09
Nov
এবার পুলিশের জালে ধরা পড়লো ধৃতরা৷ রাজ্যের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে হুমকি চিঠি দেওয়ার অভিযোগে ধৃত ৩৷ এর মধ্যে রয়েছেন এক চিকিৎসকও৷ এই ঘটনার মাস্টারমাইন্ড আর কেউ নন, কেপিসি মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. অরিন্দম সেন৷ গ্রেফতার করা হয়েছে ওই চিকিৎসকের গাড়ি চালক রমেশ সাই এবং টাইপিস্ট বিজয় কুমার কয়াল৷ পুলিশ সূত্রে খবর, আপালনই প্রথম নন৷ এর আগে একাধিক বিশিষ্টজনকে হুমকি চিঠি পাঠিয়েছিলেন ওই চিকিৎসক৷ তিনজনকে লাগাতার জেরা করে গোয়া রহস্যের কিনারা করতে চাইছে পুলিশ৷ প্রসঙ্গত অক্টোবর মাসের শেষে আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি হুমকি চিঠি আসে৷ সেখানে লেখা হয়, আপনার স্বামীকে খুন…
