Blog

কাটা ছেড়া চলছে অভিনেত্রীর জীবন নিয়ে, ভুল তথ্যের দাবি বিজেপি সাংসদের

কাটা ছেড়া চলছে অভিনেত্রীর জীবন নিয়ে, ভুল তথ্যের দাবি বিজেপি সাংসদের

বিতর্কের ঝড় উঠেছে তুঙ্গে। স্বাধীনচেতা অভিনেত্রী সমাজের চোখ রাঙানিকে পরোয়া করেন না কোনওদিনই। তাই তার ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক থামার নাম নেই। একজন জন প্রতিনিধি হিসেবে অনৈতিক কাজ করছেনে নুসরত জাহান। সংসদে নিজের বিয়ে নিয়ে ভুল তথ্য দিয়েছেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। এবার নুসরাতের বিরুদ্ধে এথিকস কমিটির তদন্ত চেয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি লিখলেন উত্তরপ্রদেশের বদায়ুনের বিজেপি সাংসদ সংঙ্ঘমিত্রা মৌর্য। সংসদে দাঁড়িয়ে মিথ্যাচার করেছেন তিনি। আর তাই বসিরহাটের সাংসদের বিরুদ্ধে এথিকস কমিটির তদন্ত হোক। এই বেআইনি কার্যকলাপ নিয়ে যেন কঠোর ব্যবস্থা নেন। প্রসঙ্গত, লোকসভার প্রোফাইলে নসরতের স্বামী হিসেবে নিখিল জৈনের নাম উল্লেখ করা রয়েছে। তবে কয়েকদিন আগে নুসরত দাবি করেন…
Read More
এবার দেশের সর্বোচ্চ কোর্টে মুখ্যমন্ত্রী

এবার দেশের সর্বোচ্চ কোর্টে মুখ্যমন্ত্রী

সরগরম হল রাজ্য রাজনীতি। সংঘাতের পারদ চড়লো রাজনীতিতে। হাইভোল্টেজ এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে বড় মামলা। উত্তেজনা উঠল চরমে। আবারও নাটকীয় মোড় নিল নারদাকাণ্ড। কলকাতা হাই কোর্টের পর এবার সুপ্রিম কোর্ট। এবার নারদ মামলায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেলেন মুখ্যমন্ত্রী। নারদকাণ্ডের শুনানি ভিনরাজ্যে নিয়ে যাওয়ার দাবিতে সিবিআইয়ের দায়ের করা মামলায় কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হলফনামা গ্রহণ করেনি। আর তাতেই সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলা করলেন মমতা। আজ মঙ্গলবার হবে এই মামলার শুনানি। উল্লেখ্য, এই মামলায় আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। মলয় ঘটককেও…
Read More
বড়সড় স্বস্তি এল সংক্রমনের সখ্যায়

বড়সড় স্বস্তি এল সংক্রমনের সখ্যায়

করোনার দ্বিতীয় ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দেশ। তিনমাস পর ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে নামল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬৪০ জন। ভারতে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৭৯ দিন পর ৭ লক্ষের নীচে নামল। এবার মৃতের সংখ্যাতেও ক্রমশ স্বস্তি ফিরছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ১৬৭ জন কোভিড রোগীর। ১৬ এপ্রিল শেষবার দেশে দৈনিক মৃতের সংখ্যা ১২০০-র কম ছিল। গোটা অতিমারি পর্বে দেশে মোট মৃত্যু হল ৩ লক্ষ ৮৯ হাজার ৩০২ জনের। পাশপাশি এদিন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৮১ হাজার ৮৩৯ জন। অন্যদিকে…
Read More
ফিরে আসতে পারে ২৬/১১-এর সেই অভিশপ্ত বিভীষিকাময় দিন

ফিরে আসতে পারে ২৬/১১-এর সেই অভিশপ্ত বিভীষিকাময় দিন

আবারও ফিরে আসতে পারে সেই ভয়ঙ্কর স্মরণীয় দিন। ভারতের ইতিহাসের এক অভিশপ্ত অধ্যায়। ২৬/১১-এর মুম্বই হামলার ধাঁচে আবার হামলা হতে পারে ভারতে, এমনই একটি হুমকি ফোনে নড়েচড়ে বসেছে প্রশাসন। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি - এর দফতরে এরমই এক ফোনের হুমকি ঘিরে শোরগোল পড়েছে সারাদেশে। এ জন্য নাকি স্লিপার সেল মারফৎ আগ্নেয়াস্ত্র, বুলেট চোরাপথে ইতিমধ্যেই বাংলাদেশ ও নেপাল হয়ে ঢুকে গিয়েছে এদেশে। ফোনে বলা হয়, পাক মদতপুষ্ট কোনও জঙ্গি সংগঠন এই হামলা চালানোয় মদত দিতে পারে। হুমকি ফোনের পরেই তৎপর হয়ে ওঠে গোয়েন্দা দফতর। কলকাতা সহ একাধিক বড় শহরকে জঙ্গিরা যে টার্গেট করতে পারে এ খবর আগেই ছিল গোয়েন্দা পুলিশের কাছে। এরই…
Read More
কলকাতা প্রেস ক্লাবে সংবাদিকদের সাড়ে বারোশো  কোভিড টিকা দেওয়া হয়েছে

কলকাতা প্রেস ক্লাবে সংবাদিকদের সাড়ে বারোশো কোভিড টিকা দেওয়া হয়েছে

প্রেস ক্লাব, কলকাতায় সোমবার সংবাদকর্মীদের টিকা দানের সপ্তম দিনের শিবিরের শেষে সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের টিকাকরণের মোট প্রায় সাড়ে বারোশো ডোজ সম্পুর্ণ হয়েছে। সংবাদপত্র, টিভি, বেতার ও সংবাদ পোর্টালের সঙ্গে যুক্ত ১৮ বছর বয়েসের উর্ধে সরকারি এক্রিডেটেডেট এবং এক্রিডেটেড নয় এমন সমস্ত ধরণের সংবাদকর্মীকে প্রেস ক্লাব, কলকাতা আয়োজিত এই শিবিরগুলিতে কোভিড টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া হয়। পশ্চিমবঙ্গে সাংবাদিকদের করোনা যোদ্ধা ঘোষণা করায় রাজ্য সরকারের উদ্যোগে বিনামূল্যে অগ্রাধিকারের ভিত্তিতে প্রেস ক্লাব, কলকাতায় এই টিকাকরণ শিবিরগুলির আয়োজন করা হয়। সোমবার প্রেস ক্লাবে অনুষ্ঠিত সপ্তম দিনের শিবিরে দুশো জনের মতো সাংবাদিক ও চিত্র সাংবাদিক করোনার টিকা নেন। তাদের মধ্যে ১৮ থেকে…
Read More
স্বস্তির চিহ্ন সংক্রমণের সংখ্যায়

স্বস্তির চিহ্ন সংক্রমণের সংখ্যায়

করোনা টেউয়ের দাপটের সঙ্গে মোকাবিলায় এগিয়ে বাংলা। রাজ্যে জারি কড়া বিধিনিষেধের সুফল। করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে সোমবার আরোগ্যের দিকে আরও এক ধাপ এগোল পশ্চিমবঙ্গ। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২ হাজারের নীচে। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১ হাজার ৮৭৯ জন। ৭৬ দিন অর্থাৎ আড়াই মাস পর রাজ্যের দৈনিক সংক্রমণ দু’হাজারের নিচে। রাজ্যে সংক্রমণের পরিসংখ্যানে রেকর্ড পতন। মৃত্যুর সংখ্যাও নামল ৫০-এর নীচে। রাজ্যে একদিনে করোনায় ৪২ জনের মৃত্যু হল। ঊর্ধ্বমুখী সুস্থতার হার। যা নিঃসন্দেহে আশা জোগাচ্ছে রাজ্যবাসীকে। তবে সাবধান করছেন চিকিৎসকেরা। সামান্য বেলাগাম হলেই বদলে যাবে চিত্র। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪, ৪৩, ৪৫৬। গত ২৪ ঘণ্টায় সুস্থতার…
Read More
নিকেশ হল কুখ্যাত জঙ্গি

নিকেশ হল কুখ্যাত জঙ্গি

আবার রক্ত বইল জম্মু কাশ্মীর উপত্যকায়। ফের উত্তপ্ত হল জম্মু কাশ্মীর উপত্যকা। খতম হল জঙ্গি। জম্মু কাশ্মীরে জঙ্গিদমন অভিযানে বড়সড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। কাশ্মীরে এনকাউন্টারে নিকেশ ৩ 'মোস্ট ওয়ান্টেড' জঙ্গি। তাদের মধ্যে একজন জঙ্গি দলের কম্যান্ডার, লস্কর ই তৈবা জঙ্গিগোষ্ঠীর অন্যতম শীর্ষ নেতা মুদাসির পন্ডিত। সোমবার সকালে বারামুল্লা জেলার সোপোরে এক এনকাউন্টারে এক শীর্ষস্থানীয় লস্কর জঙ্গিকে খতম করেছে বাহিনী। উত্তর কাশ্মীরে বারামুল্লা জেলার সোপোর শহরের গুন্দব্রাথ এলাকায় জঙ্গি ও বাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়। এর আগে ১২ জুন উত্তর কাশ্মীরে জঙ্গিরা পুলিসের উপর হামলা চালিয়েছিল। সেই ঘটনার প্রেক্ষিতেই রবিবার রাতে বারামুল্লার সোপোরে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। চলতি বছর এখনও পর্যন্ত…
Read More
আবার করা বার্তা এল প্রাক্তন মুখ্য সচিবের বিরুদ্ধে

আবার করা বার্তা এল প্রাক্তন মুখ্য সচিবের বিরুদ্ধে

বিতর্ক কিছুতেই থামছে না। সরগরম হতে চলেছে রাজ্য রাজনীতি। মুখ্যসচিবের পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন তিনি। তারপরেও আলাপন বন্দ্যোপাধ্যায়কে এবার কড়া চিঠি পাঠাল কেন্দ্র। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা ও রাজ্যের প্রাক্তন আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে তাঁকে চিঠি ধরাল কেন্দ্রীয় কর্মীবর্গ দপ্তর। তাঁর জবাবে সন্তুষ্ট না হওয়ায় তাঁকে কেন্দ্রীয় কর্মিবর্গ মন্ত্রকের তরফে একটি কড়া চিঠি পাঠানো হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে তাঁকে চিঠির জবাব দিতে বলার নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যে জবাব না পেলে, আলাপনকে না জানিয়েই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করতে পিছপা হবে না বলে চিঠিতে সাফ জানানো হয়েছে। এছাড়াও রাজ্যর প্রাক্তন মুখ্যসচিবের বিরুদ্ধে একটি তদন্ত কমিটিও…
Read More
আবার পুরোনো ছবি ফিরে আসায় আত্মহত্যার পথ বেছে নিলেন কান্তা প্রসাদ

আবার পুরোনো ছবি ফিরে আসায় আত্মহত্যার পথ বেছে নিলেন কান্তা প্রসাদ

লকডাউনে রোজগার বন্ধ। দেনার ভারে জর্জরিত। মন্দার জন্য মানসিক অবসাদে ছিলেন। এবার ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ‘বাবা কা ধাবা’-র কর্ণধার কান্তা প্রসাদ। কয়েক দিন আগেই ইউটিউবার গৌরব ওয়াসানের কাছে ক্ষমা চেয়েছিলেন। দক্ষিণ দিল্লির মালব্যনগরের বাসিন্দা এই অশীতিপর বৃদ্ধকে আশঙ্কাজনক অবস্থায় রাতে সফদর জং হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও ভেন্টিলেশনে রয়েছেন তিনি। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি সঙ্কটজনক অবস্থায় আছেন। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, তাঁর ছেলে করণ জানান, রাতে মদের সঙ্গে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেন তিনি। গত কয়েক মাসে ব্যবসায় রোজগার ঠিক মতো না হওয়ায় অবসাদে ভুগছিলেন তিনি। সেখান থেকে আত্মহত্যা করেন। যদিও এখনও ধোঁয়াশা রয়েছে বলেই…
Read More
গত বছরের মতো চলতি বছরেও বাতিল হল অমরনাথ যাত্রা

গত বছরের মতো চলতি বছরেও বাতিল হল অমরনাথ যাত্রা

করোনা আবহে চলছে এক বছরেরও বেশি সময় ধরে। বিগত এক বছরের বেশি সময় ধরে মানুষ জর্জরিত করোনা আবহে। বাতিল হয়েছে একের পর ধর্মীয়ও পূজা। এবার ফের বাতিল অমরনাথ যাত্রা। করোনা আবহে পরপর দু’বছর বাতিল হয়ে গেল অমরনাথ যাত্রা। এই বিষয়ে একাধিক বৈঠক ও মন্দির কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। তবে ভক্তদের জন্য অনলাইন আরতির ব্যবস্থা থাকছে বলে জানা গিয়েছে। অনলাইন দর্শন শুরু হবে ২৮ জুন থেকে। ভূস্বর্গের লিদার ভ্যালিতে প্রায় ৩ হাজার ৮৮৮ মিটার উচ্চতায় রয়েছে অমরনাথের গুহা। দুর্গম জঙ্গল ও পাহাড়ে ঘেরা অমরনাথে পৌঁছতে গিয়ে প্রতিবছরই প্রাণ যায় বেশ কয়েকজন পুণ্যার্থীর।…
Read More
রাজকোষের ঘাটতি পূরণ করতে  রাষ্টায়ত্ত্ব তেল ও গ্যাস সংস্থাকে ১০০ শতাংশ বিদেশি লগ্নির নিয়ম চালু করার প্রস্তাবে সায় কেন্দ্রের

রাজকোষের ঘাটতি পূরণ করতে রাষ্টায়ত্ত্ব তেল ও গ্যাস সংস্থাকে ১০০ শতাংশ বিদেশি লগ্নির নিয়ম চালু করার প্রস্তাবে সায় কেন্দ্রের

বিলগ্নিকরণে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে এমন রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস উৎপাদন ও বিপণন সংস্থায় ১০০% প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে এখন আর সরকারের অনুমতি নিতে হবে না। এই মর্মে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন চেয়ে একটি খসড়া প্রস্তাব পাঠিয়েছে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রক। মন্ত্রকের এক আধিকারিক জানান, কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রস্তাবে অনুমোদন দিলে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের (বিপিসিএল) বেসরকারিকরণে গতি আসবে। এয়ার ইন্ডিয়া, বিপিসিএল সহ একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণের মাধ্যমে চলতি অর্থবছরে ১.৭৫ লক্ষ কোটি টাকা জোগাড় করার লক্ষ্য বাজেটে ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। গত মাসেই বিপিসিএলের ফিনান্স ডিরেক্টর এন বিজয়গোপাল জানিয়েছিলেন, আগামী অগস্ট মাসের মধ্যেই ইচ্ছুক বিনিয়োগকারীদের থেকে আর্থিক দরপত্র…
Read More
এবার বড় চরিত্রে আহান

এবার বড় চরিত্রে আহান

তারকা সন্তানদের রুপোলি পর্দায় পদার্পন শুরু থেকেই প্রথা হয়ে আসছে বলিউডে। এবার বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন আরও এক তারকা সন্তান। প্রথমবার বলিউডে পা রাখতে চলেছেন সুনীল শেট্টি পুত্র আহান শেট্টি। গত মার্চেই প্রকাশ্যে এসেছিল রুপোলি সফর শুরু করতে চলেছেন আহান। পরিচালক মিলন লুথারিয়ার ‘তড়প’ ছবির মাধ্যমে অভিনেতা হিসেবে অভিষেক হবে তাঁর। সবকিছু ঠিকঠাক থাকলে ২৪ শে সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা এই ছবির। সেই ছবির কাজ শেষ হওয়ার আগে ব্লকবাস্টার ফ্যাঞ্চাইসি ‘আশিকী’-র তিন নম্বর ছবির লিড হিরো হিসাবে বেছে নেওয়া হল আহান শেট্টিকে। আহানকে আশিকী ৩-র অফার দেওয়া হয়েছে, তড়প-এর শ্যুটিংয়ের ঝলক দেখেই দারুণ পছন্দ হয় প্রযোজক ভূষণ কুমারের। আহানের বয়সের কথা…
Read More
একাদশ শ্রেণির মার্কস ফয়েল ও উওরপত্র নিয়ে বড়সড় ঘোষণা সংসদের

একাদশ শ্রেণির মার্কস ফয়েল ও উওরপত্র নিয়ে বড়সড় ঘোষণা সংসদের

একাদশ শ্রেণির মার্কস ফয়েল ও উওরপত্র নিয়ে বড়সড় ঘোষণা করল সংসদ। সমস্ত স্কুলগুলিকে মার্কস ফয়েল ও উওরপত্র সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক ২০২১-এর ফলাফল প্রকাশের পরবর্তী ছ'মাসের মধ্যে মার্কস ফয়েল বা উওরপত্র চেয়ে পাঠাতে পারে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পাশাপাশি একাদশ শ্রেণির মার্কস ফয়েল জমা দেওয়ার শেষ দিনও বাড়িয়েছে সংসদ। স্কুলগুলিকে চলতি মাসের ২৮ তারিখের মধ্যে মার্কস ফয়েল জমা দেওয়ার শেষ দিন বলে জানানো হয়েছে। উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন কীভাবে তাও জানিয়েছেন সংসদ সভাপতি মহুয়া দাস। এই পদ্ধতিতে মূল্যায়নে কেউ সন্তুষ্ট না হলে কোভিড পরিস্থিতি স্বাভাবিকের পর পরীক্ষায় বসতে পারবেন পড়ুয়ারা। ২০১৯ সালের মাধ্যমিকের সর্বাধিক প্রাপ্ত নম্বরের…
Read More
করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক বার্তা

করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক বার্তা

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর দিশেহারা পরিস্থিতি দেখা গিয়েছিল দেশজুড়ে। দেশজুড়ে করোনা সংক্রমণ নিম্নমুখী হলেও সতর্কতায় কোন ঢিলেমি না দিতে কেন্দ্রীয় সরকার রাজ্য গুলিকে আবেদন জানিয়েছে। কারণ এই পরিস্থিতিতে জল্পনা তৈরি হয়েছে তৃতীয় ঢেউ নিয়ে। তৃতীয় ঢেউ নাকি আরও বেশি মারাত্মক হতে পারে, এমনদাই দাবি জানিয়েছেন বিশেষজ্ঞদের একাংশ। কিন্তু কবে থেকে শুরু হতে পারে এই থার্ড ওয়েভ? এই বিষয়ে এবার আলোকপাত করলেন এইমস-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। তিনি করোনার তৃতীয় ঢেউ নিয়ে রীতিমতো আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি জানান, “আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যেই ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। কোভিড সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আঘাত অনিবার্য।” তৃতীয় ঢেউয়ের হাত…
Read More