Blog

এমটিভি সুপার মডেল অফ দ্য ইয়ার সিজন ২

এমটিভি সুপার মডেল অফ দ্য ইয়ার সিজন ২

এমটিভি (ভারতের ১ নং ইয়ুথ এন্টারটেইনমেন্ট ব্র্যান্ড) ওলে রেটিনল, ভানেসা বডি ডিও, ম্যাজিক মোমেন্টস মিউজিক স্টুডিও এবং ফ্যাশন পার্টনার এফএনজিআর-এর দ্বারা প্রস্তুত নতুন থিম সহ লিভন এমটিভি সুপারমডেল অফ দ্য ইয়ার সিজন ২ এর বহুল প্রতীক্ষিত এডিশন ফিরিয়ে এনেছে যার থিম ' অনাপলজিকেলি ইউ ' । ২২ আগস্ট থেকে শুরু করে, প্রতি রবিবার সন্ধ্যা ৭ টায় শুধুমাত্র এমটিভিতে, এই শো ভারতকে তার পরবর্তী সুপার মডেল দেবে, যিনি নিজেও অপ্রত্যাশিত। একটি সাধারণ টিভি শো এর স্টেরিওটাইপ ভেঙে, এমটিভি সুপারমডেল অফ দ্য ইয়ার এস ২ একটি সত্যিকারের ফ্যাশন কার্নিভাল হবে যা ব্যক্তিত্ববাদ এবং স্টাইল উদযাপন করবে।
Read More
ডেডলাইন তৈরী হলো বিদেশি সেনাদের জন্য

ডেডলাইন তৈরী হলো বিদেশি সেনাদের জন্য

তালিবান ত্রাসে ত্রস্ত হয়ে রয়েছে গোটা দেশ। আতঙ্কে প্রহর গুনছে আফগানরা। এরই মাঝে নতুন ফতোয়া জারি করেছে তালিবানরা। সমস্ত বিদেশি সেনার উদ্দ্যেশ্যে জানানো হলো আগামী ৩১ অগস্টের মধ্যে খালি করতে হবে কাবুল এয়ারপোর্ট। এদিকে অন্যদিকে এখনও সম্পন্ন হয়নি সম্পূর্ণ উদ্ধারকাজ। এখনও কয়েক হাজার আফগান শরণার্থী এবং বিদেশি নাগরিক কাবুল এয়ারপোর্টের ভিতরে ও বাইরে ভিড় করে আছেন উদ্ধারের আশায়। তার মধ্যে এই হুমকির জেরে এখন চাপে মার্কিন যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। তালিবানের দাবি, কোনও বিদেশি শক্তি মেয়াদ বাড়ানোর আর্জি করেনি, এবং করলেও তা মানা হবে না। অন্যদিকে, তালিবানের ক্ষমতা দখল মানে ফের…
Read More
ভারতীয় সৌর শিল্পের নতুন মানদণ্ড লুম সোলারের শার্ক সিরিজ

ভারতীয় সৌর শিল্পের নতুন মানদণ্ড লুম সোলারের শার্ক সিরিজ

স্টার্ট আপ ইন্ডিয়ার উদ্যোগে লুম সোলার বাজারে আনল শার্ক সিরিজ। আজ পর্যন্ত্য ভারতের বাজারে যে কটি সৌর প্যানেল আছে তার মধ্যে এটি সবচেয়ে দক্ষ সৌর প্যানেল। ৪৪০ ওয়াট থেকে ৫৩০ ওয়াট পর্যন্ত ক্ষমতা সম্পন্ন লুম সোলারের এই শার্ক সিরিজ ভারতীয় সৌর শিল্পের একটি নতুন মানদণ্ড।বিশুদ্ধ মনো PERC সৌর প্রযুক্তির সাথে ১৪৪টি সৌর কোষ এবং ৯টি বাস বারের সমন্বয় লুম সোলারের শার্ক সিরিজটি প্রযুক্তিগত দিক দিয়ে বিশ্বের উচ্চ ক্ষমতা সম্পন্ন সৌর প্যানেল গুলির সাথে পাল্লা দিতে প্রস্তুত। লুম সোলারের শার্ক সিরিজটিতে ষষ্ঠ প্রজন্মের মনোক্রিস্টালাইন সোলার সেলের (পিআইডি ফ্রি) ব্যাকআপ থাকায় এটি অনান্য সোলার প্যানেলের থেকে অনেকটাই আলাদা। এর দুটি রূপ আছে-শার্ক…
Read More
বদলে যেতে চলেছে কাজের সময়সীমা ও বেতন

বদলে যেতে চলেছে কাজের সময়সীমা ও বেতন

বদলে চলছে সমস্ত নিয়ম কানুন। এর আগে বারংবার নিয়ম বদলের নতুন আইন চালুর চেষ্টা করা হয়েছে কেন্দ্র সরকারের তরফে। অবশেষে নতুন শ্রম আইন লাঘু হতে চলেছে আগামী ১ অক্টোবর থেকে। শ্রম আইনে বদল আনার তোড়জোর করছে কেন্দ্রের মোদী সরকার। যদি এই নতুন আইন কার্যকর হয়, তাহলে সংগঠিত ক্ষেত্রের অফিসের কর্মচারীদের ‘টেক হোম’ বেতন কমতে পারে। এর পাশাপাশি, কাজ করার সময়, ওভারটাইমে অতিরিক্ত বেতন, ছুটি নানান ক্ষেত্রে নিয়ম বদলে যেতে পারে। মূলত ২৯টি শ্রম আইন নিয়ে ৪টি শ্রম কোড তৈরি করা হয়েছে কেন্দ্রের তরফে। সেগুলি হল- কোড অন ওয়েজেস, ইন্ড্রাস্ট্রিয়াল রিলেশন কোড, অকুপেশানাল সেফটি ইন্ড হেলথ, সোশ্যাল সিকিউরিটি কোড। এই কোডগুলির…
Read More
কিছুটা বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ

কিছুটা বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ

আবারও বাড়লো দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনার জেরে মৃত্যু হয়েছে ৩৫৪ জনের। দেশে করোনার জেরে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৫ হাজার ১১০ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হলেন ২৫ হাজার ৪৬৭ জন। যা কিনা আগের দিনের তুলনায় সামান্য বেশি। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ২৪ লাখের বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৯,৪৮৬ জন। দেশে করোনাকে হারিয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ১৭ লাখ ২০ হাজার ১১২ জন। দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা রয়েছে ৩ লাখ ১৯ হাজার ৫৫১ জন। দেশে এখন পর্যন্ত টিকাকরণের আওতায় এসেছেন ৫৮…
Read More
তালিবান হামলা নিয়ে প্রথম পদক্ষেপ নেওয়া হলো কেন্দ্র সরকারের তরফে

তালিবান হামলা নিয়ে প্রথম পদক্ষেপ নেওয়া হলো কেন্দ্র সরকারের তরফে

সবে মাত্র কদিন হলো একটা গোটা দেশ তাদের নিজেদের অধীনস্ত করেছে তালিবানরা। দেখতে দেখতে গোটা আফগানিস্তান তাদের নিজেদের কবলে আনে তালিবানরা। এর পরই ভারতীয় দূতাবাসে হামলা চালায় তালিবানরা। কিন্তু এই পরিস্থিতিতে নিয়ে এখনো কোনো রকম বক্তব্য রাখেননি কেন্দ্রীয় সরকার। ভারতীয় সরকারের পক্ষ থেকে তালিবানি শাসন নিয়ে কোনও কথা বলা হয়নি। এই পরিস্থিতিতে এবার আফগানিস্তানের পরিস্থিতি এবং সেদেশ থেকে এ দেশে ভারতীয় ও আফগান শরণার্থীদের ফিরিয়ে আনা প্রসঙ্গে সংসদের উভয় কক্ষের দলীয় নেতাদের পুঙ্খানুপুঙ্খ জানাবে কেন্দ্রবিদেশমন্ত্রককে এই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৬ অগস্ট এই সর্বদল বৈঠক ডেকে সংশ্লিষ্ট বিষয়ে সব তথ্য বিরোধী দলের নেতাদের জানানো হয়। এই ঘোষণা করেছেন বিদেশমন্ত্রী…
Read More
হাসপাতালে ভর্তি অভিনেতা

হাসপাতালে ভর্তি অভিনেতা

হঠাৎই অসুস্থ হয়ে পড়লো অভিষেক বচ্চন। শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন তিনি। আর সেই কারণেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাঁকে। তামিল ছবি ‘ওথাথা সেরুপ্পু সাইজ সেভেন’-এর বলিউড রিমেক নিয়ে অভিষেক বর্তমানে ব্যস্ত ছিলেন। সেই সিনেমার এক অ্যাকশন সিকোয়েন্সের শুট করতে গিয়েই ডান হাতে গুরুতর চোট পান জুনিয়র বচ্চন। অভিষেকের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন অনুরাগীরা। তাঁকে দেখতে হাসপাতালে যান বাবা অমিতাভ বচ্চন এবং বোন শ্বেতা বচ্চন নন্দা। অভিনেতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি যতদিন না চোট সারে ততদিনের জন্য স্লিং ঝুলিয়ে রাখতেও বলেছেন। প্রসঙ্গত, বছর খানেক আগেও হাতে চোট পেয়েছিলেন অভিষেক। ‘ধুম থ্রি’র সময়ে বাঁ হাতের এক আঙুলে…
Read More
আদিবাসী উন্নয়নে মুখ্যমন্ত্রীর বৈঠক

আদিবাসী উন্নয়নে মুখ্যমন্ত্রীর বৈঠক

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই আদিবাসীদের জন্য অনেক প্রকল্পের ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই মতো রাজ্যের মুখ্য মন্ত্রী মসনদে বসার পর থেকে কাজ হয়েছে অনেক। এবার আদিবাসী উন্নয়ন ত্বরান্বিত করতে আজ নবগঠিত 'ওয়েস্ট বেঙ্গল ট্রাইবস অ্যাডভাইজারি কাউন্সিল' বৈঠকে বসতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে নবান্নে আদিবাসী সমাজের নেতাদের উপস্থিতিতে ওই বৈঠকে তাঁদের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, রাজ্য সরকার আদিবাসী উন্নয়ন দফতরের অধীনে রাজ্যের আদিবাসী উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য কাউন্সিল গঠন করে। গত ৯ জুলাই ওই কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে। এরপরে এটিই তার প্রথম…
Read More
এবার ত্রিপুরা সফরে যাবেন দেব

এবার ত্রিপুরা সফরে যাবেন দেব

এই মুহূর্তে রাজ্যের শাসকদলের পাখির চোখ হয়ে রয়েছে ত্রিপুরার ওপর। তৃতীয়বার রাজ্যের মসনদে বসার পরই নজরে পড়ছে ত্রিপুরার ওপর। ইতিমধ্যেই সেখানে প্রতিনিধি দল গিয়েছে ঘাসফুল শিবিরের এবং বিগত কয়েক সপ্তাহ ধরে সেখানে যা যা হচ্ছে সে ব্যাপারে প্রত্যেকেই অবগত। ইতিমধ্যেই সেখানে প্রতিনিধি দল গিয়েছে ঘাসফুল শিবিরের এবং বিগত কয়েক সপ্তাহ ধরে সেখানে যা যা হচ্ছে সে ব্যাপারে প্রত্যেকেই অবগত। সেই উদ্দেশ্য মাথায় রেখেই এবার আরও উঠে-পড়ে লাগছে তৃণমূল। কারণ ত্রিপুরা জয়ে এবার তৃণমূলের সেনাপতি দেব। এবার ত্রিপুরা সফরে যেতে চলেছেন ঘাসফুল শিবিরের তারকা সাংসদ দেব। অভিনেতা সাংসদের ওপর বাড়তি দায়িত্ব দিতে চলেছে শাসক শিবির। যদিও সফরের দিনক্ষণ এখনও ধার্য হয়নি।…
Read More
অসুস্থ অভিনেতা মহেশ

অসুস্থ অভিনেতা মহেশ

আবারও ক্যানসারের থাবা বসেছে অভিনেতার জীবনে। বেশ কিছুদিন ধরেই শারিরিরিক অসুস্থতায় ভুগছেন তিনি। মারণ রোগ ক্যানসারে আক্রান্ত অভিনেতা-পরিচালক মহেশ মাঞ্জরেকর। ইউরিনারি ব্লাডার ক্যানসারে আক্রান্ত তিনি। কিছুদিন আগেই ধরা পড়ে এই রোগ। রোগের কথা জানতে পেরেই সময় নষ্ট না করে অস্ত্রোপচার করা হয় অভিনেতার। দিন দশেক আগে অপারেশন হয়েছে মহেশের। আপাতত সুস্থ আছেন তিনি। বাড়ি ফিরেছেন পরিচালক। চিকিৎসকের পরমর্শ মতো চলছেন। ১৯৯২ সালে মরাঠি ছবি ‘জীবন সখা’ দিয়ে অভিনয় জগতে ডেবিউ করেন মহেশ মঞ্জারেকর। প্ল্যান, জিন্দা, মুসাফির, দশ কাহানিয়া সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। তাঁর সুনিপুণ অভিনয় মন জয় করেছে দর্শকদের। যে কোনও ছবি, যে কোনও চরিত্রে অবলীলায় ছক্কা হাঁকান…
Read More
তৃতীয় ঢেউয়ে সব চেয়ে ক্ষতিগ্রস্ত হবে শিশুরা

তৃতীয় ঢেউয়ে সব চেয়ে ক্ষতিগ্রস্ত হবে শিশুরা

দেশে সবে মাত্র কিছুটা হলেও আটকানো গেছে কোভিডের দ্বিতীয় ঢেউ। ক্রমাগত রোজকার ওঠা পড়ার মাঝে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে সংক্রমণ। এরই মাঝে অসন্ন্য সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আতঙ্ক। এই তৃতীয় ঢেউয়ে সব চেয়ে বেশি আক্রান্ত হবে শিশুরা। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি সমান তালে বাড়বে তাদের ঝুঁকি। সোমবার এই সতর্কবার্তা দিল স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাধীন ন্যাশনাল ইনস্টটিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। প্রধানমন্ত্রীর দফতরে রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গঠিত এই কমিটি। রিপোর্টে উল্লেখ করে বলা হয়েছে, তৃতীয় ঢেউয়ের সময়ে বিপুল সংখ্যক শিশু করোনায় সংক্রমিত হলে তাদের চিকিৎসার জন্য যত সংখ্যক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, চিকিৎসার সরঞ্জাম এবং পরিকাঠামো প্রয়োজন, তা নেই দেশে। দেশে প্রাপ্তবয়স্করা পুরোদমে টিকা পেলেও শিশুদের…
Read More
খুলে দেওয়া হলো জগন্নাথদেবের মন্দির

খুলে দেওয়া হলো জগন্নাথদেবের মন্দির

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। ধীরে ধীরে শিথিল হচ্ছে করোনা পরিস্থিতি। কিছুটা হলেও কড়া বিধিনিষেধের ফলে আটকে রাখা গেছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ ছিল পুরীর জগন্নাথদেবের মন্দির। পরিস্থিতি শিথিল হওয়ায় এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চার মাস পর খুলে গেল পুরীর জগন্নাথ মন্দির। সোমবার থেকে সাধারণ ভক্তরাও মন্দিরে ঢুকে জগন্নাথদেবের দর্শন করতে পারবেন। পুজোও দিতেও পারবেন। তবে অবশ্যই মানতে হবে কোভিড সংক্রান্ত বিধিনিষেধ। সোমবার থেকে সেখানে সব পুণ্যার্থীরা আসতে শুরু করেছেন। অন্য রাজ্য থেকেও এলেও মিলবে জগন্নাথ দর্শন। তবে আরটি–পিসিআর নেগেটিভ রিপোর্ট বা টিকা নেওয়ার শংসাপত্র সঙ্গে রাখতে হবে। মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, প্রতি শনি ও রবিবার বন্ধ…
Read More
কলকাতা মেট্রোর নয়া ঘোষণা

কলকাতা মেট্রোর নয়া ঘোষণা

মেট্রো কলকাতাবাসীদের নিত্যদিনের সঙ্গী। দিনের পর দিন বহু যাত্রী সাহায্য নিয়ে আসছে এই পরিষেবার। এবার পরিবর্তন হলো নিত্যযাত্রী সঙ্গীর, এগোলো বিদায়ের পথে। একমাত্র কলকাতায় থাকলেও এবার কলকাতা থেকেও বিদায় নিলো নন এসি মেট্রো রেক। গোটা দেশ ভারতের মধ্যে একমাত্র রাজ্যের কলকাতাতেই দেখা যেত নন এসি রেক। একমাত্র মহানগরীতে চলাচল করত নন এসি মেট্রো রেক। কিন্তু এবার আর অপেক্ষা করতে হবে না এসি মেট্রোর। কলকাতা মেট্রো থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিল নন এসি রেক। শেষ হল দীর্ঘ তিন দশকের পথচলা। সম্প্রতি এমনই জানিয়েছেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার। তবে গত বছর মার্চে লকডাউনের পর থেকে আর যাত্রী পরিবহণে ব্যবহার করা হয়নি কোনও নন…
Read More
আফগানিস্তান দখলের সাথেই সাথে শুরু হলো ভারতীয় দূতাবাসে হামলা

আফগানিস্তান দখলের সাথেই সাথে শুরু হলো ভারতীয় দূতাবাসে হামলা

তালিবানদের দেশ দখল করার সাথে সাথেই বিভিন্ন জায়াগায় শুরু হয়েছে হানা। তঠস্থ হয়ে রয়েছে সকলে। এরই মধ্যে ভারতীয় দূতাবাসে তল্লাশি চালাতে হানা দিল তালিবান। হেরাত এবং কান্দাহারে অবস্থিত ভারতীয় দূতাবাসে এই তল্লাশি অভিযান চালানো হয়। জানা গিয়েছে দূতাবাসে থাকা গাড়ি নিয়ে গিয়েছে তালিবান জঙ্গিরা। পাশাপাশি বিভিন্ন নথির খোঁজও করে তালিবানি জঙ্গিরা। কাবুলসহ আফগানিস্তানের প্রায় ৯০ শতাংশেরও বেশি এলাকা তালিবানের দখলে। কান্দাহার ও হেরাতের ভারতীয় কনসুলেটগুলিতে তল্লাশি চালায় তালেবরা। ওই দূতাবাসগুলির দপ্তরে ঢুকে আলমারি তছনছ করে কাগজপত্রের সন্ধান করে জঙ্গিরা। শুধু তাই নয়, দূতাবাসগুলিতে থাকা বেশ কয়েকটি গাড়ি জঙ্গিরা নিয়ে যায়। মনে করা হচ্ছে, পাকিস্তানের উসকানিতেই এই হানা দিয়েছে সন্ত্রাসবাদীরা। সেদেশে…
Read More