এএম/এনএস ইন্ডিয়া এবং আইআইটি রুরকির সমঝোতা স্মারক স্বাক্ষর

আর্সেলরমিত্তাল নিপ্পন স্টিল ইন্ডিয়া (এএম/এনএস ইন্ডিয়া) এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি রুরকি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং শিল্পক্ষেত্রে ইন্টার্যা্কশনের ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি কৌশলগত সমঝোতা স্মারক বা মউ স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্ব এএম/এনএস ইন্ডিয়ার শিল্প দক্ষতার সঙ্গে আইআইটি রুরকির প্রাতিষ্ঠানিক উৎকর্ষকে একত্রিত করে মেধার বিকাশ, অ্যাপ্লাইড রিসার্চ এবং শিল্প প্রতিযোগিতাকে এগিয়ে নিয়ে যাবে। এই কাঠামোর অধীনে, উভয় প্রতিষ্ঠান অ্যাকাডেমিক ও এক্সিকিউটিভ শিক্ষা কার্যক্রম, কর্মশক্তি রূপান্তর উদ্যোগ এবং শিল্প-কেন্দ্রিক পরামর্শের যৌথ উন্নয়ন অন্বেষণ করবে। এই সহযোগিতা প্রযুক্তিগত পরামর্শ পরিষেবা, যৌথ গবেষণা, মেধাস্বত্ব সৃষ্টি এবং প্রযুক্তি হস্তান্তর উদ্যোগের উপরও আলোকপাত করবে।

এএম/এনএস ইন্ডিয়া এই উদ্দেশ্যগুলো পূরণের জন্য তার শিল্প-সমন্বিত শিক্ষা উদ্যোগ ‘NAMTECH’-কে কাজে লাগাবে। নামটেক অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা এবং শিল্প-নেতৃত্বাধীন পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষাজগৎ ও শিল্পের মধ্যেকার ব্যবধান দূর করে, ভবিষ্যৎ প্রস্তুত প্রতিভা তৈরি করে এবং গবেষণাকে শিল্পক্ষেত্রে প্রভাব বিস্তারে ত্বরান্বিত করে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এএম/এনএস ইন্ডিয়ার সিইও শ্রী দিলীপ ওমেন বলেন যে, ভারতের শিল্প রূপান্তরের জন্য উৎপাদন এবং ইস্পাত খাতকে শক্তিশালী করতে শিল্প ও শিক্ষাজগতের মধ্যে গভীর সহযোগিতা প্রয়োজন। নামটেক-এর বোর্ড সদস্য শ্রী সঞ্জয় শর্মা যোগ করেন যে, এই অংশীদারিত্ব শিল্পের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অভিজ্ঞতাভিত্তিক শিক্ষার জন্য নতুন পথ তৈরি করে।

আইআইটি রুরকির পরিচালক ড. কে. কে. পান্ত বলেন যে, এই সহযোগিতা প্রাতিষ্ঠানিক গবেষণাকে বাস্তবসম্মত ও সম্প্রসারণযোগ্য সমাধানে রূপান্তরিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ‘বিকশিত ভারত’ দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে টেকসই উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে। পরিশেষে, এই সমঝোতা স্মারকটি উদীয়মান চ্যালেঞ্জ মোকাবেলায় স্থিতিশীল ইন্টারেকশনের জন্য একটি দীর্ঘমেয়াদী পরিকাঠামো স্থাপন করে।