15
Sep
অবশেষে অবসান হলো সব জল্পনার। এতদিনের সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এদিন ছবির পরিচালক নিজেই শিলমোহর দিয়েছেন খবরে। ঘোষিত হলো বলিউডের সব চেয়ে চর্চিত চরিত্র সীতার চরিত্রে অভিনয় করতে চলেছেন কে? সীতার চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা রানাউত, ঘোষণা করে দিলেন প্রযোজনা সংস্থা এসএস স্টুডিওর কর্ণধার সালোনি শর্মা। টেক্কা দিলেন বলিউডের প্রথম সারির নায়িকাদেরকে। বিতর্কের জন্য সবসময়েই শিরোনামে তিনি। তবে এবার রীতিমতো ডাকসাইটে প্রজেক্ট গেল অভিনেত্রীর ঝুলিতে। ‘দ্য ইনকারনেশন: সীতা’য় অভিনয় করবেন তিনি। এর আগে করিনা কাপুর, দীপিকা পাড়ুকোনের মতো তাবড় বলি-নায়িকাদের সীতার চরিত্রে অভিনয় করার কথা শোনা গিয়েছিল। এমনকী, সীতার ভূমিকায় অভিনয় করার জন্য যে তাঁরা মোটা বাজেট হাঁকিয়েছেন, সেই খবরেও…
