09
Mar
বিধ্বংসী অগ্নিকান্ডে পুড়ে ছারখার হয়ে গেল প্রায় ২৫টি ফলের দোকান। ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লক্ষ টাকা বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করে জানিয়েছেন । বুধবার ভোররাতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার চৌরঙ্গী এলাকার ফল বাজারে। সংশ্লিষ্ট এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের এক পাশে রয়েছে কালিয়াচক ফল বাজার। আর সেখানে এদিন কাকভোরে আচমকাই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে । চোখের সামনে দাও দাও করে আগুনে পুড়ে নষ্ট হয়ে যেতে দেখেন নিজেদের ফলের দোকান । আর তাতেই কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তাঁদের বক্তব্য, কিভাবে এই ঘটনাটি ঘটলো কিছুই বুঝতে পারছি না । তবে এ ঘটনার পিছনে কোন ষড়যন্ত্র রয়েছে বলেও অভিযোগ ক্ষতিগ্রস্ত…
