Blog

টিকা নিলেন প্রধানমন্ত্রী

টিকা নিলেন প্রধানমন্ত্রী

সোমবারই কোভ্যাক্সিন নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রসঙ্গত, টিকা নেওয়ার পর একটি টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি সকলকে টিকা নেওয়ার জন্য আবেদন জানান তিনি। টিকা নিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। প্রধানমন্ত্রীর মতো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও গ্রহণ করেছেন ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিনই। ১ মার্চ থেকে শুরু হয়েছে দ্বিতীয় দফার টিকাকরণ।
Read More
সুখবর করোনায় মৃত্যু নিয়ে

সুখবর করোনায় মৃত্যু নিয়ে

গত বছরের মার্চ থেকে করোনা ভাইরাস থাবা বসিয়েছিল ভারতে। প্রায় ১১ মাস পর করোনায় মৃত্যুহীন দিন পেল পশ্চিমবঙ্গ। করোনা ভাইরাস গত ২৪ ঘণ্টায় প্রাণ কাড়েনি রাজ্যের কারও। এদিন রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯৮ জন। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লক্ষ ৭৫ হাজার ১১৮। তবে কলকাতার সংক্রমণ এখনও কিছুটা চিন্তায় রাখছে। এ পর্যন্ত প্রাণ কেড়েছে রাজ্যের মোট ১০ হাজার ২৬৮ জনের। 
Read More
তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা

তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা

পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার পর তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করার জোরালো সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য তালিকা নিয়ে চলছে জল্পনা। সঙ্গে বাড়ছে উদ্বেগ। একাধিক তারকারা থাকতে পারেন এবারের প্রার্থীর তালিকায়। জল্পনা রয়েছে সদ্য তৃণমূলে যোগ দেওয়া পরিচালক সুদেষ্ণা রায়, পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেতা কাঞ্চন মল্লিককে নিয়ে। এবারের বিধানসভায় প্রার্থী তালিকা যুব শক্তির ওপর জোর রাখতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সব দিক বিচার করে একটু সময় নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা তৈরি হচ্ছে।
Read More
এবার বিজেপিতে শ্রাবন্তী চট্টোপাধ্যায়

এবার বিজেপিতে শ্রাবন্তী চট্টোপাধ্যায়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুসরণ করে তাঁর কাজে অনুপ্রাণিত হয়েই এবার পদ্ম শিবিরে নাম লেখালেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দিলীপ ঘোষ ও কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে জয় শ্রীরাম বলে দলের পতাকা হাতে তুলে নেন টলিপাড়ার অভিনেত্রী । দেশের মানুষের জন্য কিছু করতে চান তিনি। সম্প্রতি একাধিক তারকা বিজেপিতে যোগদান করেন। ভোটের দিনক্ষণ ঘোষণার আগে থেকেই সক্রিয় রাজনীতিতে যোগ দিচ্ছেন স্টুডিওপাড়ার তারকারা।
Read More
এবার টিকা নিতে খরচ হবে গাঁটের টাকা

এবার টিকা নিতে খরচ হবে গাঁটের টাকা

স্বাস্থ্যকেন্দ্র এবং বেসরকারি হাসপাতাল থেকে করোনার ভ্যাকসিন প্রতি ডোজের জন্য ২৫০ টাকা দিতে হবে। ভ্যাকসিনের একটি শট পেতে খরচ হবে ২৫০ টাকা। ঘোষণা করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে। মার্চ থেকেই যে শুরু হবে দ্বিতীয় দফা গত। ১৬ জানুয়ারি দেশজুড়ে শুরু হয়েছিল করোনার টিকাকরণ। এখনও পর্যন্ত দেশের ১.‌৩৭ কোটি স্বাস্থ্যকর্মী ও সামনের সারির কর্মীদের টিকাকরণ করা হয়েছে। টিকাকরণের জন্য এবারের বাজেটে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।
Read More
ভোটের আগে বড় রদবদল

ভোটের আগে বড় রদবদল

বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। এবার রাজ্যে ভোট নির্বিঘ্নে হবে আগেই আশ্বস্ত করেছিল নির্বাচন কমিশন। ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই রাজ্য পুলিশে রদবদল করল নির্বাচন কমিশন। এডিজি আইনশৃঙ্খলা পদ (আইপিএস অফিসার) থেকে জাভেদ শামিমকে সরিয়ে দিল কমিশন এবং সেই জায়গায় আনা হল দমকলের ডিজি জগমোহনকে। নির্বাচন কমিশনের এই পদক্ষেও বেশ তাৎপর্যপূর্ণ। এবার বাংলায় শান্তিপূর্ণ ভোট করানোর জন্য বদ্ধপরিকর নির্বাচন কমিশন।
Read More
মূল্যবৃদ্ধির প্রতিবাদে  পথে নামল অল বেঙ্গল সেলস রিপ্রেসেনটেটিভ  ইউনিট

মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল অল বেঙ্গল সেলস রিপ্রেসেনটেটিভ ইউনিট

আকাশ ছুঁয়া পেট্রোল - ডিজেল ও গ্যাস। ক্রমাগত বেড়েই চলেছে দাম। এরই প্রতিবাদে আজ পথে নামলো অল বেঙ্গল সেল্স রিপ্রেসেনটেটিভ ইউনিট । জানা গেছে এদিন শিলিগুড়ি স্টেডিয়ারের সামনে থেকে এক প্রতিবাদ মিছিল বার করে হাশমি চক হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে ফের স্টেডিয়ামে সামনে শেষ হয়।
Read More
নির্বাচনের প্রাক্কালে জমির পাট্টা নিয়ে সরগরম শিলিগুড়ি, গৌতম দেবের বিরুদ্ধে সরব অশোক  দিলীপ

নির্বাচনের প্রাক্কালে জমির পাট্টা নিয়ে সরগরম শিলিগুড়ি, গৌতম দেবের বিরুদ্ধে সরব অশোক দিলীপ

২১ এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নির্বাচন বিধি ভাঙার অভিযোগ উঠল রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেবের বিরুদ্ধে । আর এ নিয়ে সরগরম শিলিগুড়ির রাজনৈতিক পরিবেশ। আজ সাংবাদিক সম্মেলন করে গৌতম দেবের বিরুদ্ধে এমনটাই অভিযোগ করলেন শিলিগুড়ি পুর নিগমের প্রাক্তন মেয়র পারিষদ দিলীপ সিং। দিলীপ সিংয়ের অভিযোগ নির্বাচনী বিধি চালু হয়ে গেলেও গৌতম দেব তাঁর বিধানসভা এলাকার মানুষকে জমির পাট্টার ফর্ম বিলি করছেন।যা নিতান্তই ভোটের আগে মানুষকে বোকা বানানো ছাড়া কিছু নয়। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষোভ অশোক ভট্টাচার্যও। অশোক এবং দিলীপের অভিযোগ , ২০১০ সালে পুরনিগমের অন্তর্গত ৬৪১ জনের পাট্টা প্রদানের কাজ বাতিল করে দেন রাজ্যের মন্ত্রী গৌতম দেব। আর এখন…
Read More
কঙ্গনার বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা!

কঙ্গনার বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা!

ফের বিতর্কে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হল বলিউডের কুইনের বিরুদ্ধে। বর্ষীয়ান গীতিকার জাভেজ আখতার কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন। সেই মামলার ভিত্তিতে তাঁকে আন্ধেরির এক নিম্ন আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু আজ সোমবার, নির্দিষ্ট দিনে হাজির না থাকার জন্য কঙ্গনার বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা। গত ১ ফেব্রুয়ারি কঙ্গনার বিরুদ্ধে সমন জারি করেন ম্যাজিস্ট্রেট। সেই সমন অনুযায়ীই তাঁকে ১ মার্চ উপস্থিত থাকতে বলা হয়। কিন্তু সেই নির্দেশ মানেননি অভিনেত্রী। নভেম্বর মাসে এই মামলাটি দায়ের করেন জাভেদ আখতার। তাঁর বিরুদ্ধে একটি আপত্তিকর মন্তব্য করার জন্য তিনি অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন। তাঁর দাবি জাতীয় ও…
Read More
টোটো চুরির ঘটনায় গ্রেপ্তার তিন

টোটো চুরির ঘটনায় গ্রেপ্তার তিন

টোটো চুরির ঘটনায় তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল শিলিগুড়ি কমিশনারেটের ভক্তিনগর থানার পুলিশ। গত ফেব্রুয়ারি মাসের ২৩ তারিখ রাতে এনজেপির বাঁশবাড়ি এলাকায় মহম্মদ রাজুর বাড়ির সামনে থেকে একটি টোটো চুরি যায়। ঘটনার পরই এনজেপি থানায় অভিযোগ দায়ের করেন তিনি।অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রবিবার ৩ যুবককে গ্রেফতার করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।এনজেপি থানা সূত্রে জানা গেছে ওই তিন যুবকের নামে একাধিক চুরির কেস রয়েছে। পুলিশের অনুমান শহরের বিভিন্ন এলাকায় টোটো চুরির ঘটনায় তথ্য মিলতে পারে ।সোমবার ধৃত তিনজনকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
Read More
শিলিগুড়িতে শুরু হল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

শিলিগুড়িতে শুরু হল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

শিলিগুড়ি শহর জুড়ে পরিস্থিতি ঘুরে দেখতে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী। জানা গেছে গত শনিবার শিলিগুড়িতে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী শিলিগুড়ি এসে পৌঁছলেও রবিবার পর্যন্ত রাস্তায় তাদের দেখতে না পেয়ে শহরে কানাঘুষো ছড়িয়ে পড়ছিল। কিন্তু এদিন সোমবার সকাল থেকেই শিলিগুড়ির বিভিন্ন এলাকায় রুটমার্চ করে ঘুরে বেরাল তারা। এদিকে ভোটের দামামা বাজার পর থেকে রাজ্যের পর্যটনমন্ত্রী নিজের এলাকায় জনসংযোগ কর্মসূচিতে অংশ নিয়েছেন।নিজের বিধানসভা আসন ডাবগ্রাম ফুলবাড়ি থেকে "শেষবারের" মতো জয়ী হতে প্রতিদিন জনসংযোগে বেরোচ্ছেন মন্ত্রী।আজ তৃণমূলের প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণায় ওই আসন থেকে তাঁর নাম ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর।
Read More
আরএলজি ক্লিন টু গ্রীন ক্যাম্পেইন ভারতের ৩১টি শহরে ট্যাপ করেছে

আরএলজি ক্লিন টু গ্রীন ক্যাম্পেইন ভারতের ৩১টি শহরে ট্যাপ করেছে

ব্যাপক রিভার্স লজিস্টিক সলিউশনের নেতৃস্থানীয় বৈশ্বিক সেবা প্রদানকারী রিভার্স লজিস্টিক গ্রুপ (আরএলজি) ২০২০ সালের মে মাসে তাদের ফ্ল্যাগশিপ ক্যাম্পেইন 'ক্লিন টু গ্রীন' চালু করেছে এবং ২০২১ সালের মার্চ পর্যন্ত চলবে। এই প্রচারণার উদ্দেশ্য ছিল দায়িত্বশীল সংস্থার সাথে অংশীদারিত্ব করে ইলেকট্রনিক্স এবং পুনর্ব্যবহারের জন্য নিরাপদ অনুশীলনের বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং ভোক্তাদের সংবেদনশীল করা। আরএলজি'স ক্লিন টু গ্রীন ক্যাম্পেইন গত ৩ বছরে ব্যাপক সাফল্য অর্জন করেছে; 25 রাজ্য এবং 6 UT's, স্কুল, কলেজ, RWA, অফিস ক্লাস্টার, খুচরা বিক্রেতা, বাল্ক ভোক্তা এবং অনানুষ্ঠানিক খাতে স্টেকহোল্ডারদের কাছে পৌঁছেছে। সারা ভারত জুড়ে মোট ২,২১০টি কার্যক্রম পরিচালিত হয়, প্রচারাভিযানটি ২২,২১,৪০৬ জন ব্যক্তির কাছে পৌঁছেছে।২০২০-২১ অর্থবছরে ক্লিন…
Read More
রেডি-টু-মুভ-ইন হোমের চাহিদা বাড়ছে

রেডি-টু-মুভ-ইন হোমের চাহিদা বাড়ছে

মোট বাসস্থান বিক্রয়ের ক্ষেত্রে রেডি-টু-মুভ-ইন (আরটিএমআই) হোমের চাহিদা বিগত বছরের ১৮ শতাংশ থেকে ২০২০-তে ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ক্রেতারা সম্পূর্ণ প্রস্তুত অ্যাপার্টমেন্টের প্রতি আগ্রহ দেখাচ্ছেন বলে জানা গেছে প্রপটাইগার-ডট-কমের সাম্প্রতিক রিপোর্ট থেকে। ‘রিয়াল ইনসাইট রেসিডেন্সিয়াল-অ্যানুয়াল রাউন্ডআপ ২০২০’ রিপোর্টে প্রপটাইগার জানাচ্ছে, ২০২০ সালে বিক্রিত মোট ১,৮২,৬৪০টি ইউনিটের মধ্যে ২৭ শতাংশ ছিল আরটিএমআই ক্যাটাগরির এবং ৭৯ শতাংশ ছিল নির্মীয়মান। প্রপটাইগারের রিসার্চে দেখা যাচ্ছে, মোট বিক্রয়ের ক্ষেত্রে আরটিএমআই-এর চাহিদা বেড়ে চলেছে ২০১৬ থেকে। ২০১৫ সালে মোট বিক্রয়ে আরটিএমআই-এর অংশ ছিল ৭ শতাংশ, ২০১৬ সালে ১০ শতাংশ, ২০১৭ সালে ১২ শতাংশ, ২০১৮ সালে ১৫ শতাংশ ও ২০১৯ সালে ১৮ শতাংশ। ২০২০-তে মোট বিক্রয়ের…
Read More
কোভিড এর পর অর্থনীতিকে জোরদার করতে রিটেইল ক্লাস্টার ক্যাম্পের আয়োজন

কোভিড এর পর অর্থনীতিকে জোরদার করতে রিটেইল ক্লাস্টার ক্যাম্পের আয়োজন

সম্প্রতি ইন্ডিয়ান ব্যাংকের, বি এস রোড ব্রাঞ্চ কোচবিহারে শিলিগুড়ি জোনের জোনাল ম্যানেজার শ্রী এফ আর বোখারীর উপস্থিতিতে এমএসএমই এবং রিটেইল ক্লাস্টার ক্যাম্পের আয়োজন করেছিল। ইন্ডিয়ান ব্যাংকের শাখা প্রধান, শ্রী অনিল কুমার প্রসাদ কোভিড এর পর অর্থনীতিকে জোরদার করতে এমএসএমই ফিনানসিং এবং বিভিন্ন সরকারি উদ্যোগের গুরুত্ব ব্যাখ্যা করেন। ব্যাংকের পক্ষ থেকে এই ক্যাম্পে উপস্থিত ১৩ জন উপকারভোগীকে এমএসএমই এবং রিটেইল লোন সম্বন্ধিত ১৫২ লক্ষ টাকার অনুমোদন পত্র বিতরণ করা হয়েছে।
Read More