Blog

আগামীকাল পরিবর্তন যাত্রায় আলিপুরদুয়ারে শুভেন্দু অধিকারী

আগামীকাল পরিবর্তন যাত্রায় আলিপুরদুয়ারে শুভেন্দু অধিকারী

পরিবর্তন যাত্রায় আগামীকাল আলিপুরদুয়ারে আসছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। আর এনিয়ে রাজনৈতিক উত্তাপ চরমে উঠেছে আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে। সূত্রের খবর , দীর্ঘদিন ধরে তৃণমূলে নিষ্ক্রিয় থাকাকালীন শুভেন্দুর নামে পোস্টার পরে উত্তরের বিভিন্ন জেলায়। জানা গেছে উত্তরে দাদার আগমনকে ঘিরে অনুগামীরা প্রচার চালাচ্ছে। বিজেপি সূত্রে খবর আগামীকাল সকাল দশটায় জেলায় প্রবেশ করবে পরিবর্তন যাত্রার রথ। কুমারগ্রাম বিধানসভার দেবেন বাবুর চৌপথি তে সেই রথ কে স্বাগত জানাবে জেলা বিজেপির নেতৃবৃন্দ। কামাখ্যাগুড়ির হরি বাড়িতে একটি জনসভা করে পরিবর্তন যাত্রার রথ আলিপুরদুয়ার শহর হয় পৌছবে আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের বাবুরহাটে। সেখানে হবে জেলা স্তরের জনসভা ।উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা…
Read More
একগুচ্ছ প্রকল্প  উদ্বোধনে  গৌতম দেব

একগুচ্ছ প্রকল্প উদ্বোধনে গৌতম দেব

শিলিগুড়ি শহরের একাধিক ছোট ছোট সমস্যাগুলির সমাধানে একগুচ্ছ প্রকল্পের শিল্যান্যাস করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব, এসজেডিএ-র চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মন, নাটু পাল, রঞ্জন সরকার, সহ অন্যান্য নেতৃত্বরা। জানা গেছে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকার শৌচাগার, পথবাতি,কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ময়দানের উন্নতি,কুমোরটুলীর নর্দমা, রাস্তা সহ প্রায় ২৭ টি প্রকল্পের উদ্বোধন করেন মন্ত্রী। প্রকল্পের উদ্বোধনে উপস্থিত থেকে শিলিগুড়ি পুরনিগমের বিরোধী দলনেতা রঞ্জন সরকার অভিযোগ করে জানান পুরনিগম কারো সঙ্গে আলোচনা ছাড়াই কাজ করছে ,যার ফলে সরকারি টাকা সঠিকভাবে কাজে লাগছে না। বহুদিন ধরে শিলিগুড়ি পুরনিগমের ক্ষমতা তৃণমূল না পেলেও শিলিগুড়ির উন্নতির জন্য রাজ্য সরকার সর্বদা চেষ্টা করছে। অথচ শিলিগুড়ির প্রাক্তন মেয়র…
Read More
অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য কামাখ্যাগুড়িতে

অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য কামাখ্যাগুড়িতে

কামাখ্যাগুড়ির কুমারগ্রামে এক অজ্ঞাত পরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ারে। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে কুমারগ্রাম ব্লকের মারাখাতা বাজার এলাকায় এক ব্যক্তির মৃতদেহ দেখতে পান স্থানীয়রা । খবর পেয়ে কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । তবে এই ব্যক্তির পরিচয় এখন জানা যায়নি । অন্যদিকে কুমারগ্রাম থানার অন্তর্গত ঘাগসাপাড়া এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ । মৃত ব্যক্তির নাম ফুলকুমার দাস (৫০) । পুলিশ সুত্রে জানাগিয়েছে বাড়ির পাশে অদুরে একটি সুপারি গাছে ফাঁস লাগানো অবস্থায় শনিবার সকালে দেখতে পান পরিবারের লোকজনেরা এরপর খবর পেয়ে কুমারগ্রাম থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে…
Read More
রোড সুরক্ষা মাস পালন শিলিগুড়িতে

রোড সুরক্ষা মাস পালন শিলিগুড়িতে

সেফ ড্রাইভ সেভ লাইফকে সামনে রেখে নিরাপত্তা সুরক্ষা মাস পালিত হল শিলিগুড়ির জলপাইমোড় সংলগ্ন শিবম প্যালেসে ৷ শনিবার সমস্ত যানবাহন চালকদের সুরক্ষার জন্য ও সড়ক সুরক্ষা জীবন রক্ষা বার্তাকে তুলে ধরে চালকদের সচেতনতার জন্য সড়ক সুরক্ষা মাস পালন করা হয়৷ শিলিগুড়ি শহর এবং শিলিগুড়ি শহরের পার্শ্ববর্তি এলাকার সমস্ত সিটিঅটো চালক, ট্রাক চালক, ই—রিস্কা চালক নিয়ে সমস্ত যানবাহন চালকদের নিয়ে সভা করা হয়৷ এদিন ৩২ তম সড়ক সুরক্ষা মাস উৎযাপন অনুষ্ঠানে উপস্তিত ছিলেন এডিসিপি ট্রাফিক পুর্নিমা শেরপা, এসিপি ইস্ট দেবাশীষ দাস, এসিপি হেড কোয়াটার্ড মানবেন্দ্র রক্ষিত, শিলিগুড়ি পলিশ কমিশনারেট এর ছয় জন আইসি ও ওসি উপস্তিত ছিলেন৷ এদিন সমস্ত যানবাহন চালকদের…
Read More
খুলতে চলেছে নোয়াপাড়া–দক্ষিণেশ্বর মেট্রো

খুলতে চলেছে নোয়াপাড়া–দক্ষিণেশ্বর মেট্রো

যাত্রী পরিবহণের জন্য রেলওয়ে সেফটি কমিশনারের প্রয়োজনীয় ছাড়পত্র পেল নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো। এবার রেল বোর্ডের অনুমোদন  মিললেই আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে নোয়াপাড়া–দক্ষিণেশ্বর মেট্রো। অনুমতিপত্র এসে পৌঁছেছে মেট্রো ভবনে। আপৎকালীন পরিস্থিতিতে যাত্রীদের বেরিয়ে আসার জন্য স্টেশনে উপযুক্ত পথ–নির্দেশিকা রাখার কথা বলা হয়েছে। নোয়াপাড়া–দক্ষিণেশ্বর মেট্রোপথ উদ্বোধন করতে বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে অথবা ভার্চুয়াল মাধ্যমে এই মেট্রোপথের উদ্বোধন করতে পারেন। যদিও এ নিয়ে এখনও নির্ঘণ্ট চূড়ান্ত হয়নি।
Read More
মানহানির মামলা হল শোভনের বিরুদ্ধে

মানহানির মামলা হল শোভনের বিরুদ্ধে

শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন কুণাল ঘোষ। কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী ১০ কোটি টাকার মামলা দায়ের করেছেন। কুণাল ঘোষের কথায়, ‘শোভন রাজনৈতিক যুক্তি হারিয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে কলকাতার প্রাক্তন মেয়রের বিরুদ্ধে আরও একটি ফৌজদারি মামলা দায়ের করতে চলেছেন বলেও তিনি জানিয়েছেন। একদা তৃণমূল কংগ্রেসের টিকিটে বিধায়ক থেকে মেয়র সবই হয়েছিলেন শোভন। শোভন এখন বৈশাখীকে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন।
Read More
অবশেষে শুরু স্কুল

অবশেষে শুরু স্কুল

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হল। অবশেষে পঠন পাঠন চালু হল পুনরায়। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন প্রক্রিয়া চালু হল। জারি করা হয়েছে একগুচ্ছ নিয়মাবলি। বিদ্যালয়ে রাখতে হবে আইশোলেশন বিভাগ। সমস্ত স্কুল পর্যাপ্ত পরিমাণে পরিচ্ছন্ন করন করতে হবে। বিদ্যালয় প্রাঙ্গণে খেলা বন্ধ। করোনা কারণে গত ২০২০ সালের ২১শে মার্চ থেকে বন্ধ ছিল স্কুল।
Read More
বিদায়ের পথে শীত

বিদায়ের পথে শীত

পাকাপাকিভাবে বিদায়ের পথে শীত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রীতিমত গরম অনুভূত হচ্ছে। আপাতত আদ্বহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত কয়েকদিন বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। শহরের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছে। শুধু কলকাতায় নয়, রাজ্যগুলিতেও বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। তবে কলকাতায় আর ঠান্ডা না পড়লেও রাজ্যগুলিতে আরও কয়েকদিন সামান্য শীতের ছোঁয়া থাকবে। বাংলা থেকে কার্যত বিদায়ের পথে শীত।
Read More
চলছে পুলিশ রিক্রুটমেন্ট

চলছে পুলিশ রিক্রুটমেন্ট

পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গের পুলিশ বিভাগ। পশ্চিমবঙ্গে পুলিশের পদে চলছে নিয়োগ। শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনকারীদের স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমতুল্য কোনও ডিগ্রি অর্জন করতে হবে। আগ্রহী প্রার্থীরা পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট  - এ আবেদন করতে পারবেন।
Read More
নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড

নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড

সঠিক শিক্ষা ও কর্মসংস্থানের দাবিতে বামেদের নবান্ন অভিযান ধুন্ধুমার কান্ড। কর্মসংস্থান, শিক্ষা, রাজ্যে নতুন শিল্প-সহ একাধিক দাবিতে হয় এই অভিযান। বাম সমর্থকদের অভিযানের শুরুতেই আইন অমান্য করার অপরাধে দশজনকে গ্রেফতার করছে পুলিশ। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন আন্দোলনকারীরা। প্রায় ৪ হাজারেরও বেশি পুলিশের ব্যবস্থা করা হয়। আন্দোলনকারীদের আটকানোর জন্য হাওড়া শহরে মোট ছয়টি জায়গায় ব্যারিকেড করে তাদের আটকানো ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Read More
বামেদের ডাকা বন্ধে  প্রভাব পড়ল না চাবাগানে

বামেদের ডাকা বন্ধে প্রভাব পড়ল না চাবাগানে

বামেদের ডাকা বনধের কোনও প্রভাব পরল না জলপাইগুড়ি‌র বিভিন্ন চা-বাগানে। জল্র্তপাইগুড়ি জুড়ে এদিন বন্ধের মিশ্র সাড়া পরলেও চাবাগানের পরিস্থতি ছিল সম্পূর্ণ স্বাভাবিক। এদিন বাগানের পাতা তোলার কাজ বন্ধ থাকলেও ফ‍্যাক্টরি ও অফিস‌গুলো‌তে স্বাভাবিক কাজ হয়েছে। জলপাইগুড়ি‌র ডেঙ্গু‌য়াঝাড় চা-বাগানে শুক্রবার সকাল থেকেই বাগান পরিচর্যার কাজ করেছেন শ্রমিক‌রা। বাগানের ম‍্যানেজার জীবনচন্দ্র পান্ডে বলেন, তাদের বাগানে বনধের কোনও প্রভাব পড়েনি। শ্রমিক কর্মচারীদের স্বাভাবিক কাজকর্ম করতে দেখা গিয়েছে দিনভর। জানান, প্রতি বছরই শীতের মরশুমে বাগানের চা-পাতা তোলার কাজ নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকে। তাই আগামী কয়েক‌দিন পাতা তোলা বন্ধ থাকলেও অফিশিয়াল ও অন‍্যান‍্য কাজকর্ম স্বাভাবিক ভাবেই চলছে।
Read More
অফিস থেকে বাড়ি ফেরার পথে লড়ি চাঁপা পড়ে মৃত্যু যুবকের

অফিস থেকে বাড়ি ফেরার পথে লড়ি চাঁপা পড়ে মৃত্যু যুবকের

পঞ্চায়েত অফিস থেকে কাজ সেরে ফেরার পথে লড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল এক মোটরবাইক চালকের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর গোয়ালপোখর থানার সাহাপুর ১ এলাকায়। জানা গেছে মৃত ব্যক্তির নাম মহম্মদ রফিক আলম ( ২৫) । গাড়িটিকে আটক করা গেলেও চালকসহ বাকিরা পলাতক। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্তে নেমেছে গোয়ালপোখর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোয়ালপোখর থানার খামারপুকুর গ্রামের বাসিন্দা মহম্মদ রফিক আলম মোটবাইক চালিয়ে সাহাপুর ১ গ্রামপঞ্চায়েতে কাজে গিয়েছিলেন। পঞ্চায়েত অফিসের কাজ সেরে বাড়ি ফেরার পথে চাকুলিয়া-সাহাপুর রাজ্য সড়কে একটি লড়ি সজোরে ধাক্কা মারে মোটরবাইকটিকে। সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক…
Read More
এসটি ক্যাটাগরির দাবিতে কোল জাতিদের বিক্ষোভ

এসটি ক্যাটাগরির দাবিতে কোল জাতিদের বিক্ষোভ

উপজাতির তালিকায় নিজেদের অন্তর্ভুক্তির দাবিতে বিডিও কে ঘেরাও করে বিক্ষোভ দেখাল মালদার কোল জাতির মানুষরা। শুক্রবার দুপুরে পুরাতন মালদা থানার নারায়নপুর এলাকায় অবস্থিত বিডিও অফিসের সামনে এই বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। আদিবাসী কোল সমাজ সেবা সংঘের পক্ষ থেকে ওই এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের একটি লেন অবরুদ্ধ করে রাখা হয়। বিক্ষোভকারী কোল সমাজ সেবা সংঘের সদস্যরা প্রায় দেড় ঘণ্টা ধরে এই বিক্ষোভ কর্মসূচি চালায় । পরে সংশ্লিষ্ট ব্লকের বিডিওর কাছে গণস্বাক্ষর সম্বলিত একটি স্মারকপত্র তুলে দেওয়া হয় আদিবাসীদের এই সংগঠনের পক্ষ থেকে। পরে অবশ্য প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ কর্মসূচি তুলে নেওয়া হয়। পশ্চিমবঙ্গ আদিবাসী কোল সমাজ সেবা সংঘের রাজ্য সভাপতি…
Read More