Blog

ফেন্ডা অডিয়োর নতুন সাউন্ডবার

ফেন্ডা অডিয়োর নতুন সাউন্ডবার

ভারতের অগ্রণী অডিয়ো সলিউশনস ব্র্যান্ড ফেন্ডা অডিয়ো (এফ-অ্যান্ড-ডি) লঞ্চ্‌ করল এক পাওয়ারফুল ও মাল্টিফাংশনাল সাউন্ডবার – সাবউফার-সহ এফঅ্যান্ডডিএইচটি-৩৩০ সাউন্ডবার। এফঅ্যান্ডডি এইচটি-৩৩০ সাউন্ডবার বাড়ি বা অন্যত্র কোয়ালিটি মিউজিকের জন্য উপযুক্ত। মাল্টিপল কানেক্টিভিটি অপশনের এই সাউন্ডবারকে ব্লুটুথ ৫.০-এর মাধ্যমে যেকোনও টিভি, ল্যাপটপ, ট্যাব বা স্মার্টফোনের সঙ্গে যুক্ত করা যায়। এই সাউন্ডবারে রয়েছে ৮০ওয়াট পাওয়ার আউটপুট ও সাবউফারের ৬.৫ বাস ড্রাইভার। ডিসপ্লে প্যানেলে রয়েছে ‘গুড ভিউয়িং অ্যাঙ্গেল’-সহ ব্রাইট এলইডি ডিসপ্লে। ১২-মাসের ওয়ারেন্টি-সহ এফঅ্যান্ডডি এইচটি-৩৩০ সাউন্ডবারের দাম ৭৯৯৯ টাকা। এটি কেনা যাবে কোম্পানির ওয়েবসাইট ও অগ্রণী ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে।
Read More
ছোটোদের মধ্যে মাইয়োপিয়া বাড়ছে

ছোটোদের মধ্যে মাইয়োপিয়া বাড়ছে

স্ক্রিন-টাইম বাড়ায় স্কুলের বাচ্চাদের মধ্যে মাইয়োপিয়া ও ‘স্কুইন্ট আই’ সমস্যা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে ২০২০ থেকে। একথা জানিয়েছে ডাঃ আগরওয়ালস আই হসপিটাল। ডাঃ আগরওয়ালস আই হসপিটালের (ওয়েস্ট বেঙ্গল) কনসাল্টেন্ট অপথালমোলজিস্ট ডাঃ সমর সেনগুপ্ত জানান, অতিমারির বছরে ৫ থেকে ১৫ বছরের ছোটোদের মধ্যে বার্ষিক মাইয়োপিয়া বৃদ্ধির হার ১০০ শতাংশ এবং ‘স্কুইন্ট আই’ সমস্যা পাঁচ গুণ বেড়েছে। ২০২০ সালে লকডাউন জারি হওয়ার পর থেকে ছোটোদের মধ্যে মাইয়োপিয়ার বৃদ্ধি প্রায় দ্বিগুণ হয়েছে। ‘চিলড্রেন্স আই হেলথ অ্যান্ড সেফটি অ্যাওয়ারনেস মান্থ’ উপলক্ষে ডাঃ আগরওয়ালস আই হসপিটালের পক্ষে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ডাঃ সেনগুপ্ত জানান, সাম্প্রতিক অতিমারিকালে শিশুদের মধ্যে অস্বাভাবিক সংখ্যায় ‘অ্যাকিউট অনসেট কমিট্যান্ট এসোট্রোপিয়া’ বেড়েছে। মাইয়োপিয়া…
Read More
পর্যটক টানতে নতুন রূপে সাজছে নাডাবেট

পর্যটক টানতে নতুন রূপে সাজছে নাডাবেট

গুজরাটে বড় সংখ্যায় পর্যটকদের আগমন বিবেচনা করে স্বদেশ দর্শন প্রকল্পের অধীন গুজরাটের একমাত্র সীমান্ত পর্যকেন্দ্র ভারত-পাকিস্তান সীমান্তের জিরো পয়েন্টে বিভিন্ন আকর্ষণ যুক্ত করা  হয়েছে। মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর তত্ত্বাবধানে পর্যটন বিভাগ থেকে নাডাবেট-এ আন্তর্জাতিক সীমান্ত জিরো পয়েন্টে পর্যটনের উন্নয়নে কাজ শুরু হয়েছে। যেমন, ‘অজয় প্রহরী’ মেমোরিয়াল নির্মিত হয়েছে সেইসব সেনার স্মৃতিতে যাঁরা দেশরক্ষায় প্রাণ দিয়েছেন।এ ছাড়া, টি-জংশন থেকে জিরো পয়েন্ট পর্যন্ত রাস্তায় একটি প্ল্যাটফর্ম সৃষ্টি করা হয়েছে এবং সেনাবাহিনীর বিভিন্ন অস্ত্র যেমন সারফেস মিসাইল, সারফেস-টু-সারফেস এয়ার মিসাইল, টি-৫৫ ট্যাংক, আর্টিলারি গান, টর্পেডো এ মিগ-২৭ এয়ারক্রাফট রয়েছে ডিসপ্লেতে। বর্ডার দেখতে যেসব পর্যটক আসবেন, তাঁরা দেখতে এবং জানতে পারবেন, কীভাবে আমাদের সেনাবাহিনী দেশ…
Read More
১ অক্টোবর থেকে শুরু হচ্ছে দুবাই এক্সপো ২০২০

১ অক্টোবর থেকে শুরু হচ্ছে দুবাই এক্সপো ২০২০

বিশ্বের মেগা-ইভেন্টগুলির মধ্যে অন্যতম হল দুবাই এক্সপো।কোভিড মহামারীর কারণে ২০২০ সালে দুবাই এক্সপো বন্ধ ছিল। আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে, চলতি বছরের অক্টোবর থেকে শুরু হতে চলেছে দুবাই এক্সপো। এই সিদ্ধান্ত নেওয়ার আগে স্বাস্থ্য  সচেতনতা, ভ্রমণ সংক্রান্ত সুরক্ষা, সুষম ও পুষ্টিকর থাদ্য সরবরা বিষয় বিশ্বব্যাপী দুটি মার্কেট সার্ভে করা হয়। ২৪টি দেশের প্রায় ২২,০০০ মানুষ অক্টোবরে  দুবাই এক্সপো শুরু করার পক্ষে ভোট দেয় এবং ৮৮ শতাংশ ভারতীয় মনে করে যে মহামারীর মতো  বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাপী সহযোগিতার প্রয়োজন।এই সার্ভের ভিত্তিতে ছয় মাস ধরে দুবাই এক্সপো চালানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।দুবাই এক্সপো ২০২০,  ১ অক্টোবর থেকে চলবে মার্চ ২০২২ পর্যন্ত। এক্সপো ২০২০…
Read More
সোনির দুটি নতুন লার্জ-স্ক্রিন টেলিভিশন

সোনির দুটি নতুন লার্জ-স্ক্রিন টেলিভিশন

সোনি ইন্ডিয়া দুটি লার্জ-স্ক্রিন টেলিভিশন নিয়ে এসেছে। নতুন ব্রাভিয়া এক্সআর৭৭এ৮০জে ওএলইডি-তে রয়েছে কগনিটিভ প্রসেসর এক্সআর এবং ৮৫এক্স৮৫জে টেলিভিশনে রয়েছে এক্স১ ৪কে এইচডি পিকচার প্রসেসর। দুটি টেলিভিশনেই আছে বেস্ট-ইন-ক্লাস পিকচার কোয়ালিটি, রঙের ভাইব্র্যান্ট শেডস ও গুগল টিভি-সহ আনলিমিটেড এন্টারটেনমেন্ট অপশনস। ১৯৫সেমির (৭৭) লার্জ-স্ক্রিন সাইজের ব্রাভিয়া এক্সআর৭৭এ৮০জে ওএলইডি টেলিভিশনে থাকা কগনিটিভ প্রসেসর এক্সআর-এর কারণে এই টিভিতে সাধারন এআই অপেক্ষা ভাল অভিজ্ঞতা পাবেন দর্শকরা। সোনি এক্স৮৫জে সিরিজের ২১৫সেমির (৮৫) ৮৫এক্স৮৫জে টিভিতে রয়েছে এক্স১ ৪কে এইচডিআর পিকচার প্রসেসর। দুটি টেলিভিশনেই রয়েছে সুপ্রিম গেমিং ক্যাপাবিলিটি, যেমন এইচডিএমআই ২.১, ৪কে১২০, এএলএলএম ও ভিআরআর। দুটি লার্জ-স্ক্রিন টেলিভিশনই বুক করা যাবে সোনি রিটেল স্টোর্স (সোনি সেন্টার ও সোনি…
Read More
বেটারপ্লেস-এর মোবাইল অ্যাপ

বেটারপ্লেস-এর মোবাইল অ্যাপ

ব্লু-কলার জব-সীকারদের জন্য ভারতের অন্যতম টেক-জায়ান্ট ‘বেটারপ্লেস’ লঞ্চ্‌ করল একটি এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ্লিকেশন। এর মাধ্যমে কর্মপ্রার্থীরা কাজের সন্ধান করতে ও নিজেদের প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবেন। ১২০০টিরও বেশি কোম্পানিতে ১০ লক্ষেরও বেশি কাজের সুযোগের সন্ধান দেবে এই অ্যাপ। অ্যাপটি তৈরি হয়েছে ছয়টি ভাষা-বিশিষ্ট ‘মাল্টিলিঙ্গুয়াল ইন্টারফেস’-সহ – ইংরেজি, হিন্দি, কন্নড়, তেলুগু, তামিল ও হিংলিশ। আগ্রহী প্রার্থীরা অ্যাপে বিনাব্যয়ে নিজেদের সিভি তৈরি করতে এবং রেফারেন্সের জন্য বন্ধু ও সহকর্মীদের সঙ্গে তা শেয়ার করতে পারবেন। ১০০০টিরও বেশি ধরণের কাজের খোঁজ করা যাবে এই অ্যাপ থেকে, যেমন ডেলিভারি পার্টনার, রাইডার পার্টনার, ড্রাইভার পার্টনার, ফিল্ড অ্যাসোসিয়েট, রিটেল অ্যাসোসিয়েট, টেলিকলার, ইলেক্ট্রিসিয়ান ইত্যাদি। সেইসঙ্গে, প্রার্থীরা ৩০,০০০ টাকারও…
Read More
অমিতাভ বচ্চনের কণ্ঠ, এখন আলেক্সা লাইভ-এ

অমিতাভ বচ্চনের কণ্ঠ, এখন আলেক্সা লাইভ-এ

অ্যামাজন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে আলেক্সায় ভারতের প্রথম সেলিব্রিটি ভয়েস ফিচারের কথা ঘোষণা করেছে। ভারতীয় গ্রাহকরা প্রবীণ অভিনেতার কণ্ঠকে ইকো ডিভাইসে বা অ্যামাজন শপিং অ্যাপে মাইক আইকন টিপে তাদের আলেক্সায় যুক্ত করতে বেছে নিতে পারেন। ফিচারটি বর্তমানে শুধুমাত্র অ্যান্ড্রয়েড -এ পাওয়া যাবে যার মূল্যে শুরু হচ্ছে ১৪৯ টাকা থেকে, এক বছরের জন্য। ব্যবহারকারীদের শুধু বলতে হবে "আলেক্সা, আমাকে অমিতাভ বচ্চনের সাথে পরিচয় করিয়ে দিন" এবং এর মাধ্যমেই ব্যবহারকারীরা মি. বচ্চনের কণ্ঠের সাথে যোগাযোগ করতে পারবেন। নতুন ফিচারের সাহায্যে, ব্যবহারকারীরা এখন বিগ বি -এর কণ্ঠে অ্যাক্সেস করতে পারবেন এবং তাঁর কবিতা, তাঁর পিতা হরিবংশ রাই বচ্চনের কবিতা, চলচ্চিত্রের সংলাপ…
Read More
রাখীবন্ধনের সেরা উপহার আমন্ড

রাখীবন্ধনের সেরা উপহার আমন্ড

রাখীবন্ধন উৎসব উপলক্ষে উপহার বিনিময়ের প্রথা চিরকালীন। এই বছর, অতিমারিজনিত পরিস্থিতির কারণে পরিবারের সকলের সুস্থতাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। সেইজন্য, উপহারের জন্য সাধারন কিছুর পরিবর্তে স্বাস্থ্যকর আমন্ডের কথা বিবেচনা করা যেতে পারে। আমন্ড পুষ্টিকর উপাদানে ভরপুর। এতে রয়েছে ভিটামিন-ই, ম্যাগনেসিয়াম, প্রোটিন, রাইবোফ্লেভিন, জিংক ইত্যাদি পুষ্টিকর উপাদান। একথা প্রমাণিত যে নিয়মিত আমন্ড গ্রহণ করলে তা হার্টের সুস্থতা, ডায়াবিটিস, ওজন নিয়ন্ত্রণ এবং ত্বকের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। স্ন্যাক হিসেবেও আমন্ড বেশ ভাল। এতসব স্বাস্থ্যসম্মত বিষয়ের কারণে রাখীবন্ধন উৎসবে আমন্ডকে সেরা উপহার হিসেবে বেছে নেওয়াই যায়। বলিউড অভিনেত্রী সোহা আলি খান, ইন্টিগ্রেটিভ নিউট্রিশনিস্ট ও হেলথ কোচ নেহা রঙলানি, ম্যাক্স হেলথকেয়ার দিল্লির রিজিয়োনাল…
Read More
ভোডাফোন আইডিয়া ফাউন্ডেশনের উদ্যোগ

ভোডাফোন আইডিয়া ফাউন্ডেশনের উদ্যোগ

ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রকের অধীন কমন সার্ভিসেস সেন্টার (সিএসসি) হাত মেলালো ভোডাফোন আইডিয়া ফাউন্ডেশনের সঙ্গে। এর উদ্দেশ্য হল অসহায় অবস্থার নাগরিকরা যেন কোভিড-১৯ প্রতিরোধক ভ্যাক্সিন গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে সক্ষম হন। সিএসসি’র সিএসআর ও এডুকেশন শাখা সিএসসি অ্যাকাডেমি ভ্যাক্সিনেশনের জন্য রেজিস্ট্রেশনের ব্যাপারে দেশের এক মিলিয়ন মানুষকে সহযোগিতা করবে ভিলেজ লেভেল এন্টারপ্রিনারদের (ভিএলই) মাধ্যমে। ভিএলই-গুলি বয়স্ক মানুষ, বস্তিবাসী, দিনমজুর প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রের অসহায় মানুষজনকে চিহ্নিত করে তাদের কাছে পৌঁছে যাবে। যারা কোনওরকম সুবিধাভোগী নন, ইন্টারনেট বা স্মার্টফোন ব্যবহার করেন না অথবা ডিজিটাল ডিভাইস ব্যবহার করতে জানেন না এমন নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হবে। ভিএলই-গুলি নাগরিকদের নাম সরাসরি কোউইন অ্যাপে নথিভুক্ত করবে এবং…
Read More
ত্রিপুরার ধর্মনগরে নতুন সাব-স্টেশন

ত্রিপুরার ধর্মনগরে নতুন সাব-স্টেশন

আজাদীকামহোৎসব-এর অঙ্গ হিসেবে উত্তর ত্রিপুরার ধর্মনগর ও কুমারঘাট জেলায় পাওয়ার সাব-স্টেশন উদ্বোধন করলেন ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার বিশ্ববন্ধু সেন, উত্তর ত্রিপুরার জেলা সভাধিপতি ভবতোষ দাস এবং ত্রিপুরা স্টেট ইলেক্ট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ড. এম এস কেলে ও ডিরেক্টর (টেকনিক্যাল) দেবাশিস সরকার। পাওয়ার মিনিস্ট্রির নিয়ন্ত্রনাধীন একটি নবরত্ন পিএসইউ পাওয়ার ফিনান্স কর্পোরেশন লিমিটেড আইপিডিএস স্কিম বাস্তবায়নের নোডাল এজেন্সি। ধর্মনগর সাব-স্টেশনের মোট প্রোজেক্ট কস্ট হল ৭.১৮ কোটি টাকা এবং বেনেফিসিয়ারির সংখ্যা ১১২৮৭। অন্যদিকে, কুমারঘাট সাব-স্টেশনের মোট প্রোজেক্ট কস্ট ৭.০৯ কোটি টাকা এবং এর দ্বারা উপকৃত মানুষের সংখ্যা ৮৮৯৭। প্রোজেক্টগুলি রূপায়নের ফলে রাজস্ব বৃদ্ধি পাবে।…
Read More
স্কেচার্সের গো ওয়াক ৬ কালেকশন

স্কেচার্সের গো ওয়াক ৬ কালেকশন

কমফর্ট টেকনোলজি কোম্পানি স্কেচার্স লঞ্চ্‌ করল ‘গো ওয়াক ৬’ ওয়াকিং শ্যু কালেকশন। গো ওয়াক ৬ কালেকশনের বৈশিষ্ট্য হল এতে রয়েছে লাইটওয়েট আলট্রা গো কুশনিং মিডসোল ও হাই-রিবাউন্ড হাইপার পিলার টেকনোলজি। গ্রাহকদের হাঁটার আনন্দ আরও বাড়িয়ে তুলতে স্কেচার্স গো ওয়াক ৬ ডিজাইন করা হয়েছে। হাঁটার সময়ে এই কালেকশনের হাইপার পিলার টেকনোলজি দেবে প্রিমিয়াম কমফর্ট ও রিবাউন্ড। আরাম দেওয়ার জন্য এই জুতোর প্রতিটি জোড়ায় রয়েছে এয়ার-কুলড ম্যাট ইনসোল ও অ্যাথলেটিক আপার। স্কেচার্স গো ওয়াক ৬ পাওয়া যাচ্ছে পুরুষ ও মহিলা উভয়ের জন্যই। এর দাম শুরু হয়েছে ৫৪৯৯ টাকা থেকে। এই জুতো পাওয়া যাবে স্কেচার্স-ডট-ইন ও স্কেচার্স রিটেল স্টোরগুলি থেকে।
Read More
এইচডিএফসি মাল্টি-অ্যাসেট ফান্ড

এইচডিএফসি মাল্টি-অ্যাসেট ফান্ড

এইচডিএফসি মাল্টি-অ্যাসেট ফান্ড তিনটি অ্যাসেট ক্লাসে বিনিয়োগ করে – ইকুইটি, ডেট ও গোল্ড। এর উদ্দেশ্য বিনিয়োগকারীদের অ্যাসেট অ্যালোকেশনের প্রয়োজন পূরণ করা। ইকুইটির লক্ষ্য ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন প্রদান, ডেটের উদ্দেশ্য পোর্টফোলিয়োর স্ট্যাবিলিটি বৃদ্ধি ও গোল্ড হল একটি নিরাপদ অ্যাসেট ক্লাস।  এইচডিএফসি মাল্টি-অ্যাসেট ফান্ড অ্যাসেট অ্যালোকেশনের জন্য একটি মডেলচালিত উপায় অনুসরন করে চলে। বর্তমানে এই স্কিম লার্জ ক্যাপ প্রবণতা নিয়ে চলছে। এর ৭০ শতাংশ ইকুইটি অ্যাসেট বিনিয়োগ হচ্ছে লার্জ ক্যাপগুলিতে। যেসব বিনিয়োগকারী ইকুইটি, ডেট ও গোল্ড – এই তিনটি অ্যাসেট ক্লাসে বিনিয়োগের জন্য একটি প্রোডাক্টের সন্ধান করছেন, সেইসব বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের এক উপযুক্ত পন্থা হল এইচডিএফসি মাল্টি-অ্যাসেট ফান্ড, যা এক দীর্ঘমেয়াদী বিনিয়োগের উপায়।
Read More
নিসানের ‘২০২৩ নিসান জেড’

নিসানের ‘২০২৩ নিসান জেড’

সম্পূর্ণ নতুন ‘২০২৩ নিসান জেড’ নতুন যুগের উপযোগী স্পোর্টস কার। সেভেন্থ-জেনারেশন ২০২৩ নিসান জেড দেশের নিসান ডিলারদের মাধ্যমে বিক্রয় আরম্ভ হবে ২০২২ সালের বসন্তে। পাওয়ার আউটপুটের ক্ষেত্রে নতুন ২০২৩ জেড-এর ৩.০লিটার ভি৬ টুইন টার্বো ইঞ্জিন উল্লেখযোগ্য। স্ট্যান্ডার্ড ৬-স্পীড ম্যানুয়াল ট্রান্সমিশনে হিউম্যান-মেশিন সম্পর্ক গুরুত্ত্ব পেয়েছে নতুন জেড-এ। আরও উন্নত ৯-স্পীড অটোমেটিক ট্রান্সমিশনও পাওয়া যাচ্ছে। স্ট্যান্ডার্ড ও স্পোর্টসের অটোমেটিক ট্রান্সমিশন মডেলগুলিতে টু-ড্রাইভ মোড উপলব্ধ। সকল জেড পারফর্ম্যান্স গ্রেড মডেলে (অটোমেটিক ও ম্যানুয়াল) মেকানিকাল ক্লাচ-টিপ লিমিটেড-স্লিপ ডিফারেন্সিয়াল ব্যবহৃত হয়েছে। নতুন ২০২৩ জেড তিনটি মোনোটোন এক্সটেরিয়র কলারে পাওয়া যাবে – ব্ল্যাক ডায়মন্ড মেটালিক, গান মেটালিক ও রোজউড মেটালিক। টু-টোন এক্সটেরিয়র-সহ সুপার ব্ল্যাকের সঙ্গে ছয়টি…
Read More
কোলগেটের রিসাইক্লেবল টুথপেস্ট টিউব

কোলগেটের রিসাইক্লেবল টুথপেস্ট টিউব

কোলগেট-পামোলিভ ভারতে লঞ্চ্‌ করল ফার্স্ট-অফ-ইটস-কাইন্ড রিসাইক্লেবল টুথপেস্ট টিউব। দেশের সর্বত্র এই নতুন টিউবের টুথপেস্ট পাওয়া যাবে চলতি মাস থেকেই। কোলগেটের রিসাইক্লেবল টিউবের টুথপেস্ট তৈরি হচ্ছে কোলগেট অ্যাক্টিভ সল্ট ও কোলগেট বেদশক্তি টুথপেস্ট পোর্টফোলিয়োর জন্য। নতুন টিউবগুলি সফট, স্কুইজেবল ও রিসাইক্লেবল। এক দশকেরও বেশি সময় ধরে কোলগেট-পামোলিভ ইন্ডিয়া তৈরি করছে রিসাইক্লেবল কার্টন ও বক্স। এরপর তারা রিসাইক্লেবল প্যাকেজিংয়ের ক্ষেত্রে পদক্ষেপ করল। বিশ্বে কোলগেট-পামোলিভ প্রথম রিসাইক্লেবল টুথপেস্ট টিউব নিয়ে এলো। এরফলে, প্রতিবছর অগুন্তি টুথপেস্ট টিউব পুণর্ব্যবহারযোগ্য করে তোলা সম্ভব হবে এবং ভার্জিন প্লাস্টিকের ব্যবহার হ্রাস করা যাবে।
Read More