Blog

৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে ১০ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার

৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে ১০ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার

মালদা , ১ এপ্রিল ।  গোপন সূত্রে অভিযান চালিয়ে ১০ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করলো পুরাতন মালদা থানার পুলিশ । বুধবার গভীর রাতে পুরাতন মালদা থানার শিমুলঢাব এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে এই অভিযান চালায় সংশ্লিষ্ট থানার পুলিশ। একটি পিকআপভ্যান থেকেই ওই পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে এক কিলো ওজনের ব্রাউন সুগার। যার বর্তমান বাজার মূল্য ১০ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। এছাড়া পাঁচটি মোবাইল এবং সাড়ে ১১ হাজার টাকা ভারতীয় অর্থ ওই মাদক কারবারীদের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃত পাঁচজনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য মালদা…
Read More
রজার ফেডেরার সুইজারল্যান্ড ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসাডর

রজার ফেডেরার সুইজারল্যান্ড ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসাডর

সুইজারল্যান্ডকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে একযোগে কাজ করবেন রজার ফেডেরার ও সুইজারল্যান্ড ট্যুরিজম (এসটি)। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পর্যটন শিল্পে এতবড় সমস্যা দেখা যায়নি, তাই এই উদ্যোগ খুবই প্রয়োজনীয় ছিল বলে এসটি-র বিশ্বাস। তাদের মতে, সুইজারল্যান্ডকে বিশ্বের সামনে উপস্থিত করার জন্য রজার ফেডেরারের মতো আইকনিক ব্যক্তিত্ব খুবই দরকার ছিল। রজার ফেডেরার জানান, খেলতে নেমে তিনি সবসময়েই মনে রাখেন তিনি সুইজারল্যান্ডের প্রতিনিধিত্ব করছেন। তাঁর নামের সঙ্গে সুইজারল্যান্ডের পতাকা জড়িয়ে থাকে। এসটি’র সঙ্গে যোগ দেওয়াকে যুক্তিযুক্ত বলে জানিয়ে তিনি বলেন, তাঁর সবসময়ের প্রিয় স্থান সুইজারল্যান্ড। দেশের বাইরে গেলেও এই দেশের কথা ভুলতে পারেন না তিনি। এসটি’র সিইও মার্টিন নাইডেগার বলেন, সুইজারল্যান্ড ট্যুরিজম ও…
Read More
চুক্তিবদ্ধ হল নিসান ইন্ডিয়া ও এক্সনমোবিল

চুক্তিবদ্ধ হল নিসান ইন্ডিয়া ও এক্সনমোবিল

নিসান মোটর ইন্ডিয়ার সঙ্গে এক চুক্তিতে আবদ্ধ হল এক্সনমোবিল লুব্রিক্যান্টস প্রাইভেট লিমিটেড। এপ্রিল থেকে এক্সনমোবিল তাদের বিস্তৃত রেঞ্জের ইঞ্জিন অয়েল সরবরাহ করবে নিসান ইন্ডিয়াকে। এই ইঞ্জিন অয়েল ভারতের বিএস-৬ মানের হলেও তা পূর্বের বিএস-৩ বা বিএস-৪ নিসান প্যাসেঞ্জার ভেহিকেলগুলিরও উপযোগী। এই পার্টনারশিপের ফলে নিসান গাড়ির মালিকরা অ্যাডভান্সড লুব্রিক্যান্টস টেকনোলজির সুবিধা ভোগ করতে পারবেন, যা দেবে ‘অপ্টিমাল পারফর্ম্যান্স রিলায়াবিলিটি’ ও ‘পোটেনশিয়াল ফুয়েল ইকোনমি বেনেফিট’। The Exxon Mobil gas station in Denver, Colorado United States July 28, 2017. REUTERS/Rick Wilking ইঞ্জিন অয়েলের নতুন রেঞ্জে থাকছে – নিসান জেনুইন পার্টস মোটর অয়েল এসএই ০ডব্লিউ-২০, ৫ডব্লিউ-৩০, ১০ডব্লিউ-৩০, ১০ডব্লিউ-৪০। এগুলির মধ্যে রয়েছে সিন্থেটিক ও সেমি-সিন্থেটিক…
Read More
শিলিগুড়িতে স্মাইল ট্রেন

শিলিগুড়িতে স্মাইল ট্রেন

কোভিড-১৯ অতিমারির কারণে স্বাস্থ্যক্ষেত্রে বন্ধ হয়ে থাকা সার্জারি পরিষেবা ফের চালু হচ্ছে। পশ্চিমবঙ্গে স্মাইল ট্রেনের পার্টনার হাসপাতালগুলিতে জন্মগত ক্লেফট লিপ ও প্যালেটের রোগীদের জন্য বিনামূল্যে ক্লেফট সার্জারি আবার শুরু হয়েছে। এক্ষেত্রে যথাযথভাবে কোভিড-১৯ সেফটি প্রোটোকল মানা হচ্ছে। মুখের এক জন্মগত সমস্যা ক্লেফট লিপ ও প্যালেট। এই সমস্যা পুরোপুরি দূর করা সম্ভব, তবে সঠিক বয়সে ছোটোদের চিকিৎসা না করলে তা অন্য নানারকম সমস্যা সৃষ্টি করে। এজন্য সার্জারি ও সংশ্লিষ্ট পরিচর্যা প্রয়োজন। চিকিৎসা দেরিতে শুরু করলে তা হিয়ারিং প্রব্লেম এবং রোগীর সামাজিক বিচ্ছিন্নতার কারণ হয়ে উঠতে পারে। বিগত ২১ বছরে স্মাইল ট্রেন ভারতে ছোটোদের জন্য ৬,২৫,০০০টিরও বেশি ক্লেফট সার্জারির সহায়তা দিয়েছে। পশ্চিমবঙ্গে…
Read More
করোনা আক্রান্ত ডিস্কো কিং

করোনা আক্রান্ত ডিস্কো কিং

বিনোদন জগতে ফের করোনার থাবা। করোনা ভাইরাসে আক্রান্ত বলিউডের ‘ডিস্কো কিং’ প্রখ্যাত সুরকার ও গায়ক বাপ্পি লাহিড়ী। হাসপাতালে ভর্তি করতে হয়েছে এই বাঙালি সংগীত তারকাকে। আপতত ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন উনি। মার্চের শুরুতেই করোনা ভ্যাকসিনের জন্য রেজিস্টার করিয়েছিলেন ৬৮ বছর বয়সী, বাপ্পি লাহি়ড়ী। ডাক্তাররা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।
Read More
ভোট দিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু

ভোট দিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু

আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এবার নন্দীগ্রামে বেশি নজর দিয়েছে তৃণমূল এবং বিজেপি উভয় দলই। এই আসনে লড়াই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর মধ্যে। নন্দীগ্রাম কেন্দ্র থেকে এই প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী। এই কেন্দ্র থেকে বিজেপি-র প্রার্থীও তিনি। শুভেন্দু ভোটকেন্দ্রে যেতেই লাইনে দাঁড়ানো ভোটারদের মধ্যে উৎসাহ ছড়ায়।
Read More
নন্দীগ্রামে রহস্যমৃত্যু

নন্দীগ্রামে রহস্যমৃত্যু

এবারের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের সবথেকে হাইপ্রোফাইল আসন হয়ে উঠেছে নন্দীগ্রাম। এবার ভোটের আগেই রাজনৈতিক হিংসার ঘটনায় উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের কেশপুর। উদ্ধার বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ। ঘটনাকে ঘিরে নন্দীগ্রামের ভেকুটিয়া অঞ্চলে চাঞ্চল্য ছড়াল। হিংসা রুখে সুষ্ঠু ও অবাধ ভোট করা এবার কমিশনের কাছে রীতিমতো চ্যালেঞ্জ। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে তিনি আত্মহত্যা করেছেন। তবে পরিবারের দাবি, তৃণমূলের কর্মীরাই তার আত্মহত্যার জন্য দায়ী।
Read More
মানবদেহের পাশাপাশি এবার প্রাণিদেহেও

মানবদেহের পাশাপাশি এবার প্রাণিদেহেও

দীর্ঘ প্রতীক্ষার অবসান। বিশ্বজুড়ে চলছে অতিমারি করোনার টিকাকরণ৷ মানবদেহের করোনাভাইরাসের টিকা আবিষ্কারের পাশাপাশি এবার প্রথম প্রাণিদেহে ব্যবহারের জন্য করোনার টিকা নিয়ে এল রাশিয়া। নানা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজের যোগ্যতা অর্জন করেছে ওই টিকা। টিকাটির নাম ‘কারনিভ্যাক-কোভ’৷ এপ্রিল মাসের গোড়া থেকেই কারনিভ্যাক-কোভ টিকার বাণিজ্যিক উৎপাদন শুরু করবে রাশিয়া। এটি প্রাণিদেহে  অ্যান্টিবডি তৈরি করতে একশো ভাগ সক্ষম।
Read More
নতুন করে বাড়ছে দৈনিক সংক্রমণ

নতুন করে বাড়ছে দৈনিক সংক্রমণ

চিন্তা বাড়াচ্ছে নতুন করোনা সংক্রমণ। নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণ। একধাক্কায় অনেকটা বাড়ল রাজ্যের দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা। মঙ্গলবারের সরকারি স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট অনুযায়ী বিগত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬২৮ জন। একদিনে বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৮২ জন। গত একদিনে রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ২ জনের। স্বস্তি দিয়েছে মৃত্যু সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনাজয়ী হয়েছেন ৫০৮ জন। 
Read More
বর্ধিত করা হল প্যান এবং আধার সংযুক্ত করার সময়সীমা

বর্ধিত করা হল প্যান এবং আধার সংযুক্ত করার সময়সীমা

বর্ধিত করা হল প্যান এবং আধার সংযুক্ত করার সময়সীমা৷ সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযাযী, আগামী ৩০ জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে৷এর আগের সরকারি নির্দেশিকায় বলা হয়েছিল, আজ, অর্থাৎ ৩১ মার্চের মধ্যে প্যান এবং আধারের সংযুক্তিকরণ করে ফেলতে হবে৷ এর আগেও একাধিকবার এই সময়সীমা বাড়িয়েছে সরকার৷ আয়কর দফতরের তরফে জানানো হয়েছিল, প্যান এবং আধার সংযুক্তিকরণ না করলে ১০০০০ টাকা জরিমানা দিতে হবে৷ এর পাশাপাশি প্যানও অকেজো হয়ে যাবে৷ http://incometaxindiaefiling.gov.in/ -আয়কর দফতরের এই ওয়েবসাইটে গিয়েই PAN Aadhaar Link করা যাবে৷ এর পাশাপাশি utiitsl.com অথবা https://www.egov-nsdl.co.in/ -এ গিয়েও প্যান আধার সংযুক্তিকরণ করা সম্ভব হবে৷
Read More
প্রায় কোটি টাকার কাছাকাছি ঋণের বোঝা নিয়ে নির্বাচনে লড়ছেন তৃণমূলের তারকা প্রার্থী

প্রায় কোটি টাকার কাছাকাছি ঋণের বোঝা নিয়ে নির্বাচনে লড়ছেন তৃণমূলের তারকা প্রার্থী

একুশের বিধানসভা নির্বাচনে (election) কৃষ্ণনগর থেকে তৃণমূলের (tmc) প্রার্থী হয়েছেন অভিনেত্রী কৌশানি মুখার্জি (koushani mukherjee)। রাজনীতিতে নবাগতা হয়েও ভোটে লড়ার টিকিট পেয়ে গিয়েছেন তিনি। ইতিমধ‍্যেই মনোনয়ন পত্রও জমা দিয়েছেন কৌশানি। আর তাতেই হলফনামায় দাখিল করা অভিনেত্রীর সম্পত্তি সংক্রান্ত তথ‍্য দেখে হতবাক অনেকেই। কৌশানির জমা দেওয়া হলফনামা থেকে জানা গিয়েছে মোট ৬৩ লক্ষ ২১ হাজার ১১৩ টাকার মালকিন তিনি। তিনটি ব‍্যাঙ্কে রয়েছে তাঁর অ্যাকাউন্ট। এর মধ‍্যে রয়েছে এইচডিএফসি ও বন্ধন ব‍্যাঙ্ক। ৬ লক্ষ ৫০ হাজার টাকার একটি ফিক্সড ডিপোজিট রয়েছে কৌশানির নামে। মোট ৫৬ গ্রাম সোনা রয়েছে অভিনেত্রীর যার আনুমানিক বাজার মূল‍্য ২ লক্ষ ৫২ হাজার টাকা। এছাড়া ৩৬ লক্ষ টাকার…
Read More
একধাক্কায় অনেকটা বাড়ল রাজ্যের দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা

একধাক্কায় অনেকটা বাড়ল রাজ্যের দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা

স্বাস্থ্যদপ্তরের বুধবার সন্ধের রিপোর্ট বলছে, একদিনে বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৮২ জন। যা সাম্প্রতিক কালে রেকর্ড। ফলে এদিন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৮৬ হাজার ৯১৫ জন। চিন্তা বাড়াচ্ছে রাজ্যের দুই জেলা। ভোটের মুখে কলকাতা ও উত্তর ২৪ পরগণায় নতুন করে চোখ রাঙাচ্ছে কোভিড-১৯। এদিনও সর্বাধিক সংক্রমণের সাক্ষি হয়ে রইল কলকাতা। একদিনে আক্রান্ত ৩৮০ জন। এর ঠিক পিছনেই রয়েছে উত্তর ২৪ পরগণা। যেখানে গত ২৪ ঘণ্টায় কোভিড সংক্রমিত হয়েছেন ২১২ জন। আর কোনও জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা সেঞ্চুরি পার করেনি। স্বস্তি দিয়ে উত্তরের কালিম্পংয়ে নতুন আক্রান্তের হদিশ মেলেনি। এদিনের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা…
Read More
মনোনয়ন জমা না দিয়েই ফিরে যেতে হল মানিকচকের তৃণমূল প্রার্থী প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্রকে

মনোনয়ন জমা না দিয়েই ফিরে যেতে হল মানিকচকের তৃণমূল প্রার্থী প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্রকে

মালদা- মিছিল করে মনোনয়ন জমা দিতে এসেও মনোনয়ন জমা দিতে পারলেন না মানিকচকের তৃণমূল প্রার্থী প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র। কয়েক ঘন্টা গাড়িতে বসে থেকেই ফিরে গেলেন তিনি। প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় মনোনয়ন জমা জমা দিতে পারলেন না সাবিত্রী মিত্র। আজ সকাল থেকেই তৃণমূলের এই হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন জমা দেওয়া নিয়ে মালদায় তৃণমূলের উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। মালদা প্রশাসনিক ভবনে তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা মিছিল করে সাবিত্রী মিত্রকে নিয়ে মালদা জেলা প্রশাসনিক ভবনে হাজির হন। কিন্তু পরে দেখা যায় জমা দেওয়ার জন্যে তাঁর প্রয়োজনীয় নথিতে বিস্তর গরমিল। অনেক নথি আবার নেই। এই পরিস্থিতিতে ফাইল গুছিয়ে উঠতেই পারেন নি তিনি। বেলা…
Read More
বিজেপির প্রার্থী নিশীথ প্রামানিকের সমর্থনে জনসভা করলেন মিঠুন চক্রবর্তী

বিজেপির প্রার্থী নিশীথ প্রামানিকের সমর্থনে জনসভা করলেন মিঠুন চক্রবর্তী

কোচবিহার জেলার দিনহাটা মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সাহেবগঞ্জে জনসভা করলেন মিঠুন চক্রবর্তী । দিনহাটা বিধানসভার বিজেপির প্রার্থী নিশীথ প্রামানিকের সমর্থনে জনসভা করলেন মিঠুন চক্রবর্তী । তিনি মঞ্চ এ উঠে জনসাধারণের উদ্দেশ্য প্রতিশ্রুতি দিয়ে বলেন , বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের বাসে কোনো ভাড়া দিতে হবেনা । আমার ভাই বোনেরা যতদূর ইচ্ছে পড়াশুনা করবে , তার জন্য কোন টাকা পয়সা দিতে হবে না । সমস্ত হাসপাতালে জেনারেল বেড গুলোকে শীততাপ নিয়ন্ত্রিত করা হবে । তিনি আরো বলেন , যারা এতদিন ধরে খেয়েছেন , তারা ঢেঁকুর তুলে বেরিয়ে যাবেন । সেটা হবে না । প্রয়োজন হলে তাদের চাঁদ থেকে ধরে আনবো । বিজেপি…
Read More