Blog

বিয়ে করতে চলেছেন টলি অভিনেত্রী

বিয়ে করতে চলেছেন টলি অভিনেত্রী

টালিপাড়ার নতুন গুঞ্জন। এবার বিয়ের সানাই বাজতে চলেছে অভিনেত্রীর জীবনে। চলতি বছরেই বিয়ে করতে চলেছেন অভিনেত্রী। সম্পর্কের  প্রথম থেকেই প্রেমের ব্যাপারে একদম খোলামেলা বিন্দাস টলিউড অভিনেত্রী সোহিনী সরকার। সম্পর্কের ব্যাপারে কোনোদিনই কোনওরকম লুকোছাপা করেননি অভিনেত্রী, বরং শুরুতেই বড্ডবেশি খোলামেলা মনের অভিনেত্রী। সম্পর্কের শুরুতে থেকেই সোহিনী-রণজয় বলেছেন, ‘খুল্লমখুল্লা প্যায়ার করেঙ্গে হাম দোনো’। বছর দুয়েক ধরেই প্রেম করছেন সোহিনী সরকার এবং রণজয় বিষ্ণু। টলিগঞ্জের অন্যতম চর্চিত প্রেমিক জুটি সোহিনী সরকার ও রণজয়, শোনা যাচ্ছে শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই জুটি। টলিপাড়াতেও জোর জল্পনা। ঘনিষ্ঠমহলেও গুজগুজ-ফুসফুস! শোনা যাচ্ছে, চলতি বছরেই নাকি বিয়ে করতে চলেছেন তাঁরা। এবার নিজেদের সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে…
Read More
এফআইআর হল খোদ অভিষেকের বিরুদ্ধে

এফআইআর হল খোদ অভিষেকের বিরুদ্ধে

অবাক ঘটনা। খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এফআইআর। ঘটনার সূত্রপাত গত রবিবার। যুব তৃণমূল কংগ্রেসের নেতাদের গ্রেফতার করেছিল ত্রিপুরা পুলিশ। আর তাঁদের ছাড়াতে ত্রিপুরা গিয়ে রীতিমতো ধর্না দিয়ে ধৃত দলীয় নেতা-কর্মীদের জামিনে ছাড়িয়ে এনেছে তৃণমূল নেতৃত্ব। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রথমসারির নেতা ব্রাত্য বসু, কুণাল ঘোষ এবং দোলা সেন। এবার এই চারজনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে মামলা দায়ের করল ত্রিপুরার খোয়াই থানার পুলিশ। পুলিশের কাজে হস্তক্ষেপের অভিযোগে এফআইআর দায়ের করা হলো। বুধবার ট্যুইট করে এই অভিযোগ করেন কুণাল ঘোষ। তিনি-সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, দোলা সেনের নাম আছে ত্রিপুরা পুলিশের সেই মামলায়।…
Read More
সমান ভাবে চিন্তা ধরাচ্ছে দেশ ও রাজ্যের করোনা সংক্রমণ

সমান ভাবে চিন্তা ধরাচ্ছে দেশ ও রাজ্যের করোনা সংক্রমণ

ক্রমাগত ওঠানামা করছে দেশের করোনা গ্রাফ। বেশ কয়েক মাস পর গতকাল মঙ্গলবার বেশ খানিকটা নেমে ছিলো দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা। এবার আজ তা আবার ঊর্ধমুখী হলো। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮ হাজার ৩৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২০ লক্ষ ৩৬ হাজার ৫১১ জন। দৈনিক মৃত্যুও মঙ্গলবারের তুলনায় বেড়েছে। বুধবার একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৪৯৭ জন। গোটা অতিমারি পর্বে করোনাভাইরাস মোট প্রাণ কেড়েছে ৪ লক্ষ ২৯ হাজার ১৭৯ জনের। তবে ১৪০ দিনে এই প্রথম সর্বনিম্ন অ্যাকটিভ রোগীর সংখ্যা। দেশে এখন সক্রিয় রোগী রয়েছে…
Read More
নতুন জীবনে পা দিতে চলেছেন তাপসী

নতুন জীবনে পা দিতে চলেছেন তাপসী

তবে কি আরো এক বিয়ের সানাই বাজতে চলেছে বলিউডে? তাদের প্রেম পর্ব পরিণতি পেতে চলেছে সাংসারিক জীবনে। এবার চলতি বছরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন 'পিঙ্ক' এর নায়িকা। ডেনমার্কের এই বিখ্যাত ও প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বো এবং তাপসী পান্নুর সম্পর্কে অনেকেরই অজানা নয়। ম্যাথিয়াস বো বর্তমানে একজন নামি কোচ। তাপসী তাদের ব্যক্তিগত বিষয়কে খুব বেশি লাইমলাইটে না আনলেও প্রায়শই ইনস্টাগ্রামের দেওয়ালে এই জুটি একে ওপরের সঙ্গে কাটানো নিজেদের নানান মুহূর্তের ছবি পোস্ট করে থাকেন। চলতি বছরেই বিয়ে পর্ব সেরে ফেলবেন তাপসী। এক্ষেত্রে তাপসীর বোন শগুন পান্নু জানিয়েছেন ইতিমধ্যেই তিনি তাঁর দিদির বিয়ের অনুষ্ঠানের সম্ভাব্য জায়গা নির্বাচন শুরু করে দিয়েছেন জোরকদমে। সেই…
Read More
আবার ভারী বৃষ্টির সম্ভবনা রাজ্য জুড়ে

আবার ভারী বৃষ্টির সম্ভবনা রাজ্য জুড়ে

আজ বুধবার থেকে আরও অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রাজ্য জুড়ে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই বঙ্গই ভাসবে জলে। এই বৃষ্টি আগামী পাঁচদিন চলবে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে শুরু হবে অবিরাম বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, ১১ থেকে ১৫ অগস্ট দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। নিচু এলাকা প্লাবিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গেও অতিবৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুরের হাওয়া অফিস। রাজ্যের একটা অংশ বন্যাপ্লাবিত হলেও বৃষ্টির বিরাম নেই। বেশিরভাগ জায়গায় বিক্ষিপ্ত থেকে হালকা বৃষ্টি হলেও কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের…
Read More
সব ঠিক থাকলে বইমেলা হতে পারে চলতি বছরের শেষে

সব ঠিক থাকলে বইমেলা হতে পারে চলতি বছরের শেষে

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের রেশ কিছুটা হলেও ধীরে ধীরে তা নিয়ন্ত্রণে এসেছে। সুস্থ হওয়ার দিকে এগোচ্ছে বাংলা। করোনার এই উন্নত পরিস্থিতি দেখে ডিসেম্বর মাসের শেষেই বইমেলা করে ফেলতে চাইছে ‘পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড’। ডিসেম্বর মাসকে লক্ষ্যমাত্রা ধরে নিয়ে প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। এই বিষয়ে গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, ‘‌করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে মে–জুন মাসে বইমেলা করার কথা ভাবা হয়েছিল। কিন্তু তা সম্ভব হয়নি। এই বছর বইমেলা পুরোপুরি বাতিল হয়ে যাবে বলে এখনও আমরা মনে করছি না। পরিস্থিতি ভাল হলে ডিসেম্বর মাসে বইমেলা হতেই পারে।’ তবে অন্যদিকে এই নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কোনও কথা হয়েছে কিনা তা জানা যায়নি।…
Read More
দিল্লী গেলেন রাজ্যপাল

দিল্লী গেলেন রাজ্যপাল

ব্যাবধান মাত্র তিন সপ্তাহের। এই মাত্র তিন সপ্তাহের ব্যাবধানে আবার দিল্লি যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সবে মাত্র কদিন হলো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়াদিল্লি সফরে গিয়েছিলেন। এবার দু’দিনের সফরে রাজ্যপাল রাজধানী যাচ্ছেন। সূচি বদল করে মঙ্গলবার বিকেল দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। অন্যদিকে আজই রাজ্যের বিরোধী দলনেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী রাজভবনে যান রাজ্যপালের সঙ্গে দেখা করতে। দু’দিনের দিল্লি সফরে রাজ্যপাল ধনখড় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন রাজ্যপাল। এদিকে এই সফরের মূল কর্মসূচি কী রয়েছে সে ব্যাপারেও বিস্তারিত জানায়নি রাজভবন। তবে রাজ্যপালের এই নয়াদিল্লি সফর নিয়ে ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে। এর আগে গত ১৭ জুলাই দিল্লি গিয়েছিলেন…
Read More
২ বছরের চুক্তিতে PSG-তে সই Lionel Messi’র

২ বছরের চুক্তিতে PSG-তে সই Lionel Messi’র

পিএসজির সঙ্গে ২ বছরের চুক্তি চূড়ান্ত করে ফেললেন বার্সেলোনার সুপারস্টার। নতুন ক্লাবে বছরে ৩৫ মিলিয়ন ইউরো বেতন পাবেন মেসি। অর্থাৎ দু’বছরে ৭ কোটি ইউরো বেতন পাবেন আর্জেন্টিনার অধিনায়ক। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬১০ কোটি টাকা। আজ রাতেই আইফেল টাওয়ারে সরকারিভাবে মেসিকে সই করানোর কথা ঘোষণা করতে পারে প্যারিসের ক্লাবটি। গত মরশুম থেকেই মেসিকে পাখির চোখ করেন পিএসজি কর্তারা। মূলত তিনটে কারণের জন্যই মেসি পিএসজিতে সই করলেন বলে মনে করছে ফুটবল মহল। এক, নেইমার। প্রায় প্রতিদিনই নাকি মেসির সঙ্গে কথা হচ্ছে নেইমারের। ব্রাজিলিয়ান তারকা তাঁর প্রাক্তন সতীর্থকে একটাই আবেদন করছেন যাতে মেসি পিএসজিতে সই করেন। দুই, অ্যাঞ্জেল ডি’মারিয়া। আর্জেন্টিনার হয়ে…
Read More
কলকাতার জলছবির ট্র্যাডিশন বদলাতে উদ্যোগী নবান্ন

কলকাতার জলছবির ট্র্যাডিশন বদলাতে উদ্যোগী নবান্ন

শহর কলকাতার জল জমার সমস্যা দীর্ঘদিনের। এই সমস্যা সমাধানে সাধারণ মানুষের থেকে সামান্য সময় চেয়েছিলেন কলকাতার পুরপ্রশাসক ফিরহাদ হাকিম। এবার শহরবাসীকে জলযন্ত্রণা থেকে মুক্তি দিতে বিশেষ পরিকল্পনা নিতে চলেছে নবান্ন। নবান্ন সূত্রে খবর, কলকাতা এবং সংলগ্ন এলাকায় ২৬৭ কিলোমিটার দীর্ঘ খালগুলির অবস্থা খতিয়ে দেখার জন্য ৩০০টি আলাদা আলাদা সমীক্ষা করা হবে। অর্থাৎ ৩০০টি পয়েন্টে আলাদা আলাদা করে চালানো হবে সমীক্ষা। এই উদ্যোগ প্রসঙ্গে সম্প্রতি একটি বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী। সূত্রের খবর, কলকাতা ছাড়াও পার্শ্ববর্তী উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার পুর এলাকাগুলিতেও এই সমীক্ষা চালানো হবে। কলকাতার যে সমস্ত খালগুলোতে সমীক্ষা করা হবে তার মধ্যে রয়েছে এস…
Read More
সংকটে এবার ঐতিহ্যবাহী মদন বাড়ির সন্দেশ ব্যবসায়ীরা

সংকটে এবার ঐতিহ্যবাহী মদন বাড়ির সন্দেশ ব্যবসায়ীরা

রাজার শহর কোচবিহার, তাই চারিদিকে ছড়িয়ে রয়েছে রাজ ইতিহাস। সেরকমই ইতিহাস রয়েছে মদনমোহন বাড়ির সন্দেশের। কোচবিহারে থেকে মদনমোহন বাড়ির সন্দেশ খায়নি, এরকম মানুষ নেই বললেই চলে। তাই প্রবাস ও প্রবাসীদের কাছে এই সন্দেশ স্বাদ নস্টালজিয়া। বর্তমান কোভিড পরিস্থিতিতে সমাগম কম ভক্তদের, তাই তলানিতে ঠেকেছে সন্দেশ ব্যবসাও। সমস্যায় পড়েছে সন্দেশ ব্যবসায়ীরা। ভক্তের উপর নির্ভর করে আছে তাদের সংসার। দীর্ঘদিন থেকেই তারা সন্দেশ বিক্রি করে আসছে মদনমোহন বাড়ির ঠিক উল্টো দিকে। গতবার লকডাউন সময় মন্দির বন্ধ রাখতে হয়েছিল প্রশাসনের, সেই সাথে ব্যবসায়ীদেরও পেটে টান ধরে। যদিও বেশ কিছু নিয়ম বিধি মেনে মন্দির খুললেও ভির নেই ভক্তদের। নতুন করে দুশ্চিন্তায় সন্দেশ ব্যবসায়ীরা। তারা…
Read More
মুকুল রায়কে PAC চেয়ারম্যান করার সিদ্ধান্তে  স্পিকারকে হলফনামা পেশের নির্দেশ কলকাতা হাইকোর্টের

মুকুল রায়কে PAC চেয়ারম্যান করার সিদ্ধান্তে স্পিকারকে হলফনামা পেশের নির্দেশ কলকাতা হাইকোর্টের

মুকুল রায়কে কিভাবে PAC চেয়ারম্যান করা হলো জানতে চেয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। বিধানসভার স্পিকার কে হলফনামা পেশের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আগামী ১২ আগস্ট এর মধ্যে স্পিকার বিমান ব্যানার্জিকে হলফনামা পেশের নির্দেশ দেয় আদালত। মঙ্গলবার সেই মামলার শুনানিতে এমনটাই নির্দেশ দেন বিচারপতি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মর্মে স্পিকারের কাছে আবেদন করেন এবং জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে স্পিকার ব্যবস্থা না নিলে তারা আদালতের দ্বারস্থ হবেন। কার্যত তিনি হুশিয়ারি দিয়ে বলেন, বহুদিন বাংলায় দলত্যাগী আইন কার্যকরী না হলেও তিনি তা করে দেখাবেন। এই বিতরকের মাঝে মুকুল রায়কে PAC চেয়ারম্যান করা হয়। এই সিদ্ধান্তের মূলত তীব্র বিরোধিতা করে…
Read More
বন্যা পরিস্থিতির খতিয়ান করে কেন্দ্রকেই দুষলেন মুখ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতির খতিয়ান করে কেন্দ্রকেই দুষলেন মুখ্যমন্ত্রী

ক্ষতিগ্রস্ত পরিস্থিতির খতিয়ান করতে গিয়েই কেন্দ্র সরকারকেই দুষলেন মুখ্যমন্ত্রী। আজ বন্যা পরিস্থিতি দেখতে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটালে পৌঁছে জলে নেমে বুঝলেন পরিস্থিতির গুরুত্ব। কথা বললেন বন্যাদুর্গতদের সঙ্গে। এলাকার পরিস্থিতি পরিদর্শন করে মমতা বলেন, 'বারবার বলা সত্ত্বেও কেন্দ্র সরকার কিছুতেই ঘাটাল মাস্টার প্ল্যান অনুমোদন দিচ্ছে না। এই প্রজেক্ট তৈরি না হলে ঘাটালকে বাঁচানো যাবে না।' পাশাপাশি তিনি ঘোষণা করেন, কেন্দ্রীয় সেচ মন্ত্রীর কাছে রাজ্যের মন্ত্রী-বিধায়কদের একটি প্রতিনিধি দল পাঠানো হবে। ঘাটাল মাস্টার প্ল্যান অনুমোদন নিয়ে যারা মন্ত্রীর কাছে বিস্তারিত জানাবেন। ত্রাণও বিলি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সঙ্গে ছিলেন ঘাটালের সাংসদ দেব। ছিলেন রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। তাঁদের সঙ্গে নিয়ে…
Read More
নতুন ছবির হাত ধরে প্রথমবার পর্দায় আসছেন বলিউডের প্রথম সারির অভিনেত্রী

নতুন ছবির হাত ধরে প্রথমবার পর্দায় আসছেন বলিউডের প্রথম সারির অভিনেত্রী

এই প্রথম বার তাদের একসঙ্গে দেখা যাবে বলিউডের পর্দায়। বলিউডের প্রথম সারির অভিনেত্রী তারা। এই প্রথমবার একে অপরের সাথে জুটি বাঁধতে চলেছেন। বলিউডের তিন গ্ল্যামার গার্ল প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাট ছবি করতে চলেছেন একসাথে। আর এই ছবির পরিচালনা দিয়ে প্রায় কুড়ি বছর পর পরিচালকের আসনে বসছেন ফারহান আখতার। ‘দিল চাহতা হ্যায়’ ছবি মুক্তির ২০ বছর পূর্ণ হওয়ার দিনই বড় ঘোষণা করলেন তিনি। সদ্য ঘোষণা হওয়া এই ছবির নাম ‘জী লে জারা’। ‘দিল চাহতা হ্যয়’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ এর পর দর্শকদের হৃদয় জিততে আসছে ‘জী লে জারা’। ‘রোড ট্রিপ’ এর ওপর ভিত্তি করেই তৈরি হবে এই ছবি।…
Read More
আবার জোগানের অভাবে বন্ধ হয়ে গেলো টিকাকেন্দ্র

আবার জোগানের অভাবে বন্ধ হয়ে গেলো টিকাকেন্দ্র

টিকার জোগান নিয়ে বারংবার উঠেছে অভিযোগ। কিছুতেই মেটানো যাচ্ছে না সাধারণ মানুষের চাহিদা। থেকেই যাচ্ছে ঘাটতি। এবার আবারও একবার বন্ধ থাকছে শহরের কোভিশিল্ড কেন্দ্রগুলি। চাহিদার তুলনায় ততটা নেই কোভিশিল্ড। তাই লিখিত বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কলকাতা পুরসভা বুধবার থেকে বন্ধ থাকছে কোভিশিল্ড কেন্দ্রগুলি। ফিরহাদ হাকিম জানিয়েছেন, ১১ অগস্ট রাজ্যে কোভিশিল্ড আসতে পারে। যদি ১১ তারিখ রাজ্যে কোভিশিল্ড আসে, তবে ফের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে। গোটা পরিস্থিতির জন্য কেন্দ্রকেই দায়ী করেছে কলকাতা পুরসভা। শুরু থেকেই বাংলায় টিকার জোগান কম বলে অভিযোগ উঠে আসছিল। জোগানের অভাবে গত কয়েক দিন ধরেই শহরে নাকাল হচ্ছেন বহু মানুষ। সোমবারই কালীঘাটের একটি টিকাকেন্দ্রে হুলস্থুল…
Read More