Blog

এসআইআর ইস্যুতে দিনহাটায় রাজপথে শাসকদল

এসআইআর ইস্যুতে দিনহাটায় রাজপথে শাসকদল

এসআইআর-এ ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’র নামে বৈধ ভোটারদের হয়রানির অভিযোগ তুলে দিনহাটায় প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদান করল তৃণমূল কংগ্রেস।  বুধবার দুপুরে দিনহাটা শহরের সুভাষ ভবন থেকে মিছিল শুরু হয়ে দিনহাটা মহকুমা শাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর মহকুমা শাসকের সামনে বক্তব্য রাখেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। পরে তাঁদের পক্ষ থেকে মহকুমা শাসকের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। দিনহাটা ও সিতাই বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে এই কর্মসূচি গ্রহণ করা হয়। বক্তব্য রাখতে গিয়ে সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া অভিযোগ করেন, এসআইআর-এর হিয়ারিংয়ের নামে সাধারণ মানুষকে অকারণে হয়রানি করা হচ্ছে। তাঁর বক্তব্যে বিজেপি নেতৃত্বকে…
Read More
ধাতুতে বিনিয়োগের জন্য ইটিএফ আনল বন্ধন মিউচুয়াল

ধাতুতে বিনিয়োগের জন্য ইটিএফ আনল বন্ধন মিউচুয়াল

বন্ধন মিউচুয়াল ফান্ড বন্ধন গোল্ড ইটিএফ এফওএফ এবং বন্ধন সিলভার ইটিএফ এফওএফ চালু করার কথা ঘোষণা করেছে, যা দুটি ওপেন-এন্ডেড স্কিম এবং বিনিয়োগকারীদের সোনা ও রুপোতে অংশগ্রহণের জন্য একটি সহজ, স্বচ্ছ এবং সাশ্রয়ী উপায় প্রদান করার উদ্দেশ্যে ডিজাইন করা হয়েছে। এই নিউ ফান্ড অফারগুলি (এনএফও) সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ তারিখে শুরু হবে এবং মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ তারিখে বন্ধ হবে। বন্ধন গোল্ড ইটিএফ এফওএফ এবং বন্ধন সিলভার ইটিএফ এফওএফ-এ বিনিয়োগ লাইসেন্সপ্রাপ্ত মিউচুয়াল ফান্ড পরিবেশক, বিনিয়োগ উপদেষ্টা, অনলাইন প্ল্যাটফর্ম বা সরাসরি https://bandhanmutual.com/campaign/nfo/ এর মাধ্যমে করা যেতে পারে। বন্ধন এএমসি-র সিইও বিশাল কাপুর বলেন, “পোর্টফোলিওতে বৈচিত্র আনতে সোনা এবং রুপো একটি গুরুত্বপূর্ণ…
Read More
মকর সংক্রান্তিতে ক্যালিফোর্নিয়া আমন্ডের সঙ্গে আসুক সুস্বাস্থ্য ও পুষ্টি

মকর সংক্রান্তিতে ক্যালিফোর্নিয়া আমন্ডের সঙ্গে আসুক সুস্বাস্থ্য ও পুষ্টি

মকর সংক্রান্তি মানেই নতুন ফসলের আগমন ও নতুন শক্তির সূচনা। ভারতের বিভিন্ন প্রান্তে পোঙ্গল, লোহরি, উত্তরায়ণ বা মাঘ বিহু নামে পরিচিত এই উৎসব সমৃদ্ধি ও কৃতজ্ঞতার প্রতীক। এই উৎসবের আবহে ঐতিহ্যবাহী খাবারের স্বাদ ও পুষ্টির ভারসাম্য বজায় রাখতে ক্যালিফোর্নিয়া আমন্ড অপরিহার্য ভূমিকা পালন করে। ম্যাক্স হেলথকেয়ারের ডায়েটিক্স বিভাগের আঞ্চলিক প্রধান ঋতিকা সমাদ্দার বলেন, “উৎসবের খাবারে আমন্ড যোগ করা একটি অত্যন্ত স্বাস্থ্যকর সিদ্ধান্ত। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। লাড্ডু বা নোনতা খাবারে এক মুঠো আমন্ড যোগ করলে স্বাদের পাশাপাশি পুষ্টিও নিশ্চিত হয়।” আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডাঃ মধুমিতা কৃষ্ণান জানান, আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী আমন্ড হল ‘বল্য’…
Read More
ডিসবায়োসিস থেকে মুক্তি: প্রদাহজনক অন্ত্রের রোগ মোকাবেলায় গাট ব্যাকটেরিয়ার ভূমিকা

ডিসবায়োসিস থেকে মুক্তি: প্রদাহজনক অন্ত্রের রোগ মোকাবেলায় গাট ব্যাকটেরিয়ার ভূমিকা

হায়দ্রাবাদের যশোদা হাসপাতালের কনসালটেন্ট সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ও রোবোটিক সার্জন ডঃ মুড় জয়ন্ত প্রদাহজনক অন্ত্রের রোগের বিষয়ে তাঁর অন্তর্দৃষ্টি প্রদান করেছেন। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজে (আইবিডি) ভুগছেন, যার মধ্যে রয়েছে ক্রোনস ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিস। আইবিডি দীর্ঘস্থায়ী প্রদাহ, ক্লান্তি, ডায়রিয়া এবং পেটে ব্যথার কারণ হয়। ডিসবায়োসিস হল অন্ত্রের মাইক্রোবায়োমে অনুজীবের ভারসাম্যের অভাব, তখন উপকারী ব্যাকটেরিয়ার চেয়ে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায়। এটিই মূলত রোগ প্রতিরোধ ক্ষমতার অতি-সক্রিয়তা এবং অন্ত্রের পর্দার (গাট বেরিয়ারের) ক্ষতির মূল কারণ।আমাদের অন্ত্রে ট্রিলিয়ন ট্রিলিয়ন ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাক বাস করে যা রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ করে, হজম প্রক্রিয়া ঠিক রাখে এবং এমনকি অন্ত্র-মস্তিষ্ক সংযোগের…
Read More
এই নতুন বছরে অনন্যা পান্ডে বড় সংকল্পের পরিবর্তে সাধারণ অভ্যাস বেছে নিয়েছেন

এই নতুন বছরে অনন্যা পান্ডে বড় সংকল্পের পরিবর্তে সাধারণ অভ্যাস বেছে নিয়েছেন

অনন্যা পান্ডে ২০২৬-এ পা রাখছেন বাস্তবিকতার সঙ্গে, এবং তার দৈনন্দিন রুটিনের অংশ হিসেবে ক্যালিফোর্নিয়া বাদাম গ্রহণ করছেন। একটি নতুন ইনস্টাগ্রাম রিলে, এই অভিনেত্রী আয়নার সামনে নিজেকে নিয়ে খোলাখুলিভাবে কথা বলছেন, এবং নতুন বছরের রেজুলিউশন নিয়ে আসা পরিচিত চাপ সম্পর্কে ভাগ করছেন। সময় কত দ্রুত চলে যায় এবং ‘নতুন বছর, নতুন আমি’ ভাবনার সঙ্গে প্রায়ই উদ্বেগ জড়িত হয়, তা স্বীকার করে অনন্যা একটি আরও বাস্তবধর্মী দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছেন – অসম্ভব মানদণ্ডের পিছনে দৌড়ানো নয়, বরং ছোট, টেকসই অভ্যাসগুলোর উপর মনোনিবেশ করছেন। ভালো ঘুম নেওয়া, পর্যাপ্ত জল খাওয়া, নিয়মিত ব্যায়াম করা এবং এক মুঠো ক্যালিফোর্নিয়া বাদাম খাওয়া – তার বার্তা সম্পূর্ণতার চেয়ে…
Read More
বাবুঘাটে পুণ্যস্নানে জনসমুদ্র, ভোর থেকেই ভক্তদের ঢল

বাবুঘাটে পুণ্যস্নানে জনসমুদ্র, ভোর থেকেই ভক্তদের ঢল

মকর সংক্রান্তি উপলক্ষে ভোর থেকেই কলকাতার বাবুঘাটে দেখা গেল পুণ্যার্থীদের ঢল। গঙ্গায় পুণ্যস্নান করে দেবতার আশীর্বাদ লাভের আশায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তরা ভোররাত থেকেই বাবুঘাট চত্বরে জমায়েত হন।  ব্রহ্ম মুহূর্তের শুরু হতেই ‘হর হর গঙ্গে’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা গঙ্গাতীর। ভোরের প্রথম প্রহরে ঠান্ডা উপেক্ষা করেই হাজার হাজার মানুষ গঙ্গায় নেমে পুণ্যস্নান করেন। বিশ্বাস অনুযায়ী, মকর সংক্রান্তির দিনে গঙ্গাস্নান করলে পাপক্ষয় হয় ও সংসারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়। এই বিশ্বাসকে কেন্দ্র করেই প্রতি বছর বাবুঘাটে এমন বিপুল ভিড়ের সৃষ্টি হয়। ভিড় সামাল দিতে আগেই প্রস্তুত ছিল কলকাতা পুলিশ ও গঙ্গা টাস্ক ফোর্স। বাবুঘাট ও আশপাশের এলাকায় মোতায়েন করা…
Read More
ভি-গার্ডের নিজস্ব কারখানায় উৎপাদিত ইন্ডাকশন কুকটপ ভারতের প্রথম 5-স্টার BEE রেটিং অর্জন করেছে

ভি-গার্ডের নিজস্ব কারখানায় উৎপাদিত ইন্ডাকশন কুকটপ ভারতের প্রথম 5-স্টার BEE রেটিং অর্জন করেছে

ভারতের শীর্ষস্থানীয় কনজিউমার ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ব্র্যান্ড ভি-গার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে, তাদের ইন্ডাকশন কুকটপ মডেল VIC06V1 ভারতের প্রথম ইন্ডাকশন কুকটপ হিসাবে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি (BEE) থেকে 5-স্টার (★★★★★) এনার্জি এফিসিয়েন্সি রেটিং পেয়েছে। এই স্বীকৃতি জ্বালানি সাশ্রয়ী উদ্ভাবন, নিজস্ব কারখানায় উৎপাদনের শ্রেষ্ঠত্ব এবং আপসহীন মানদণ্ডের প্রতি ভি-গার্ডের প্রতিশ্রুতিকে তুলে ধরে। VIC06V1 ইন্ডাকশন কুকটপটি ভি-গার্ডের পেরুনদুরাইয়ের অত্যাধুনিক কারখানায় ডিজাইন ও তৈরি করা হয়েছে, যা দেশীয় ডিজাইনের প্রতি ব্র্যান্ডটির বিশেষ গুরুত্বকে আরও জোরালো করে। এছাড়াও, এই মডেলটি দ্রুততর, পরিচ্ছন্ন এবং পরিবেশবান্ধব রান্নার অভিজ্ঞতা প্রদানের জন্য তৈরি করা হয়েছে, যা পারফরম্যান্স বা সুবিধার সাথে কোনো আপস না করেই গ্রাহকদের…
Read More
সহস্র বছরের ঐতিহ্যে মকর সংক্রান্তি, গঙ্গাসাগরে পুণ্যস্নানের মহাযজ্ঞ

সহস্র বছরের ঐতিহ্যে মকর সংক্রান্তি, গঙ্গাসাগরে পুণ্যস্নানের মহাযজ্ঞ

আজ পৌষ সংক্রান্তি। মকর সংক্রান্তির পুণ্যতিথিতে লক্ষ লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগরে পুণ্যস্নান ও দানধ্যানের উদ্দেশ্যে সমবেত হয়। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই পবিত্র তিথিতে গঙ্গাসাগরে স্নান করলে অক্ষয় পুণ্য লাভ হয়। এই বিশ্বাসই যুগ যুগ ধরে মানুষকে টেনে এনেছে বঙ্গোপসাগরের তটে। ইতিহাস বলছে, গঙ্গাসাগরের মাহাত্ম্যের উল্লেখ পাওয়া যায় প্রাচীন পুরাণ ও ধর্মগ্রন্থে। কিংবদন্তি অনুযায়ী, মহারাজ সগরের ষাট হাজার পুত্রের আত্মার মুক্তির জন্য ভগীরথের তপস্যায় গঙ্গা অবতরণ করেন ও সেই গঙ্গাই এসে মিলিত হয় সাগরে। গঙ্গা ও সাগরের এই পুণ্যসংযোগস্থলই আজকের গঙ্গাসাগর। পুরাণ মতে, “গঙ্গাসাগরে মকর সংক্রান্তি - স্নানং পুণ্যং দিনে দিনে”এই বিশ্বাসেই শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে পুণ্যস্নানের ধারা অব্যাহত রয়েছে।…
Read More
কলকাতার ‘ক্রাফট অ্যান্ড কালচার ফোরাম’ উদ্বোধন ক্রাফট কালেক্টিভের

কলকাতার ‘ক্রাফট অ্যান্ড কালচার ফোরাম’ উদ্বোধন ক্রাফট কালেক্টিভের

ভারতের হস্তশিল্প বাস্তুতন্ত্রকে শক্তিশালী করার লক্ষ্যে প্রতিষ্ঠান-চালিত উদ্যোগ ‘ক্রাফট কালেক্টিভ’, আজ কলকাতায় তাদের ফোরামের উদ্বোধনের কথা ঘোষণা করেছে। আগামী ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত এই অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে। কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা করা হয়।ফাউন্ডেশন ফর এমএসএমই ক্লাস্টার্স (FMC) দ্বারা আয়োজিত এবং কারু, রেড স্ট্র্যাটেজি পার্টনার্স ও কলকাতার দ্য রেড বাড়ি-এর অংশীদারিত্বে গঠিত ‘ক্রাফট কালেক্টিভ’-এর এই উদ্যোগকে সমর্থন করছে ইন্ডিয়া ক্যাশ গ্র্যান্ট প্রোগ্রামের অধীনে থাকা সিসকো। হস্তশিল্পের ঐতিহ্যবাহী ক্লাস্টার এবং সমসাময়িক বিশ্ববাজারের মধ্যে ব্যবধান মেটাতে ক্রাফট কালেক্টিভ কারিগর, ডিজাইনার, প্রতিষ্ঠান, ক্রেতা এবং সাংস্কৃতিক চর্চায় যুক্ত সকলকে একমঞ্চে আনতে চলেছে। এই ফোরামে উপস্থিত থাকবেন…
Read More
সংক্রান্তির বাজারে ঐতিহ্য বনাম বাস্তবতা – দামের চাপে বদলাচ্ছে কেনাকাটার ছবি, জীবিকা সংকটে ফুটপাথের ব্যবসা

সংক্রান্তির বাজারে ঐতিহ্য বনাম বাস্তবতা – দামের চাপে বদলাচ্ছে কেনাকাটার ছবি, জীবিকা সংকটে ফুটপাথের ব্যবসা

মকর সংক্রান্তি বাঙালির কাছে শুধু উৎসব নয়, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এক সাংস্কৃতিক ঐতিহ্য। কিন্তু এবছর সেই ঐতিহ্যের বাজারেই স্পষ্ট হয়ে উঠছে বদলে যাওয়া বাস্তবতার ছবি। উৎসবের আমেজ থাকলেও, কেনাকাটায় আগের মতো উচ্ছ্বাস নেই - দামের চাপ নতুন করে ভাবাচ্ছে সাধারণ মানুষকে। বাজারে পিঠা-পায়েসের প্রধান উপকরণ চালের গুঁড়া ও খেজুর গুড়ের দাম বেড়েছে চোখে পড়ার মতো। ফলে অনেক ক্রেতাই প্রয়োজন অনুযায়ী কম পরিমাণে কেনাকাটা করছে। কেউ কেউ বাড়িতে পিঠা তৈরির বদলে প্রস্তুত পিঠার দিকেও ঝুঁকছে, যাতে খরচ কিছুটা কমানো যায়। এতে বদলাচ্ছে সংক্রান্তির কেনাকাটার চেনা ছবিটাই। অন্যদিকে, উৎসবের বাজারে সবচেয়ে অনিশ্চিত অবস্থায় রয়েছেন রাস্তার ধারের ক্ষুদ্র ব্যবসায়ীরা। যাঁরা…
Read More
অভয়ার স্মৃতিতে হাসপাতালের জন্য জমি দানের সিদ্ধান্ত নদিয়ায় বর্ষীয়ান নেতার

অভয়ার স্মৃতিতে হাসপাতালের জন্য জমি দানের সিদ্ধান্ত নদিয়ায় বর্ষীয়ান নেতার

আরজি করে নির্যাতিত ও নিহত চিকিৎসকের স্মৃতিতে হাসপাতাল করার জন্য নদীয়ার কৃষ্ণনগরের ১২ নম্বর জাতীয় সড়কের পাশে জমি নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন তাঁর বাবা-মা। নদিয়ার সদর শহরের সন্নিকটে, মায়াকোল এলাকায় ওই জমিতে  একটি অর্ধনির্মিত বাড়ি তাঁদের বিনামূল্যে দেবার জন্য আগ্রহী হয়েছেন  কৃষ্ণনগরের প্রবীণ পুরপ্রতিনিধি অসিত সাহা। জমি দেখতে গিয়ে  নিহত চিকিৎসকের মা বলেন, "আমার মেয়ে মানুষের সেবা করতে চেয়েছিল। তার কাছে ছিল মানব সেবায় আসল ধর্ম । সেই মানব সেবা করার  সুযোগ ওকে যারা দিল না, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। সেই সঙ্গে তিনি জানান মেয়ের জনসেবার  ইচ্ছাকে বাস্তবে রূপ দিতেই তারা অভয়ার নামে হাসপাতাল করার উদ্যোগ নিয়েছেন।” চিকিৎসকের…
Read More
জলপাইগুড়িতে বুনো হাতির হানা, রাতভর আতঙ্ক শহরজুড়ে

জলপাইগুড়িতে বুনো হাতির হানা, রাতভর আতঙ্ক শহরজুড়ে

জলপাইগুড়ি জেলা শহরের মধ্যে ঢুকে পড়া‌ বুনো হাতিটিকে শেষ পর্যন্ত ট্রাঙ্কুলাইজড‌ করে কাবু করল‌ বনদপ্তরের কর্মীরা। করলাভ্যালি চা-বাগানে‌ এসে গর্তের মধ্যে পড়ে গিয়েছিল মাঝ বয়সী বুনো হাতিটি। পরবর্তীতে সঙ্গিহীন হয়ে দিশেহারা অবস্থায় রাতে‌র দিকে শহরের ভেতরে ঢুকে পড়ে হাতিটি। করলা নদীর ধার‌ দিয়ে হাতিটি‌ জলপাইগুড়ি শহরের আনন্দচন্দ্র কলেজ চত্বরে চলে আসে। কলেজে মেয়েদের হোস্টেলে পাশে ঘোরাঘুরি করে কিছুক্ষণ। এর আগে জলপাইগুড়ি সরকারি‌ ইঞ্জিনিয়ারিং কলেজের পাশে একটি বাড়িতে হামলা চালিয়ে একজন মহিলাকে‌ আহত করে। দুটি ঘর‌ও ভাঙচুর করে হাতিটি। শেষে অন্ধকারের‌ মধ্যে হাতিটি শহরে ঢুকে পড়ায়‌ আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। গভীর রাতে হাতিটি‌ জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর‌ রাজবাড়ির‌ পাশে‌ থাকা‌ সেগুন‌ গাছের…
Read More
শিলিগুড়ি ঠাকুরনগরের মোবাইলের দোকানে চুরি, উদ্ধার চুরির সামগ্রী

শিলিগুড়ি ঠাকুরনগরের মোবাইলের দোকানে চুরি, উদ্ধার চুরির সামগ্রী

শিলিগুড়ি শহর সংলগ্ন ঠাকুরনগর এলাকায় একটি মোবাইল দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গত বুধবার সকাল প্রায় ন’টা নাগাদ দোকানের কর্ণধর দোকান খুলে সিলিংয়ের কিছু অংশ ভাঙা অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। এতে সন্দেহ হওয়ায় দোকানের ভেতরে চারদিকে নজর দিতেই চুরির বিষয়টি স্পষ্ট হয়। দোকান থেকে সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক, রাউটার সহ একাধিক সরঞ্জাম খুলে নিয়ে যায় চো*রেরা। পাশাপাশি দোকানের ভেতরে থাকা একাধিক দামি স্মার্টফোন, স্মার্টওয়াচ, হেডফোন সহ অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়ার অভিযোগ লিখিত আকারে এনজেপি থানায় জমা করেন দোকান কর্ণধার। ঘটনার পরপরই তদন্তে নামে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। সিসি ক্যামেরা খতিয়ে দেখে অপরাধীকে…
Read More
গঙ্গাসাগর মেলায় আগত তীর্থযাত্রীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

গঙ্গাসাগর মেলায় আগত তীর্থযাত্রীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

গঙ্গাসাগর মেলায় আগত দেশ-বিদেশের লক্ষ লক্ষ তীর্থযাত্রীদের আন্তরিক শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি সকল পুণ্যার্থীর সুস্বাস্থ্য, নিরাপদ যাত্রা ও শান্তিপূর্ণ পুণ্যস্নানের কামনা করেন। মুখ্যমন্ত্রী লেখেন, গঙ্গাসাগর মেলা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির এক অনন্য মিলনক্ষেত্র। চলতি মাসের ১২ থেকে ১৫ তারিখ পর্যন্ত চলবে এই ঐতিহ্যবাহী মেলা। মেলা নির্বিঘ্নে আয়োজন করতে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বিস্তৃত প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল, অস্থায়ী শৌচালয়, বিদ্যুৎ, যাতায়াত ও আবাসনের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। দুর্যোগ মোকাবিলা বাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবকদের মোতায়েন করা হয়েছে তীর্থযাত্রীদের সহযোগিতার জন্য। মুখ্যমন্ত্রী…
Read More