01
Oct
বিনিয়োগের ক্ষেত্রে ‘ফোমো’ বা সুযোগ হারানোর ভয়ে অথবা অতি উৎসাহের বশে সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দিয়েছেন কোটাক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর নীলেশ শাহ। কোটাক প্রাইভেট ব্যাংকিং-এর স্পেশাল থিংক ট্যাংক প্ল্যাটফর্ম ‘ট্যাক্ট’ (TACT)-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিনিয়োগকারীদের কখনোই এমন কোম্পানিতে বিনিয়োগের পেছনে ছোটা উচিত নয় যেখানে বিক্রেতারা সেই বিনিয়োগকে ‘জীবনের একমাত্র সুযোগ’ হিসেবে প্রচার করে। তাঁর মতে, একটি সুযোগ হাতছাড়া হলে তাতে এমন কোনো অপূরণীয় ক্ষতি হবে না। ট্রেন যেমন একটার পর একটা আসতে থাকে, তেমনই বাজারে নতুন বিনিয়োগের সুযোগও সবসময়ই আসতে থাকবে। ভুল বিনিয়োগের খেসারত দেওয়ার চেয়ে ভালো সুযোগ হাতছাড়া হওয়া অনেকক্ষেত্রেই নিরাপদ।ভবিষ্যতে স্টার্টআপ ও বড় তালিকাভুক্ত…
