হয়েছিল। এরপর এদিন সকালে ওই ক্যাঙ্গারুটি মারা যায়। পার্কেই সেটির দেহ ময়নাতদন্ত করা হচ্ছে। শনিবার ওই ক্যাঙ্গারুটির ময়নাতদন্তের রিপোর্ট মিলবে বলে জানা গিয়েছে।
Read More
কল্যাণী বিশ্ববিদ্যালয়ে সাইবার ক্রাইম বিষয়ে সচেতনামূলক বিশেষ বক্তৃতা

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে সাইবার ক্রাইম বিষয়ে সচেতনামূলক বিশেষ বক্তৃতা

সাইবার ক্রাইম সম্পর্কে সচেতন করতে ছাত্র-ছাত্রী গবেষক, শিক্ষক, আধিকারিক ও শিক্ষাকর্মীদের সামনে বক্তৃতা দিলেন আইপিএস অফিসার কল্যাণ মুখোপাধ্যায়। সচেতনামূলক এই বিশেষ বক্তৃতার আয়োজন করেছিল কল্যাণী বিশ্ববিদ্যালয়। মূল বক্তব্যের শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মানসকুমার সান্যাল বলেন, বর্তমান সময়কালে সমাজে সাইবার ক্রাইম ভয়ঙ্কর ভাবে থাবা বসাচ্ছে। এর মাধ্যমে অনেকেই খুব সহজেই প্রতারিত হচ্ছে। কাজেই সাইবার ক্রাইমকে প্রতিরোধ করতে হলে সকলের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। এই উদ্দেশ্য নিয়েই আমরা এই বিশেষ বক্তৃতার আয়োজন করি। এর ফলে বিশ্ববিদ্যালয়ের সকলেই উপকৃত হবেন। বিভিন্ন ঘটনা উল্লেখ করে প্রাঞ্জল ভাষায় পশ্চিমবঙ্গ সরকারের সিআইডি শাখার ডিআইজি কল্যাণ  মুখোপাধ্যায় অসাধারণ বক্তৃতা দেন। তিনি অনেক দৃষ্টান্ত দিয়ে ইন্টারনেট…
Read More
শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি মোকাবিলার জন্য সুদের হার ৭% বাড়িয়েছে

শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি মোকাবিলার জন্য সুদের হার ৭% বাড়িয়েছে

অর্থনৈতিক সঙ্কটের মধ্যে উচ্চ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক অভূতপূর্ব ৭০০ বেসিস পয়েন্ট দ্বারা সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে । শ্রীলঙ্কার প্রধান বিরোধী দল এসজেবি শুক্রবার ঘোষণা করেছে যে তারা রাষ্ট্রপতি রাজাপাকসের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করবে । শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা বোর্ড শুক্রবার কেন্দ্রীয় ব্যাংকের স্থায়ী আমানত সুবিধা হার (এসডিএফআর) এবং কেন্দ্রীয় ব্যাংকের স্থায়ী ঋণ সুবিধার হার (এসএলএফআর) যথাক্রমে ১৩.৫০শতাংশ এবং ১৪.৫০ শতাংশে ৭০০ ভিত্তি পয়েন্ট বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। বোর্ড উল্লেখ করেছে যে সামগ্রিক চাহিদা, অভ্যন্তরীণ সরবরাহ ব্যাহত, বিনিময় হারের অবমূল্যায়ন, এবং পণ্যের দাম বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতির চাপ আগত সময়কালে আরও তীব্র হতে পারে। এদিকে,…
Read More
গুয়াহাটিতে ফ্লিপকার্টের প্রথম গ্রোসারি ফুলফিলমেন্ট সেন্টার

গুয়াহাটিতে ফ্লিপকার্টের প্রথম গ্রোসারি ফুলফিলমেন্ট সেন্টার

উত্তরপূর্বাঞ্চলের গ্রাহকদের চাহিদা মেটাতে ফ্লিপকার্ট তাদের প্রথম গ্রোসারি ফুলফিলমেন্ট সেন্টার উদ্বোধন করল আসামের গুয়াহাটির নিকটে পলাশবাড়িতে। এই সেন্টার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৩০০ জনের কর্মসংস্থান করবে এবং অনেক স্থানীয় বিক্রেতা, এমএসএমই ও কৃষকদের পণ্য বিপণনে সহায়তা প্রদান করবে। গ্রাহকরা এই সেন্টারের মাধ্যমে ২০০টি ক্যাটাগরির ৭০০০-এরও বেশি আঞ্চলিক গ্রোসারি প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন, যেমন প্রাত্যহিক গৃহস্থালীর সামগ্রী, স্টেপলস, চা, স্ন্যাক্স ও বেভারেজ, কনফেকশনারি, পার্সোনাল কেয়ার, ইত্যাদি। কয়েম্বাটরের পর এটিই দেশে ফ্লিপকার্টের দ্বিতীয় মহিলা-চালিত ফুলফিলমেন্ট সেন্টার। গুয়াহাটিকে কেন্দ্র করে ৮০০টিরও বেশি পিনকোড এলাকায় মুদিখানার দ্রব্যাদি সরবরাহ করা হবে এই সেন্টার থেকে, যেমন আগরতলা, আইজল, দার্জিলিং, ডিব্রুগড়, ইম্ফল, কোহিমা ও শিলঙ। বর্তমানে ‘ফ্লিপকার্ট…
Read More
শরদ পাওয়ারের বাড়িতে হামলা, কড়া নিন্দায় মমতা!

শরদ পাওয়ারের বাড়িতে হামলা, কড়া নিন্দায় মমতা!

মহারাষ্ট্রে এনসিপি নেতা শরদ পাওয়ারের বাড়িতে হামলার কড়া নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ট্যুইট করেন, আমি দেশের একজন প্রবীণ জনপ্রতিনিধি শরদ পাওয়ারের বাড়িতে হামলার নিন্দা করছি। এই নিয়ে মহারাষ্ট্রের প্রশাসনের বিবৃতিকে স্বাগত জানাচ্ছি। যেখানে হামলাকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র প্রশাসন। জানা যায়, রাজ্য বাস পরিবহণ নিগমের কর্মচারিদের অভিযোগ, কর্মীদের অভাব-অভিযোগ শুনতে ব্যর্থ হয়েছেন শরদ পাওয়ার। গত পাঁচ মাস ধরে হরতাল করছেন বাস কর্মীরা। তারপরও মেলেনি কোনওরকম আশ্বাস। কিছুদিন আগে বম্বে হাইকোর্ট বিক্ষোভকারী পরিবহণ কর্মীদের হরতাল বন্ধ রেখে আগামী ২২ এপ্রিল থেকে কাজে ফেরার নির্দেশ দিয়েছে। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন কর্মীরা। চটি-জুতো হাতে হামলা চালায় শরদ পাওয়ারের…
Read More
২২ এপ্রিল রাতে কলকাতার আকাশে দেখা যাবে উল্কাবৃষ্টি!

২২ এপ্রিল রাতে কলকাতার আকাশে দেখা যাবে উল্কাবৃষ্টি!

বাংলায় যাকে আমরা বলি তারা খসা। আসলে যা উল্কাপাত। রাতের আকাশে অনেক সময়ই হঠাৎ দর্শন মিলে যায়। কিন্তু এক সঙ্গে অনেক ক্ষণ ধরে উল্কাবৃষ্টি চাক্ষুস করা যায় মাঝে মধ্যে। উল্কা কি? উল্কা হল, মহাকাশে ভেসে বেড়ানো নানান মাপের পাথরখণ্ড। ঘুরে বেড়াতে বেড়াতে পৃথিবীর অভিকর্ষের আওতায় এলে এরা পড়তে থাকে ভূপৃষ্ঠের দিকে। এমনকী বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষ হতেই জ্বলে ওঠে উল্কা। তখনই আমরা দেখতে পাই এদের। অধিকাংশ উল্কাই কিন্তু পৃথিবীর পিঠে পৌঁছনোর অনেক আগেই পুড়ে ছাই হয়ে যায়। তবে আকাশ পরিষ্কার থাকলে এবারের উল্কাবৃষ্টি কলকাতা–সহ গোটা পশ্চিমবঙ্গ তথা দেশবাসীকে নিরাশ করবে না। জানা গিয়েছে, ২২ এপ্রিল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে…
Read More
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত আরও ৩ মন্ত্রীকে তার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেছেন

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত আরও ৩ মন্ত্রীকে তার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেছেন

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত আজ মহারাষ্ট্রবাদী গোমান্তক পার্টি (এমজিপি) এর অন্তর্গত সুদিন ধাবলিকার সহ আরও তিনজন বিধায়ককে মন্ত্রী হিসাবে অন্তর্ভুক্ত করে তার মন্ত্রিসভা সম্প্রসারণ করেছেন। গোয়ার রাজ্যপাল পিএস শ্রীধরন পিল্লাই নতুন তিন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান। এমজিপি-র মিঃ ধাবলীকর ছাড়াও, দুই বিজেপি বিধায়ক - নীলকান্ত হালার্নকর এবং সুভাষ ফলদেসাই - শপথ নিয়েছেন। রাজভবনে শপথগ্রহণ অনুষ্ঠান হয় এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ প্রমোদ সাওয়ান্ত ও। মিঃ সাওয়ান্ত ২৮ শে মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে অন্যান্য আট মন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন এবং সেই সময়ে তিনটি মন্ত্রী পদ খালি রেখেছিলেন। তিনজন যোগ করে, এখন তার মন্ত্রিসভায় ১২…
Read More
জনসমক্ষে ক্রিসকে চড় মারার শাস্তি, মাশুল গুনতে হবে উইল স্মিথকে

জনসমক্ষে ক্রিসকে চড় মারার শাস্তি, মাশুল গুনতে হবে উইল স্মিথকে

এবার অস্কারে সেরা অভিনেতার খেতাব জিতলেও, ক্রিস রককে চড় মেরে অস্কারের পরিবেশ নষ্ট করেছেন উইল স্মিথ । যার জেরে এবার মাশুল গুনতে হবে তাঁকে। অর্থাৎ অস্কারের সব ধরনের আয়োজন থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে হলিউড অভিনেতা উইল স্মিথকে।  শুক্রবার এহেন সিদ্ধান্ত নিয়েছে, লস অ্যাঞ্জেলসে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের গভর্নরস বোর্ড । এই নিষেধাজ্ঞার কারণে ২০৩২ সাল পর্যন্ত সশরীরে কিংবা ভার্চুয়ালি অ্যাকাডেমির কোনও অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুমতি পাবেন না তিনি।গতকাল, ৮ এপ্রিল  উইল স্মিথের পদত্যাগপত্র গ্রহণের পাশাপাশি ৯৪তম অস্কারে তার চড়-কাণ্ডের ঘটনায় কীভাবে উপযুক্ত জবাব দেওয়া যায় তা নিয়ে আলোচনা জন্য এক সভা ডাকা হয়। এরপর…
Read More
পাকিস্তানের প্রধানমন্ত্রী পদপ্রার্থী শাহবাজ শরীফের আসল পরিচয় জেনে নিন?

পাকিস্তানের প্রধানমন্ত্রী পদপ্রার্থী শাহবাজ শরীফের আসল পরিচয় জেনে নিন?

ঝুলে রইল ইমরানের ভাগ্য। অর্থাৎ দুপুর একটা পর্যন্ত স্থগিত পাক অ্যাসেম্বলি অধিবেশন। এদিন সকাল ১১ টা নাগাদ ন্যাশনাল অ্যাসেম্বলি অধিবেশন শুরু হয় তার কিছুক্ষণ পরেই অধিবেশন স্থগিত রাখা হয়। অধিবেশনের সভাপতিত্ব করছিলেন স্পিকার আসাদ কায়সার। তবে আজকের অধিবেশন মাধ্যমেই প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোটের নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে । তার আগেই প্রধান বিরোধী দলীয় নেতা শাহবাজ শরীফ বলেছেন, তিনিই হচ্ছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী পদপ্রার্থী। মূলত, সুপ্রিম কোর্টের রায়কে বিরোধীরা তাদের বিজয় হিসেবে দেখছে এবং শনিবার পার্লামেন্টেও তাদের বিজয় হবে অর্থাৎ ইমরান খানকে প্রধানমন্ত্রীত্ব থেকে সরানো যাবে বলেই তারা মনে করছেন। স্বাধীনতার পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত কোন পাকিস্তানের…
Read More
নীলগাইয়ের শাবক উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য

নীলগাইয়ের শাবক উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য

চাঁচলের জালালপুর পঞ্চায়েতের হজরতপুর এলাকা থেকে শুক্রবার দুপুরে একটি নীলগাইয়ের শাবক উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ওই গ্রাম থেকে নীলগাইয়ের শাবকটিকে উদ্ধার করে চাঁচল থানায় নিয়ে আসে পুলিশ। পরে বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়।জানা যায়, হজরতপুর গ্রামের মহানন্দা নদীর তীরবর্তী এলাকায় এদিন দুপুরে ওই নীলগাইয়ের শাবকটিকে দেখতে পান গ্রামের বাসিন্দারা। বাসিন্দারাই নীলগাইটিকে উদ্ধার করে চাঁচল থানায় খবর দেন। চাঁচল থানার পুলিশ ওই গ্রামে গিয়ে নীলগাইটিকে থানায় নিয়ে আসে এবং বন বিভাগের কর্মীদের হাতে তুলে দেন। পুলিশ ও বন বিভাগের কর্মীদের প্রাথমিক অনুমান নদী পথে ভেসেই শাবকটি ওই গ্রামে আসে।
Read More
ভারতের ভূয়সী প্রশংসা পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মুখে!

ভারতের ভূয়সী প্রশংসা পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মুখে!

আজ শনিবার ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর ভোট হতে চলেছে। প্রসঙ্গত, পাকিস্তানের জাতীয় পরিষদের ৩৪২ জন সদস্যের মধ্যে যদি ১৭২ জন বিরুদ্ধে ভোট দেয় তাহলেই প্রধানমন্ত্রীর পদ হারাবেন ইমরান খান। এই পরিপ্রেক্ষিতে গতকাল জাতির উদ্দেশে ভাষণ দেবার সময় ইমরান খান জানান, প্রায় ২৬ বছর আগে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দল শুরু করার ছিল। সে সময় থেকেই নিজের নীতির কথা আওড়ান তিনি। বলেন, "আমি সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে হতাশ, তবে আমি এই সিদ্ধান্তকে সম্মান করি। আমি একবারই জেলে গিয়েছি, আমি বিশ্বাস করি যতদিন পর্যন্ত দেশের বিচার না হবে ততদিন আমি ন্যায়ের কথা বলব।" পাশাপাশি ভারতের প্রসঙ্গে পাক প্রধানমন্ত্রীর মন্তব্য, ভারত একটি আত্মমর্যাদাশীল দেশ।…
Read More
চা বাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকল বিভাগ

চা বাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকল বিভাগ

দার্জিলিংয়ের চুংথুঙ চা বাগান এলাকার একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুমুল চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে বাড়ির মালিকের নাম গোবিন্দ প্রধান। এদিন স্থানীয়রা আগুন লাগছে দেখে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে দমকল বিভাগ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল বিভাগ।
Read More