Blog

ই-রেশন কার্ড চালু করবে রাজ্য

ই-রেশন কার্ড চালু করবে রাজ্য

নয়া বছরে ই-রেশন কার্ডের পরিকল্পনা করছে রাজ্য সরকার। নতুন এই কার্ড ই-আধার কার্ডের মতো হবে বলে জানিয়েছেন খাদ্য দফতরের আধিকারিকরা। ডাক সমস্যার কারণে ডাকের উপর ভরসা না করে এবার থেকে ই-রেশন কার্ড চালু করা হচ্ছে। তার ফলে উপভোক্তারা খাদ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে রেশন কার্ড সংগ্রহ করতে পারবেন। এই কার্ড দেখালেই রেশন মিলবে। একইসঙ্গে ই-রেশন কার্ড নকল করা যাবে না বলে জানিয়েছেন খাদ্য আধিকারিককরা।
Read More
প্রাজ্ঞ দত্তর নতুন সিঙ্গল ‘খুঁজতে যাই না আর’

প্রাজ্ঞ দত্তর নতুন সিঙ্গল ‘খুঁজতে যাই না আর’

শিলিগুড়ি, মার্চ ২০২১: দীপেশ চক্রবর্তীর লেখা ও কম্পোজ করা প্রাজ্ঞ দত্তর নতুন সিঙ্গল ‘খুঁজতে যাই না আর’ রিলিজ করল বং স্টুডিয়ো। ভালবাসা ও বিচ্ছেদের মোড়কে এই একক অ্যালবামটি এক আত্মগত রোমান্টিকতায় পরিপূর্ণ। ‘খুঁজতে যাই না আর’ প্রসঙ্গে প্রাজ্ঞ দত্ত বলেন, বং স্টুডিয়োর জন্য দীপেশের এই অরিজিন্যাল কম্পোজিশনে কন্ঠ দেওয়ার সুযোগ তাঁর কাছে এক পরম সম্মান। এটির রেকর্ডিং ও শ্যুটিংয়ের পর্বটি তাঁরা দারুণভাবেউপভোগ করেছেন। শ্যুটের সময় ক্রিশ তাঁকে প্রচুর উৎসাহ দিয়েছেন, আর ঋষভ এই ভিডিয়োর জন্য তাঁর স্টাইলিং করেছেন। এই টিমের সঙ্গে আবার কাজ করার জন্য তিনি মুখিয়ে থাকবেন। https://www.youtube.com/watch?v=elBY6ouLyQc বং স্টুডিয়োর ফাউন্ডার ও ডিরেক্টর ক্রিশ বোস বলেন, তাঁরা সবসময়েই অরিজিন্যাল…
Read More
এবার থেকে পাহাড়ের জনতা নেতাকে চালাবে, হুঁশিয়ারি রাজুর

এবার থেকে পাহাড়ের জনতা নেতাকে চালাবে, হুঁশিয়ারি রাজুর

পাহাড়ে অনেক নেতা এসেছে, পার্টি এসেছে।সবাই শুধু জনতার ভোট নিয়ে নিজের আখের গুছিয়েছে ,এবার সেই দিন শেষ। এবার থেকে পাহাড়ের জনতাই নেতা।ঠিক করবে, নেতা নয়। এভাবেই বক্তব্য রেখে বিমল গুরুং এবং অনিত বিনয়দের বার্তা দিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। এদিন নকশালবাড়ি ব্লকের নিরপানিতে প্রকাশ্য জনসভায় একুশের ভোটের কাঠি বাজালেন সাংসদ। নতুন বছরের শুরু দিনেই রাজুর বার্তা তিনি এতদিন রাজনীতি বোঝেন নি ।জনতার রায়ে সাংসদ হয়েছিলেন ।এবার তিনি আসল রাজনীতি শুরু করবেন বলেও পরোক্ষে পাহাড়ের বিমল অনিতদের বার্তা দিয়ে রাখলেন। সাংসদ এদিন চাবাগানের প্রসঙ্গে জানান, চাবাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি হার আগামী তিনমাসের মধ্যেই বাড়বে।এজন্য নতুন বিল পাশ হয়ে গেছে । শ্রমিকদের…
Read More
সুখবর ইপিএফ হোল্ডারদের জন্য

সুখবর ইপিএফ হোল্ডারদের জন্য

৩১ ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি করে নতুন বছরে উপহার দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার৷ ইপিএফের সুদের হার বৃদ্ধি পাচ্ছ৷ কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফে জানানো হয়েছে এবার থেকে ইপিএফে ৮.৫ শতাংশ পর্যন্ত সুদ মিলবে৷ দেশের প্রায় ৬ কোটি সদস্যের জন্য শীঘ্রই এই ইস্যুতে বিজ্ঞপ্তি জারি করতে চলেছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে সবুজ সংকেত পাওয়ার পরেই তারা এ ব্যাপারে উদ্যোগী হয়ে উঠেছে। করোনার অস্বাভাবিক পরিস্থিতে নতুন বছরের শুভেচ্ছা।
Read More
ভেঙে পড়ছে তৃণমূলের ঘর

ভেঙে পড়ছে তৃণমূলের ঘর

একগুচ্ছ তৃণমূল নেতা গেরুয়া আসনে যোগ দিলেন বিধানসভা নির্বাচনের আগে। দলত্যাগী হয়ে পদ্মাসনে বসেছেন বেশ কিছু বলিষ্ঠ তৃণমূল নেতা। কলকাতা থেকে প্রায় ৬ তৃণমূল নেতা ও তৃণমূল ছাত্র পরিষদের সদস্য গেরুয়া শিবিরে যোগ দেন। এতজন নেতার একসঙ্গে বিজেপিতে যোগ দেওয়ায় স্বভাবতই বেশ মুষড়ে পড়েছে শাসকদল। তবে এতে বেশ বলিষ্ঠ হয়ে উঠেছে গেরুয়া শিবির। বিজেপির হেস্টিংসের দলীয় কার্যালয়ে একাধিক তৃণমূলত্যাগী নেতার হাতে গেরুয়া পতাকা তুলে দেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, স্বপন দাশগুপ্ত ও সাংসদ শান্তনু ঠাকুর।
Read More
রাজধানীতে পারদ নামল সর্বনিম্ন

রাজধানীতে পারদ নামল সর্বনিম্ন

শৈত্যপ্রবাহে কাঁপছে রাজধানী নয়াদিল্লি। হাড়কাঁপানো ঠান্ডার পাশাপাশি ঘন কুয়াশার চাদরে আচ্ছাদনে ঢেকে আছে দিল্লি। একধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা ১.১ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। মৌসম ভবনের পরিসংখ্যান অনুযায়ী, আগামিকাল থেকে বুধবার উত্তর-পশ্চিম ভারতে একটি ‘গভীর’ পশ্চিমী ঝঞ্জার প্রভাব পড়বে। তার জেরে ব্যাহত হয়েছে গাড়ি চলাচল। গত বছর তাপমাত্রা এত নামেনি।
Read More
হাকিমপাড়ায় বহুতলে আগুন ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন

হাকিমপাড়ায় বহুতলে আগুন ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন

শিলিগুড়ি পুরসভার বহুতলে হঠাৎ আগুন লাগার খবরে চাঞ্চল্য ছড়াল শহর শিলিগুড়িতে। যদিও ঘটনাস্থলে দুটি দমকলের ইঞ্জিন পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে এদিন শিলিগুড়ির ১৬ নম্বর ওয়ার্ডে ভুটিয়া মার্কেট সংলগ্ন এক বহুতল বাড়িতে ছাদের উপড়ে আগুন লাগে। পুলিশ জানিয়েছে নতুন বছর উপলক্ষে বাড়ির কয়েকজন পিকনিকের আয়োজন চলছিল।হঠাৎ গ্যাসের ওভেন থেকে আগুন ছড়িয়ে পড়ে। বাড়ির মালিক অভিষেক বসু জানিয়েছেন, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়েই শিলিগুড়ির মিলনপল্লী দমকল কেন্দ্র থেকে দুটি ইঞ্জিন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
Read More
বছরের শুরুতে কম্বল বিতরণ স্বেচ্ছাসেবী সংস্থার

বছরের শুরুতে কম্বল বিতরণ স্বেচ্ছাসেবী সংস্থার

নতুন বছরের শুরুটা নতুন করে শুরু করল গ্রীন ভ্যালি সংস্থা। শীতে দুঃস্থদের উষ্ণতা দিতে জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে কম্বল বিতরণ করলেন সংস্থার সদস্যরা।জানা গেছে এদিন প্রায় ৮০০ জন গরিব ও দুঃস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করল গ্রিন ভ‍্যালি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। শুক্রবার জলপাইগুড়ি শহরের নেতাজি মডার্ন ক্লাবের মাঠে একটি অনুষ্ঠানে‌র মধ‍্য দিয়ে কম্বলগুলো তুলে দেন গ্রিন ভ‍্যালি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রশান্ত সরকার সহ অন‍্যান‍্য কর্মকর্তা‌রা। প্রশান্ত সরকার বলেন, গ্রিন ভ‍্যালি স্বেচ্ছাসেবী সংগঠনের নবম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করেছে‌ন তাঁরা। বলেন, জলপাইগুড়ি সহ রাজ‍্যের বিভিন্ন জায়গায় কাজ করছে তাদের এই সংগঠন। এমনকি দেশ…
Read More
টোটোর বিরুদ্ধে পথে নামতেই উধাও ট্রাফিক জ্যাম

টোটোর বিরুদ্ধে পথে নামতেই উধাও ট্রাফিক জ্যাম

ঘোষণা মতো নতুন বছরের প্রথমদিন থেকে রেজিস্ট্রেশন বা টিন ছাড়া টোটোর বিরুদ্ধে পথে নামল শিলিগুড়ি মেট্রোপলিটন থানার পুলিশ। আর এর জেরেই ট্রাফিক সমস্যার সুরাহা পাওয়া গেল হাতেনাতে। জানা গেছে শুক্রবার সকাল থেকেই শিলিগুড়ির হিলকার্ট রোড, বিধান রোড, সেবক রোড এবং বর্ধমান রোডে ততরব বিরুদ্ধে পথে নামে পুলিশ। পুলিশের দাবি প্রায় বিভিন্ন জায়গা থেকে প্রায় ৫০টিরও বেশি টোটো আটক করা হয়েছে। সূত্রের খবর এই বেআইনি টোটোর বিরুদ্ধে অভিযান চালাতে শহর শিলিগুড়ির ট্রাফিক জ্যাম কোনো উধাও। শিলিগুড়ির ট্রাফিক সমস্যা দীর্ঘদিনের।এর পর টোটো আসার পর থেকে শিলিগুড়িতে ট্রাফিক সমস্যা আরো ভয়ানক হয়েছে বলে দাবি শহরবাসীর। তাদের এ অভিযোগ দার্জিলিং মোড় থেকে শিলিগুড়ির হাসমিচক…
Read More
স্বাস্থ্যসাথীর ফোটো তুলতে গিয়ে দুপক্ষের বিবাদে জখম চার

স্বাস্থ্যসাথীর ফোটো তুলতে গিয়ে দুপক্ষের বিবাদে জখম চার

দুয়ারে সরকারে স্বাস্থ্যসাথীর কার্ড বানাতে গিয়ে চরম বিশৃঙ্খলতার সৃষ্টি হলো উত্তরদিনাজপুরের বিড়ঘই গ্রাম পঞ্চায়েত। এই চরম বিশৃঙ্খলা দুইপক্ষের হাতাহাতি পর্যায়ে পৌঁছে গেলে ঘটনায় চার জন জখম হন বলে খবর। এই ঘটনার ফলে স্বাস্থ্যসাথীর কার্ডের ফোটো তোলার কাজ সাময়িকভাবে বন্ধ করে দিতে বাধ্য হন কর্তৃপক্ষ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয় । স্থানীয় সুত্রে জানা গেছে, এদিন ওই পঞ্চায়েত অফিসে স্বাস্থ্যসাথীর নতুন কার্ডের আবেদনকারীদের ছবি তোলার ক্যাম্প হচ্ছিল। সেখানে মোক্তার আলি সহ বেশ কয়েকজন মিলে লাইনে দাড়িয়ে থাকা খাইরুন্নেসা নামে এক বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে অভিযোগ। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওই বৃদ্ধার ছেলে আব্দুল…
Read More
বড় উপহার শহরকে দিলেন প্রধানমন্ত্রী

বড় উপহার শহরকে দিলেন প্রধানমন্ত্রী

দেশেকে নতুন বছরের উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লাইট হাউস প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী। দেশে এই প্রথম এত বড় মাপের প্রকল্প তৈরি হবে। প্রধানমন্ত্রীর দাবি, আগামী দিনে দেশের বিভিন্ন প্রান্তে এই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাড়ি নির্মাণ সম্ভব হবে। লাইট হাউস প্রকল্পের অধীনে বিকল্প পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে বাড়ি নির্মাণ করা হবে। দেশের ৬ শহরে এই শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী।
Read More
মিসাইল সিস্টেম রপ্তানি করতে চলেছে নয়াদিল্লি

মিসাইল সিস্টেম রপ্তানি করতে চলেছে নয়াদিল্লি

ভারতকে ‘আত্মনির্ভর’ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার আরও এক বড়সড় পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ মিসাইল সিস্টেম এবার বিদেশে রপ্তানি করতে চলেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতেই ক্যাবিনেটে ‘আকাশ’ ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রপ্তানিতে সম্মতি দেওয়া হয়েছে। বন্ধু দেশগুলির সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও মজবুত করা সরকারের উদ্দেশ্য। ভারত সরকার এখন অত্যাধুনিক হাতিয়ার রপ্তানি করতে উদ্যোগী হয়েছে।
Read More
বিলকিস দাদিকে সোশ্যাল মিডিয়া পোস্টে সম্মান জানালেন  হলিউড অভিনেত্রী

বিলকিস দাদিকে সোশ্যাল মিডিয়া পোস্টে সম্মান জানালেন হলিউড অভিনেত্রী

শাহিনবাগে সিএএ বিরোধী প্রতিবাদের অন্যতম মুখ বিলকিস বানো দাদিকে সোশ্যাল মিডিয়া পোস্টে সম্মান জানালেন হলিউড অভিনেত্রী গাল গাদোত । পর্দার ওয়ান্ডার ওম্যান বললেন, এই বছর তাঁকে ব্যক্তিগত জীবনে ওয়ান্ডার ওম্যান হিসেবে বিলকিস বানো অনুপ্রাণিত করেছেন। সারা বিশ্বে অল্প বয়সি বালিকা থেকে শুরু করে বৃদ্ধা, যারা বিশেষ ছাপ রেখেছেন বিভিন্ন ক্ষেত্রে, তাঁদেরকে ইনস্টাগ্রাম স্টোরি পোস্টের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন গাল। তিনি লিখছেন, ২০২০-কে বিদায় জানাচ্ছি। আমার ব্যক্তিগত ওয়ান্ডার ওমেন। এদের মধ্যে কেউ আমার পরিবার, কেউ বন্ধু, আর কেউ কেউ আমায় অনুপ্রাণিত করেছেন, কেউ আবার ব্যতিক্রমী। এঁদের সঙ্গে আমি ভবিষ্যতে দেখা করার ইচ্ছে রাখি।
Read More
খুব শীঘ্রই বলিউডে  ফিরতে চলেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী

খুব শীঘ্রই বলিউডে ফিরতে চলেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী

আবার বলিউডে খুব শীঘ্রই ফিরতে চলেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে একের পর এক আক্রমণের মুখে পড়েছিলেন অভিনেত্রী। কখনও প্রতারণা করা, কখনও টাকার নয়ছয়, কখনও আত্মহত্যার প্ররোচনা, আবার কখনও খুনের অভিযোগও ওঠে তাঁর দিকে। মাদকযোগ থাকার জন্য গ্রেফতার করা হয় তাঁকে। তাই সব মিলিয়ে ২০২০ রিয়ার জন্য ছিল বিভীষিকাময়। তবে খুব শীঘ্রই আবার অভিনয় জগতে ফিরতে চলেছেন রিয়া। এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে তাঁর জন্য দরজা খোলা, তাও স্পষ্ট করে বলেছেন তিনি। রুমি বলছেন, রিয়া আগামী বছরই অভিনয়ে ফিরছেন। আমি সম্প্রতি ওর সঙ্গে দেখা করেছি। ও খুবই চুপচাপ হয়ে গিয়েছে। কথা বলল না বেশি। ওর উপর দিয়ে…
Read More