Blog

এবার জারি হল ওপেন ওয়ারেন্ট

এবার জারি হল ওপেন ওয়ারেন্ট

গরু ও কয়লা পাচারকাণ্ডে ইতিমধ্যেই তদন্তে গতি বাড়িয়েছে সিবিআই। রীতিমতো আটঘাট বেঁধে এগোচ্ছে সিবিআই। এই দুই মামলাতেই অন্যতম মূল অভিযুক্ত ফেরার যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র জড়িত। এবার অভিযুক্ত বিনয় মিশ্রর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করার প্রস্তুতি শুরু করল সিবিআই। আসানসোলের বিশেষ সিবিআই আদালত থেকে বিনয়ের বিরুদ্ধে জারি হয়েছে ওপেন ওয়ারেন্ট। দেশের সব বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছে বিকাশের ছবি সহ তথ্য। তাঁর সন্ধানে বাংলা সহ অন্যান্য রাজ্যেও তল্লাশি চালিয়েছেন সিবিআই গোয়েন্দারা।
Read More
অবশেষে করোনার জন্য স্থগিত হল সুপার লিগ

অবশেষে করোনার জন্য স্থগিত হল সুপার লিগ

ফের করোনার থাবা পাকিস্তান সুপার লিগে। এবার পাকিস্তান সুপার লিগে আরও ৩ জন ক্রিকেটারের করোনা আক্রান্ত হওয়ার খবর এল। তিনজনের মধ্যে ব্রিটিশ ক্রিকেটার রয়েছেন টম ব্যান্টন। এই কারণে লিগের সূচির পরিবর্তন করতে হয়। এবার ক্রিকেটারদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই অনির্দিষ্টকালের জন্য লিগ স্থগিতের ঘোষণা করল। এক বিজ্ঞপ্তিতে বোর্ডের তরফে জানানো এই সিদ্ধান্ত হয়েছে।
Read More
স্ট্র্যান্ড রোড অগ্নিকাণ্ডে ক্ষতিপূরণ দিল রাজ্য ও কেন্দ্র

স্ট্র্যান্ড রোড অগ্নিকাণ্ডে ক্ষতিপূরণ দিল রাজ্য ও কেন্দ্র

মঙ্গলবার স্ট্র্যান্ড রোড অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবার পিছু ক্ষতিপূরণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবার পিছু দশ লক্ষ টাকা ও পরিবারের একজনকে সরকারি চাকরির ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারের জন্য দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এছাড়া আহতদের 50 হাজার টাকা করে সাহায্য করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। বিধ্বংসী এই আগুন লাগা ও মৃত্যুর কারণ খুঁজতে ইতিমধ্যেই তিনটি পৃথক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
Read More
আজ নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী

আজ নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী

আসন্ন একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামই এখন কেন্দ্র। আবারও রাজ্য রাজনীতির শিরোনামে নন্দীগ্রাম। জানুয়ারিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করার পরই দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছিল। এখন তা প্রায় শেষের পথে। আজ মঙ্গলবার নন্দীগ্রামে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। একটি কর্মীসভা করার কথা রয়েছে আজ। নির্বাচনের রণকৌশল ঠিক করতে এই কর্মীসভা করবেন তিনি। আগামীকাল নন্দীগ্রাম থেকে হলদিয়ায় মনোনয়নপত্র জমা দেবেন তিনি।
Read More
আন্দামান ও নিকোবর আইল্যান্ডে ক্লাব মাহিন্দ্রার রিসোর্ট

আন্দামান ও নিকোবর আইল্যান্ডে ক্লাব মাহিন্দ্রার রিসোর্ট

মাহিন্দ্রা হলিডে এবং রিসোর্ট ইন্ডিয়ার ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ‘ক্লাব মাহিন্দ্রা’ তিনটি নতুন রিসোর্ট খুললো আন্দামান ও নিকোবর আইল্যান্ডের পোর্ট ব্লেয়ার, হ্যাভলক আইল্যান্ড এবং নেইল আইল্যান্ড অঞ্চলে। পোর্ট ব্লেয়ারে রয়েছে ১২ টি স্টুডিও অ্যাপার্টমেন্ট বিশিষ্ট সিম্ফনি সমুদ্রা রিসোর্টটি, যেটি এক অত্যাশ্চর্য সূর্যাস্তের পয়েন্টে অবস্থিত। এর পাশেই রয়েছে ফরেস্ট রিসার্ভ যা এটিকে প্রকৃতি প্রেমীদের জন্য আদর্শ ডেস্টিনেশন বানিয়ে তোলে। সিম্ফনি সামার স্যান্ডস রিসোর্টটি রয়েছে নেইল আইল্যান্ডে। ৬২টি রুম বিশিষ্ট এই রিসোর্ট একটি আরামদায়ক আবাসন, বিলাসবহুল সুযোগ-সুবিধা সহ একটি সুইমিং পুল এবং একটি ওশিয়ান স্পা দিয়ে সাজানো। হ্যাভলক দ্বীপে খেজুর গাছ দিয়ে ঘেরা সিম্ফনি পামস রিসোর্টটি মোট দশটি কটেজ এবং কিছু স্যুট জুড়ে রয়েছে।…
Read More
অবশেষে স্বস্তি আমাজন প্রধানের

অবশেষে স্বস্তি আমাজন প্রধানের

গত ১৫ জানুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে রিলিজ করেছে তাণ্ডব ওয়েব সিরিজ। আর তারপর থেকেই বিতর্কের কেন্দ্রে এই ওয়েব সিরিজ। এবার স্বস্তি পেলেন আমাজন প্রাইম ভিডিও ইন্ডিয়ার প্রধান অপর্ণা পুরোহিত। এই ওয়েব সিরিজের আপত্তিকর কনটেন্ট মামলায় সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, গ্রেফতার করা যাবে না তাঁকে। গোটা বিষয়টিকে কেন্দ্রীয় সরকার নজরদারির মধ্যে আনুক, মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। অপর্ণার হয়ে আদালতে সওয়াল করেন প্রবীণ আইনজীবী মুকুল রোহতগি। অপর্ণার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল উত্তরপ্রদেশ পুলিশ।  
Read More
সাঁওতালি মাদলের তালে জলপাইগুড়িতে মহামিছিলের আয়োজন করল জলপাইগুড়ি জেলা কংগ্রেস।

সাঁওতালি মাদলের তালে জলপাইগুড়িতে মহামিছিলের আয়োজন করল জলপাইগুড়ি জেলা কংগ্রেস।

চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি সহ কৃষি ও শ্রম আইন বাতিল, নদী ভাঙন এবং বন‍্যা নিয়ন্ত্রনে সুসংহত পরিকল্পনারদাবি নিয়ে এই মহামিছিল বের করা হয় জলপাইগুড়ি শহরে। মিছিলে‌র মধ‍্য দিয়ে কেন্দ্রীয় ও রাজ‍্য সরকারের একাধিক জনবিরোধী নীতির প্রতিবাদ জানান কংগ্রেস নেতা কর্মীরা। সোমবার দুপুরে শহরের দিশারি মোড় এলাকা থেকে এই মহা মিছিল বের করে জেলা কংগ্রেস। মিছিলে অংশ নেন কংগ্রেসের সর্বভারতীয় নেতা দেবপ্রসাদ রায়।এছাড়া উপস্থিত ছিলেন বিদায়ী বিধায়ক ডঃ সুখবিলাস বর্মা, জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি নির্মল ঘোষ দস্তিদার, বর্তমান সভাপতি পিনাকি সেনগুপ্ত সহ জেলার বিভিন্ন নেতা কর্মী‌রা। মিছিলে এদিন কংগ্রেস সমর্থকদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মত।
Read More
মালদার হবিবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সরলা মুর্ম বিজেপিতে যোগদান করবেন বলে খবর

মালদার হবিবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সরলা মুর্ম বিজেপিতে যোগদান করবেন বলে খবর

মালদা জেলা পরিষদের 14 জন সদস্য উপস্থিত রয়েছেন কলকাতায়। আজ বিজেপিতে যোগদানের সম্ভাবনা। রতুয়া পঞ্চায়েত সমিতি ও হাতছাড়া হতে চলেছে তৃণমূলের। এমনকি মালদার হবিবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সরলা মুর্ম বিজেপিতে যোগদান করবেন বলে খবর। তড়িঘড়ি প্রার্থী বদল করল তৃণমূল প্রার্থী করা হয়েছে প্রদীপ বাস কে কে। এই পরিস্থিতিতে আজ দুপুরে জেলা তৃণমূলের পক্ষ থেকে জরুরি বৈঠক ডাকা হয়েছে। আরো বেশকিছু পঞ্চায়েত সমিতির সদস্য এল আগামী দিনে তৃণমূল ছাড়া সম্ভাবনা।
Read More
ভোট প্রচারে শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক অশোক ভট্টাচার্য্য

ভোট প্রচারে শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক অশোক ভট্টাচার্য্য

ভোট প্রচারে বাম-কংগ্রেস। শিলিগুড়ি পুরসভার ১ নম্বর ওয়ার্ড, ধর্মনগর, রাজীবনগর, কুলিপাড়া সহ বিভিন্ন এলাকায় প্রচার সারেন শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক অশোক ভট্টাচার্য্য। কথাও বলেন স্থানীয়দের সাথে। সোমবার তার প্রচার সঙ্গী ছিলেন দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি তথা কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোক ভট্টাচার্য্য বলেন, মানুষ পরিবর্তনের সরকার চাইছে। এবারে জোটের পক্ষ থেকে আগাম প্রচার শুরু করা হয়েছে। অন্যিদিকে খেলা হবে স্লোগানকে কটাক্ষ করে শঙ্কর মালাকার বলেন, দীর্ঘ ১০ বছর ধরে এরাজ্যের জনগনের সাথে ছিনিমিনি খেলা করে চলেছে রাজ্যের তৃণমূল সরকার। উন্নয়নের নামে মানুষকে বোকা বানানো হচ্ছে। এবারের বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেসের জোটের জয় নিশ্চিত বলেও তিনি আশাপ্রকাশ করেন।
Read More
বিজেপি-কে ভোট না দেওয়ার জন্য মানুষের কাছে আবেদন জানালেন সিপিআই (এম এল) লিবারেশনের নেতা দীপঙ্কর ভট্টাচার্য।

বিজেপি-কে ভোট না দেওয়ার জন্য মানুষের কাছে আবেদন জানালেন সিপিআই (এম এল) লিবারেশনের নেতা দীপঙ্কর ভট্টাচার্য।

জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রে তারা প্রার্থী দেননি। তাই এখানে বিজেপি ছাড়া অন্য কোনও উপযুক্ত প্রার্থীকে ভোট দেওয়ার কথা বলেন তিনি। সিপিআই (এম এল) লিবারেশনের নেতারাবলেন, বিজেপি দেশজুড়ে বিপর্যয় তৈরি করছে। অসম ও ত্রিপুরা‌র প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন,পশ্চিমবঙ্গে কোনভাবেই বিজেপিকে আনা যাবে না। তাহলে এই রাজ‍্যেও বিপর্যয় তৈরি হবে। তাই এবার বিজেপি-কে ভোট না দেওয়ার কথা বলেন তিনি। জলপাইগুড়ি‌তে আয়োজিত সিপিআই (এম এল) লিবারেশনের একটি কর্মী সম্মেলনে দলের নেতা কর্মীদের সজাগ থাকার কথাও বলেন দীপঙ্কর ভট্টাচার্য। জানান, রাজ‍্যের মোট১২টি আসনে এবার প্রার্থী দিচ্ছেন তারা। শিলিগুড়ির ফাঁসি‌দেওয়া ও জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে প্রার্থী দিচ্ছেন বলে জানান।
Read More
ময়নাগুড়ি জল্পেশ ও জটিলেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে নির্বাচনের প্রচার শুরু করলেন ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমুল প্রার্থী মনোজ রায়

ময়নাগুড়ি জল্পেশ ও জটিলেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে নির্বাচনের প্রচার শুরু করলেন ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমুল প্রার্থী মনোজ রায়

ময়নাগুড়ি জল্পেশ ও জটিলেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে নির্বাচনের প্রচার শুরু করলেন ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমুল প্রার্থী মনোজ রায়। এদিন সকালে মনোজ বাবু দলীর সমর্থকদের সঙ্গে নিয়ে প্রথমে জটিলেশ্বর মন্দিরে যান। সেখানে পুজো দিয়ে চলে যান জল্পেশ মন্দিরে। জল্পেশ শিব মন্দিরের গর্ভগৃহে দীর্ঘ সময় ধরে পুজো দেন মনোজ রায়৷ এরপর দলিয় কর্মী, জল্পেশে আগত পূন্যার্থীদের মধ্যে প্রসাদ বিতরন করেন তিনি। মনোজ বাবু বলেন, উত্তরবঙ্গের মধ্যে সব থেকে জাগ্রত শিব মন্দির জল্পেশ। তাই এখানে পুজো দিয়েই নির্বাচনের প্রচার শুরু করলেন তিনি। এদিন মনোজ বাবুর সঙ্গে ছিলেন তৃণমুল নেতা শিবশঙ্কর দত্ত, ঝুলন সান্যাল, সজল বিশ্বাস সহ অন্যান্যরা। পুজো দেবার পর জল্পেশ এলাকাতে…
Read More
ব্যাঙ্কের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির আয়োজন করলেন ব্যাঙ্ক কর্মীরা।

ব্যাঙ্কের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির আয়োজন করলেন ব্যাঙ্ক কর্মীরা।

ব্যাঙ্কের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির আয়োজন করলেন ব্যাঙ্ক কর্মীরা। অভিনব উদ্যোকে স্বাগত জানালেন শহরের বিভিন্ন সামাজিক সংগঠন। উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীন ব্যাঙ্কের ৪৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সেচ্ছায় রক্তদান করলেন জলপাইগুড়ি রিজিওনাল অফিসের কর্মীরা। এদিন তারা ৩৫ ইউনিট রক্ত দান করেছেন বলে জানা গেছে। ঘটনায় উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীন ব্যাঙ্কের রিজিওনাল ম্যানেজার অসীম কুমার ঈশর বলেন জলপাইগুড়ি তথা অন্যান্য ব্লাড ব্যাঙ্ক গুলিতে এখন রক্তের আকাল চলছে। তাই আমরা ব্যাঙ্ক কর্মীরা মিলে সিদ্ধান্ত নেই আমাদের ব্যাঙ্কের জন্মদিন উপলক্ষে একটি রক্তদান শিবির আয়োজনের। আজ আমরা এখান থেকে ৩৫ ইউনিট ব্লাড জলপাইগুড়ি ব্লাড ব্যাঙ্কের হাতে তুলে দিলাম। উত্তরবঙ্গের বিভিন্ন শাখাতেও এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে…
Read More
সোনি ইন্ডিয়া দুর্দান্ত রেকর্ডি-এর জন্য নিয়ে আসলো পিসিএম-এ১০

সোনি ইন্ডিয়া দুর্দান্ত রেকর্ডি-এর জন্য নিয়ে আসলো পিসিএম-এ১০

সোনি ইন্ডিয়া আজ তার ভয়েস রেকর্ডারের পরিসরে একটা নতুন সংযোজন পিসিএম-এ১০ আনার কথা ঘোষণা করেছে। অনেক অত্যাধুনিক ফিচার্স ছাড়াও পিসিএম-এ১০ সোনির একটি প্রিমিয়াম অফার যেটি উচ্চতর ভয়েস স্পষ্টতা সহ উচ্চমানের এবং নির্ভরযোগ্য রেকর্ডিং করতে সক্ষম। এই ডিজিটাল ভয়েস রেকর্ডারটি বিভিন্ন পরিস্থিতিতে মানানসই রেকর্ডিং করার জন্য তিনটি আলাদা  সেটিং রয়েছে যা বিভিন্ন পরিস্থিতিতে স্পষ্টভাবে কথোপকথন রেকর্ড করতে সক্ষম। পিসিএম-এ১০ উচ্চ রেজলিউশনের অডিওট্র্যাক রেকর্ড করে যা এম্পিথ্রী এমনকি সিডি’র থেকেও উচ্চ মানের, এর লিনিয়ার পিসিএম রেকর্ডি-এ ৯৮কে এইচজি/২৪ বিট পর্যন্ত রেকর্ডিং  করা যাবে, এমনটাই সোনি ইন্ডিয়া দাবি করেছে। পিসিএম-এ১০ এর ওজন প্রায় ৮২ গ্রাম এবং এর ব্যাটারি চলে প্রায় ১৫ ঘণ্টা পর্যন্ত…
Read More
গাজোলে জনসভায় বিজেপি-‌কে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেতা মদন মিত্র

গাজোলে জনসভায় বিজেপি-‌কে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেতা মদন মিত্র

মালদা, ৭ মার্চ - ভিন রাজ্য থেকে বিজেপি নেতারা এ রাজ্যে একে বাংলা দখলের মরিয়া চেষ্টা চালাচ্ছে। সে ব্যাপারে সতর্ক করে মদন মিত্র বলেন, ‘‌যদি কেউ বাইরে থেকে মারতে আসে, এখানে দখল নিতে আসে, যদি গায়ের জোড়ে ভোট দখল করতে আসে, ওদের বলে দেবেন-‌মারবো এখানে, লাশ পড়বে পাশের রাজ্যে। বাংলায় জায়গা পাবে না তারা।’‌ খুব সহজেই কর্মী, সমর্থকদের মন জয় করে নেন তিনি। আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীদের সমর্থন জানিয়ে এবং আদিবাসীদের সারনা ধর্ম কলাম কোড এর দাবি জানিয়ে রবিবার গাজোল কলেজ ময়দানে সমাবেশের ডাক দিয়েছিল ঝাড়খন্ড দিশম পার্টি এবং আদিবাসী সেঙ্গেল অভিযান। এদিনের সভায় মদন মিত্র ছাড়াও হাজির ছিলেন…
Read More