Blog

আইএসএলের টাইটেল স্পনসর জেএসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়া

আইএসএলের টাইটেল স্পনসর জেএসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়া

তিন মরশুম পর ফের টাইটেল স্পনসর পেল ইন্ডিয়ান সুপার লিগ (ISL)। ২০২৬-২৭ মরশুমের টাইটেল স্পনসর হিসেবে । জেএসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়া-র সঙ্গে চুক্তি ঘোষণা করা হয়েছে। নতুন মরশুমে লিগের নাম হবে ‘এম জি ইন্ডিয়ান সুপার লিগ’। ১০ই অক্টোবর থেকে শুরু হচ্ছে নতুন মরশুম। দর্শকদের অংশগ্রহণ বাড়ানো, ফুটবলকে আরও সহজলভ্য করা এবং ভারতে টেকসই ফুটবল পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্য রয়েছে আইএসএলের। একইসঙ্গে ক্লাব-কেন্দ্রিক বাণিজ্যিক ব্যবস্থার নতুন অধ্যায়ে প্রবেশ করবে লিগ।আইএসএলের সিইও করণ যাদব জানান, তিন মরশুম পর টাইটেল স্পনসরের প্রত্যাবর্তন ভারতীয় ফুটবলের প্রতি আস্থার প্রতিফলন। জেএসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়া-র চিফ কমার্শিয়াল অফিসার বিনয় রায়না বলেন, ফুটবলের সঙ্গে এমজি-র দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে।…
Read More
আইসিআইসিআই লাইফ ইন্স্যুরেন্সের নতুন ব্র্যান্ড আইডেন্টিটি লঞ্চ

আইসিআইসিআই লাইফ ইন্স্যুরেন্সের নতুন ব্র্যান্ড আইডেন্টিটি লঞ্চ

আইসিআইসিআই লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড (পূর্বতন আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড) আজ তাদের নতুন ব্র্যান্ড আইডেন্টিটি এবং নতুন ট্যাগলাইন— ‘হর কাল আসান’ লঞ্চ করেছে। নতুন এই ব্র্যান্ড পরিচয় ও ট্যাগলাইন সম্পর্কে আইসিআইসিআই লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চিফ অফ মার্কেটিং, ডিজিটাল অ্যান্ড ব্যাঙ্ক এশিওরেন্স, শ্রী শ্রীনিবাস বালাসুব্রহ্মণ্যম বলেন, “আইসিআইসিআই নামটি লক্ষ লক্ষ ভারতীয়ের জীবনে এক অবিচ্ছেদ্য স্থান দখল করে আছে; এটি আস্থা, শক্তি এবং আর্থিক অন্তর্ভুক্তির প্রতীক। গত ২৫ বছরে আমরা ২০ কোটিরও বেশি ভারতীয়ের স্বপ্ন ও ভবিষ্যৎ সুরক্ষিত করতে পেরে সম্মানিত বোধ করছি। এই দীর্ঘ যাত্রায় আমরা ভারতের অভূতপূর্ব রূপান্তর এবং একই সঙ্গে দেশের মানুষের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার এক অভাবনীয় বিবর্তন…
Read More
ইন্দ্রিয়া নিয়ে এলো উৎসবের নতুন সম্ভার ‘পদ্মিকা’

ইন্দ্রিয়া নিয়ে এলো উৎসবের নতুন সম্ভার ‘পদ্মিকা’

উৎসবের মরসুমে আদিত্য বিড়লা গ্রুপের জুয়েলারি ব্র্যান্ড ‘ইন্দ্রিয়া’ লঞ্চ করল তাদের নতুন ২২ ক্যারেট সোনার উৎসব স্পেশাল কালেকশন ‘পদ্মিকা’। দেবী লক্ষ্মীর মহিমা এবং শুভ সূচনা ও সমৃদ্ধির প্রতীক দ্বারা অনুপ্রাণিত হয়ে এই কালেকশনটি সাজানো হয়েছে। পদ্মিকা শব্দের অর্থ ‘পদ্ম থেকে যাঁর জন্ম’। এই কালেকশনের অন্যতম বিশেষত্ব হলো বিলুপ্তপ্রায় বেনারসি ‘গুলাবি মীনাকারি’ ও ‘নীল মীনাকারি’ শিল্পের পুনরুদ্ধার। চকচকে হলুদ সোনার ওপর পদ্ম, শঙ্খ, গজ, শ্রীফল, কলস এবং কাসু মুদ্রার মতো সনাতন প্রতীকগুলোকে আধুনিক রূপ দেওয়া হয়েছে। নকশায় যুক্ত হয়েছে কুন্দন জড়াই, বেণি তার, হাঁসুলি, রাওয়া ও চন্দ্রকের সূক্ষ্ম কারিগরি। এই লঞ্চ উপলক্ষে ইন্দ্রিয়ার সিইও সন্দীপ কোহলি বলেন, “উৎসবের মরসুম উদযাপনের এক…
Read More
পরিবারের সদস্যরা বাইরে থাকাকালীন বাড়িতে আগুন, পুড়ল আসবাবপত্র

পরিবারের সদস্যরা বাইরে থাকাকালীন বাড়িতে আগুন, পুড়ল আসবাবপত্র

শিলিগুড়ি থানার অন্তর্গত পানিট্যাংকি ফাঁড়ির ঠিক পিছনে আদর্শ পল্লি এলাকায় একটি বাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। সোমবার পরিবারের তিন সদস্য কাজের জন্য বাইরে বেরিয়ে যাওয়ার পর এই ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়,এলাকায় থাকা একটি নার্সিংহোমের কর্তব্যরত নার্সরা প্রথমে ওই বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখেন।বিষয়টি নজরে আসতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর দেওয়া হয় পানিট্যাংকি ফাঁড়িতে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।এরপর পুলিশ দমকল বিভাগকেও খবর দেওয়া হয়।খবর পেয়ে শিলিগুড়ি দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।স্থানীয়দের সহযোগিতায় দমকলকর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।তবে আগুনের জেরে বাড়ির ভিতরে থাকা আসবাবপত্র-সহ বিভিন্ন সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে।ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে ছুটে আসেন।…
Read More
সিকিমের পাহাড় থেকে রাজধানীর হৃদয়ে—জাতীয় একতা সফরে মামরিংয়ের পড়ুয়ার

সিকিমের পাহাড় থেকে রাজধানীর হৃদয়ে—জাতীয় একতা সফরে মামরিংয়ের পড়ুয়ার

সিকিমের পাহাড়ি এলাকার পড়ুয়াদের দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও বৈচিত্র্যের সঙ্গে আরও নিবিড়ভাবে পরিচয় করিয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল ত্রিশক্তি কোর্পস। পূর্ব সিকিমের মামরিং সরকারি সিনিয়র সেকেন্ডারি স্কুলের পড়ুয়াদের নিয়ে আয়োজন করা হয় ন্যাশনাল ইন্টিগ্রেশন ট্যুর ২০২৬। এই সফরের মাধ্যমে পাহাড়ি এলাকার পড়ুয়ারা পৌঁছে যায় দেশের রাজধানী দিল্লি-এনসিআরে। সফরকালে পড়ুয়াদের জন্য ছিল একাধিক গুরুত্বপূর্ণ ও শিক্ষামূলক কর্মসূচি। দেশের মাননীয় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ পান পড়ুয়ারা। পাশাপাশি দিল্লির বিভিন্ন ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ স্থান এবং প্রতিষ্ঠান পরিদর্শন করেন তাঁরা।শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না থেকে দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং বৈচিত্র্যকে কাছ থেকে জানার সুযোগ পায় মামরিংয়ের পড়ুয়ারা। ভারতের বিভিন্ন…
Read More
আইসিআইসিআই প্রুডেনশিয়ালে গড়ে ১৫ লক্ষ টাকার মৃত্যুজনিত দাবি পরিশোধ করেছে

আইসিআইসিআই প্রুডেনশিয়ালে গড়ে ১৫ লক্ষ টাকার মৃত্যুজনিত দাবি পরিশোধ করেছে

আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্স ২০২৬ অর্থবর্ষে গড়ে ১৫ লক্ষ টাকা ব্যক্তিগত মৃত্যুজনিত বিমা দাবি মিটিয়েছে। সংস্থার দাবি, টানা দ্বিতীয় বছরও এই ক্ষেত্রে নিজেদের অবস্থান ধরে রেখেছে তারা। শিল্পক্ষেত্রের তথ্য অনুযায়ী, ২০২১ অর্থবর্ষে সংস্থাটির গড় ব্যক্তিগত মৃত্যুজনিত বিমা দাবি ছিল প্রায় ১০ লক্ষ টাকা। ২০২৬ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ টাকায়। গত চার অর্থবর্ষে গড় মৃত্যু দাবি ১৪ থেকে ১৫ লক্ষ টাকার মধ্যে ছিল। আয়, ঋণ এবং পারিবারিক দায়বদ্ধতার পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে সময়ে সময়ে জীবনবিমার কভারেজ পর্যালোচনা করার গুরুত্বও এর মাধ্যমে উঠে এসেছে। আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্সের চিফ—আন্ডাররাইটিং অ্যান্ড রিটেল ক্লেমস সারং গোখলে জানান, ২০২৬ অর্থবর্ষে সংস্থাটি মোট ৫,১৪৯…
Read More
গাড়ির গোপন কুঠুরিতে সোনার বিস্কুট, বাগডোগরায় পুলিশের অভিযানে ধৃ*ত ২

গাড়ির গোপন কুঠুরিতে সোনার বিস্কুট, বাগডোগরায় পুলিশের অভিযানে ধৃ*ত ২

চারচাকা গাড়ির ভিতরে গোপন চেম্বার তৈরি করে সোনা পাচারের অভিযোগ। পুলিশের তৎপরতায় সেই ছক ভেস্তে গেল বাগডোগরায়। এয়ারপোর্ট মোড় সংলগ্ন এলাকায় একটি চারচাকা গাড়ি আটক করে প্রায় ৪৬৫ গ্রাম সোনা উদ্ধার করেছে বাগডোগরা থানার পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম শবন কুমার ও রমন কুমার। দু’জনেই বিহারের বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শিলিগুড়ি থেকে বিহারে সোনা পাচারের উদ্দেশ্যেই ওই গাড়িতে সোনা নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের দাবি, পাচারকারীরা গাড়িটির ভিতরে একটি গোপন চেম্বার তৈরি করেছিল। সেখানেই লুকিয়ে রাখা হয়েছিল সোনার বিস্কুট। গোপন সূত্রে খবর পেয়ে বাগডোগরা থানার পুলিশ এয়ারপোর্ট মোড় এলাকায় নজরদারি শুরু করে।…
Read More
হোটেলের ঘরেই ছুটির মেজাজ, জেন জি-র ভ্রমণে নয়া ট্রেন্ড ‘রুম রটিং’

হোটেলের ঘরেই ছুটির মেজাজ, জেন জি-র ভ্রমণে নয়া ট্রেন্ড ‘রুম রটিং’

বেড়াতে গিয়ে হোটেলে চেক-ইন করেই বেরিয়ে পড়া—তারপর একের পর এক দর্শনীয় স্থান ঘোরা, ছবি তোলা, ভিডিও করা এবং সব শেষে সমাজমাধ্যমে তা পোস্ট করা—ছুটির এই চেনা ছবিই কি ধীরে ধীরে বদলে যাচ্ছে? অন্তত জেন জি-র ক্ষেত্রে তেমনটাই দেখা যাচ্ছে। তাঁদের মধ্যে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে ‘রুম রটিং’।‘রুম রটিং’ বলতে মূলত বেড়াতে গিয়ে হোটেলের ঘরেই দীর্ঘ সময় আরামে কাটানোকে বোঝানো হচ্ছে। বাইরে ঘুরে বেড়ানোর বদলে ঘুম, সিনেমা দেখা, বই পড়া, গান শোনা কিংবা প্রিয়জনের সঙ্গে গল্প করেই সময় কাটাতে স্বচ্ছন্দ বোধ করছেন অনেকে। প্রশ্ন হল, এর কারণ কী? এর অন্যতম কারণ হতে পারে ব্যস্ত জীবনযাত্রা। সপ্তাহভর অফিসের কাজ, পড়াশোনা, পরিবার এবং…
Read More
শর্বরীকে নিয়ে এইচঅ্যান্ডএম বিউটি-এর নতুন অধ্যায়

শর্বরীকে নিয়ে এইচঅ্যান্ডএম বিউটি-এর নতুন অধ্যায়

ভারতে এইচঅ্যান্ডএম বিউটি -এর সৌন্দর্য-সংক্রান্ত প্রচারের মুখ হিসেবে কাজ করবেন শর্বরীকে। তিনি বলেন, “ভারতেএইচঅ্যান্ডএম বিউটি -এর প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে পেরে আমি অত্যন্ত উচ্ছ্বসিত। নিজের ভাবনা প্রকাশ, আনন্দ এবং নিজের ত্বকে আত্মবিশ্বাসী বোধ করার অন্যতম মাধ্যম হিসেবে আমি সৌন্দর্যকে পছন্দ করি। এইচঅ্যান্ডএম বিউটি -এর যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে, তা হল সৌন্দর্যকে জটিল করে তোলার প্রয়োজন নেই। সৌন্দর্য সহজলভ্য, স্বচ্ছন্দ এবং সম্পূর্ণ নিজের মতো করে নেওয়া যায়। এইচঅ্যান্ডএম বিউটি -এর সঙ্গে এই যাত্রা ভাগ করে নিতে এবং এই সংগ্রহ থেকে প্রত্যেকে নিজের পছন্দের পণ্য খুঁজে নেওয়া দেখতে আমি আগ্রহী।” ফ্যাশনকে কেন্দ্র করে তৈরি এইচঅ্যান্ডএম বিউটি -এর সংগ্রহে রয়েছে…
Read More
বিশ্বতারকাদের নিয়ে মুম্বাইয়ে আর্থশটের আসর

বিশ্বতারকাদের নিয়ে মুম্বাইয়ে আর্থশটের আসর

ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর, অভিনেতা আলিয়া ভাট, রামি মালেক, সোনম কাপুর ও সিমোন অ্যাশলি এবং গায়িকা শ্রেয়া ঘোষাল আগামী ১৭ই নভেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিত হতে চলা আর্থশট পুরস্কার ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলচ্চিত্র পরিচালক করণ জোহরের সঙ্গে যোগ দেবেন। অনুষ্ঠানের একমাত্র আন্তর্জাতিক স্ট্রিমিং সহযোগী হিসেবে প্রাইম ভিডিও-র নাম ঘোষণা করা হয়েছে। সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া-র পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় নেতৃত্বের স্বীকৃতি দিতে ৫,০০০ বিশিষ্ট অতিথি একত্রিত হবেন। ২৪০টিরও বেশি দেশ ও অঞ্চলে ৪০টিরও বেশি ভাষায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। এই প্রথম প্রাইম ভিডিও-র মাধ্যমে আর্থশট পুরস্কার বিশ্বজুড়ে দর্শকদের কাছে পৌঁছবে। প্রিন্স উইলিয়াম ২০২০ সালে আর্থশট পুরস্কার প্রতিষ্ঠা করেন। পরিবেশগত…
Read More
নতুন সাজে বাজারে রিহান ক্লাসিক ১১২১ বাসমতী

নতুন সাজে বাজারে রিহান ক্লাসিক ১১২১ বাসমতী

জিআরএম ফুডস প্রাইভেট লিমিটেড তাদের জনপ্রিয় রিহান ক্লাসিক ১১২১ এক্সট্রা লং গ্রেন বাসমতী চালের নতুন প্যাকেজিং বাজারে এনেছে। নতুন প্যাকেটের মাধ্যমে ব্র্যান্ডটিকে আরও আকর্ষণীয়, স্বতন্ত্র ও সহজে চেনা যায় এমন পরিচয় দেওয়া হয়েছে। পাশাপাশি দোকানের তাক ও বিভিন্ন বাণিজ্যিক বাজারে ব্র্যান্ডটির উপস্থিতি আরও জোরদার করার লক্ষ্য নেওয়া হয়েছে। নতুন প্যাকেজিং প্রসঙ্গে জিআরএম ফুডস প্রাইভেট লিমিটেড -এর ম্যানেজিং ডিরেক্টর ইয়ানশিল গর্গ বলেন, “রিহান ক্লাসিকের পরিচয় আরও শক্তিশালী করা এবং বিভিন্ন বাজারে ব্র্যান্ডটিকে আরও স্বতন্ত্র ও সহজে চেনা যায় এমন করে তোলার ক্ষেত্রে নতুন প্যাকেজিং একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্যাকেজিংয়ের চেহারায় পরিবর্তন এলেও রিহান ক্লাসিকের গুণমান বজায় রাখার বিষয়ে আমাদের প্রতিশ্রুতি একই রয়েছে।…
Read More
বাংলাদেশে পাচারের আগেই নদিয়ার সীমান্তে উদ্ধার হল রুপোর গহনা

বাংলাদেশে পাচারের আগেই নদিয়ার সীমান্তে উদ্ধার হল রুপোর গহনা

নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তে ৩ কেজি ৬৪৭ গ্রাম রুপোর গহনা উদ্ধার করল বিএসএফ। নদিয়ার মহাখোলা সীমান্তে ১৬১ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষীরা পাচার হওয়া অবৈধ রূপ ও উদ্ধার করে।  সূত্রের খবর,তারকাটার এপার থেকে বাংলাদেশে পাচারের আগেই ধরা পড়লো এত সংখ্যক রুপোর গহনা। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম মহাখোলা যেখানে কর্মরত সীমান্তরক্ষীরা শুক্রবার সন্ধ্যায় টহলদারি করছিল। হঠাৎই বিএসএফের নজর আসে কিছু দুষ্কৃতী তারকাটার এপার থেকে কিছু ছোড়ার চেষ্টা করছে বাংলাদেশের দিকে । তখনই তাদের পিছু ধাওয়া করে বিএসএফ। সেই সময় গহনার ব্যাগ ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ব্যাগ খুলতেই মেলে প্রচুর সংখ্যক রুপোর গহনা। রুপোর আংটি,চেইন বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল বলে প্রাথমিকভাবে জানা…
Read More
ভি বিজনেস ও সিসকো-র অংশীদারিত্ব

ভি বিজনেস ও সিসকো-র অংশীদারিত্ব

ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখন ক্লাউড ব্যবহার ও দূরবর্তী কাজ দ্রুত বাড়াচ্ছে। তাই এআই-এর যুগে সুরক্ষিত ও আধুনিক নেটওয়ার্কের চাহিদা অনেক বেড়েছে। শিল্পখাতের পূর্বাভাস অনুযায়ী, ভারতের SD-WAN মার্কেট বছরে ২০.৫% হারে বেড়ে ২০৩১ সালের মধ্যে ১৪.৬ বিলিয়ন ডলারে পৌঁছাবে। এই দ্রুত বর্ধমান বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে, শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর ভি-এর এন্টারপ্রাইজ শাখা 'ভি বিজনেস’— সিসকো মেরাকি-র সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্বের কথা ঘোষণা করেছে। এর মাধ্যমে তাদের Hybrid SD-WAN পোর্টফোলিও আরও উন্নত করা হবে। ভি বিজনেসের হাইব্রিড এসডি-ওয়ান সলিউশনটি সিসকো মেরাকি দ্বারা চালিত, যা এন্টারপ্রাইজগুলিকে হাইব্রিড নেটওয়ার্কিং, মাল্টি-ক্লাউড ইন্টিগ্রেশন এবং ইন্টিগ্রেটেড সেইফটির মাধ্যমে তাদের পরিকাঠামো আধুনিকীকরণ করতে সাহায্য করে। মেরাকির সিঙ্গল ড্যাশবোর্ডের…
Read More
শিলিগুড়ির দেশবন্ধু পাড়ায় ১৯৬৪ সালের বাড়ির একাংশ ভাঙল পুরনিগম

শিলিগুড়ির দেশবন্ধু পাড়ায় ১৯৬৪ সালের বাড়ির একাংশ ভাঙল পুরনিগম

শিলিগুড়ি পুরনিগমের ৩০ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু পাড়াতে ১৯৬৪ সালে নির্মিত একটি বাড়িকে ঘিরে দীর্ঘদিনের শরিকি বিবাদের জেরে শনিবার বাড়ির একটি অংশ ভেঙে ফেলা হল। অভিযোগ, বাড়িটির একটি অংশ নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ার পর বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। পরবর্তীতে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি খালি করার নোটিশ দেওয়া হয়। জানা গিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী বাড়ির মালিককে এক মাসের সময় দেওয়া হয়েছিল। সেই সময়সীমার মধ্যে বাড়ি ওই অবৈধ অংশ না ভাঙ্গায় শনিবার শিলিগুড়ি পুরনিগমের তরফে পদক্ষেপ করা হয়। পুরনিগমের কর্মীরা এসে বাড়িটির যে অংশটুকু অবৈধ বলে চিহ্নিত করা হয়েছিল, সেই অংশ ভেঙে দেন। বাড়ির মালিকের দাবি, বহু বছর আগে…
Read More