Blog

বেটারপ্লেস-এর মোবাইল অ্যাপ

বেটারপ্লেস-এর মোবাইল অ্যাপ

ব্লু-কলার জব-সীকারদের জন্য ভারতের অন্যতম টেক-জায়ান্ট ‘বেটারপ্লেস’ লঞ্চ্‌ করল একটি এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ্লিকেশন। এর মাধ্যমে কর্মপ্রার্থীরা কাজের সন্ধান করতে ও নিজেদের প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবেন। ১২০০টিরও বেশি কোম্পানিতে ১০ লক্ষেরও বেশি কাজের সুযোগের সন্ধান দেবে এই অ্যাপ। অ্যাপটি তৈরি হয়েছে ছয়টি ভাষা-বিশিষ্ট ‘মাল্টিলিঙ্গুয়াল ইন্টারফেস’-সহ – ইংরেজি, হিন্দি, কন্নড়, তেলুগু, তামিল ও হিংলিশ। আগ্রহী প্রার্থীরা অ্যাপে বিনাব্যয়ে নিজেদের সিভি তৈরি করতে এবং রেফারেন্সের জন্য বন্ধু ও সহকর্মীদের সঙ্গে তা শেয়ার করতে পারবেন। ১০০০টিরও বেশি ধরণের কাজের খোঁজ করা যাবে এই অ্যাপ থেকে, যেমন ডেলিভারি পার্টনার, রাইডার পার্টনার, ড্রাইভার পার্টনার, ফিল্ড অ্যাসোসিয়েট, রিটেল অ্যাসোসিয়েট, টেলিকলার, ইলেক্ট্রিসিয়ান ইত্যাদি। সেইসঙ্গে, প্রার্থীরা ৩০,০০০ টাকারও…
Read More
কিছুটা কমল দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা

কিছুটা কমল দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা

টানা বেশ কয়েকদিনের পর একটু কমল দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩০ হাজার ৯৪৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৪ লক্ষ ২৪ হাজার ২৩৪ জন। সেই সঙ্গে একলাফে অনেকটা কমল অ্যাকটিভ কেস। কমেছে দৈনিক মৃত্যুও। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৩৪ হাজার ৩৬৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪০৩ জনের। এই সংখ্যাটা অবশ্য আগের দিনের থেকে সামান্য বেশি। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৮ হাজার ৪৮৭ জন। এই সংখ্যাটা দৈনিক…
Read More
আকাশের উদ্যোগে বৃহত্তম ‘নীট’ মক টেস্ট’

আকাশের উদ্যোগে বৃহত্তম ‘নীট’ মক টেস্ট’

আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেড বাইজু’স-এর সঙ্গে একযোগে ভারতের বৃহত্তম অল-ইন্ডিয়া নীট মক টেস্ট ২০২১ আয়োজন করেছে। এই অনলাইন টেস্ট হবে ২২ ও ২৯ অগাস্ট এবং ৫ সেপ্টেম্বর। এই টেস্টের জন্য শিক্ষার্থীদের কোনও ব্যয় বহন করতে হবে না। রিভাইজড নীট প্যাটার্নের সঙ্গে সঙ্গতি রেখে এই অনলাইন মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি পেপার হবে ৩ ঘন্টার। টেস্ট পেপারগুলি আকাশের বিশেষজ্ঞদের দ্বারা পরিকল্পিত। শিক্ষার্থীদের অল-ইন্ডিয়া র‍্যাংক দেওয়া হবে তাদের পারফর্ম্যান্সের ভিত্তিতে। যারা এই মক টেস্টে অংশ নিতে আগ্রহী তাদের এই লিংকে ক্লিক করতে হবে: https://aakashdigital.com/mock/neet-test। আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আকাশ চৌধুরি জানান, ‘স্টুডেন্টস ফার্স্ট’ দৃষ্টিভঙ্গী নিয়ে তাঁরা ভারতের বৃহত্তম অনলাইন…
Read More
এমজি মোটর ইন্ডিয়ার অ্যাস্টর এসইউভি

এমজি মোটর ইন্ডিয়ার অ্যাস্টর এসইউভি

এমজি মোটর ইন্ডিয়া নিয়ে এলো ইন্ডাস্ট্রি-ফার্স্ট এআই অ্যাসিস্ট্যান্ট এবং ফার্স্ট-ইন-সেগমেন্ট অটোনমাস লেভেল-২ টেকনোলজি। এগুলি থাকবে তাদের আসন্ন মিড-সাইজ এসইউভি ‘অ্যাস্টর’-এ। কোম্পানির গ্লোবাল পোর্টফোলিয়োতে অ্যাস্টর হল প্রথম গাড়ি যাতে পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট আনা হচ্ছে। পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট তৈরি করেছে প্রখ্যাত আমেরিকান সংস্থা ‘স্টার ডিজাইন’। এটি গাড়ীতে থাকা আরোহীদের সঙ্গে সংযোগ রক্ষা করবে ও পরিচালিত হবে আই-স্মার্ট হাব দ্বারা। গ্রাহকরা তাদের নিজেদের ‘সেট অফ সার্ভিসেস’ এর দ্বারা পার্সোনালাইজ করতে সক্ষম হবেন। অটোনমাস লেভেল-২ এমজি অ্যাস্টর চালিত হবে মিড-রেঞ্জ রাডার ও মাল্টি-পারপাস ক্যামেরা দ্বারা, যা অ্যাডভান্সড ড্রাইভার-অ্যাসিস্ট্যান্স সিস্টেম বুঝতে সক্ষম। এই ফাংশনসমূহ উল্লেখযোগ্যভাবে ড্রাইভিং সেফটি ও কমফর্ট ব্যবস্থার উন্নতিসাধন করবে।
Read More
রাজ্য সরকারের তরফে কলেজে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হলো

রাজ্য সরকারের তরফে কলেজে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হলো

চলতি বছরের কলেজে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ালো রাজ্য সরকার। সমস্ত উপাচার্যদের উচ্চশিক্ষা দপ্তর জানিয়েছে যে আরো এক সপ্তাহ কলেজে ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে। অর্থাৎ, উচ্চ শিক্ষা দফতর সূত্রে জানানো হয়েছে আরও ৭ দিন পর্যন্ত আবেদন করা যাবে। ২৭ অগাস্ট পর্যন্ত আবেদন করতে পারবে পড়ুয়ারা। এর পাশাপাশি জানানো হয়েছে, আগামী ৩১ আগস্টের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে হবে। প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আগামী ১ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে, এমনটাই স্পষ্ট করে দিয়েছে উচ্চ শিক্ষা দফতর। একাধিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পর অনলাইনে ভর্তির জন্য আবেদন করছেন পড়ুয়ারা। গত ২ অগাস্ট থেকে অনলাইনে আবেদন করা শুরু হয়েছিল। জানা গিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গা…
Read More
অবশেষে সত্যি হতে চলেছে শিখা মিত্রের দল বদলের জল্পনা

অবশেষে সত্যি হতে চলেছে শিখা মিত্রের দল বদলের জল্পনা

অনেকদিন ধরেই মাথাচাড়া দিয়েছিলো তার দল বদলের জল্পনা৷ তার আদতে তা সত্যি হতে চলেছে৷ বিধানসভা ভোটের আগে থেকেই শোনা যাচ্ছিলো রাজ্যের শাসক দলে যোগ দিতে চলেছেন প্রয়াত সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্র৷ কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস যোগ দিতে চলেছেন তিনি৷ আজ সোমবারই তৃণমূল কংগ্রেসের হাত ধরেই বিজেপি বিরোধী লড়াইয়ে সামিল হতে চলেছেন তিনি৷ জানা গিয়েছে, ইতিমধ্যেই শিখা মিত্রের সঙ্গে দেখা করেছেন সাংসদ মালা রায়৷ তাঁদের মধ্যে দীর্ঘ আলোচনা হয় বলেও খবর৷ উল্লেখ্য, কিছু দিন আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে কড়া চিঠি লিখে কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন সোমেন পুত্র রোহন মিত্র৷ এবার শিখা মিত্র বলছেন, একমাত্র বিজেপি’র রথ রুখতে পারবেন…
Read More
সংস্কৃতির অঙ্গনে নিউ নরমাল যাপন

সংস্কৃতির অঙ্গনে নিউ নরমাল যাপন

রঙ্গমঞ্চের বর্তমানের প্রথম সারির কুশীলবদের মধ্যে অন্যতম এক নিভৃত আলাপচারিতায় বলেছিলেন যে, ঘন্টা দুয়েকের মঞ্চের লাইভ অ্যাকশন এবং ওই মুহূর্তে দর্শকঠাসা অডিটোরিয়ামের বিভিন্ন প্রতিক্রিয়ায় অবগাহন তাঁর সু-অভিনয়ের অন্যতম অনুঘটক। শুধু নাট্যমঞ্চ কেন, এ কথার প্রতিধ্বনি সংস্কৃতি চর্চার প্রায় প্রতিটি ক্ষেত্রের ধারক-বাহকদের মধ্য থেকেই উঠে আসে। দর্শক-শ্রোতার প্রতিক্রিয়াই তো তাঁদের পারফরমেন্সের উন্নতির চাবিকাঠি। অন্ধকার অডিটোরিয়ামের প্রবল জ্যান্ত আবহাওয়াই তো পারে আলোকোজ্জ্বল, রঙিন মঞ্চে ফুল ফোটাতে। তাহলে ... তাহলে এখন কি? গত প্রায় বছর দেড়েক ধরে এই মানুষের মুখে আনন্দ, সুখ-দুঃখ, রাগ ফুটিয়ে তুলবার কান্ডারীরা কেমন আছেন? কেমন আছে তাঁদের সৃষ্টিশীল মানসিকতারা ? বিশ্বব্যাপী থমকে যাওয়ার মুহূর্তের মাঝে তারাও কি স্থবিরতা-আক্রান্ত হয়েছেন…
Read More
লক ডাউনের বিপরীতে

লক ডাউনের বিপরীতে

(১)সকালে সৃষ্টির কাছে হঠাৎ ফোন এলো। অপরিচিত নম্বর দেখে একটু ভ্রু কুঁচকে গেলো। তারপর ফোন টা ধরে," কে বলছেন?""আমি অগ্নিভ, চিনতে পারছ?""হ্যাঁ, সেই তো গতমাসে….তুমি হঠাৎ?""লক ডাউন হলো তো, অসুবিধা হচ্ছে কোনো?""হ্যাঁ, এমাসের বাড়ি ভাড়া দেওয়া এখনও বাকি, তুমি কেমন আছো, আমাদের আর অসুবিধা, জানোই তো সব, নতুন করে কি বলবো, যাকগে বলো ?""আগে বলো ছেলে কেমন আছে ?""ঠিকঠাক, কিন্তু তুমি এসব জিজ্ঞেস করছো?""ছেলের স্কুলের ফিস দিতেও তো সমস্যা হচ্ছে নাকি?""হ্যাঁ, বাট তুমি কি বলতে ফোন করেছ বলো তো ?, এখন কিন্তু কাজ বন্ধ।""জানি, তোমার অ্যাকাউন্ট নম্বর একটু পাঠাও তো, শোনো লক ডাউন যতদিন থাকবে চিন্তা করতে হবে না, আমি…
Read More
দূর থেকে লেখা

দূর থেকে লেখা

দুটো তিল ও একটি টিপ কালো নিয়ে এমন সজীব সহাবস্থান তোমার সহিত বাক্যালাপ বিনিময় হয়নিযেটুকু সেও কেবল প্রিয় ধোঁয়া বিষয়ক অথচ কত সহজতোমায় লেখানিয়ে লেখা বাস্তবিক কবিত্ব একটি অভিশাপঅথবা খুব সহজ চালাকি একদিন বলে দেব এই লেখা তোমায় দেখেতুমি লজ্জা পাবে সামান্য বাকিটা আমার লজ্জিত হওয়ার অধ্যায় সৃষ্টি কত সহজে অস্বীকার করেপিতামাতার স্মৃতি ।। ......................সন্দীপন দত্ত
Read More
অ্যামাজনের আলেক্সায় অমিতাভ বচ্চন

অ্যামাজনের আলেক্সায় অমিতাভ বচ্চন

ভারতে এই প্রথম। অ্যামাজনের আলেক্সায় শোনা যাবে ভারতীয় সিনেমার প্রবাদপ্রতিম অভিনেতা অমিতাভ বচ্চনের কন্ঠ। এদেশের গ্রাহকরা তাদের ইকো ডিভাইসে অথবা অ্যামাজন শপিং অ্যাপে (অ্যান্ড্রয়েড) মাইক আইকন ব্যবহার করে আলেক্সায় অমিতাভের কন্ঠ যোগ করতে পারবেন। এর প্রারম্ভিক মূল্য বছরে ১৪৯ টাকা। এই সুবিধা ক্রয়ের জন্য শুধু বলতে হবে “আলেক্সা, ইন্ট্রোডিউস মি টু অমিতাভ বচ্চন” এবং অমিতাভের কন্ঠস্বরের সঙ্গে যোগাযোগের জন্য ‘ওয়েক ওয়ার্ড’ হিসেবে ব্যবহার করতে হবে ‘অমিতজী’। এই ফিচারটি চালু করা ও অমিতজীর ভয়েসের সঙ্গে কথোপকথনের জন্য আলেক্সার মাধ্যমে পরিচিত হতে হবে। ইকো ডিভাইসে আলেক্সা ও অমিতজীর সঙ্গে প্রশ্নোত্তর চালানো যাবে ইংরেজি ও হিন্দিতে।
Read More
গ্লেনমার্ক ফার্মার ওয়ার্ল্ড রেকর্ড

গ্লেনমার্ক ফার্মার ওয়ার্ল্ড রেকর্ড

গত ১৮ অগাস্ট মুম্বইয়ে ‘লার্জেস্ট পিন ব্যাজ সেন্টেন্স – প্রাইড অফ ইন্ডিয়া’ গড়ার জন্য গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস এক বিশ্বরেকর্ড জয়ের অধিকারী হল। এই সেন্টেন্স তৈরির জন্য ২২,৩৭৩টি ইন্ডিয়ান ফ্ল্যাগ পিন ব্যাজ ব্যবহার করা হয়েছিল। এই অভিনব উদোগে সামিল হয়েছিলেন দেশের ১৫,০০০-এরও বেশি ডায়াবেটোলজিস্ট, কার্ডিয়োলজিস্ট ও ফিজিসিয়ান। তারা অংশগ্রহণের মধ্য দিয়ে সম্মান প্রদর্শন করেছেন সম্মুখসারির যোদ্ধাদের প্রতি। এই উদ্যোগের উদ্দেশ্য ছিল, নিজেদের জীবন বিপন্ন করে যারা কোভিড-১৯ বিরোধী লড়াই চালিয়েছেন, দেশের সেই প্রথম সারির স্বাস্থ্যকর্মী যোদ্ধাদের সম্মান প্রদর্শন করা। ভারতে ডায়াবিটিস কেয়ার সেগমেন্টে গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস বিশ্বের প্রথম কোম্পানি যারা পেটেন্ট-প্রোটেক্টেড ও গ্লোবালি-রিসার্চড সোডিয়াম গ্লুকোজ কো-ট্রান্সপোর্টার-২ ইনহিবিটর ‘রেমোগ্লিফ্লোজিন এটাবোনেট’ লঞ্চ করেছে রেমোজেন ব্র্যান্ড…
Read More
নিসানের ‘২০২৩ নিসান জেড’

নিসানের ‘২০২৩ নিসান জেড’

সম্পূর্ণ নতুন ‘২০২৩ নিসান জেড’ নতুন যুগের উপযোগী স্পোর্টস কার। সেভেন্থ-জেনারেশন ২০২৩ নিসান জেড দেশের নিসান ডিলারদের মাধ্যমে বিক্রয় আরম্ভ হবে ২০২২ সালের বসন্তে। পাওয়ার আউটপুটের ক্ষেত্রে নতুন ২০২৩ জেড-এর ৩.০লিটার ভি৬ টুইন টার্বো ইঞ্জিন উল্লেখযোগ্য। স্ট্যান্ডার্ড ৬-স্পীড ম্যানুয়াল ট্রান্সমিশনে হিউম্যান-মেশিন সম্পর্ক গুরুত্ত্ব পেয়েছে নতুন জেড-এ। আরও উন্নত ৯-স্পীড অটোমেটিক ট্রান্সমিশনও পাওয়া যাচ্ছে। স্ট্যান্ডার্ড ও স্পোর্টসের অটোমেটিক ট্রান্সমিশন মডেলগুলিতে টু-ড্রাইভ মোড উপলব্ধ। সকল জেড পারফর্ম্যান্স গ্রেড মডেলে (অটোমেটিক ও ম্যানুয়াল) মেকানিকাল ক্লাচ-টিপ লিমিটেড-স্লিপ ডিফারেন্সিয়াল ব্যবহৃত হয়েছে। নতুন ২০২৩ জেড তিনটি মোনোটোন এক্সটেরিয়র কলারে পাওয়া যাবে – ব্ল্যাক ডায়মন্ড মেটালিক, গান মেটালিক ও রোজউড মেটালিক। টু-টোন এক্সটেরিয়র-সহ সুপার ব্ল্যাকের সঙ্গে ছয়টি…
Read More
হোন্ডা নিউ অ্যামেজ

হোন্ডা নিউ অ্যামেজ

হোন্ডা কারস ইন্ডিয়া লিমিটেড লঞ্চ্‌ করল নতুন হোন্ডা অ্যামেজ। এনহ্যান্সড লুকস, প্রিমিয়াম এক্সটেরিয়র স্টাইলিং ও প্লাশ ইন্টেরিয়র-সহ এটি আরও উন্নতমানের গাড়ি।  হোন্ডা অ্যামেজে্র ম্যানুয়াল ও সিভিটি ভেরিয়েন্টে রয়েছে ১.২এল আই-ভিটিইসি পেট্রল ইঞ্জিন ও ১.৫এল আই-ডিটিইসি ডিজেল ইঞ্জিন। হোন্ডা অ্যামেজ পাওয়া যাবে তিনটি গ্রেডে (পেট্রল ও ডিজেল ভেরিয়েন্টে) – ই, এস ও ভিএক্স (ম্যানুয়াল ট্রান্সমিশন)। এছাড়া সিভিটি পাওয়া যাবে পেট্রলে এস ও ভিএক্স গ্রেডে এবং ডিজেলে ভিএক্স গ্রেডে। নতুন অ্যামেজ পাওয়া যাবে ৫টি কলারে – মিটিওরয়েড গ্রে, রেডিয়েন্ট রেড মেটালিক, প্লাটিনাম হোয়াইট পার্ল, লুনার সিলভার মেটালিক ও গোল্ডেন ব্রাউন মেটালিক। নতুন হোন্ডা অ্যামেজের সঙ্গে স্ট্যান্ডার্ড বেনিফিট হিসেবে থাকছে ৩ বছরের আনলিমিটেড…
Read More
আসুস-এর অফিসিয়াল ই-স্টোর

আসুস-এর অফিসিয়াল ই-স্টোর

তাইওয়ানিজ টেক জায়ান্ট আসুস ভারতে তাদের অফিসিয়াল অনলাইন স্টোর খুললো। সেইসঙ্গে শুরু হল আসুস ব্র্যান্ডের ল্যাপটপ ও স্মার্টফোনের জন্য #শপউইথআসুস ক্যাম্পেন। নতুন অনলাইন স্টোর থেকে গ্রাহকরা তাদের পছন্দসই আসুস প্রোডাক্টসমূহ নিজেদের বাড়িতে বসেই কিনতে পারবেন। আসুস ই-স্টোরে থাকবে আরওজি (রিপাবলিক অফ গেমার্স) ও কনজিউমার পিসি ক্যাটাগরির যাবতীয় প্রোডাক্ট। আসুস ব্র্যান্ডের গেমিং ও কনজিউমার ল্যাপটপ এবং ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘আরওজি ফোন ৫’ ও ‘আরওজি ফোন ৩’ কেনা যাবে এই স্টোর থেকে। পেমেন্টের জন্য থাকবে ই-পেমেন্ট, ডেবিট ও ক্রেডিট কার্ড, ডিজিটাল ওয়ালেট ইত্যাদি সুরক্ষিত ব্যবস্থা। আসুস ই-স্টোরে বিজনেস কাস্টমারগণ ১৮% অবধি সাশ্রয় করতে পারবেন জিএসটি ইনপুট ট্যাক্স ক্রেডিট ব্যবস্থার মাধ্যমে ক্রয়ের ক্ষেত্রে। এছাড়া,…
Read More