পারফেটি ভ্যান মেলে ইন্ডিয়া প্রতিষ্ঠানের সেন্টারফ্রুট ফের চলে এসেছে তাদের আইকনিক “ক্যায়সি জিভ লপলপাই” প্ল্যাটফর্মের নতুন এক অভিব্যক্তি নিয়ে একেবারে নতুন বিজ্ঞাপন ফিল্মে। গত বছরের বিজ্ঞাপনের ধারা এখানেও বজায় রাখা হয়েছে। ফের একবার সেন্টারফ্রুট-এর অপ্রতিরোধ্য স্বাদকে তুলে ধরে এই ব্র্যান্ড এবার “ক্যায়সি জিভ লপলপাই” ইউনিভার্সকে এগিয়ে নিয়ে গেছে মজাদার এক নতুন কাহিনির সাহায্যে। যার পটভূমি হল একটি ভারতীয় বিবাহ অনুষ্ঠান। সেখানে দেখা যাচ্ছে যে একটি অপ্রতিরোধ্য লপলপ মুহূর্তের সাহায্যে একেবারে অপ্রত্যাশিত ভাবে একটা ডাকাতির ঘটনার তদন্তে সাফল্য পাওয়া গেছে। বিজ্ঞাপনী প্রচারের একেবারে কেন্দ্রে আছে একেবারে নতুন একটি বিজ্ঞাপন ফিল্ম। যার পটভূমি হল আনন্দ-উল্লাসে মুখরিত ভারতীয় একটি বিবাহ অনুষ্ঠান। উত্সবের আনন্দের মাঝেই একটি ডাকাতির ঘটনা ঘটে যায়। এরপর পুলিস অপরাধীদের শনাক্ত করার জন্য সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করে। এখানে একটা ক্লাসিক সেন্টারফ্রুট-স্টাইল টুইস্ট দেখতে পাওয়া গেছে। ফ্রেমের মধ্যে সেন্টারফ্রুট হাজির হওয়ার সঙ্গে-সঙ্গে সমস্ত ঘটনাই অবিশ্বাস্য গতিতে ঘটে যেতে থাকে। পুলিস তখন সিসিটিভি ফুটেজগুলো ফাস্ট-ফরোয়ার্ড করে দেখতে-দেখতে একেবারে এমন কম সময়ের মধ্যে চোরকে ধরে ফেলে যা প্রায় এক রেকর্ড বলতে গেলে। এই বিজ্ঞাপন ফিল্মে আছে হাস্যরস, অদ্ভুত সব কাণ্ড-কারখানা এবং একটা ক্লাসিক সেন্টারফ্রুট-স্টাইলের টুইস্ট। এই ফিল্মে প্রাণবন্ত হয়ে উঠেছে এই ব্র্যান্ডের নিজস্ব স্বাক্ষর যুক্ত সেই ক্ষমতা। যার সাহায্যে তারা এমন সব মুহূর্ত তৈরি করে যে সেগুলোকে উপভোগ না-করে থাকা যায় না।
বিজ্ঞাপনটিকে জমসমক্ষে নিয়ে আসার আগে একটা উন্মাদনা সৃষ্টি করা হয়েছিল। সেন্টারফ্রুট-এর পক্ষ থেকে একটি কথোপকথন শুরু করা হয়েছিল একের পর এক উদ্ভাবনা মূলক পন্থার মাধ্যমে। যেমন বিজ্ঞাপন নিয়ে উন্মাদনা তৈরি করার আগে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছিল। যার উদ্দেশ্য ছিল এই যে টিভি বিজ্ঞাপন জনসমক্ষে নিয়ে আসার আগে সারা ভারতকে লপলপ-এর জাদুতে মোহিত করে দেওয়া।
ভিডিও লিঙ্ক: https://youtu.be/u4R7RkdDSqI?si=GlhElS-YYwWMCPwU
নতুন বিজ্ঞাপনটি তৈরি হয়েছে এই ব্র্যান্ডের চিরকালীন এই প্রতিশ্রুতির ভিত্তিতে যে তারা এমন এক ফলের মতন স্বাদ নিয়ে এসে তোলপাড় লাগিয়ে দেবে যা হবে অপ্রতিরোধ্য, যা তৈরি করবে আইকনিক “জিভ লপলপাই” প্রতিক্রিয়া। এবার এই লপলপ মুহূর্তটি শুধুমাত্র একটা প্রতিক্রিয়ার মধ্যেই সীমিত নয়। এটা হাস্যরস, স্বতঃস্ফুর্ত ভাব ও অপ্রত্যাশিত মজার অনুঘটক হয়ে উঠেছে। নতুন বিজ্ঞাপন নিয়ে আসা সম্পর্কে পারফেটি ভ্যান মেলে ইন্ডিয়ার মার্কেটিং বিভাগের ডাইরেক্টর গুঞ্জন খেতন বললেন, “গত বছর সফল প্রত্যাবর্তন হয়েছিল ‘ক্যায়সি জিভ লপলপাই‘-এর। তার উপর ভিত্তি করেই আমরা ফের সেন্টারফ্রুট-এর অপ্রতিরোধ স্বাদকে সবার সামনে নিয়ে আসছি। আমরা এমন ভাবে এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছি যে তা ব্র্যান্ডের মূল ভাবকে প্রকৃত রূপে তুলে ধরছে এবং তার পাশাপাশি আমরা বিনোদনের একটা নতুন পরতকে সামনে নিয়ে আসছি। সব সময়ই সেন্টারফ্রুট মানে হল আনন্দময় ও অপ্রত্যাশিত নানা মুহূর্ত তৈরি করা। নতুন বিজ্ঞাপনেও সেই মেজাজকে একেবারে নিখুঁত ভাবে ধরে রাখা হয়েছে এমন এক কাহিনির মাধ্যমে যা একই সঙ্গে মজাদার ও একাত্ম ভাব তৈরি করে স্বতন্ত্র ভাবে।”
বিজ্ঞাপনের পরিচালক প্রসূন পাণ্ডে বললেন, পারফেটি, ওগিলভি ও আমি দীর্ঘকাল ধরে সত্যিকারের দুর্দান্ত, মজাদার ও উন্মাদনায় ভরপুর নানা বিজ্ঞাপন তৈরি করে আসছি একসঙ্গে মিলে। তাদের সঙ্গে কাজ করে সব সময়ই খুব ভাল লাগে। খুব হইচই হয়, মজা হয়, আনন্দ হয়। তবে একটা আমি স্বীকার করছি যে, সেন্টার ফ্রুটের নতুন যে বিজ্ঞাপন তৈরি করা হয়েছে সেটাতে আমাদের তৈরি আগের সবগুলো বিজ্ঞাপনের চেয়ে অনেক বেশি পাগলামি আছে। এই বিজ্ঞাপন তৈরি করতে গিয়ে চিত্রনাট্য নিয়ে আলোচনা করার সময়, শুটিং করার সময়, এডিট করার সময় ও মিউজিক দেওয়ার সময় আমরা না-হেসে থাকতে পারিনি। এই অ্যাড ফিল্মটা টিভিতে কখন দেখতে পাব সেই অপেক্ষায় দিন আর কাটছে না যেন। “সেন্টার ফ্রুট-এর ব্রিফ নিয়ে কাজ করা সব সময়েই আমাদের জন্য একটা বড় ব্যাপার। আমাদের লক্ষ্য খুব সহজ: আইকনিক ‘লপলপ‘-কে ব্যবহার করে তোলপাড় লাগিয়ে দেওয়া মুখরোচক সেই স্বাদকে ধরার জন্য একেবারে মাথা নষ্ট করে দেওয়ার মতন মজাদার উপায় খুঁজে বের করা। আমাদের নতুন অ্যাড ফিল্মকে আমরা আরও বেশি মজাদার করে তুলেছি। এর মধ্যে আছে খাঁটি পাগলামি। কোনও ভেজাল নেই। দুনিয়ার লোক কবে যে এই অ্যাড ফিল্ম দেখবে তারই অপেক্ষায় আছি।” জানালেন অগিলভি ইন্ডিয়া (ওয়েস্ট)-এর চিফ ক্রিয়েটিভ অফিসার অনুরাগ অগ্নিহোত্রী। সেন্টারফ্রুট মজাদার ও অপ্রতিরোধ নানা মুহূর্ত তৈরি করেই চলেছে এবং ক্যায়সি জিভ লপলপাই-এর মজাকে প্রাণবন্ত করে তুলছে।
