Blog

আবারও লকডাউন

আবারও লকডাউন

আবার করোনা সংক্রমণ বৃদ্ধিতে জেরবার মহারাষ্ট্র। ফের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করেছে। কেন্দ্রের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমান নয়া করোনা পরিস্থিতি। তাই আবার কড়া লকডাউনের ঘোষণা হল। করোনা সংক্রমণ রুখতে আগের মতোই কড়া লকডাউন জারি করার পথে হাঁটল নাগপুর জেলা প্রশাসন। তবে শুধু নাগপুর নয়। চলতি সপ্তাহে করোনা আটকাতে ফের সামাজিক দূরত্ব বৃদ্ধির পথে হেঁটেছে মহারাষ্ট্রের বেশ কিছু জেলা।
Read More
পেলের নামে স্টেডিয়াম

পেলের নামে স্টেডিয়াম

ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামের নাম করন হবে নতুন করে। কিংবদন্তি ফুটবলার পেলের নামে রাখা হবে স্টেডিয়ামের নাম। নতুন নাম হবে এদসন আরান্তেস দো নাসিমেন্তো, সংক্ষেপে ‘রেই পেলে’ স্টেডিয়াম। ব্রাজিলিয়ান ফুটবলের জীবন্ত কিংবদন্তি হিসাবে সবসময় দেশের হয়ে কাজ করে গিয়েছেন তিনি। ২০১৬ সালের অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল এই ঐতিহ্যবাহী স্টেডিয়ামে।
Read More
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ পায়ের গোড়ালি ও পায়ের পাতার হাড়ে চিড়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ পায়ের গোড়ালি ও পায়ের পাতার হাড়ে চিড়

এসএসকেএমে ভর্তি মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, তাঁর বাঁ পায়ের গোড়ালি ও পায়ের পাতার হাড়ে চিড় ধরেছে। ওই পায়ের পেশিতেও চোট লেগেছে। মুখ্যমন্ত্রীর বাঁ পা ফুলে রয়েছে। গতকাল রাতে এমআরআই-এর পর পায়ে টেম্পোরারি প্লাস্টার করা হয়েছে। শুরু হয়েছে অ্যান্টিবায়োটিক। পায়ের ফোলা ভাব কমলে আজ প্লাস্টার করা হতে পারে। আঘাত লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান কাঁধ ও কনুইয়ে। চোট রয়েছে ঘাড়েও। রাতে মুখ্যমন্ত্রীকে ব্যথা কমানোর ওষুধ দেওয়া হয়েছে।  হাসপাতাল সূত্রে খবর, ইসিজি রিপোর্ট সন্তোষজনক হলেও, বুকে ব্যথা এবং শ্বাসকষ্টের কথা মুখ্যমন্ত্রী চিকিৎসকদের জানিয়েছেন। বুকে ব্যথার কারণ আঘাতজনিত কিনা জানতে সিটি স্ক্যান করা হবে।এছাড়া, আজ আবার করা হবে ইসিজি। করা হতে পারে ইকো-ও।…
Read More
সোনির ডিজিটাল ভয়েস রেকর্ডার রেঞ্জে নতুন সংযোজন পিসিএম-এ১০

সোনির ডিজিটাল ভয়েস রেকর্ডার রেঞ্জে নতুন সংযোজন পিসিএম-এ১০

পিসিএম-এ১০ সোনির ডিজিটাল ভয়েস রেকর্ডার রেঞ্জে নতুন সংযোজন হিসেবে হাজির হল এই রেকর্ডারটি। এখন ব্যবহারকারীরা তাদের প্রতিটি রেকর্ডিং পিসিএম-এ১০’এ হাই-রেজোলিউশন অডিয়ো কোয়ালিটিতে উপভোগ করতে পারবেন। ১ মার্চ থেকে পিসিএম-এ১০ পাওয়া যাচ্ছে সকল সোনি রিটেল স্টোর্স (সোনি সেন্টার ও সোনি এক্সক্লুসিভ), www.ShopatSC.com পোর্টাল ও অ্যামাজন পোর্টাল থেকে। দাম ১৮,৯৯০ টাকা।এমপি-৩ বা সিডি’র থেকেও হাই-রেজোলিউশন অডিয়ো ট্র্যাক অনেক বেশি উন্নতমানের। নতুন পিসিএম-এ১০ দিচ্ছে অ্যাডজাস্টেবল মাইক্রোফোন সেটিং। এটি যেমন কম্প্যাক্ট ও লাইট, তেমনই ১৫ ঘন্টার ব্যাটারি লাইফ যুক্ত। সোনির এই প্রিমিয়াম অফারে রয়েছে সুপিরিয়র ভয়েস ক্ল্যারিটি-সহ হাই কোয়ালিটি ও রিলায়েবল রেকর্ডিংয়ের সুবিধা।আরইসি রিমোট অ্যাপ দ্বারা ব্যবহারকারীরা রেকর্ডিং স্টার্ট বা স্টপ করতে, লেভেল ও…
Read More
বারছে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া

বারছে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া

শুরু হয়েছে টিকাকরণ। দেশজুড়ে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয় গত ৭ ফেব্রুয়ারি। গত ১৬ জানুয়ারি থেকে ভারতে শুরু হয়েছে টিকাকরণ। তবে করোনভাইরাসের ভ্যাকসিন নেওয়া পরে কারো কারো ক্ষেত্রে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। সামান্য জ্বর হওয়া, বমি বমি ভাব, মাথা ও শরীর ব্যথা। এখন পুরানো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াও আরও তিনটি নতুন পার্শ্ব প্রতিক্রিয়া যুক্ত হয়েছে। এই তিনটি নতুন পার্শ্বপ্রতিক্রিয়াগুলির মধ্যে র‍্যাশ, পেশী ব্যথা এবং বমি বমি ভাব।
Read More
বিশেষ পরিষেবা আজকের জন্য

বিশেষ পরিষেবা আজকের জন্য

আজ হিন্দুদের একটি অত্যন্ত উল্লেখযোগ্য উত্‍সব হল মহাশিবরাত্রি। প্রতি বছর মহা আড়ম্বরে পালন করেন শিবভক্তেরা। বাবার মাথায় জল ঢালার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষের সমাগম হয় তারকেশ্বরে। তাই এবছর করোনা মহামারীর কথা মাথায় রেখে আজ এবং আগামীকাল হাওড়া থেকে তারকেশ্বরের মধ্যে এক জোড়া বিশেষ ট্রেন চলবে। শিবরাত্রি উপলক্ষে থাকবে এই বিশেষ পরিষেবা।
Read More
নন্দীগ্রামে আহত হলেন মুখ্যমন্ত্রী

নন্দীগ্রামে আহত হলেন মুখ্যমন্ত্রী

বুধবার নন্দীগ্রামে মননোয়নপত্র জমা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূলনেত্রী রোড শোও করেন হলদিয়ায়। এদিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে ভিড়ের মধ্যে ঠেলাঠেলিতে আহত হন। এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আহত হলেও আপাতত স্থিতিশীল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৯ সদস্যের মেডিক্যাল টিম পর্যবেক্ষণ করছে মুখ্যমন্ত্রীকে। তাঁর বাঁ পায়ের গোড়ালি ও পায়ের পাতার হাড়ে চিড় ধরেছে। তাই আপাতত বিশ্রামেই থাকতে হবে তাঁকে। রক্তের একাধিক রুটিন পরীক্ষাও করা হবে। মুখ্যমন্ত্রী চাইলে তাঁকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হবে, দিল্লি থেকে জানানো হয়েছে একথা। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী আহত হওয়ার ঘটনায় উত্তপ্ত বাংলা।
Read More
কুণালের এর পর এবার কে?

কুণালের এর পর এবার কে?

সারদা-কেলেঙ্কারির তদন্তে তৎপর সিবিআই-ইডি সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। সারদার সংবাদমাধ্যমের সিইও কুণাল ঘোষ – এর পর এবার রাজ্যসভার সাংসদ তথা সবংয়ের তৃণমূল প্রার্থী মানস ভুঁইঞাকে নোটিস পাঠাল সিবিআই। হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, একাধিক ব্যক্তিকে জেরা করে মানস ভুঁইঞার নাম উঠে এসেছে। সেই সূত্রেই মানসকে ডেকে পাঠাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
Read More
মননোয়নপত্র জমা পরল নন্দীগ্রামে

মননোয়নপত্র জমা পরল নন্দীগ্রামে

বুধবার নন্দীগ্রামে মননোয়নপত্র জমা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূলনেত্রী রোড শোও করেন হলদিয়ায়। অন্যদিকে, এদিনই নন্দীগ্রামে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে নজরকাড়া কেন্দ্র নন্দীগ্রাম। এই প্রথম নন্দীগ্রাম থেকে প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন মুখ্যমন্ত্রী। সবমিলিয়ে পারদ চড়ছে নন্দীগ্রামে।
Read More
জট খুলছে মাদক মমালায়

জট খুলছে মাদক মমালায়

মাদক মমালায় অমৃতা সিংহ, ওরফে সুইটি নামে আরও এক জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। গ্রেফতার আরও দুই যুবক। অমৃতাকে জেরা করার সময়েই উঠে আসে এই দুই যুবকের নাম। ধৃতরা দু'জনেই রাজাবাজার এলাকার বাসিন্দা। মাদক কেনাবেচার কাজ করার তাদের বিরুদ্ধে। গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। প্রসঙ্গত, গত শনিবারই সংশোধনাগারের মধ্যে প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছিলেন নিউ আলিপুর মাদক কাণ্ডে ধৃত নেত্রী পামেলা গোস্বামী।
Read More
বুধবার সকাল থেকে নতুন করে তৃণমূল প্রার্থীর দাবি নিয়ে বিক্ষোভ সুজাপুর বিধানসভা কেন্দ্রের একাংশ তৃণমূল কর্মীর

বুধবার সকাল থেকে নতুন করে তৃণমূল প্রার্থীর দাবি নিয়ে বিক্ষোভ সুজাপুর বিধানসভা কেন্দ্রের একাংশ তৃণমূল কর্মীর

মালদা, ১০ মার্চ । প্রার্থী ঘোষণা নিয়ে সুজাপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকট আকার নিয়েছে। বুধবার সকাল থেকেই নতুন করে তৃণমূল প্রার্থীর দাবি নিয়ে বিক্ষোভ দেখান সুজাপুর বিধানসভা কেন্দ্রের একাংশ তৃণমূল কর্মীরা। আব্দুল গনির বদলে প্রার্থী করা হোক স্থানীয় সমাজসেবী তথা স্থানীয় তৃণমূল নেতা আব্দুল হান্নানকে। এদিন সকাল থেকেই সুজাপুর ফুটবল খেলার মাঠের সামনে বিক্ষোভে সোচ্চার হন দলের একাংশ কর্মী-সমর্থকেরা। এই বিক্ষোভের জেরে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।উল্লেখ্য, গত মঙ্গলবার থেকেই সুজাপুর বিধানসভা কেন্দ্রে আব্দুল হান্নানকে তৃণমূলের প্রার্থী করার দাবি নিয়ে সোচ্চার হয়েছেন দলের একাংশ নেতাকর্মীরা। মঙ্গলবার সুজাপুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে শতাধিক পুরুষ , মহিলা…
Read More
নাবালক ছেলেকে মাদক খাওয়ানোর প্রতিবাদ করায় তৃণমূল কর্মী বাবাকে চাকু দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে

নাবালক ছেলেকে মাদক খাওয়ানোর প্রতিবাদ করায় তৃণমূল কর্মী বাবাকে চাকু দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে

মালদা, ১০ মার্চ ।  নাবালক ছেলেকে মাদক খাওয়ানোর প্রতিবাদ করায় তৃণমূল কর্মী বাবাকে চাকু দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে  কাহালা গ্রাম পঞ্চায়েতের নিমতলা এলাকায়।  অভিযোগ ওই নাবালকের বাবাকে বাঁশ দিয়ে মাথা ফাটানোর পাশাপাশি চাকু দিয়ে কপাল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে  সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আহত ওই তৃণমূল কর্মীকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই ঘটনায় হামলাকারী  তাহির মিঞা এবং কায়েশ শেখ সহ তার দলবলের বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের পরিবার । পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।  পুলিশ সূত্রে জানা গিয়েছে,  আক্রান্ত তৃণমূল…
Read More
কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চে কিছুটা হলেও স্বস্তিতে জলপাইগুড়িবাসি।

কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চে কিছুটা হলেও স্বস্তিতে জলপাইগুড়িবাসি।

কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চে কিছুটা হলেও স্বস্তিতে জলপাইগুড়িবাসি। কথা বলে আশ্বস্ত হলেন শান্তিপূর্ণ ভোট দিতে পারবেন। ২০২১ সালের বিধানসভা ভোট ঘোষণা হওয়ার পর থেকে লাগাতার কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলছে জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে । বুধবার ও জলপাইগুড়ি শহরে সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ দেখা গেল। শহরের ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে দফায় দফায় চলছে কেন্দ্রীয় বাহিনীর টহল। এদিন সকালে শহরের বৌবাজার, আদরপাড়া , অশোকনগর , পাণ্ডাপাড়া , দেশবন্ধু নগর এছাড়া বিভিন্ন জায়গায় চলে কেন্দ্রীয় বাহিনীর টহল ।
Read More
মঙ্গলবার রাতে গোয়ালপোখর থানার ডুবকোল এলাকায় বাইকের সাথে বালি বোঝায় লরির সংঘর্ষে মৃত এক আহত দুই।

মঙ্গলবার রাতে গোয়ালপোখর থানার ডুবকোল এলাকায় বাইকের সাথে বালি বোঝায় লরির সংঘর্ষে মৃত এক আহত দুই।

ইসলামপুর ৯ মার্চ: মঙ্গলবার রাতে গোয়ালপোখর থানার ডুবকোল এলাকায় বাইকের সাথে বালি বোঝায় লরির সংঘর্ষে মৃত এক আহত দুই। মৃত ওই ব্যক্তির নাম হায়দার রেজা আনুমানিক বয়স ২৫। বাড়ি গোয়ালপোখর থানার গোয়াগাঁও এলাকায়। স্হানীয় সূত্রে জানা গেছে সাহাপুর থেকে বাইকে চড়ে তিন জন বাড়ি ফিরছিল। সাহাপুর থেকে কিছুটা দুরে এসে ডুবকোল এলাকায় রাজ্য সরকারের উপর দাঁড়িয়ে থাকা একটি বালি বোঝায় লরি পিছনে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের। এবং গুরুতর জখম হয় বাইকে থাকা দুই কিশোরী। স্হানীয় বাসিন্দারা আহতদেরকে উদ্ধার করে গোয়ালপোখরের লোধন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। খবর দেওয়া হয় গোয়ালপোখর থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে…
Read More