Blog

তিনটি দোকানে লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি,ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

তিনটি দোকানে লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি,ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানার অন্তর্গত গোসাইপুরে তিনটি দোকানে চুরির ঘটনা ঘটলো মঙ্গলবার রাতে। লোয়ার বাগডোগরার গোসাইপুরের একটি মোবাইলের দোকান, একটি সাউন্ড সিস্টেমের দোকান এবং একটি ইলেকট্রনিক্স মেকানিক্যাল দোকানে এই চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাগডোগরা থানার পুলিশ, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মাঝেমধ্যেই এলাকাতে ঘটছে চুরির ঘটনা, তিনটি দোকানে লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা, ব্যবসায়ীরা জানিয়েছেন দোকানের চাল কেটে দোকানের ভেতরে প্রবেশ করে দুষ্কৃতীরা এবং দোকান থেকে দামি জিনিসপত্র নিয়ে চম্পট দেয়, বাগডোগরা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে,
Read More
ভুটভুটি ভ্যানকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পণ্যবাহী লরি

ভুটভুটি ভ্যানকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পণ্যবাহী লরি

  যাত্রী বোঝাই ভুটভুটি ভ্যানকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পণ্যবাহী লরি । জখম হয়েছে ওই লরি চালক এবং খালাসী। তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। বুধবার সকাল নটা নাগাদ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার সাহাপুর এলাকার বাইপাস সড়কে। এই দুর্ঘটনার পর আহত লরিচালক এবং খালাসীকে উদ্ধার করে আশপাশের এলাকার মানুষ। পড়ে ঘটনার খবর পেয়ে তদন্তে আসে পুরাতন মালদা থানার পুলিশ। এই দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাস রোড অবরুদ্ধ হয়ে থাকে। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শী এক গাড়ির চালক স্বপন কর্মকার জানিয়েছেন, প্লাইউড বোঝাই করে পণ্যবাহী লরিটি কোলকাতা থেকে বালুরঘাটের দিকে…
Read More
মহিলা নিরাপত্তা পেলেন শুভেন্দু অধিকারী

মহিলা নিরাপত্তা পেলেন শুভেন্দু অধিকারী

এবার বাংলার নির্বাচনের ‘হট সিট’ নন্দীগ্রাম। নন্দীগ্রামে নির্বাচনের ঠিক আগেই নিরাপত্তা আরো বাড়ানো হল প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা এবং রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীর। এবার ৩০ জন নারী নিরাপত্তায় মুড়ে গেলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। পুরুষের পাশাপাশি তাঁর আসে পাশে থাকবেন মহিলা সিআরপিএফ জওয়ানরা। ইতিমধ্যেই একাধিকবার প্রচারে গিয়ে বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছে শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারীকে নিরাপদ রাখতে চাইছে বিজেপি। ইতিমধ্যেই নন্দীগ্রামের ৩৫৫ বুথকেই স্পর্শকাতর বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
Read More
১৪৪ ধারা জারি হল নন্দীগ্রামে

১৪৪ ধারা জারি হল নন্দীগ্রামে

সুষ্ঠু নির্বাচন করাই এখন প্রধান লক্ষ্য কমিশনের। আগামিকাল বৃহস্পতিবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন হবে। পশ্চিম মেদিনীপুর জেলার ন’টি কেন্দ্রে হবে ভোটগ্রহণ। এর মধ্যে আছে নন্দীগ্রাম। এবার বাংলার ভোটের ‘হট সিট’ নন্দীগ্রাম। বুধবারই নন্দীগ্রামে জারি হয়েছে ১৪৪ ধারা। বিকেল থেকেই মাইকে ঘোষণা শুরু করে দেয় পুলিশ। প্রতিটি ক্ষেত্রে সুরক্ষায় কোনও খামতি থাকছে না বলে জানান পুর্ব মেদিনীপুরের জেলাশাসক সুমিতা পান্ডে। শুরু হয়েছে নাকা চেকিং। নন্দীগ্রামের ক্ষেত্রে গোটা বিধানসভা এলাকাতেই ১৪৪ ধারা বজায় থাকবে। প্রার্থী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিপরীতে রয়েছেন মমতারই একদা ছায়াসঙ্গি শুভেন্দু অধিকারী।
Read More
সাড়া ফেলল না সাইনা

সাড়া ফেলল না সাইনা

গত ২৬ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরিণীতি চোপড়ার ছবি ‘সাইনা’। ব্যাডমিন্ট তারকা শার্টলার সাইনা নেহেওয়ালের বায়োপিক ‘সাইনা’। পরিণীতি ছাড়াও ছবিতে রয়েছেন পরেশ রাওয়াল ও মানব কৌল। পরিচালনার দায়িত্বে রয়েছেন অমোল গুপ্তা। খুব সহজেই রুপোলি পর্দার সাইনা হয়ে উঠতে পেরেছেন চোপড়া জুনিয়ার, এমনটাই মত সকলের। তবে প্রশংসা কুড়ালেও বক্স অফিসে সাড়া ফেলতে ব্যর্থ ছবি ‘সাইনা’। বক্স অফিসে প্রথম তিন দিনে নাম মাত্র ব্যবসা করেছে ‘সাইনা’।
Read More
ম্যানকাইন্ড ফার্মার দুই নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর

ম্যানকাইন্ড ফার্মার দুই নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর

২০১৩ সাল থেকে ম্যানকাইন্ড ফার্মার ‘হেলথ ওকে’ মাল্টিভিটামিন ট্যাবলেট ড্রাগ ক্যাটাগরিতে থাকলেও তা বর্তমানে ওটিসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত হয়েছে ফুড সাপ্লিমেন্ট হিসেবে। এই কোম্পানির এক বিস্তৃত রেঞ্জের জনপ্রিয় ওটিসি প্রোডাক্টস রয়েছে। ম্যানকাইন্ড ফার্মা বর্তমানে তাদের ওটিসি রেঞ্জের প্রসার ঘটাচ্ছে। ‘হেলথ ওকে’ - প্রাকৃতিক জিনসেং ও টাউরিন সমৃদ্ধ এই মাল্টিভিটামিন ও মিনারেল ট্যাবলেট মডার্ন লাইফস্টাইল সংক্রান্ত সমস্যা থেকে রক্ষা করে ও শক্তি জোগায়। এই প্রোডাক্টটি সম্পর্কে মানুষকে অবহিত করতে বয়স-জয়ী অনিল কাপুর ও আইকনিক ইউথ সুপারস্টার রনবীর সিংকে একসঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে আনা হয়েছে। তাঁরা হেলদি ও এনার্জেটিক লাইফস্টাইলের বার্তা প্রচার করবেন। ‘হেলথ ওকে’ ট্যাবলেটে থাকা ২০টি ভিটামিন ও মিনারেল সামগ্রিক স্বাস্থ্যরক্ষা…
Read More
ওরিয়েন্টবেল টাইলস এখন ডিমাপুরে

ওরিয়েন্টবেল টাইলস এখন ডিমাপুরে

চার দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত, প্রফেসনাল ভাবে চলিত ওরিয়েন্টবেল টাইলস এখন বৃন্দা এনট্রেড, ডিমাপুর, নাগাল্যান্ডেও উপলব্ধ। ওরিয়েন্টবেল টাইলস গ্রাহকদের জন্য ক্রমাগত টাইলস নির্বাচন এবং ক্রয় সহজ করার চেষ্টা করছে। ওরিয়েন্টবেল টাইলসের ২৫০০+ চ্যানেলের বিস্তৃত নেটওয়ার্কে বৃন্দা এন্ট্রেড যুক্তকরন তাদের টাইলগুলি সহজেই উপলব্ধ করার জন্য আরও একটি পদক্ষেপ। বৃন্দ এন্ট্রেডের মালিক মিঃ মহেশ পেরিক বলেন, গ্রাহকদের বিভিন্ন টাইলস সংগ্রহ সরবরাহ করতে ওরিয়েন্টবেল টাইলসের সাথে এই সমিতি কয়েকটি সাধারণ পদক্ষেপ অনুসরণ করে প্রত্যেকের জীবনকে আরও সহজ করে তুলবে। আমি সত্যই বিশ্বাস করি যে নতুন প্রযুক্তি এবং আমাদের ডিজিটাল সরঞ্জামগুলির সাহায্যে গ্রাহকরা তাদের পছন্দসই টাইলগুলি আমাদের প্রোডাক্টের পরিসীমা থেকে খুঁজে পেতে পারেন।…
Read More
এপ্রিল থেকে নিসানের সব গাড়ির দাম বাড়ছে

এপ্রিল থেকে নিসানের সব গাড়ির দাম বাড়ছে

নিসান ইন্ডিয়া তাদের সব মডেলের নিসান ও ডাটসুন গাড়ির দাম বাড়াতে চলেছে১ এপ্রিল থেকে। অটো কম্পোনেন্টের মূল্যবৃদ্ধি ঘটতে থাকায় তারা বাধ্য হয়ে সব মডেলের নিসান ও ডাটসুন গাড়ির দাম বাড়াতে চলেছেন বলে জানালেন নিসান মোটর ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাকেশ শ্রীবাস্তব। বিভিন্ন ভেরিয়েন্টের ক্ষেত্রে এই মূল্যবৃদ্ধি আলাদাভাবে হবে। এখন নতুন নিসান ম্যাগনাইট বুকিং চলছে সকল নিসান ইন্ডিয়া ডিলারশিপ ও ওয়েবসাইটে (https://book.nissan.in/), মাত্র ১১,০০০ টাকায়। এই গাড়িটি পাওয়া যাচ্ছে ২০টি গ্রেড লাইনআপে ও ৩৬টিরও বেশি কম্বিনেশনে। সেগমেন্টের অন্যতম ‘মোস্ট পাওয়ারফুল’ দুইরকম ইঞ্জিন অপশন-যুক্ত নিসান কিকস পাওয়া যাচ্ছে এমটি ও সিভিটি ভেরিয়েন্টে। দুইরকম ইঞ্জিন অপশন-সহ ডাটসুন রেডি-গো পাওয়া যাচ্ছে এমটি ও…
Read More
এনএইচ ২০৮ -এর ফাউন্ডেশন স্টোন স্থাপন

এনএইচ ২০৮ -এর ফাউন্ডেশন স্টোন স্থাপন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন ইমপ্রুভমেন্ট প্রোজেক্ট (জেআইসিএ) দ্বারা অর্থায়িত নর্থ ইস্ট রোড নেটওয়ার্ক কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রোজেক্টর চতুর্থ পর্যায়ে ত্রিপুরায় কৈলাসহর থেকে খোয়াই পর্যন্ত ৮০ কিলোমিটার দীর্ঘ এনএইচ ২০৮ প্রোজেক্ট এর ফাউন্ডেশন স্টোন স্থাপন অনুষ্ঠান ভার্চুয়ালি অনুষ্ঠিত হল। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, ত্রিপুরার মাননীয় রাজ্যপাল শ্ৰী রমেশ বাইস সর্বানন্দ সহ আরো অন্যান্য বিশিষ্টজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উত্তর-পূর্ব রাজ্য গুলিতে আঞ্চলিক যোগাযোগের উন্নয়নের জনা এই প্রোজেক্টটিতে জাপান সাহায্য করবে ১৪,৯২৬ মিলিয়ন জাপানি ইয়েন (আনুমানিক ৯৮২ কোটি টাকা)। কৈলাসহর থেকে খোয়াই সেকশন এনএইচ ২০৮ রাস্তাটি তৈরি হচ্ছে জাপান সরকারের আর্থিক সহায়তায়, ভারত সরকারের ন্যাশনাল হাইওয়েজ ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট কোঅপারেশন দ্বারা। কাজ সম্পূর্ণ হওয়ার পর কৈলাসহর…
Read More
স্ট্র্যান্ড রোডে ব্যাঙ্কে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

স্ট্র্যান্ড রোডে ব্যাঙ্কে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

ফের অগ্নিকাণ্ড কলকাতায়। স্ট্যান্ড রোডে ব্যাঙ্কে ভয়াবহ আগুন। বহুতলের চারতলায় আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৮টি ইঞ্জিন। দমকলের তরফে চেষ্টা করা হচ্ছে পাশের বিল্ডিয়ের ছাত থেকে আগুন নেভানোর। এখনও ব্যাঙ্কের চারতলায় পৌঁছতে পারেননি দমকলকর্মীরা। পাশের বহুতলের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। ফের স্ট্র্যান্ড রোডে বহুতলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শাখায় আগুন। চারতলা জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন। সকাল ৮টা নাগাদ আগুন লাগে। গলগল করে কালো ধোঁয়া বেরোচ্ছে। আশপাশের বহুতলের বাসিন্দারা ইট দিয়ে কাচ ভেঙে আগুন ধোঁয়া বাইরে বের করার চেষ্টা করছে। পাশের বিল্ডিংয়ে উঠে আগুন নেভানোর চেষ্টা করছে। বছর শেষের কাজে ব্যাঙ্কে কর্মীরা থাকতে পারেন। তাঁদের সরিয়ে নিয়ে আসা হয়েছে বহুতলে কেউ…
Read More
বিশ্ব রেকর্ডধারক তিলাক কেইসাম বাইজুস-এর ইয়ং জিনিয়াসে

বিশ্ব রেকর্ডধারক তিলাক কেইসাম বাইজুস-এর ইয়ং জিনিয়াসে

তিলক কেইসাম, মণিপুরের ১৩ বছরের স্কেটার, বেশ কয়েকটি বিশ্ব রেকর্ডের মালিক, নিউজ ১৮ নেটওয়ার্কে  বাইজুসের ইয়ং জিনিয়াসে বলিউড তারকা সোনু সুদের সাথে দেখা করতে চলেছেন। তিলক ‘বারের নীচে সবচেয়ে দূরত্বের লিম্বো স্কেটিং’-এর গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডধারক । তিনি ‘দীর্ঘতম স্লালাম ওয়েভ বোর্ডিং’ বিভাগে ৪০ ল্যাপ ৩৮৮০ মিটার (৩.৮ কিলোমিটার) স্কেটিং করে লিমকা বুক অফ রেকর্ডসেও প্রবেশ করেছেন। তিলককে  ২০২০ সালে গ্লোবাল চাইল্ড প্রোডিজি অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে। তিলক কেইসাম শীতকালীন অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করার বিষয়ে আশাবাদী। সোনু সুদ তিলকের সম্পর্কে বলেন, অভিনেতাদের প্রায়শই সিনেমাতে অ্যাকশন সিক্যুয়েন্স করতে হয়, তবে তাদের সুরক্ষিত রাখতে  স্টান্টম্যানরা, বডি ডাবলস, সুরক্ষা জাল রয়েছে। তবে তিলকের মতো…
Read More
ডিআইসিভি’র টাচপয়েন্টের সংখ্যা ২৫০ পার করল

ডিআইসিভি’র টাচপয়েন্টের সংখ্যা ২৫০ পার করল

আবুতানি ট্রাকিং ২০১৭ থেকে অসমে ভারতবেঞ্জ ট্রাকের অনুমোদিত ডীলার হিসাবে উত্তরপূর্বের গ্রাহকদের কাছে ১০০০ তম  ট্রাক সরবরাহের মাইলফলক উদযাপন করেছে। সুরক্ষা এবং সর্বোত্তম-শ্রেণীর বৈশিষ্ট্য থেকে অর্জিত সুনামের জন্যই এই অঞ্চলে ভারতবেঞ্জ এর ট্যাঙ্কার এবং খনন কাজের মেশিনের ব্যাপক চাহিদা রয়েছে। বিক্রির এই মাইলফলক ভারতবেঞ্জ পণ্যের উপর গ্রাহকের বর্ধমান বিশ্বাস আর আস্থা অর্জনেরই প্রমাণ। আবুতানি ট্রাকিং ৯-৪৯ টনের ভারতবেঞ্জ ট্রাকের সম্পূর্ণ পরিসরের জন্য বিক্রয় এবং পরিষেবা দেয়। গত বছর ডেইমলার ইন্ডিয়া বাণিজ্যিক যানবাহন (ডিআইসিভি) এক দিনেই ১০টি নতুন ডীলারশিপের উদ্বোধন করে, ফলে মোট টাচপয়েন্টের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে এবং বছরে ১৩,০০০ করে যানবাহন সার্ভিসিং করার ক্ষমতা বাড়িয়েছে। ডিআইসিভি সারা দেশে নিজের উপস্থিতি…
Read More

হোন্ডা সানচেসারস এইচ’নেস সিবি ৩৫০ কোয়েস্ট

হোন্ডা মোটরসাইকেল ও স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড লিমিটেড (এইচএমএসআই) অরুণাচল ট্যুরিজমের সহযোগিতায় হোন্ডা সানচেসারস ২০২১ – এইচ'নেস  কোয়েস্ট ফর ল্যান্ড অফ রাইজিং সান এর প্রথম সংস্করণ ঘোষণা করেছে। এই ৭-দিনের ৮০০ কিলোমিটার অভিযানে, ১১ জন বিশেষজ্ঞ রাইডাররা অরুণাচল প্রদেশে তাদের এইচ'নেস সিবি ৩৫০-এ ভ্রমণ করবেন। অরুণাচল প্রদেশের পূর্ব সিয়াং জেলার রুকসিন থেকে এইচএমএসআইয়ের পরিচালক ও বিক্রয় ও বিপণন মিঃ ইয়াদবিন্দর সিং গুলেরিয়া এবং অরুণাচল প্রদেশ বিধানসভার স্পিকার মিঃ পাসাং দার্জি সোনা এবং হোন্ডা ২ হুইলারস ইন্দিয়া এবং অরুণাচল প্রদেশ সরকারের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা হোন্ডা সানচেসার্স ২০২১ এর ফ্ল্যাগ্ড অফ করেন। এইচ'নেস সিবি ৩৫০ তে  বিশেষজ্ঞ রাইডাররা অরুণাচল প্রদেশের পাহাড়, উপত্যকা…
Read More
ওপ্পো এফ১৯ + ৫ জি ২৫,৯৯০ টাকা থেকে শুরু

ওপ্পো এফ১৯ + ৫ জি ২৫,৯৯০ টাকা থেকে শুরু

অগ্রণী গ্লোবাল স্মার্ট ডিভাইস ব্র্যান্ড ওপ্পো এফ১৯ প্রো সিরিজের দুটি স্মার্টফোন এফ১৯প্রো+ ৫জি, এফ১৯ প্রো বিক্রি শুরু করছে ১৭ মার্চ থেকে। ওপ্পো এফ১৯ প্রো সিরিজ লঞ্চ হয়েছিল ৮ মার্চ। এফ১৯ প্রো+ ফোনটিতে রয়েছে এআই হাইলাইট পোর্টরেইট ভিডিও, স্মার্ট ৫ জি, ৫০ ডাবলু ফ্ল্যাশ চার্জ এবং ওপ্পোর প্রোপ্রিয়ের্টি সিস্টেম অপ্টিমাইজার। ওপ্পো এফ১৯ প্রো + ৫জি পাওয়া যাবে অ্যামাজন এবং মেইনলাইন খুচরা বিক্রেতা দোকান গুলি জুড়ে, এবং  ওপ্পো এফ১৯ প্রো আকর্ষণীয় অফার সঙ্গে মেইনলাইন খুচরা বিক্রেতা, অ্যামাজন, ফ্লিপকার্ট এবং অন্যান্য শীর্ষস্থানীয় ই-বাণিজ্য প্ল্যাটফর্মের মাধ্যমে উপলব্ধ হবে। ওপ্পো এফ ১৯ প্রো + ৫ জি ২৫,৯৯০ টাকায় এবং ওপ্পো এফ ১৯ প্রো ২১,৪৯০ টাকায়…
Read More