Blog

ভারতীয়দের ফেরানো নিয়ে তোপের মুখে কেন্দ্র সরকার

ভারতীয়দের ফেরানো নিয়ে তোপের মুখে কেন্দ্র সরকার

যুদ্ধ পরিস্থিতিতে ভারতীয়দের ফেরানো নিয়ে চিন্তায় কেন্দ্র সরকার। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরানোর কাজ বিগত ৬ দিন ধরেই করছে ভারতের মোদী সরকার। অনেকে ফিরলেও এখনও পর্যন্ত একটা বড় অংশ দেশে ফিরতে পারেনি। তার মধ্যে আবার একজন ভারতীয়র ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ইউক্রেনে। সব মিলিয়ে পরিস্থিতি ব্যাপক উদ্বেগজনক। এই ইস্যুতে এখন চাঞ্চল্যকর তথ্য সামনে এল। বিগত ছ'দিন ধরে নাকি ইউক্রেন থেকে ২৫ শতাংশ ভারতীয়কেও ফেরাতে পারেনি কেন্দ্রীয় সরকার! এই তথ্য দিয়েই মোদী সরকারকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা তৃণমূলের সহ-সভাপতি যশবন্ত সিনহা। বর্ষীয়ান এই নেতা জানিয়েছেন, ১৯৯০ সালে উপসাগরীয় যুদ্ধ চলাকালীন কুয়েত থেকে প্রায় ১ লক্ষ ৭০ হাজার ভারতীয়কে…
Read More
করোনা সংক্রমনের আবহেই কিভাবে হবে পরীক্ষা

করোনা সংক্রমনের আবহেই কিভাবে হবে পরীক্ষা

করোনা সংক্রমণের আবহেই আবার শুরু হচ্ছে পরীক্ষা। করোনা ভাইরাস পরিস্থিতির মাঝেই এবার অফলাইনে হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। টানা দু'বছর পরীক্ষা দেওয়া তো দূর, স্কুলে গিয়ে এক সঙ্গে ক্লাস করা হয়নি কারোর। তবে এবার খুলে গিয়েছে রাজ্যের স্কুল-কলেজ। পরীক্ষাও হবে আগের মতোই। সেই প্রেক্ষিতে কোভিড বিধি মেনে কী ভাবে পরীক্ষা, তার জন্য নির্দেশিকা দেওয়া হল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। স্পষ্ট জানান হয়েছে, সমস্ত কোভিড বিধি মেনেই পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের। পাশাপাশি বিধি মেনেই স্কুলগুলিকে পরীক্ষার আয়োজন করতে হবে। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ যে নির্দেশিকা প্রকাশ করেছে তাতে বলা হয়েছে, পারস্পরিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি বেঞ্চে দু’জন করে পরীক্ষার্থী…
Read More
একের পর এক জয় রাজ্যের শাসক শিবিরে

একের পর এক জয় রাজ্যের শাসক শিবিরে

রাজ্যে সদ্দ্যই সমাপ্ত হয়েছে পুরভোট, সকাল থেকে চলছে গণনা। এরই মধ্যে পুরসভার ফলাফল কী হতে চলেছে তার একটি হালকা ইঙ্গিত মিলছে। একাধিক ওয়ার্ড ইতিমধ্যেই দখল করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গ থেকে বর্ধমান, সব জায়গায় ঘাসফুলের দাপট। বর্ধমানের ১ নম্বর ওয়ার্ডে ৯ হাজার ভোটে জয়ী তৃণমূল প্রার্থী। বর্ধমান পুরসভার ১ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সুমিত কুমার শর্মা ৯ হাজার ১৩৬ ভোটে জয়ী হয়েছে। অন্যদিকে কালনায় ৪ ওয়ার্ডের মধ্যে ৩টিতে জয়ী তৃণমূল, একটিতে জয়ী সিপিএম। কালনা পুরসভায় ১ নম্বর ওয়ার্ডে ৪১৭ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সুনীল চৌধুরী। ২ নম্বর ওয়ার্ডে ১৭৫ ভোটে জয়ী সিপিএম প্রার্থী শর্মিষ্ঠা নাগ সাহা। ৩ নম্বর ওয়ার্ডে তৃণমূলের…
Read More
একাধিক প্রশ্ন আনিস কান্ডে

একাধিক প্রশ্ন আনিস কান্ডে

এইমুহুর্তে রাজ্যে উত্তাল পরিস্থিতিতে আনিস কান্ডে। ছাত্র নেতা আনিস খানের খুনের ঘটনায় আমতা থানার হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্য গ্রেফতার হয়েছে। তারাই বিস্ফোরক দাবি করে বলেছিল যে, ছাত্রনেতার আমতার বাড়িতে তারা গিয়েছিল ওসির নির্দেশে! এবার সেই একই দাবি তারা করল সিট-এর কাছে। আমতা থানার তিন পুলিশকর্মীকে লাগাতার জিজ্ঞাসাবাদের পরে ওই অভিযোগের প্রমাণ মিলেছে বলেই জানিয়েছেন বিশেষ তদন্তকারী দল। কিন্তু তাতেও প্রশ্ন থেকে যাচ্ছে। পুলিশ প্রথম থেকে দাবি করে আসছিল যে, আনিসের বাড়িতে তারা কোনও পুলিশ পাঠায়নি। কিন্তু এখন ধৃতদের দাবি এবং তার ভিত্তিতে প্রমাণ বুঝিয়ে দিচ্ছে যে পুলিশ নিজেই মিথ্যে বলছে। আর এই ঘটনায় যে পুলিশের যোগ…
Read More
ভারতীয়দের উদ্ধারকার্যে ত্রিশের কাছাকাছি বিমান

ভারতীয়দের উদ্ধারকার্যে ত্রিশের কাছাকাছি বিমান

বিগত পাঁচ দিনের টানা লড়াই, ধীরে ধীরে আরো খারাপ হচ্ছে পরিস্থিতি। ফের একবার আলোচনার টেবিলে বসতে চলছে রাশিয়া এমন খবর, কিন্তু গোলাগুলি থামাচ্ছে না তারা। গতকাল ইউক্রেনের কিয়েভ, খারকিভ শহরের হাল আরও কঠিন হয়ে গিয়েছে। কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে এলাকাগুলি। এক ভারতীয়র মৃত্যুও হয়েছে কিয়েভে। পরিস্থিতি বুঝে গতকাল দিল্লির তরফে কিয়েভের ভারতীয়দের কড়া বার্তা দিয়ে বলা হয়েছিল, যে কোনওভাবে শহর ছাড়তে। সেই নির্দেশে হয়তো কাজ হয়েছে। কারণ আজ কেন্দ্রীয় সরকার জানিয়েছে, কিয়েভে আর কোনও ভারতীয় নেই। গতকাল ভারতীয়র মৃত্যুর পর কেন্দ্রের সরকারের ওপর যেন চাপ আরও বেড়ে গিয়েছে। ইউক্রেনে আটকে পড়া বাকি ভারতীয়দের দেশে ফেরানোর তাগিদ যেন আরও বেড়েছে তাদের…
Read More
শান্তিপূর্ণ ভাবে বিজয় মিছিলের কড়া নির্দেশ এলো

শান্তিপূর্ণ ভাবে বিজয় মিছিলের কড়া নির্দেশ এলো

রাজ্যে সম্প্রতি হয়ে যাওয়া ভোটপর্বে হিংসার অভিযোগ উঠেছে। জায়গায় জায়গায় বুথ দখল, ছাপ্পা ভোটের অভিযোগ ছিল। সবেতেই আঙুল ছিল শাসক দলের বিরুদ্ধে। সেই নিয়ে নিশানা করা হয়েছে নির্বাচন কমিশনকেও। কমিশনার সৌরভ দাসকে রাজভবনে পর্যন্ত তলব করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তাই ভোট গণনার পর বিজয় মিছিল নিয়ে আগেভাগেই সতর্ক নির্বাচন কমিশন। কড়া নির্দেশ দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলিকে। রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিজয় মিছিলে ছাড় রয়েছে ঠিকই, কিন্তু কোনও রকম অশান্তি বরদাস্ত করা যাবে না। যে কোনও জায়গায় অপ্রীতিকর কোনও ঘটনা ঘটলে পুলিশকে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে কমিশনের তরফে। উল্লেখ্য, ভোট হওয়ার অনেক আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায়…
Read More
শুন্য হলো মৃত্যুর সংখ্যা

শুন্য হলো মৃত্যুর সংখ্যা

আবার বেশ খানিকটা স্বস্তির পর্যায় পড়লো দেশের করোনা সংক্রমণের পরিস্থিতি। দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ আজ আরও তলানিতে। মৃত্যু একেবারে শূন্যের কাছে চলে গিয়েছে আজ। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট আরও কমে হল ০.৬১ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৮৬ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪৬ জন। সংক্রমিত জেলাগুলির মধ্যে আজ আবার প্রথম স্থানে কলকাতা। নতুন করে সেখানে সংক্রমিত যথাক্রমে ৩২ জন। উত্তর ২৪ পরগনা দ্বিতীয় স্থানে, সেখানে আক্রান্ত ১৪ জন। সব মিলিয়ে…
Read More
ইউক্রেন সংকটের মধ্যে আমেরিকান ব্র্যান্ডগুলির রাশিয়ায় পণ্য বিক্রয় বন্ধের সিদ্ধান্ত

ইউক্রেন সংকটের মধ্যে আমেরিকান ব্র্যান্ডগুলির রাশিয়ায় পণ্য বিক্রয় বন্ধের সিদ্ধান্ত

মঙ্গলবার অ্যাপল, গুগল, ফোর্ড এবং হারলে-ডেভিডসন সহ প্রধান আমেরিকান ব্র্যান্ডগুলি ইউক্রেনের ওপর আক্রমণের কারণে বিক্রয় বন্ধ করে ,রাশিয়া থেকে নিজেদের দূরে সরিয়ে নেয়, এবং রাশিয়া থেকে দূরে সরে থাকা শিপার থেকে গাড়ি নির্মাতা এবং শক্তি সংস্থাগুলির ক্রমবর্ধমান তালিকায় যোগ দেয়। অ্যাপল বলেছে যে, তারা রাশিয়ায় আইফোন এবং অন্যান্য পণ্যের বিক্রয় বন্ধ করেছে, অ্যালফাবেট ইনকর্পোরেটেডের গুগল তার সংবাদ থেকে রাশিয়ান রাষ্ট্রীয় প্রকাশকদের বাদ দিয়েছে, ফোর্ড মোটর তার রাশিয়ান উৎপাদন অংশীদারকে বলেছে যে দেশে কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং হারলে-ডেভিডসন ইনক তার বাইকের ব্যবসা এবং চালান স্থগিত করেছে। বিশ্বের বৃহত্তম শিপিং লাইন,এমএসসি এবং মেয়ার্স্ক,রাশিয়ায় কন্টেইনার শিপিং স্থগিত করে এবং দেশের সাথে বিচ্ছিন্নতাকে…
Read More
চলতি সপ্তাহে আবার বৃষ্টির সম্ভবনা

চলতি সপ্তাহে আবার বৃষ্টির সম্ভবনা

বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না রাজ্যের। কিছুদিন জলমলে আকাশের স্বস্তি দিয়ে আবার শুরু হচ্ছে বৃষ্টি। মঙ্গলবার আকাশ ছিল আংশিক মেঘলা। বুধবারও সকাল থেকে মুখ ভার আকাশের। মহানগরীর আকাশে মেঘের আনাগোনা। তবে কি ফের বৃষ্টি। হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতি ও শুক্রবার রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে৷ শুক্রবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়বে৷ রেহাই পাবে না দক্ষিণও৷ পুরুলিয়া, বাঁকুড়া সহ বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান হয়েছে।  আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবার রাত থেকে নতুন করে উত্তর-পশ্চিম ভারতে ঢুকতে…
Read More
যুদ্ধ পরিস্থিতিতে বাড়লো গ্যাসের দাম

যুদ্ধ পরিস্থিতিতে বাড়লো গ্যাসের দাম

এইমুহূর্তে ভয়াবহ পরিস্থিতি রাশিয়া ইউক্রেনের মাঝে ৷ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে লাফিয়ে বাড়ল গ্যাসের দাম৷ মঙ্গলবার, ১ মার্চ থেকেই এলপিজি সিলিন্ডারের নতুন দর কার্যকর হবে৷ বাণিজ্যিক গ্যস সিলিন্ডারের নয়া দাম প্রকাশ করল জ্বালানি উৎপাদনকারী সংস্থা। সংস্থার তরফে জানানো হয়েছে, আজ থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১০৫ টাকা করে বাড়ছে৷ বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামী ৭ মার্চ উত্তরপ্রদেশে শেষ পর্বের ভোট সম্পন্ন হওয়ার পর বাড়তে পারে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দামও৷  সোমবার মধ্যরাত থেকেই নয়া দাম কার্যকর হয়েছে৷ সিলিন্ডার প্রতি দাম পড়ছে ১ হাজার ৯৫ টাকা। এতে সাধারণ মধ্যবিত্তের জীবনে সরাসরি প্রভাব না পড়লেও, পরোক্ষ ভাবে প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাছাড়া ৭ মার্চের পর রান্নার গ্যাসের দাম ১০০…
Read More
উচ্চতর পর্যায়ে আবেদন রাজ্যের

উচ্চতর পর্যায়ে আবেদন রাজ্যের

উচ্চতর পর্যায়ে দায়ের হলো মামলা। গতকাল এসএলএসটি নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন জানাল রাজ্য সরকারের। রায়ের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চেয়ে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়েছে। বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে এই মামলায় দ্রুত শুনানির আবেদন জানিয়েছে রাজ্য। সেই আবেদন মঞ্জুর করা হয়েছে। আগামীকাল শুনানির সম্ভাবনা রয়েছে। এসএলএসটি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন জানায় রাজ্য সরকার। রাজ্যের দাবি, এই রায়ের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করুক বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এদিকে, এসএলএসটি নবম-দশমের নিয়োগ দুর্নীতির রহস্যভেদে ২৮ মার্চ মধ্যে সিবিআই-কে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ…
Read More
কেড়ে নেওয়া হলো পুতিনের এক সম্মান

কেড়ে নেওয়া হলো পুতিনের এক সম্মান

তিনিই এখন ভিলেন সারা বিশ্বের কাছে৷ ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আক্রমণের নিন্দায় সরব গোটা বিশ্ব৷ খেলার মাঠেও রাশিয়াকে একঘরে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ একে একে বিভিন্ন ক্রিড়া সংস্থা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশ থেকে সরে দাঁড়াচ্ছে। রুশ আগ্রাসনের নিন্দায় আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থা, জুডো ফেডারেশন এবং বিশ্ব তায়কোন্ডো সংস্থা বিভিন্ন ভাবে পুতিনের কাছ থেকে সম্মান কেড়ে নিয়েছে। এবার কেড়ে নেওয়া হল রুশ প্রেসিডেন্ট পুতিনের ব্ল্যাক বেল্ট৷  এদিকে, ইতিমধ্যেই ফিফা জানিয়েছে, রাশিয়া বিশ্বকাপ খেলতে পারবে না৷ রাশিয়ার কোনও ক্লাব খেলতে পারবে না বলে জানিয়ে দিয়ছে উয়েফা৷ আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থা (আইওসি) এক বিবৃতিতে জানিয়েে, ‘একটা ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হয়েছে। যুদ্ধবিরতি নীতি লঙ্ঘন করেছে রাশিয়া। পাশাপাশি অতীতে রুশ সরকারের অলিম্পিক্স চার্টারের অন্যান্য নিয়ম লঙ্ঘনের…
Read More
হাত ছাড়া হলো কাঁথি

হাত ছাড়া হলো কাঁথি

রাজ্যে একের পর এক ধাক্কা খাচ্ছে গেরুয়া শিবির৷ অধিকারী গড়ে ধাক্কা বিজেপি’র৷ কাঁথির তৃণমূল প্রার্থী রিনা দাসের কাছে হেরে গেলেন বিজেপি প্রার্থী তথা কাঁথি উত্তরের বিজেপি বিধায়ক সুমিতা সিংহ। ৭৭ ভোটে তৃণমূলের কাছে পরাজিত হলেন তিনি৷ যে ভাবে কাঁথিতে ভোট গণনা শুরু হল, সেই ট্রেন্ড বজায় থাকলে প্রায় চার দশক পর কাঁথিতে পালাবদল নিশ্চিত৷ শুভেন্দু ‘গড়’ বলে পরিচিত কাঁথি শহরে  তৃণমূলের এহেন উত্থান হয়, শুভেন্দুর পক্ষেও ‘সুখকর’ নয়। উল্লেখ্য, এবারের পুরভোটে তৃণমূলের বিশেষ নজর ছিল কাঁথি পুরসভার দিকে৷ প্রচার চলেছে জোর কদমে৷ দলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বারংবার কাঁথিতে গিয়েছেন প্রচার করতে। কাঁথিতে দাঁড়িয়েই অধিকারী পরিবারকে কড়া ভাষায় বিঁধেছেন৷ অন্যদিকে, ভোটের আগে কাঁথির মানুষের কাছে শুভেন্দুর বাবা…
Read More
স্কোডার নতুন সেডান টিএসআইআই লঞ্চ

স্কোডার নতুন সেডান টিএসআইআই লঞ্চ

নতুন সেডান টিএসআইআই লঞ্চ করল স্কোডা আটো ইন্ডিয়া। এই স্লাভিয়া ১.০  হল মেড-ফর-ইন্ডিয়া এমকিউবি-এ০-আইএন প্ল্যাটফর্মের দ্বিতীয় পণ্য। প্রিমিয়াম মাঝারি আকারের এই সেডানেটিতে তিনটি ট্রিম থাকবে- অ্যাক্টিভ, অ্যাম্বিশন এবং স্টাইল। একচেটিয়া ক্রিস্টাল ব্লু ছাড়াও এক্সক্লুসিভ টর্নেডো রেড, ক্যান্ডি হোয়াইট, ব্রিলিয়ান্ট সিলভার এবং কার্বন স্টিল রঙে পাওয়া যাবে। উল্লেখযোগ্য বিষয় হল এই সালভিয়া ১.০ দাম শুরু হচ্ছে ১০.৬৯ লাখ থেকে।  যা অবিশ্বাস্য হলেও সত্যি।প্রসঙ্গত স্লাভিয়াও ১.০ দুটি ট্রান্সমিশনের বিকল্প সহ তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। এছাড়া ছয়-স্পিড টর্ক কনভার্টার স্বয়ংক্রিয় এবং সানরুফ বিকল্পের সাথে সম্পূর্ণ-লোড স্টাইল টপ আউট ভেরিয়েন্টেও  স্লাভিয়া আছে। যার দাম  ₹ ১৫.৩৯ লাখ টাকা। ভারতে ২০ বছরেরও বেশি সময় ধরে…
Read More