Blog

এইবছরও বাদ পড়তে চলেছে রথ উৎসব

এইবছরও বাদ পড়তে চলেছে রথ উৎসব

করোনার করাল গ্রাস যেন কিছুতেই কাটছে না। এক বছরেরও বেশি সময় ধরে তার প্রকোপ একের পর এক উৎসবে। করোনার প্রকোপে গেল বছরের চিত্রই আবার ফিরে আসবে এবছরও। আবারও করোনাভাইরাসের কোপ পড়ল পুরীর রথযাত্রা অনুষ্ঠানে। গতবছর করোনা অতিমারী পরিস্থিতিতে অনেক টালবাহানার পর মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী ভক্তদের ছাড়াই অনুষ্ঠিত হয়েছিল রথযাত্রা উৎসব। বাড়তে থাকা সংক্রমণের কথা মাথায় রেখে এই বছরেও একই রকমভাবে ভক্তদের ছাড়াই অনুষ্ঠিত হতে চলেছে রথযাত্রা উৎসব। যে সমস্ত সেবাইতদের করোনা রিপোর্ট নেগেটিভ থাকবে ওই সময় শুধুমাত্র তাঁরাই রথযাত্রার নিয়ম পালনের অধিকারী হবেন বলেই জানিয়েছে কর্তৃপক্ষ। কঠোরভাবে মেনে চলা হবে যাবতীয় করোনাভাইরাস সংক্রান্ত রীতি। জানানো হয়েছে ওড়িশায় রথযাত্রা চলাকালীন…
Read More
সেরে উঠেছেন বর্ষীয়ান অভিনেতা

সেরে উঠেছেন বর্ষীয়ান অভিনেতা

অবশেষে স্বস্তির নিঃশ্বাস কুমার পরিবারে। শারীরিক অবস্থার উন্নতি হয়েছে সুস্থ আছেন তিনি। হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন কিংবদন্তি দিলীপ কুমারের। গত রবিবার ৬ জুন সকালে শ্বাসকষ্টের সমস্যার জন্য হাসপাতালে ভর্তি করা হয় বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারকে। বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন দিলীপ। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা জানান অভিনেতার ২টি ফুসফুসেই জল জমেছে। শরীরে অক্সিজেনের মাত্রা কম থাকলেও স্থিতিশীল ছিলেন দিলীপ। ভর্তি ছিলেন পিডি হিন্দুজা হাসপাতালে। অভিনেতার সেরে ওঠার কথা জানিয়েছিলেন সায়রা বানুও। তবে আপাতত তিনি অনেকটাই সুস্থ। সেই কারণেই তাঁকে বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি দেন চিকিৎসকরা। বর্তমানে তাঁর বয়স হয়েছে ৯৮ বছর।
Read More
তৃণমূলে আজই মুকুলের ‘ঘর ওয়াপসি’?

তৃণমূলে আজই মুকুলের ‘ঘর ওয়াপসি’?

আবারও তোলপাড় রাজ্য রাজনীতি। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটল এবার। জল্পনায় পড়ল শিলমোহর। আবারও ফুল বদলের পালা রাজনীনিতিতে। গেরুয়া ফুল থেকে ঘাস ফুলে আবার ফিরতে চলেছে তিনি। শুক্রবার দুপুরেই ফের জোড়াফুল শিবিরে যোগ দিতে চলেছেন একদা দলের সেকেন্ড -ইন-কম্যান্ড মুকুল রায়। আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূল ভবনে পৌঁছতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। এদিন দুপুরে দলের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে সেখানে। সেখানেই মুকুল-শুভ্রাংশু সরকারিভাবে জোড়াফুলে যোগ দেবেন বলে মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে, আজই বাবা ও ছেলে যোগ দিতে চলেছেন তৃণমূলে। তাঁদের সঙ্গে আরও বেশ কয়েকজন যোগ দিতে পারেন তৃণমূলে। কেন্দ্রীয় নিরাপত্তা নয়, বরং রাজ্য পুলিশের নিরাপত্তায় তৃণমূল ভবনে যাচ্ছেন মুকুল রায়।…
Read More
সোনি ব্রাভিয়া এক্স৯০জে টিভি সিরিজ

সোনি ব্রাভিয়া এক্স৯০জে টিভি সিরিজ

সোনি ইন্ডিয়া নিয়ে এলো নতুন ব্রাভিয়া এক্স৯০জে টেলিভিশন সিরিজ। এটি বিশ্বের প্রথম কগনিটিভ ইন্টেলিজেন্স-যুক্ত টিভি, যা মানুষের মস্তিষ্কের মতো চিন্তাশক্তি সম্পন্ন। এতে থাকা কগনিটিটিভ প্রসেসর এক্সআর মানুষের মতো বুদ্ধিমত্তা ব্যবহার করে দর্শকের ফোকাল পয়েন্ট চিহ্নিত করতে পারে। এই টিভিতে রয়েছে ফুল অ্যারে এলইডি প্যানেল, এক্সআর ট্রিলুমিনস প্রো ও এক্সআর কনট্রাস্ট বুস্টার। ব্রাভিয়া এক্স৯০জে টিভিতে গুগল টিভি ব্যবহারের মাধ্যমে ৭০০,০০০টিরও বেশি মুভি ও টিভি এপিসোড দেখা যাবে। দর্শকদের শুধু টিভিকে তাদের পছন্দের কথা বলতে হবে। এজন্য টিভির রিমোটের দরকার হবে না। নতুন এক্সআর৯০জে সিরিজ পাওয়া যাবে ১৮৯সিএম (৭৫), ১৬৫সিএম (৬৫) ও ১৪০সিএম (৫৫) সাইজে। সোনির নতুন টিভি (মডেল এক্সআর-৫৫-এক্স৯০জে) ১০ জুন থেকে পাওয়া…
Read More
দেশ জুড়ে স্বস্তি কোভিডে মৃত্যুর সংখ্যায়

দেশ জুড়ে স্বস্তি কোভিডে মৃত্যুর সংখ্যায়

দেশে বড়সড় স্বস্তি মিলল। সামান্য হলেও কমল দেশের দৈনিক মৃত্যুর হার। পাশাপাশি দৈনিক সংক্রমণও কমল। গত দু’দিনের তুলনায় ভারতের দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যাও সামান্য কমেছে। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ৭০২ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯২ লক্ষ ৭৪ হাজার ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় কোভিডের কবল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ১ লক্ষ ৩৪ হাজার ৫৮০ জন। অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১১ লক্ষ ২১ হাজার ৬৭১। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৪০৩ জনের। দেশে এখনও পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ২৪ কোটি ৬০ লাখ ৮৫ হাজার…
Read More
প্রথমবার ওটিটিতে সত্যজিৎ রায়ের ছোটগল্প

প্রথমবার ওটিটিতে সত্যজিৎ রায়ের ছোটগল্প

বহু প্রতিক্ষার পর অবশেষে দর্শকদের সামনে এল বহু প্রতীক্ষিত ছবি। কিংবদন্তীর সম্মানে এই প্রথমবার ওটিটি প্লাটফর্মে আসছে তার ছবি। কিংবদন্তী সত্যজিৎ রায়ের শতবর্ষে পূর্তির সম্মানে এই ছবি। সত্যজিৎ রায় ৪টি ছোটগল্প অবলম্বনে তৈরি এই ছবি। প্রতীক্ষার অবসান ঘটিয়ে নেটফ্লিক্সে মুক্তি পেল ‘রে’এর ট্রেলার। অ্যান্থ্রোলজি সিরিজ ‘রে’। অহঙ্কার, প্রতিশোধ, হিংসা এবং বিশ্বাসঘাতকতা চার ভিন্ন ধরনের অনুভূতির সমীকরণের চারটি ক্লাসিক গল্প নিয়ে তৈরি ‘রে’। আগামী ২৫ জুন ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তির পাবে এই ছবি। পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিষেক চৌবে, সৃজিত মুখোপাধ্য়ায় এবং ভাষাণ বালা। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী, আলী ফজল, হর্ষবর্ধন কাপুর, কে কে মেনন, রাধিকা মদন, গজরাও…
Read More
অবশেষে স্বস্তি পেল কেন্দ্রীয় সরকারি কর্মীরা

অবশেষে স্বস্তি পেল কেন্দ্রীয় সরকারি কর্মীরা

অবশেষে বিতর্কের অবসান। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত গোটা দেশ। এই পরিস্থিতিতে বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘভাতা বা ডিএ৷ ১ জুলাই থেকেই এই বর্ধিত ডিএ মিলবে। মহার্ঘভাতা ১৭ শতাংশ থেকে বেড়ে ২৮ শতাংশ করা হবে বলে ঘোষণা করা হয়েছে৷ গত বছর দেশদুড়ে লকডাউন ঘোষণা হওয়ার পরই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা স্থগিত রাখার কথা ঘোষণা হয়েছিল৷ করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে সরকারের রাজস্ব কমে যায়৷ তার উপর বৃদ্ধিপায় কোভিড মোকাবিলার খরচ৷ যার জেরেই ২০২১ সালের জুন পর্যন্ত ডিএ বৃদ্ধি স্থগিত রাখা হয়৷ উল্লেখ্য, এই মহার্ঘভাতার ফলে উপকৃত হবেন প্রায় ৬৫ লাখ অবসরপ্রাপ্ত কর্মী এবং ৪৮ লাখ সরকারি কর্মচারী। তবে আগের…
Read More
বিশ্ব জুড়ে ডেঙ্গু সংক্রমণ ৭৭ শতাংশ হ্রাস পেয়েছে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা

বিশ্ব জুড়ে ডেঙ্গু সংক্রমণ ৭৭ শতাংশ হ্রাস পেয়েছে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা

এডিস ইজিপ্টাই মশার দ্বারা মানুষের শরীরে সংক্রমিত হয় ডেঙ্গু। অনেক ক্ষেত্রে এই ভাইরাসের সংক্রমণ প্রাণঘাতীও হতে পারে। বিজ্ঞানীদের দাবি, ‘গ্রাউন্ডব্রেকিং’ পরীক্ষায় দেখা গেছে যে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা বর্তমানে ৭৭ শতাংশ হ্রাস পেয়েছে। এর জন্য তাঁরা ‘অলৌকিক’ ব্যাকটিরিয়ায় আক্রান্ত কিছু মশা ব্যবহার করেছিলেন, যা ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী মশার ক্ষমতাকে হ্রাস করে। ডেঙ্গু ভাইরাসকে সমূলে বিনাশ করার লক্ষ্যে এই ট্রায়ালটি অনুষ্ঠিত হয় ইন্দোনেশিয়ার ইয়োগাকার্টা শহরে। ওয়ার্ল্ড মসকুইটো প্রোগ্রাম টিমের তরফে বলা হয়েছে, এর মাধ্যমে সারা বিশ্ব জুড়ে ছেয়ে গিয়েছে এমনও কোনও ভাইরাসের বিনাশ সম্ভবপর হতে পারে। ৫০ বছর আগে খুব কম মানুষই ডেঙ্গু সম্পর্কে জানতেন। কিন্তু ধীরে ধীরে এটি একটি…
Read More
সুন্দর পিচাই-এর ৪৯ তম জন্মদিন: ক্রিকেট ও ফুটবলের ভক্ত ছিলেন এই গুগল সিইও

সুন্দর পিচাই-এর ৪৯ তম জন্মদিন: ক্রিকেট ও ফুটবলের ভক্ত ছিলেন এই গুগল সিইও

গোটা বিশ্ব তাঁকে চেনে সুন্দর পিচাই, গুগল সিইও হিসেবে। বৃহস্পতিবার ৪৯ বছরে পা দিলেন তিনি। মাদুরাইতে জন্মানো সুন্দর খগড়পুর আইআইটি-র ছাত্র ছিলেন। অনেকেই জানেন না যে, বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যাক্তি ছোটবেলায় স্বপ্ন দেখতেন ক্রিকেটার হওয়ার। বছর পাঁচেক আগে দিল্লির শ্রী রাম কলেজ অফ কর্মাসের (এসআরসিসি) এক অনুষ্ঠানে এসে এই কথা ছাত্রছাত্রীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি। শুধু ক্রিকেটই নয়, পিচাই ফুটবলেরও বড় ভক্ত।  সেদিন এসআরসিসি-তে সুন্দর বলেছিলেন, "আমি কিন্তু ফুটবলের বড় ভক্ত। আমি বার্সেলোনা ও লিওনেল মেসির ফ্যান। আমার এখনও মনে আছে যখন ছোট ছিলাম, তখন মা আমার ফুটবলের জন্য পাগল হয়ে যেত। মাঝ রাতে উঠে বিশ্বকাপ দেখতাম। তখন ব্রাজিলের…
Read More
মালদায় ডাইনি সন্দেহে মাকে খুন করে পলাতক দুই ছেলে

মালদায় ডাইনি সন্দেহে মাকে খুন করে পলাতক দুই ছেলে

কালাজাদু করার সন্দেহ করে বৃদ্ধা মাকে নৃশংস ভাবে পিটিয়ে এবং শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠলো দুই ছেলের বিরুদ্ধে। এমন কি, মৃত বৃদ্ধার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে শোবার ঘর থেকেই ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ভাটরা গ্রামের আদিবাসী পাড়ায়। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলে, নোসিল কিস্কু এবং ডোমেন কিস্কু-র বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন পাড়া-প্রতিবেশীরা। এই ঘটনার পর থেকেই গা-ঢাকা দিয়েছে অভিযুক্ত দুই ছেলে। বৃহস্পতিবার সকালে পুলিশ তদন্তে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে। পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে…
Read More
রায়গঞ্জে স্ত্রীকে ফাঁস লাগিয়ে খুন: গ্রেফতার স্বামী

রায়গঞ্জে স্ত্রীকে ফাঁস লাগিয়ে খুন: গ্রেফতার স্বামী

গৃহবধূকে গলায় ফাঁস দিয়ে খুন করার অভিযোগ উঠলো স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের দেবীনগরে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃত ওই গৃহবধুর নাম সীমা দাস (২৫)। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এই ঘটনায় স্বামী, শ্বশুর, শাশুড়ী ও ভাসুরকে আটক করেছে রায়গঞ্জ থানার পুলিশ। মৃতার পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় মৃতার শ্বশুরবাড়ি লোকেদের বিরুদ্ধে। পরিবার সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ শহরের দেবীনগরের বাসিন্দা রাজু দাসের সাথে সীমা দাসের চার বছর আগে বিয়ে হয়। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। মাস তিনেক যাবৎ গৃহবধূর ওপর…
Read More
নারী শক্তির উদাহরণের সাক্ষী শিলিগুড়ি টাউন স্টেশন

নারী শক্তির উদাহরণের সাক্ষী শিলিগুড়ি টাউন স্টেশন

নারীরা শুধু রাধে আর চুল বাধে না তারাও যে দেশের কাজে নিজেদের নিমজ্জিত করতে পারে তার উদাহরন রয়েছে ভুরিভুরি। আজ দেশের প্রতিটি জায়গায় নারীরা গুরুত্বপূর্ন জায়গায় দায়িত্ব নিয়ে সেই দায়িত্ব পালন করে আসছে৷ শিলিগুড়ি টাউন স্টেশন বহু ইতিহাসের সাক্ষী। সেই রেল স্টেশন সাক্ষী হয়ে রইল আরো এক ইতিহাসের, আর এই ইতিহাস তৈরীর পিছনে অবশ্যই কৃতিত্ব ভারতীয় রেলের। উত্তরবঙ্গের শিলিগুড়ি টাউন স্টেশন একমাত্র স্টেশন যা পরিচালিত হয় মহিলা দ্বারা। এই স্টেশনের স্টেশন মাষ্টার, গেট কিপার, টিকিট দাতা, সিগ্নাল সবই পরিচালনা করে মহিলারা। শুরুটা হয়েছিল অনেক দিন আগে তবে ২০১৯ সালে রেল কতৃপক্ষ সম্পূর্ন ভাবে স্বীকৃতি দেয় বলে জানান স্টেশন মাষ্টার প্রতিমা…
Read More
শিলিগুড়িতে গাঁজা সহ গ্রেপ্তার দুই

শিলিগুড়িতে গাঁজা সহ গ্রেপ্তার দুই

একের পর এক ড্রাগস মাফিয়া গ্রেপ্তারে সাফল্য নিউ জলপাইগুড়ি থানা। বুধবার গোপন সূত্রের ভিত্তিতে এনজেপি থানার পুলিশের অভিযানে উদ্ধার লক্ষাধিক টাকার গাজা সহ দুই যুবক। গোপন সূত্রে খবরের ভিত্তিতে বুধবার নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত গোড়ামোড় থেকে ১৫কেজি গাঁজা সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। ধৃতরা হলেন শিলিগুড়ির শক্তিগরের বাসিন্দা টোটন আহমেদ, এবং শিলিগুড়ির গেট বাজার এলাকার বাসিন্দা বাপী মণ্ডল। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে গাজা এনে শিলিগুড়িতে ঘাটি গেড়ে তা বিক্রি করার প্রচলন বহু দিনের। এই ধরনের অবৈধ কাজের বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে বেশ সাফল্যও এসেছে শিলিগুড়ি বিভিন্ন থানা…
Read More
মালদার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে এক চীনা নাগরিককে আটক করলো বিএসএফ

মালদার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে এক চীনা নাগরিককে আটক করলো বিএসএফ

মালদার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখে এক চীনা নাগরিককে আটক করলো বিএসএফ। ওই চীনা নাগরিকের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ল্যাপটপ , তিনটি মোবাইল ক্যামেরা,  সহ বেশকিছু নথিপত্র। বৃহস্পতিবার সকাল ছটা নাগাদ ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার আকন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মিলিক সুলতানপুর এলাকায়। সাতসকালে ভারতীয় সীমান্ত এলাকায় কি কারনে ছবি তুলতে এসেছিল ওই চীনা নাগরিক। এবং কিসের ছবি ওই চীনা নাগরিক ক্যামেরাবন্দি করছিল সে ব্যাপারে তদন্ত শুরু করেছে বিএসএফ এবং গোয়েন্দা কর্তারা। এদিকে  আটক চীনা নাগরিককে বিএসএফের ২৪ নম্বর ব্যাটালিয়নের জাওয়ানেরা মহদীপুর এলাকার ক্যাম্পে নিয়ে আনা হয় জিজ্ঞাসাবাদের জন্য । যদিও ওই চীনা নাগরিককে কি বিষয় নিয়ে…
Read More