03
Mar
আরো খারাপ পরিস্থিতিতে পরিণত হচ্ছে যুদ্ধ। ইউক্রেন জুড়ে যুদ্ধ পরিস্থিতি৷ বাঁধ ভাঙা স্রোতের মতো ইউক্রেনে ঢুকে পড়েছে রুশ সেনা৷ এরই মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের জল্পনা উস্কে দিলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সেরগেই ল্যাভরভ৷ তিনি বলেন, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, তাহলে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবেই। সেরগেই ল্যাভরভের দাবি, ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া৷ পালটা জবাব দিতে কিয়েভ যদি রুশ বাহিনীর বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তাহলে তার ফল হবে ভয়ঙ্কর৷ সেক্ষেত্রে ইউক্রেনই 'প্রকৃত বিপদ' ডেকে আনবে৷ উল্লেখ্য, এর আগেও পারমাণবিক অস্ত্রের ভয়াবহ পরিণতির সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। হিরাশিমা, নাগাসাকির ভয়ঙ্কর স্মৃতি আজও টাটকা৷ সেই ভয়ঙ্কর ঘটনার পুনরাবৃত্তি রুখতে বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক স্তরে…
