Blog

জলপাইগুড়িতে নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক

জলপাইগুড়িতে নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক

বিধানসভা নির্বাচনের আগে উত্তরের জেলাগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে এবং নির্বাচন সংক্রান্ত বৈঠক করতে জলপাইগুড়ি এলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব। জানা গেছে বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে এদিন বৈঠকে বসেন মুখ্য নির্বাচন আধিকারিক। আসন্ন বিধান‌সভা নির্বাচনে‌র আগে জলপাইগুড়িতে এলেন রাজ‍্যের মুখ‍্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব। জলপাইগুড়ি সহ উত্তর‌বঙ্গে‌র পাঁচ জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। উপস্থিত ছিলেন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলার বিভিন্ন প্রশাসনিক আধিকারিক ও নির্বাচনী আধিকারিকরা। বিধানসভা নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয় এই বৈঠকে।
Read More
বিস্ফোরণে গুরুতর জখম এক মহিলা, চাঞ্চল্য

বিস্ফোরণে গুরুতর জখম এক মহিলা, চাঞ্চল্য

শাক তুলতে গিয়ে বোমার বিস্ফোরণে জখম এক মহিলা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচলের জালালপুর এলাকার ভাটোপাড়ায়। জানা গেছে জখম মহিলাকে মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে রান্না করার জন্য বাড়ির পাশের সরষের জমিতে শাক তুলতে যান বেরাদুন খাতুন নামে এক মহিলা। শাক তুলতে গিয়ে দুর্ঘটনাবশত বোমা বিস্ফোরণ হয়ে আহত হন তিনি। এদিকে, ঘটনার খবর পৌঁছয় চাঁচল থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু অধিকারী সহ অন্যান্য পুলিশকর্মীরা। সবজির মাঠে কিভাবে বোমা আসল বা কারা মজুত করে রেখেছে সে বিষয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।ঘটনাস্থলে আরও বোমা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।তবে ঘটনাপ্রসঙ্গে…
Read More
বর্ষবরণের আনন্দ সংযতভাবে পালনের পরামর্শ কোভিড কেয়ার নেটওয়ার্কের

বর্ষবরণের আনন্দ সংযতভাবে পালনের পরামর্শ কোভিড কেয়ার নেটওয়ার্কের

নতুন বছর আসছে।কিন্তু করোনার প্রকোপ চলে যায়নি। তাই সচেতনভাবে , ভিড় এড়িয়ে আনন্দ করার পরামর্শ কোভিড যোদ্ধাদের ।বর্ষবরণের আগে মানুষকে সচেতন করলেন কোভিড কেয়ার নেটওয়ার্ক।বিশের সময় শেষ হলেও বিষের ক্ষয় হয়নি। দীর্ঘ নয়দশ মাস যাবত কোভিডের বিরুদ্ধে লড়ে চলা যাত্রাকে বর্ষবরণের রাতে যেন পন্ড করে না দিই আমরা এমনই বার্তা দিলেন কোভিড কেয়ার নেটওয়ার্ক এর সদস্যরা।এদিন সাংবাদিক সম্মেলন করে কোভিড কেয়ার নেটওয়ার্ক এর সদস্যরা মানুষকে এই কোভিড আবহে সতর্কতার সঙ্গে পালন করতে বলেছেন। ইংরেজি বর্ষবরণ রাতে সাধারণ মানুষকে সচেতন নাগরিকের পরিচয় দেওয়ার আবেদন জানালেন কোভিড কেয়ার নেটওয়ার্ক। বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলন করে ওই আবেদন জানান কোভিড কেয়ার নেটওয়ার্কের…
Read More
হারের ভয়ে মহকুমা পরিষদের নির্বাচন করাতে চাইছে না শাসকদল তৃণমূল, অভিযোগ বাম-কংয়ের

হারের ভয়ে মহকুমা পরিষদের নির্বাচন করাতে চাইছে না শাসকদল তৃণমূল, অভিযোগ বাম-কংয়ের

অবিলম্বে মহকুমা নির্বাচনের দাবি জানিয়ে মহকুমা শাসককে স্মারকলিপি দিল বাম-কংগ্রেস। বাম-কংগ্রেসের অভিযোগ, শিলিগুড়ি পুরসভা ও মহকুমা পরিষদের মেয়াদ শেষ হয়ে গেলেও শাসক দল তৃণমূল কংগ্রেস নিবার্চন না করে কাস্টডিয়ন বসিয়ে রেখেছে। এতে গ্রামের উন্নয়ন বাধা পাচ্ছে। মানুষ পঞ্চায়েতে গিয়ে জনপ্রতিনিধি পাচ্ছেনা এই অভিযোগ করে অবিলম্বে নির্বাচনের দাবি জানায় তারা।অবিলম্বে শিলিগুড়ি সহ রাজ্যের সমস্থ মেয়াদ উর্ত্তিন পুরসভা ও মহকুমা পরিষদ গুলির এই দাবি জানিয়ে বৃহস্পতিবার কংগ্রেস - বামফ্রন্ট যৌথ ভাবে স্মারকলিপি দিল নির্বাচন আধিকারিক তথা মহকুমা শাসক প্রীয়দর্শিনি এসকে। বিধানসভা সহ পুরসভা,মহকুমা পরিষদের নির্বাচনে এক সাথে লড়াই করার সিদ্ধান্ত গ্রহন করেছে এই দুই দল।সেই কারনে ইতিমধ্য কোমর বেধে বিভিন্ন কর্মসুচিতে অংশগ্রহন…
Read More
সাতসকালে সেনাবাহিনীর ক্যাম্পে ঢুকে গেল বুনো হাতি

সাতসকালে সেনাবাহিনীর ক্যাম্পে ঢুকে গেল বুনো হাতি

সাতসকালে সেনাবাহিনীর ক্যাম্পে ঢুকে গেল বুনো হাতি।দাপিয়ে বেড়াল বেশ কয়েকঘন্টা। জানা গিয়েছে এদিন ভোরবেলা বাগডোগরা আর্মি ক্যাম্পের গেট দিয়ে ঢুকে যায় একটি বুনো হাতি।ক্যাম্পের ভিতর হাতি ঢুকতে পেয়ে সেনাবাহিনীর কর্মীরা সতর্ক হয়ে যান এবং বনদপ্তরে ফোন করেন। সেনাবাহিনীর কর্মীরা জানিয়েছে দীর্ঘ দুইতিন ঘন্টা দাপিয়ে বেড়ালেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বনকর্মীরা এসে হাতিটিকে বের করে দিয়ে জঙ্গলে পাঠিয়ে দেয় বলে জানা গেছে।
Read More
শিশুদের পুলিশ ভীতি কাটাতে অভিনব উদ্যোগ আলিপুরদুয়ার জেলা পুলিশের

শিশুদের পুলিশ ভীতি কাটাতে অভিনব উদ্যোগ আলিপুরদুয়ার জেলা পুলিশের

পুলিশের নাম শুনেই প্রতিটা শিশু ভয়ে পালিয়ে যায়। বা কোনো গুরুত্বপূর্ণ তদন্তে শিশুরা পুলিশের সামনে কোনো কথা বলেন না বা ভয়ে মুখ খোলেন না। শিশুদের এই পুলিশ ভীতি কাটাতে তাই অভিনব উদ্যোগ নিল পুলিশ প্রশাসন।এদিন জেলার এসপির দপ্তরের পাশে সাইবারক্রাইম থানার একটি ঘরকে শিশুমনের সাথে সাজুয্য রেখে রঙিন মোড়কে সাজানো হয় ।যাতে একটি দিনের জন্যে হলেও কোনোভাবেই শিশুমনে প্রশ্ন অথবা শঙ্কা না আসে যে, সে পুলিশের হেফাজতে রয়েছে।রংদার বিছানার সাথে দেওয়ালে আঁকা হয়েছে হরেকরকমের কার্টুন। এছাড়াও বেলুন ও রঙিন চেয়ার, সাথে রাখা হয়েছে রকমারি খেলনা।জেলার পুলিশ কর্তাদের উপলব্ধি এই যে অনেক সময় উদ্ধার হওয়া শিশুদের আদালতের মাধ্যমে হোমে পাঠাতে গিয়ে…
Read More
নতুন প্রজন্মদের মধ্যে ভাওয়াইয়া গান প্রসারে বাদ্যযন্ত্র বিলি

নতুন প্রজন্মদের মধ্যে ভাওয়াইয়া গান প্রসারে বাদ্যযন্ত্র বিলি

উত্তরের মাটির গান ভাওয়াইয়া গানের সুরে আত্মহারা হয়নি কোনো গান প্রেমিক এমনটি খুঁজে পাওয়া যায়না। কালজানি নদীর তীরে এক সময় ভোর হতো নায়েব আলী টেপু এর দোতোরার আওয়াজে, প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী আব্বাস উদ্দিন এর জন্মস্থান আমাদের কুচবিহারে। একদিকে যেইখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাওয়াইয়া সঙ্গীত কে বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছেন, অন্যদিকে কোথাও কি হারিয়ে যাচ্ছে ভাওয়াইয়া সঙ্গীত এর বাদকরা ?? দোতারা, ঢোল, নাল, খমক, খোল, বাঁশি ইত্যাদি বাদ্যযন্ত্রের বাদকরা আজ কোথায়। নতুন করে এই বাদ্যযন্ত্র গুলি শিখছে না কোচবিহারের বাসিন্দারা।একদা আব্বাস উদ্দিন, ভূপেন হাজারিকা, দীপ্তি রায়ের হাত ধরে ভাওয়াইয়ার সুরে মোহিত হত গান রসিকরা। সেই ধারা আজ রয়েছে দুর্গারায়ের মধ্য দিয়ে।…
Read More
যে কোন মানুষই প্রার্থী হতে পারবেন বঙ্গ বিজেপিতে

যে কোন মানুষই প্রার্থী হতে পারবেন বঙ্গ বিজেপিতে

নির্বাচনে বিজেপির প্রার্থীর জন্য নতুন নিয়ম করেছে বঙ্গ বিজেপি। এবার গেরুয়া শিবিরের বিধানসভা নির্বাচনের যে কেউ লড়তে পারবেন প্রার্থী হয়ে। আসন্ন বিধানসভা নির্বাচনে যে কোন মানুষকে প্রার্থী হওয়ার সুযোগ করে দিচ্ছে বঙ্গ বিজেপি। দিল্লি থেকে চূড়ান্ত তালিকা অনুযায়ী সেখান থেকে প্রার্থী করা হবে বিজেপির হয়ে একুশের বিধানসভা ভোটের। গত বছর লোকসভা নির্বাচনের সময় এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল বঙ্গ বিজেপির তরফে।
Read More
সুশান্তের মৃত্যু নিয়ে অবশেষে মুখ খুলল সিবিআই

সুশান্তের মৃত্যু নিয়ে অবশেষে মুখ খুলল সিবিআই

দীর্ঘ ১৪৫ দিন পর সুশান্তের মৃত্যু তদন্ত সম্পর্কে মুখ খুলল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।সিবিআই জানিয়েছে, তারা গুরুত্ব দিয়েই তদন্তটি করছে এবং ঘটনাটি সবরকমের দিক থেকে খতিয়ে দেখছে। ঘটনার সঙ্গে জড়িত কোনও বিষয়ই ছেড়ে দেওয়া হচ্ছে না। সুশান্তের মৃত্যুর পরে মুম্বই পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বলে দাবি করলেও অভিনেতার ভক্তরা দাবি করেন, এটি খুন। এরপরেই তাঁরা সিবিআই তদন্তের দাবিতে সরব হন। প্রয়াত অভিনেতার পরিবারও একই দাবি করেন। কিন্তু সিবিআই ঘটনার তদন্ত ভার নেওয়ার পরেও কোনও সুরাহা হয়নি।
Read More
বিদ্যালয় খোলার দাবিতেঅবস্থান বিক্ষোভ বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সংগঠনের

বিদ্যালয় খোলার দাবিতেঅবস্থান বিক্ষোভ বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সংগঠনের

অবিলম্বে প্রাথমিক বিদ্যালয় খোলার দাবিতে জেলা প্রাথমিক শিক্ষাসংসদের সামনে বিক্ষোভ দেখালেন বঙ্গীয় শিক্ষক সংগঠনের সদস্যরা।বুধবার বঙ্গিয় প্রাথমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ভবনে অবস্থানে বসেন তারা। বিদ্যালয় খোলা সহ আরও বিভিন্ন দাবিতে এই অবস্থান আন্দোলন বলে জানান বঙ্গিয় প্রাথমিক শিক্ষক সংগঠনের সদস্যরা। তাদের দাবি স্বাস্থ্য বিধি মেনে অবিলম্বে বিদ্যালয় খোলার ব‍্যবস্থা করতে হবে। পাশাপাশি দূরত্ব অনুযায়ী এবং সিনিয়রিটি সহ প্রতিবন্দী ও শিক্ষিকাদের অগ্রাধিকারের ভিত্তিতে অবিলম্বে জেনারেল ট্রান্সফার সারর্কুলার জারি করতে হবে বলে দাবি করেন তারা। এছাড়া অবিলম্বে শিক্ষকদের বকেয়া প্রদানের দাবি জানানো হয়। প্রতিটি স্কুলে শ্রেণী ভিত্তিক শিক্ষক নিয়োগ করা সহ মোট কুড়ি দফা…
Read More
মাফিয়ারাজ নিয়ে মুখ খোলায় খুনের হুমকি রাজু শ্রীবাস্তবকে

মাফিয়ারাজ নিয়ে মুখ খোলায় খুনের হুমকি রাজু শ্রীবাস্তবকে

সকলের মুখে যিনি হাসি ফোটান, সেই কমেডিয়ানকেই দেওয়া হল খুনের হুমকি! সাধারণ মানুষকে প্রাণ খোলা ভাবে হাসানোর এই মযার্দা পেলেন রাজু? সেই প্রশ্নই উঠছে৷ কারণ কমেডিয়ান রাজু শ্রীবাস্তব, তাঁর অ্যাডভাইসারি অজিত সাক্সেনা এবং তাঁর জনসংযোগ আধিকারিক গারউইত নারাঙকেও খুনের হুমকি দেওয়া হয়েছে৷ কিছুদিন আগে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে রাজু নিজের কিছু মতামত তুলে ধরেছিলেন৷ বিশেষত উত্তরপ্রদেশ ফিল্মসিটি নিয়ে যোগী আদিত্যনাথের মত নিয়ে কথা বলেন রাজু৷ উত্তরপ্রদেশের মাফিয়া এবং অবৈধ নির্মানকাজ নিয়েও মুখ খোলেন তিনি৷ এমনকী পাকিস্তানের প্রতি ভারতের কঠিন মনোভাব নিয়েও কথা বলেন রাজু শ্রীবাস্তব৷ হয়ত এই কারণেই তাঁকে, তাঁর স্ত্রী এবং সন্তানদেরও প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে৷
Read More
মুম্বই ফিরতেই ড্রাগ মামলায় কঙ্গনাকে জিজ্ঞাসাবাদের দাবি কংগ্রেসের

মুম্বই ফিরতেই ড্রাগ মামলায় কঙ্গনাকে জিজ্ঞাসাবাদের দাবি কংগ্রেসের

মুম্বই ফিরতেই ড্রাগ মামলায় কুইনকে জিজ্ঞাসাবাদের জন্য দাবি তুলল কংগ্রেস। এদিন মহানগরীতে ফিরতেই কংগ্রেসের আইটি সেল ড্রাগ মামলায় সঙ্গে কঙ্গনার যুক্ত একাধিক ভিডিও ও অডিও ক্লিপ ভাইরাল করে বলে জানা গেছে।কংগ্রেসের অভিযোগবলিউডের মাদক যোগের ব্যাপারে তাঁর কাছে কিছু তথ্য রয়েছে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে কবে কঙ্গনাকে ডেকে পাঠাবে সেই প্রশ্নও তুলেছে কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে কঙ্গনার একটি পুরনো ভিডিও টুইট করা হয়। সেই ভিডিওয় কঙ্গনা বলেছিলেন, তিনি একসময়ে মাদকাসক্ত ছিলেন। সেই ভিডিও শেয়ার করে মহারাষ্ট্র কংগ্রেসের সাধারণ সম্পাদর তথা মুখপাত্র শচীন সাওয়ান্ত লিখেছেন, "প্রিয় এনসিবি, তিনি ফিরে এসেছেন। এই ভিডিওর জন্য কবে আপনারা কঙ্গনাকে ডাকছেন? বলিউডের মাদকযোগ…
Read More
ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেল ছয়টি বাড়ি

ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেল ছয়টি বাড়ি

ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে গেল তিনটি পরিবারের ছয়টি বাড়ি। ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের জটেশ্বরের মিত্রপাড়া এলাকায়।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরবেলা এই আগুন লাগে।শুখা মরশুমে আগুনের তীব্রতা এতটাই দ্রুত ছড়ায় যে প্রাণপণে চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি স্থানীয় বাসিন্দারা।তরপর ফালাকাটা থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ওই পরিবার গুলির কোনো সহায়-সম্পত্তি রক্ষা করা সম্ভব হয়নি।ঘরের সাথে সাথে পুড়ে ছাই হয়ে যায় নগদটাকা ও সোনার গয়না। প্রাথমিক তদন্তের পর দমকলের অনুমান ইলেকট্টিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি হয়েছিল।ছয়টি ঘর পুড়ে যাওয়ায় এখন খোলা আকাশই ভরসা দুর্গত পরিবার…
Read More
পিয়াজিও নিয়ে এল এপ্রিলিয়া এসএক্সআর ১৬০ স্কুটার

পিয়াজিও নিয়ে এল এপ্রিলিয়া এসএক্সআর ১৬০ স্কুটার

পিয়াজিও ইন্ডিয়া লঞ্চ্‌ করল বহুপ্রতীক্ষিত প্রিমিয়াম স্কুটার এপ্রিলিয়া এসএক্সআর ১৬০। ১,২৫,৯৯৭ টাকা মূল্যের এই স্কুটার বুক করা যাবে ৫০০০ টাকা দিয়ে।  এপ্রিলিয়া এসএক্সআর ১৬০ স্কুটারে রয়েছে সিঙ্গল-সিলিন্ডার, ৪-স্ট্রোক, এয়ার-কুলড, ৩-ভাল্ভ ফুয়েল ইঞ্জেকশন ক্লিন এমিশন ইঞ্জিন টেকনোলজি। এর সিটও সুন্দর, বড় ও আরামদায়ক। এই স্কুটারের ফুয়েল ট্যাংকের ধারণ ক্ষমতা ৭ লিটার। এসএক্সআর১৬০-এ রয়েছে ডিজিটাল স্পিড ইন্ডিকেটর, আরপিএম মিটার, মাইলেজ ইন্ডিকেটর, অ্যাভারেজ স্পিড ও টপ স্পিড ডিসপ্লে, ডিজিটাল ফুয়েল ইন্ডিকেটর, ইঞ্জিন ম্যালফাংশন ইন্ডিকেটর, অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (এবিএস) ইত্যাদি। গ্রাহকরা মোবাইল কানেক্টিভিটির সুবিধাও বেছে নিতে পারবেন। এপ্রিলিয়া এসএক্সআর ১৬০ স্কুটার পাওয়া যাবে গ্লসি রেড, ম্যাট ব্লু, গ্লসি হোয়াইট ও ম্যাট ব্ল্যাক কলারে।
Read More