Blog

মহিলা দোকানদারকে শ্লীলতাহানি

মহিলা দোকানদারকে শ্লীলতাহানি

মহিলা দোকানদারকে শ্লীলতাহানির অভিযোগ ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার কুলি পাড়া এলাকায় । আক্রান্ত মহিলা বুধবার ইংরেজবাজার থানা অভিযুক্ত ব্যক্তির নামে লিখিত অভিযোগ করে। স্থানীয় সূত্রে জানা যায় কুলি পাড়া এলাকার বাসিন্দা বুদ্ধদেব মিত্র তার একটি মুদিখানার দোকান রয়েছে ।মঙ্গলবার সন্ধ্যায় বুদ্ধদেব মিত্র দোকানে ছিলেন না ছিলেন তার স্ত্রী তখন সেই সময় মদ্যপ অবস্থায় এলাকার বাসিন্দা অভ্যেস মন্ডল সেই মহিলা দোকানদারের দোকানে এসে জিনিসপত্র ছিড়ে নিতে শুরু করে মহিলা সেই বিষয়ে প্রতিবাদ করলে অভিযুক্ত আবেশ মন্ডল তাকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মারধর করে এবং তার পরনের কাপড় ছিড়ে ফেলার অভিযোগ তাকে শ্রীলতাহানি করা হয় বলেও অভিযোগ । শুধু তাই নয়…
Read More
কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রক্রিয়া শুরু

কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রক্রিয়া শুরু

কলকাতা: স্নাতকোত্তর স্তরে ছাত্র ভর্তির বিজ্ঞপ্তি জারি করল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ২ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত অনলাইনে দু'বছরের এমএ, এমএসসি, এমকম-এ ছাত্র ভর্তির জন্য ফর্ম তোলা ও জমা দেওয়া যাবে। ৩১ অক্টোবরের আগেই এবছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের ফলাফল প্রকাশ করে দিয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর গত বছরের তুলনায় এ বছর বিএ ও বিএসসি-তে ফার্স্ট ক্লাসের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি হয়েছে। আপাতত বিশ্ববিদ্যালয়ের তরফে আবেদনপত্র তোলা এবং জমা নেওয়ার প্রক্রিয়া শেষ করে রাখা হলেও লক্ষ্মী পুজোর পরই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ কিছুটা শুরু হবে।
Read More
বরফ গলছে হৃতিক-সুজন সম্পর্কে

বরফ গলছে হৃতিক-সুজন সম্পর্কে

মুম্বই: বিবাহবিচ্ছেদ হয়েছে, বনিবনা দু’জনের৷ তবে সন্তানদের কথা মাথায় রেখে দু’জনেই কাছাকাছি রয়েছেন হৃতিক ও সুজান খান৷ স্বামী-স্ত্রী নন, হৃহান ও হৃদানের বাবা-মা হিসেবেই তাঁরা একসঙ্গে৷ লকডাউনের সময় ছেলেদের সঙ্গে কাটাতে রোশন পরিবারের সঙ্গে থাকতে আসেন সুজান৷ বিয়ে না টিকলেও যে তাঁদের মধ্যে বন্ধুত্ব রয়েছে তা খুবই ভাল বোঝা যায়৷ সুজানের জন্মদিনের পোস্ট হৃতিকের কমেন্ট সেই বার্তাই আরও জোড়াল ভাবে উঠে এল৷
Read More
২০ শতাংশ মাইনে কমানোর সিদ্ধান্ত বজায় থাকল বেসরকারি স্কুলগুলিতে

২০ শতাংশ মাইনে কমানোর সিদ্ধান্ত বজায় থাকল বেসরকারি স্কুলগুলিতে

বেসরকারি স্কুলের পড়ুয়াদের টিউশন ফি কমানো নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল শহরের একাধিক বেসরকারি স্কুল কর্তৃপক্ষ। কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল বেসরকারি স্কুলগুলির ক্ষেত্রে ২০ শতাংশ ফি কমাতে হবে। কিন্তু বুধবার তা খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত। আদালত এই সংক্রান্ত নোটিস পাঠিয়েছে রাজ্য সরকার ও অন্যান্যদের কাছে। সুতরাং ২০ শতাংশ ফি কমাতেই হবে বেসরকারি স্কুলগুলিকে। আপাতত হাইকোর্টের দেওয়া ২০ শতাংশ মাইনে কমানোর সিদ্ধান্ত বজায় থাকবে।
Read More
দেওয়ালির আগে চীনা দ্রব্য বয়কটের  ডাক বণিক সংগঠনের

দেওয়ালির আগে চীনা দ্রব্য বয়কটের ডাক বণিক সংগঠনের

দশমীর নিরঞ্জনের শুভ বিজয়ার মধ্য দিয়ে এবার দেশজুড়ে দীপাবলির তোড়জোড় শুরু। আর এই তোড়জোড় শুরুর আগেই এবার চীনা দ্রব্য বয়কটের ডাক দিয়েছে দেশের ব্যবসায়ীরা। প্রতি বছরই দেওয়ালির আগে বিদেশি জিনিসের বয়কট এবং স্বদেশি জিনিস কেনার আহ্বান করে দেশের বিভিন্ন সংগঠনগুলি ।কিন্তু এবারের পরিস্থিতি সম্পুর্ন আলাদা। সম্প্রতি লাদাখ নিয়ে দুই দেশের উত্তেজনা, সেনা জওয়ানদের শহীদের খবরে চীনা দ্রব্যের বিক্রি অনেকটাই কমেছে দেশে। এছাড়াও কয়েকশো চাইনিজ এপ্লিকেশন বন্ধের পর এবার সেই পালে অনেকটাই হাওয়া লেগেছে। এই সুযোগে দেশের স্বদেশীয় সংস্থাগুলি চীনা দ্রব্য বর্জনের ডাক দিয়ে করোনা আবহে ধুঁকতে থাকা দেশের অর্থনীতিকে কিছুটা আশা জাগাতে তৎপর।তার ফলে চিনা রপ্তানিকারকদের ৪০ হাজার কোটি টাকা…
Read More
অভিনয়ে আসার আগে জুতোর বেচতেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি

অভিনয়ে আসার আগে জুতোর বেচতেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি

অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি মির্জাপুর সিজন টু রমরমিয়ে চলছে অনলাইনে। জানা গিয়েছে এই ছবি এটি পরিমানে দর্শক পছন্দ করছেন যে আমাজন প্লাটফর্ম ক্রাশ হয়েছে।চূড়ান্ত জনপ্রিয় এই শোয়ের দ্বিতীয় পর্বের কেন্দ্রবিন্দুতে কালিম ভাই, পঙ্কজ ত্রিপাঠী। এই মুহূর্তে বলিউড ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বিশ্বস্ত ট্রাম্প কার্ড। বর্তমানে অভিনয়ের জগতে ব্যাপক সাড়া ফেলেছে বিহারের গ্রামের ছেলে পঙ্কজ ত্রিপাঠি। ততাঁর এই সদ্য মুক্তিপ্রাপ্ত ছবির প্রমোশনে এসে সাংবাদিকদের সামনে নিজের জীবন সম্পর্কে নানা তথ্য অকপটে জানালেন। বহু দিন স্ট্রাগল করেছেন মুম্বইয়ের মাটিতে। "তখনও সেভাবে কাজ আসছিল না হাতে। আমি ডুবে থাকতাম ম্যাক্সিম গোর্কি ও আনেন চেকভের রচনায়। এখনও নীরবে সেই অনুশীলন করে যাই। প্রত্যেকটা চরিত্র…
Read More
বংশীবদনকে হেনস্থার প্রতিবাদে ধিক্কার মিছিল

বংশীবদনকে হেনস্থার প্রতিবাদে ধিক্কার মিছিল

জিসিপিএ নেতা তথা রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান বংশীবদনকে হেনস্তার প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল করল জিসিপিএ-র সদস্যরা। অভিযোগ গত কয়েকদিন আগেই ময়নাগুড়ির আমগুড়িতে এক বৈঠকে যাওয়ার সময় কয়েকজন কামতাপুরি ভাষাগোষ্ঠীর কর্মীরা বংশীবদনের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় এবং হেনস্থা করে। এই অভিযোগে আজ বংশীবদনের অনুগামীরা এই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। এদিকে রাজবংশী ভাষা একাডেমি আজ রাজবংশী ভাষা দিবস পালন করছে বলে জানা গিয়েছে। বিগত ১১ বছর ধরে এই আজকের দিনটিতে রাজবংশী ভাষা দিবস হিসেবে পালন করছে রাজবংশী ভাষা একাডেমির সদস্যরা।
Read More
ফের রোষের মুখে করণ জোহর

ফের রোষের মুখে করণ জোহর

ফের বিতর্কে করণ জোহর ও তাঁর প্রযোজক সংস্থা ধর্মা প্রোডাকশন। শ্যুটিং শেষে গোয়ার রাজধানী পানজি থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত গ্রাম নেরুলে পিপিই কিট, মাস্ক, প্লাস্টিকের থালা আবর্জনার স্তূপে পরিণত করার অভিযোগ ধর্মা প্রোডাকশন সংস্থার বিরুদ্ধে। গোটা বিতর্কে নাম জড়াল দীপিকা পাড়ুকোনেরও। কারণ ছবির শ্যুটিং-এর লিডিং লেডি দীপিকা পাড়ুকোন। গোটা বিতর্ক নিয়ে এখনও মুখ খোলেননি করণ জোহর। ঘটনার জেরে এন্টারটেনমেন্ট সোসাইটি অফ গোয়ার তরফে শোকজ নোটিশ গিয়েছে ধর্মা প্রোডাকশনের কাছে। স্বভাতই পরিবেশবিদদের রোষের মুখে করণ জোহর।
Read More
দশেরায় নিজের কর্মীকে দামি গাড়ি উপহার  জ্যাকলিনের

দশেরায় নিজের কর্মীকে দামি গাড়ি উপহার জ্যাকলিনের

দশেরায় খুশির আনন্দ ভাগ করতে নিজের কর্মীকে দামি গাড়ি উপহার দিলেন অভিনেত্রী জ্যাকলিন। এই খবর ছড়িয়ে পড়তেই নেটিজেনদের প্রশংসা কুড়োচ্ছেন শ্রীলঙ্কান অভিনেত্রী ৷ নিজের কর্মীকে একটি দামি গাড়ি উপহার দিলেন তিনি ৷  জন্মসূত্রে শ্রীলঙ্কার হলেও এখন কাজের জন্য মুম্বইতেই থাকেন তিনি ৷ দশেরার দিন গাড়ির চাবি নিজের হাতেই ওই কর্মীর হাতে তুলে দেন জ্যাকলিন ৷বলিউডে তাঁর প্রথম ছবির সময় থেকেই সবসময় নায়িকার পাশে রয়েছেন ওই কর্মী ৷ তাই এবার তাঁর হাতে দামি গাড়ির চাবি তুলে দিলেন জ্যাকলিন ৷ গাড়ির অর্ডার অনেক আগে করা থাকলেও তা ডেলিভার হতে সময় লাগছিল ৷ একটি শ্যুটিং চলাকালীন গাড়িটির ডেলিভারি হয় ৷ সেইসময়েই নিজের সহকর্মীর…
Read More
বম্বে হাইকোর্টে পিটিশনে সুশান্ত সিং-এর দুই দিদির আর্জি

বম্বে হাইকোর্টে পিটিশনে সুশান্ত সিং-এর দুই দিদির আর্জি

সুশান্ত সিং মৃত্যু মামলায় গ্রেফতারির ভয়ে বম্বে হাইকোর্টে দ্রুত নিজেদের পিটিশনের শুনানির আর্জি জানালেন সুশান্তের দুই দিদি প্রিয়াঙ্কা সিং ও মীতু সিং। রিয়া চক্রবর্তী সুশান্তের এই দুই দিদির বিরুদ্ধে প্রয়াত অভিনেতা সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে একাধিক ধারায় এফআইআর দায়ের করেছেন। এনসিবির হাতে গত ৮ সেপ্টেম্বর গ্রেফতারির মাত্র কয়েক ঘন্টা আগে দায়ের বান্দ্রা পুলিশ থানায় সুশান্তের দুই দিদির বিরুদ্ধে এফআইআর দায়ের করেন রিয়া, যা মুম্বই পুলিশ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তুলে দেয় সিবিআইয়ের হাতে। এই মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে ৪ঠা নভেম্বর। তবে তদন্ত দু-মাসেরও বেশি সময় পার হলেও এখনও এই মৃত্যু নিয়ে কোনওরকম চার্জশিট দায়ের করেনি সিবিআই।
Read More
ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার এক বিজেপি সমর্থক

ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার এক বিজেপি সমর্থক

ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে কোচবিহারের পুলিশ গ্রেপ্তার করল এক যুবককে। জানা গেছে ওই যুবকের নাম বাপ্পা। কয়েকদিন আগেই দুর্গাপুজাকে ঘিরে বিহারের এক ভিডিও বাংলার বলে নিজের ফেসবুকে শেয়ার করে। সূত্রের খবর ওই বিজেপি সমর্থক সেই ঘটনা বাংলার বলে বাংলার শাসন ব্যবস্থার বলে অভিযোগ করে । তারই প্রেক্ষিতে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ওই ব্যক্তিকে থানায় নিয়ে আসে। উক্ত ব্যক্তির বিরুদ্ধে ভুয়ো খবর ছড়িয়ে সম্প্রীতি নষ্টের অভিযোগে নির্দিষ্ট মামলা রুজু করেছে।
Read More
ভিনরাজ্যে কাজে গিয়ে নিখোঁজ ছেলে, করুন আর্তি মায়ের

ভিনরাজ্যে কাজে গিয়ে নিখোঁজ ছেলে, করুন আর্তি মায়ের

ভিনরাজ্যে কাজে গিয়ে ছেলের হদিস পাচ্ছে না বৃদ্ধ বাবা মা। এই ঘটনায় আত্মহারা মা সর্বত্রই ছেলেকে ফিরিয়ে আনার আর্তনাদ করছে। ঘটনাটি ধুপগুড়ি পৌরসভার রবীন্দ্রনগর এলাকার । জানা গেছে নিখোঁজ ওই যুবকের নাম বিকাশ দাস।বয়স ২৬ । যুবকের মায়ের অভিযোগ , তার ছেলেকে কাজের টোপ দেখিয়ে কোথাও ভিন্ন রাজ্যে নিয়ে যাওয়া হয়েছে। কোথাও বন্দী করে রাখা হয়েছে। ফোন করলে ফোন রিসিভ করে না আবার কখনো করলেও তা ভুল ঠিকানার কথা বলে।নিখোঁজ ছেলের মা শোভা দাস জানিয়েছেন গত ১৯ অক্টোবর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।বাবা বিষু দাস সামান্য চা এর দোকানের ব্যবসা, কোনরকমে সংসার চলে। ছেলের এমন কর্মকাণ্ডের জন্য তিনি এখন…
Read More
ফের করোনার থাবা টলিপাড়ায়, আক্রান্ত অপরাজিতা আঢ্য

ফের করোনার থাবা টলিপাড়ায়, আক্রান্ত অপরাজিতা আঢ্য

অভিনেতা, অভিনেত্রী ও সিনে জগতের কুশীলবদের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। চিকিত্‍সকের পরামর্শ মেনে বর্তমানে স্থিতিশীল অবস্থাতে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন অভিনেত্রী। জানা গিয়েছে অভিনেত্রীর পরিবারের আরও বেশ কয়েকজন সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। বেহলায় যৌথ পরিবারেই বাস করেন অপরাজিতা। সম্প্রতি স্টার জলসার কুকারি শো ‘রান্নাবান্না’তে দেখা যাচ্ছিল অপরাজিতা আঢ্যকে।
Read More
শিলিগুড়িতে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার তিন

শিলিগুড়িতে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার তিন

ব্রাউন সুগার পাঁচারের সময় ১ মহিলা সহ ৩ জনকে পাচারকারীকে গ্রেপ্তার করল শিলিগুড়ি থানার পুলিশ। শিলিগুড়ি থানার অন্তর্গত জলপাই মোড় এলাকায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মালদা থেকে আসা একটি পণ্য বোঝাই পিকআপ ভ্যান চালিয়ে উদ্ধার হয়েছে ওই ব্রাউন সুগার।উদ্ধার হওয়া ব্রাউন সুগার এর আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা । শিলিগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে রসুন বোঝাই পিকআপ ভ্যান এর ভেতরে রাখা ছিল ব্রাউন সুগার এর প্যাকেট ।শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি জয় টুডু এবং এসিপি শুভেন্দু কুমার জানিয়েছেন ধৃতদের নাম খেরুল নিশা, বয়স (৪৩)। সে শিলিগুড়ি পুরনিগম অন্তর্গত ৪ নম্বর ওয়ার্ডের গোয়ালপট্টির বাসিন্দা। মহম্মদ নুর আলম বয়স…
Read More