Blog

করোনা সংক্রমণের সংখ্যায় স্বস্তি দিচ্ছে ভারতে

করোনা সংক্রমণের সংখ্যায় স্বস্তি দিচ্ছে ভারতে

স্বস্তি মিলছে করোনা সংক্রমণের সংখ্যায়। ধীরে ধীরে এবার সুস্থ হতে চলেছে ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ৩০ হাজার ৯৩ জন। গত ১৬ মার্চের পর এত কম দৈনিক সংক্রমণ। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ১১ লক্ষ ৭৪ হাজার ৩২২। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর সংখ্যা ৩৭৪। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ১৪ হাজার ৪৮২। সোমবার সুস্থ হয়েছেন ৪৫,২৫৪ জন। অ্যাকটিভ কেসের সংখ্যা ৪,০৬,১৩০। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৭৪ জনের। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, সক্রিয় করোনা রোগীর সংখ্যা এই মুহূর্তে দেশে ৪ লক্ষ ৬ হাজার ১৩০। দেশে মোট…
Read More
বড় অভিযোগে গ্রেফতার হলেন শিল্পার স্বামী

বড় অভিযোগে গ্রেফতার হলেন শিল্পার স্বামী

আচমকাই বড়সড় অভিযোগ এল বলিউডের জনপ্রিয় অভিনেত্রীর স্বামীর বিরুদ্ধে। অভিযোগের বিরুদ্ধে গ্রেফতারও হলেন তিনি। বড় অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী পেশায় ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে। পর্ন ফিল্ম তৈরির অভিযোগে গ্রেফতার করা হয় অভিনেত্রীর স্বামীকে। মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাতে গ্রেফতার হলেন অভিনেত্রীর স্বামী। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি বেআইনিভাবে পর্ন সিনেমা বানিয়ে বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা বাজারে বিক্রি করছিলেন। রাজ কুন্দ্রাকে গ্রেফতারের ১০ ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হল আরও একজনকে। নেরুল এলাকা থেকে রায়ান থার্প নামে এই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মুম্বইয়ের পুলিশ কমিশনার জানিয়েছেন, ইতিমধ্যেই তাঁদের হাতে এমন কিছু প্রমান এসেছে, যার দ্বারা স্পষ্ট জানা যাচ্ছে, এই ঘটনায়…
Read More
ইন্টারভিউয়ের মধ্যেই উচ্চ প্রাথমিকের নিয়োগে ফের স্থগিতাদেশ জারি করল হাই কোর্ট

ইন্টারভিউয়ের মধ্যেই উচ্চ প্রাথমিকের নিয়োগে ফের স্থগিতাদেশ জারি করল হাই কোর্ট

উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় ফের স্থগিতাদেশ জাতি করল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার হাই কোর্টের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়েছে, ইন্টারভিউ চলবে। কিন্তু এখনই কারও নিয়োগ করা যাবে না।
Read More
নজির গড়ল মাধ্যমিকের পরীক্ষার ফল

নজির গড়ল মাধ্যমিকের পরীক্ষার ফল

প্রকাশিত হল চলতি বছরের মাধ্যমিকের ফলাফল। মাধ্যমিকে এবার যেন উলটপুরান। সর্বকালীন রেকর্ড করল মাধ্যমিক। আজ সকাল ৯টায় চলতি বছরের মাধ্যমিকের ফলপ্রকাশ হয়েছে। এই প্রথম ১০০ শতাংশ ছাত্র ছাত্রীই পাশ করলেন মাধ্যমিক পরীক্ষায়। এবারের মাধ্যমিক পরীক্ষায় এটাই হচ্ছে পাসের হার। যা নিঃসন্দেহে অভূতপূর্ব। তাও আবার পরীক্ষা না দিয়েই। করোনা অতিমারীর জন্য এবছর পরীক্ষা বাতিল হয়। নবম শ্রেণির মার্কশিট এবং দশমের অভ্যন্তরীণ মূল্যায়ণের ভিত্তিতে এবছর মাধ্যমিকের ফল প্রকাশ হল। গত বছর পাশের হার ছিল ৮৬.৩৪ শতাংশ৷ সর্বোচ্চ নম্বর ৬৯৭৷ মোট ৭৯ জন পরীক্ষার্থী এই নম্বর পেয়েছেন৷ গত বছর সর্বোচ্চ নম্বর ছিল ৬৯৪৷ মাধ্যমিকের ফল ঘোষণা করে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায় জানান,…
Read More
প্রতি মাসের শেষে বন্ধ থাকবে রেশন

প্রতি মাসের শেষে বন্ধ থাকবে রেশন

আচমকাই নতুন ঘোষণা রাজ্য সরকারের তরফে। এবার থেকে মাসের শেষ দিনে আর রেশন বিলি হবে না। জুলাই মাস থেকেই কার্যকর হচ্ছে এই সিদ্ধান্ত। এই নতুন সিদ্ধান্তের কথা রাজ্য ও জেলায় দপ্তরের সমস্ত স্তরে নির্দেশের আকারে জানিয়ে দিল খাদ্যদপ্তর। প্রতি মাসে কত গ্রাহক রেশন নিলেন, তার তথ্য সরকারি পোর্টালে তুলে দিতে হয়। মাসের শেষদিনে রেশন বিলি বন্ধ রেখে এবার থেকে সেই কাজ করা হবে। আগের মাসে কত গ্রাহক রেশন পেলেন, তার উপর ভিত্তি করে পরের মাসের বরাদ্দ ছাড়া হয়। তাছাড়া আগস্টের মধ্যে রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের কাজও চলছে জোরকদমে। ফলে কাজের পরিমাণের পাশাপাশি জটিলতাও বেড়েছে। সেই কারণেই তাদের পোর্টালে গ্রাহকের…
Read More
আগামী কাল নির্ধারিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষাথীদের ভাগ্য

আগামী কাল নির্ধারিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষাথীদের ভাগ্য

অবশেষে পরীক্ষার্থীদের প্রতীক্ষার অবসান হতে চলছে৷ কোভিড পরিস্থিতিতে পরীক্ষার্থীদের সামনে আসতে চলেছে পরীক্ষার ফল৷ আজ রাত পোহালেই আগামীকাল মঙ্গলবার প্রকাশিত হবে মাধ্যমিকের ফল৷ আগামীকাল নির্ধারিত হবে প্রায় ১১ লাখ মাধ্যমিক পরীক্ষার্থীর ভাগ্য। পর্ষদ সূত্রে জানানো হয়েছে, আনুষ্ঠানিক ফল প্রকাশ হবে সকাল ৯ টায়৷ সকাল ৯টায় ফল ঘোষণা করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তবে পর্ষদ সূত্রে জানা গিয়েছে, করোনা আবহে যেহেতু এবারে পরীক্ষা হয়নি তাই মেধা তালিকাও প্রকাশিত করা হচ্ছে না৷ পরীক্ষা না হওয়ায় ইস্যু হয়নি কোনও অ্যাডমিট কার্ড। তাই রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ দিলেই জানা যাবে ফলাফল। সকাল ১০টা থেকে www.wbbse.wb.gov.in, https://wbresults.nic.in, www.exametic.com এর মাধ্যমে সরাসরি ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা৷…
Read More
চলতি মাসের শেষে সরগরম হতে চলেছে রাজধানী

চলতি মাসের শেষে সরগরম হতে চলেছে রাজধানী

চলতি মাসের শেষের দিকে সরগরম হতে চলেছে রাজ্য রাজনীতি। পরিস্থিতি জটিল হতে পারে রাজধানীতে। একই সময়ে দিল্লিতে যেতে চলেছেন মমতা-মুকুল-শুভেন্দু। সংসদে বাদল অধিবেশন শুরু হওয়ার কয়েক দিনের দিল্লি যাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সময়েই রাজ্যের বিজেপি বিধায়কদের প্রতিনিধি দল নিয়ে দিল্লিতে থাকতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা জানিয়েছেন, তিনি দিল্লি গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করতে পারেন। একই লক্ষ্য রয়েছে বিজেপি বিধায়ক দলরেও। তৃণমূল সূত্রে খবর, সেই সময়ে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়ও দিল্লিতে থাকতে পারেন। তাই সব ঠিকঠাক থাকলেরাজ্য রাজনীতির প্রতিপক্ষদের উপস্থিতিতে জুলাইয়ের শেষ সপ্তাহে বঙ্গ রাজনীতির অঙ্গন হয়ে উঠতে পারে দিল্লি। অন্য দিকে…
Read More
দিনহাটা: জেতা সিট ধরে রাখতে রণাঙ্গনে বিজেপি, মিহিরের তীরে লক্ষ্য ‘হেরো’ উদয়ন

দিনহাটা: জেতা সিট ধরে রাখতে রণাঙ্গনে বিজেপি, মিহিরের তীরে লক্ষ্য ‘হেরো’ উদয়ন

স্বাস্থ্যের নামে তোলা তুলছেন উদয়ন গুহ। সোমবার কোচবিহারের সাংবাদিক সম্মেলন করে বিস্ফোরক অভিযোগ করলেন নাটাবাড়ী কেন্দ্রের বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। শিশুমঙ্গল সমিতি নামে সরকারী ভাবে অনথিভুক্ত একটি সংস্থাকে সামনে রেখে লাখ লাখ টাকা তোলা হচ্ছে। আর এই অবৈধ টাকা তোলার জন্য সরকারী কর্মচারীদের ব্যবহার করা হচ্ছে বলে মিহিরবাবু অভিযোগ করেন। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর শরণাপন্ন হবেন তিনি বলে জানান মিহিরবাবু। যদিও তোলাবাজীর অভিযোগ অস্বীকার করেছেন উদয়ন গুহ। নিয়ম মেনেই সব কিছু করা হচ্ছে বলে তিনি জানান। তিনি মিহিরবাবুকে পাল্টা ‘সুইচ অফ ‘ বিধায়ক বলে কটাক্ষও করেন। করোনায় জেরবার সমগ্র বিশ্ব। শীঘ্রই তৃতীয় ঢেউ আছড়ে পরার আশংকা করছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তৃতীয় ঢেউয়ে শিশুরাই…
Read More
করোনায় মৃত্যুর সংখ্যায় বড় স্বস্তি কলকাতায়

করোনায় মৃত্যুর সংখ্যায় বড় স্বস্তি কলকাতায়

যথেষ্ট স্বস্তি মিলল রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা। দীর্ঘ সময় বাদে অনেকটাই কমল সংক্রমণের সংখ্যা। এর পাশাপাশি বড়সড় স্বস্তি দিল মৃত্যুর সংখ্যায়। সোমবার সন্ধের স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬৬৬ জন। এদিন রাজ্যের পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ১.৬৫ শতাংশ। এদিন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫ লক্ষ ১৮ হাজার ৮৪৭ জন। পাশাপাশি দীর্ঘ চার মাস বাদে শনিবার মৃত্যুহীন ছিল কলকাতা। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই কলকাতায়। দৈনিক মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে দার্জিলিং এবং পশ্চিম মেদিনীপুর। দুই জেলাতেই মৃত্যু হয়েছে ৩ জনের। উত্তর ২৪ পরগনায় একদিনে মৃত্যু হয়েছে ২ জনের। জলপাইগুড়ি, নদীয়া, হাওড়া, হুগলিতে একজন…
Read More
আচমকাই টিকা কেন্দ্রের খতিয়ান করতে এলেন মুখ্যমন্ত্রী

আচমকাই টিকা কেন্দ্রের খতিয়ান করতে এলেন মুখ্যমন্ত্রী

রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে দাবি রাজ্যের শাসকদলের। এই সময়ে করোনা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রনেই থাকে সেই দিকটা খতিয়ে দেখছে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। এই সূত্রে আজ হঠাৎ সেখানেই শহরের কোভিড টিকাকেন্দ্রে হাজির হলেন মুখ্যমন্ত্রী নিজে। কোভিডবিধি মানা হচ্ছে কিনা তা দেখতে হাজির হন তিনি। তৃতীয়বার শপথ নিয়েই কলকাতার সরকারি হাসপাতাল পরিদর্শনে হঠাৎই হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও বাজার তো কখনও আবার জনবহুল এলাকায় পরিদর্শনে গিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ নবান্নে যাওয়ার আগে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কালীঘাট করোনাভাইরাস টিকা কেন্দ্র হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে টিকাকরণ প্রক্রিয়া খতিয়ে দেখেন তিনি এবং কথা বলেন টিকাকেন্দ্রে আধিকারিকদের সঙ্গে। একই সঙ্গে যারা টিকাকেন্দ্রে…
Read More
১৪ মাসে LPG’র দাম বেড়েছে ৪৭ শতাংশ

১৪ মাসে LPG’র দাম বেড়েছে ৪৭ শতাংশ

পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি নিয়ে তুমুল প্রতিবাদ করছে তৃণমূল। সংসদেও এনিয়ে সরব হয়েছেন তৃণমূল সাংসদরা। গত কয়েক মাসে কতবার পেট্রল-ডিজেল, রান্নার গ্যাসের দাম বেড়েছে, আর তা থেকে কেন্দ্র সরকার কত টাকা আয় করল, তার খতিয়ান তুলে ধরে কেন্দ্রকে তুলোধোনা করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। এদিন টুইটে অমিত মিত্র লিখেছেন, “২০২০-২০২১ অর্থবর্ষে পেট্রোলিয়াম ও তেল থেকে ৩.৭ লক্ষ কোটি টাকা আয় করেছে কেন্দ্র সরকার। গত ২ মাসে ৩৬ বার পেট্রল-ডিজেলের দাম বেড়েছে। ১৪ মাসে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৪৭ শতাংশ। ক্রমাগত কমানো হয়েছে ভরতুকি।” কেন্দ্রের এই ভূমিকাকে ‘নির্মম’ বলে কটাক্ষ করেছেন বাংলার অর্থমন্ত্রী। গত কয়েক মাস ধরে লাগাতার দাম বাড়ছে পেট্রোপণ্যের। যার…
Read More
মালদ্বীপেই এএফসি কাপ খেলবে এটিকে-মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি

মালদ্বীপেই এএফসি কাপ খেলবে এটিকে-মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি

করোনা আবহে পিছিয়ে যাওয়ার পর আগামী আগস্টেই আয়োজিত হবে এএফসি কাপ। বেঙ্গালুরু এফসি, এটিকে মোহনবাগানের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে মালদ্বীপেই। এমনটাই জানানো হয়েছে এএফসির পক্ষ থেকে। এশিয়ান ফুটবল সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ আগস্ট টুর্নামেন্টের প্লে-অফে মুখোমুখি হবে মালদ্বীপের ইগলস এবং বেঙ্গালুরু এফসি। ওই ম্যাচ যারা জিতবে, তারা গ্রুপ ডি’তে থাকবে। এই গ্রুপে আগে থেকেই রয়েছে এটিকে মোহনবাগান, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন এবং বাংলাদেশের ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। প্লে-অফের ম্যাচটির পর আগামী ১৮, ২১ এবং ২৪ আগস্ট গ্রুপ পর্বের ম্যাচগুলি খেলা হবে। অর্থাৎ ওই তিনদিন মাঠে নামবে হাবাসবাহিনী। এদিকে, করোনার কারণে দোহায় আয়োজিত এএফসির বার্ষিক পুরস্কার বিতরণী…
Read More
১০০ টি অক্সিজেন কনসেন্টেটরকে দান করেছে স্পিরিট অফ আমেরিকা

১০০ টি অক্সিজেন কনসেন্টেটরকে দান করেছে স্পিরিট অফ আমেরিকা

স্পিরিট অফ আমেরিকা, একটি বিখ্যাত মার্কিনভিত্তিক অলাভজনক সংস্থা অরুণাচল প্রদেশের নাহারলগুন জেলায়-এ গ্রামীণ স্বাস্থ্যসেবাগুলির জন্য ১০০ টি অক্সিজেন কনসেন্ট্রেটর সরবরাহ করেছে। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ হিউম্যান ভ্যালু (আইএএইচভি) এবং আমেরিকান ইন্ডিয়া ফাউন্ডেশন (এআইএফ)-স্পিরিট অফ আমেরিকা মহামারীর জন্য মোট ৩২০ টি অক্সিজেন কনসেন্ট্রেটর এভাবে দিচ্ছে। এর মধ্যে ভারতের ১০ টি রাজ্যের ২৮ টি জেলা অন্তর্ভুক্ত রয়েছে। সরকারের নতুন মন্ত্রিসভা কোভিড -১৯ মহামারীর দ্বিতীয় ধাপের মধ্যে স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করার জন্য সম্প্রতি যে প্যাকেজ ঘোষণা করেছে, তাতে এই দান যুক্ত হবে। এই অনুদান গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে কোভিড রোগীদের যত্ন নেওয়ার ও চিকিৎসার কাজে লাগবে।
Read More
মা হওয়ার পর এই প্রথম অভিনয় জগতে এলেন অভিনেত্রী

মা হওয়ার পর এই প্রথম অভিনয় জগতে এলেন অভিনেত্রী

মা হওয়ার পর অভিনয় জীবনে ফিরছেন অভিনেত্রী। কিন্তু এবার বিনোদনের জগতে ফিরছেন বড় চমক নিয়ে। সত্যি হতে চলেছে জল্পনা। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর জীবনচিত্রে অভিনয় করতে চলেছেন বিরাট কোহলীর স্ত্রী এবং বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শর্মা। এই বছরের শেষেই শুরু হতে পারে শ্যুটিং। তবে এখনও চিত্রনাট্য তৈরি হয়নি বলেই জানা গিয়েছে। সব কিছু স্থির হওয়ার পরেই প্রস্তুতি শুরু করবেন অনুষ্কা। মেয়েদের ক্রিকেটে অন্যতম সফল পেসার ঝুলন। বাংলার এই পেসার ভারতকে নেতৃত্বও দিয়েছেন দীর্ঘ সময়। ২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে ঝুলনের। ইতিমধ্যেই ২৮৯টি একদিনের ম্যাচ, ৬৮টি টি২০ এবং ১১টি টেস্ট খেলা হয়ে গিয়েছে তাঁর। সব ধরনের ক্রিকেট মিলিয়ে আন্তর্জাতিক…
Read More