Blog

‘কর্মসাথী’ প্রকল্পে ঋণ দেবে রাজ্য

‘কর্মসাথী’ প্রকল্পে ঋণ দেবে রাজ্য

‘কর্মসাথী’ প্রকল্পের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার৷ যুব সমাজকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতেই রাজ্য সরকারের এই উদ্যোগ৷ প্রতি বছর প্রায় এক লাখ বেকার যুবক ও যুবতি উপকৃত হবেন৷ এই প্রকল্পে আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৫০ হতে পারে৷ যোগ্য আবেদনকারীকে তিন বছরের জন্য ঋণ বাবদ ২ লাখ টাকা মাথাপিছু অর্থ সাহায্য করবে রাজ্য সরকার৷ আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ একটি পরিবার থেকে কেবলমাত্র একজনই আবেদন করতে পারবেন। অনলাইন এবং অফলাইন উভয়ভাবে কর্মসাথী প্রকল্পের আবেদন করা যাবে৷
Read More
বাজারে র‍্যাপিড টেস্ট,  পজিটিভ হলে সোজা কোয়ারেন্টাইনে

বাজারে র‍্যাপিড টেস্ট, পজিটিভ হলে সোজা কোয়ারেন্টাইনে

পুজো যত এগিয়ে আসছে ততই চিন্তা বাড়ছে প্রশাসনের। অভিযোগ কিছু মানুষ স্বাস্থ্যবিধিকে তোয়াক্কা না করেই , মাস্ক না পরেই দিব্যি ঘুরে বেড়াচ্ছে বাজারে ঘাটে। তাছাড়া পুজোর কেনাকাটা করতে মানুষজন ভিড় জমাচ্ছেন মার্কেট-শপিংমলগুলিতে। তাই বিশেষ পদক্ষেপ গ্রহণ করলে জলপাইগুড়ি প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর। লাগাতার অভিযোগ আসছিলো জলপাইগুড়ি স্বাস্থ্য দপ্তরের কাছে। অভিযোগ পেয়ে তড়িঘড়ি মিটিংয়ে বসেন স্বাস্থ্য কর্তারা। সিদ্ধান্ত হয় বাজার ও মল গুলিতে গিয়ে করা হবে র‍্যাপিড এন্টিজেন টেস্ট । শপিং মল বা মার্কেটে কেনাকাটা করতে আসা মানুষদের ধরে ধরে কোভিড টেস্ট করানো হচ্ছে বলে সূত্রের খবর । রিপোর্ট পজিটিভ আসলেই আক্রান্তকে বাড়ি না পাঠিয়ে সোজা কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে বলেও খবর।…
Read More
এক সঙ্গে দেখা গেল মালাইকা অরোরা-অর্জুন কাপুরকে

এক সঙ্গে দেখা গেল মালাইকা অরোরা-অর্জুন কাপুরকে

করোনা কমতেই ফের এক সঙ্গে দেখা গেল লাভ বার্ড মালাইকা অরোরা-অর্জুন কাপুরকে। অনুরাগীরা যুগলকে দেখতে পান বেসরকারি ক্লিনিকের বাইরে। দুজনে একসঙ্গে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। এক মাস আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন তাঁরা দুজনেই। গত সপ্তাহেই দুই অভিনেতা নিজেদের সোশ্যালে অনুরাগীদের জানান, তাঁরা সম্পূর্ণ সুস্থ। খবর ঘোষণার পরেই শুভেচ্ছা জানান অনুরাগীরা।
Read More
চিনা সেনার বিশ্বাসঘাতকতা

চিনা সেনার বিশ্বাসঘাতকতা

লাদাখ সীমান্তে শান্তি ফেরাতে এই নিয়ে সপ্তমবার আলোচনায় বসতে চলেছে দুই দেশ। কিন্তু দক্ষিণ প্যাঙ্গং উপকূলে তৎপর চিনের বাহিনী। উত্তর প্যাঙ্গং লেকেও নতুন করে সেনা মোতায়েন করছে চিন। শীতের আগে পাহাড়ি ফিঙ্গার এলাকার দখল নিতে মরিয়া চিনের বাহিনী। ভারতীয় নিয়ন্ত্রণাধীম পাহাড়ি এলাকা দখলের চেষ্টা ব্যর্থ হওয়ায় আরও আগ্রাসী হয়ে উঠেছে লাল সেনা। প্রায় ২০০ সেনাকে তারা সরিয়ে এনেছে ফোর-ফ্রন্টে। ভারতীয় বাহিনীর মুখোমুখি যুদ্ধ-ট্যাঙ্ক বসিয়ে সেনার সংখ্যা বাড়িয়ে চলেছে চিন। দক্ষিণে চুসুল, মলডোর কাছে ফের লাল সেনার তৎপরতা লক্ষ্য করা গেছে। প্যাঙ্গং হ্রদের উত্তর সীমায় ৩ নম্বর ফিঙ্গার পয়েন্টের কাছে নতুন করে সামরিক কাঠামো তৈরিতে লেগে পড়েছে লাল ফৌজ। দক্ষিণ প্যাঙ্গং…
Read More
মিডিয়া জগতে নতুন কোর্স আনছে অ্যাডামাস

মিডিয়া জগতে নতুন কোর্স আনছে অ্যাডামাস

পূর্বভারতে শিক্ষা জগতে নামী বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে অ্যাডামাস ইউনিভার্সিটি ইতিমধ্যে অগ্রগণ্য। কলা, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, আইনের বহুমুখী বিষয় সাফল্যের সঙ্গে পঠনপাঠনের পর এবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জোর দিচ্ছে গণমাধ্যমের ওপর । মিডিয়া কোর্সের বিভিন্ন সহযোগী বিষয় গুলিকে প্রাধান্য দিয়ে মিডিয়া এবং কমিউনিকেশনে একগুচ্ছ কোর্স চালু হচ্ছে। কর্ণধার সমিত রায় জানিয়েছেন, জনগণকে প্রান্তিক খবর সময়োপযোগী করে তুলে ধরতে, এবং সম্যক, নিখুঁতভাবে পরিবেশন করতে , সাংবাদিকতা পেশাকে আরও পেশাদার এবং পারদর্শী করতে গণমাধ্যমের এই নতুন কোর্সগুলি চালু হচ্ছে । সাংবাদিকতায় কর্মক্ষেত্র এবং কাজের ধরনের চাহিদা হিসেবে বিশ্ববিদ্যালয় স্নাতকস্তরে পাঁচটি নতুন কোর্স শুরু করেছে । কোর্স গুলি হল- ১) জার্নালিজমে এম এ ২)এন্টারমেন্ট মিডিয়ায় এম…
Read More
চাষীদের স্বাবলম্বী করতে মাছের চারা বিলি মালদা মৎস্য দপ্তরের

চাষীদের স্বাবলম্বী করতে মাছের চারা বিলি মালদা মৎস্য দপ্তরের

লকডাউনে ধুঁকছে অর্থনীতি । তা শহরের হোক কিংবা গ্রামের । গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে মালদায় মাছ চাষীদের মাছের চারা বিলি করল জেলা মৎস্য দপ্তর । "জল ধরো জল ভরো" প্রকল্পে মাধ্যমেই এই মাছের চারা বিলি করা হয় পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। জানা গেছে , পুরাতন মালদার ব্লকের ৬টি গ্রাম পঞ্চায়েতের ২০০ বেনিফিশিয়ারিকে এক হাজার মাছের চারা বিলি করা হয়েছে । উপস্থিত ছিলেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণালিনী মন্ডল মাইতি, সহ-সভাপতি হারেজ আলী, জেলা মৎস্য দপ্তরের আধিকারিক তাপস সাহা, সংশ্লিষ্ট দপ্তরের ব্লক আধিকারিক অসীম কুমার ঘোষ প্রমুখ। আগামী দিনে নিজেদের উপার্জনের ক্ষেত্রে স্বাবলম্বী হতে এই উদ্যোগ, এমনটাই জানানো…
Read More
অনির্দিষ্টকালের জন্য বন্ধ লালপুল বাঁধ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ লালপুল বাঁধ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল নকশালবাড়ি ব্লকের হাতিঘিসা অঞ্চলের লালপুল বাঁধ । অভিযোগ এই কোভিড পরিস্থিতিতে সামাজিক এবং শারীরিক দূরত্ব, মাস্ক না পরেই হাজার হাজার মানুষরা ভিড় জমাচ্ছিল ওই বাঁধে । গ্রামবাসীদের অভিযোগ শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি ,খড়িবাড়ি সহ একাধিক জায়গা থেকে মানুষরা এই বাঁধে ভিড় জমাচ্ছে । স্বাস্থ্যবিধি না মেনেই চলে স্নান, ফোটোসেশন, আশেপাশে মদ, নেশা খেয়ে অসামাজিক কাজে জড়িয়ে পড়ছে আগতরা । তাই হাতিঘিসা গ্রাম পঞ্চায়েত এবং নকশালবাড়ি থানার পুলিশ বাঁধ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল । গ্রামবাসী ছাড়া কোনো পর্যটককে এই বাঁধে ঢুকতে দেওয়া হবে না । পঞ্চায়েত প্রধান জ্যৈষ্ঠমোহন রায় জানিয়েছেন গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে আপাতত…
Read More
হাথরস ঘটনার প্রতিবাদ  তৃণমূল মহিলা  কংগ্রেসের

হাথরস ঘটনার প্রতিবাদ তৃণমূল মহিলা কংগ্রেসের

উত্তরপ্ৰদেশের হাথরস ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে আজ বিক্ষোভ মিছিল করল দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং স্মিতা বক্সী ।সম্প্রতি হাথরস ঘটনায় উত্তরপ্রদেশের রাজ্য প্রশাসন যেভাবে ঘটনাটিকে প্রথমদিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং ধর্ষিতা মৃত তরুণীকে দাহ করে দেয় পরিবারকে না জানিয়ে সে ঘটনার তীব্র প্রতিবাদ ছড়িয়ে পড়ে সমস্ত দেশ জুড়ে । শিলিগুড়ি তৃণমূল কংগ্রেসের মহিলা নেতৃত্ব আজ শিলিগুড়ি গান্ধীমোড় থেকে হাসমিচক পর্যন্ত প্রতিবাদ মিছিল আয়োজন করে। মিছিল শেষে চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিকদের জানান বিজেপি শাসিত উত্তরপ্রদেশে যেভাবে দলিত মেয়েকে নৃশংসভাবে ধর্ষণ এবং প্রশাসন যেরূপ আচরণ করেছে তার তীব্র বিরোধ জানান। দলিত মেয়ের বিচারের দাবিতে তৃণমূল কংগ্রেসের…
Read More
অর্থনীতিকে চাঙ্গা করতে কেন্দ্রের নয়া পথ

অর্থনীতিকে চাঙ্গা করতে কেন্দ্রের নয়া পথ

করোনাভাইরাসের মধ্যে অর্থনীতিকে চাঙ্গা করতে রাজ্যগুলিকে ১২,০০০ কোটি টাকা ঋণ দিতে চলেছে কেন্দ্র। সেজন্য রাজ্যগুলিকে কোনও সুদ গুনতে হবে না। এই খাতে উত্তর-পূর্ব ভারতের আটটি রাজ্য এবং উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের উপর বাড়তি জোর দেওয়া হয়েছে। রাজ্যগুলিতে দেওয়া হবে ১,৬০০ কোটি টাকা, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশকে দেওয়া হবে ৯০০ কোটি ও ৭,৫০০ কোটি পাবে অন্যান্য রাজ্যগুলি। পাশাপাশি বাজারে চাহিদা বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হাতে বাড়তি অর্থের সংস্থান করেছে কেন্দ্র। তার জেরে বাজার কিছুটা চাঙ্গা হবে বলে আশাবাদী কেন্দ্র।
Read More
ক্রিটিক্যাল কেয়ারে রয়েছেন প্রবীণ অভিনেতা সৌমিত্র

ক্রিটিক্যাল কেয়ারে রয়েছেন প্রবীণ অভিনেতা সৌমিত্র

ভালো নেই ৮৫ বছরের অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। স্নায়ুঘটিত সমস্যার পাশাপাশি শ্বাসের সমস্যাও রয়েছে। মিন্টো পার্ক সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। নিউরোলজি, ক্রিটিক্যাল কেয়ার-সহ একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত ১২-১৩ জন চিকিৎসকের মেডিক্যাল বোর্ড সৌমিত্রকে সুস্থ করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সোমবার সন্ধ্যায় হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছিল, স্নায়ুঘটিত সমস্যার উন্নতি না-হলে তাঁর শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে ভেন্টিলেশনেও দিতে হতে পারে কে। মস্তিষ্কের ক্রিয়াকলাপ অস্বাভাবিক হয়ে যাওয়ার কারণেই এই সংকট কাটছে না সৌমিত্রর। অক্সিজেন লেভেল ঠিক রাখতে ভেন্টিলেশন সাপোর্ট দিতে হচ্ছে।
Read More
করোনার টিকা নিয়ে আশা হু-র শীর্ষ বিজ্ঞানীর

করোনার টিকা নিয়ে আশা হু-র শীর্ষ বিজ্ঞানীর

বিশ্বে এখন ৪০ রকম কোভিড ভ্যাকসিন ক্যানডিডেটের ক্লিনিকাল ট্রায়াল চলছে। করোনার টিকা কবে আসবে এই প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র শীর্ষ বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন বললেন, এ বছর শেষেই টিকা আসার সম্ভাবনা প্রবল, তা না হলে আগামী বছর একেবারের গোড়ার দিকেই ভ্যাকসিন চলে আসবে বিশ্বের বাজারে। স্বামীনাথন বলছেন, বিশ্বের প্রথম সারির ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি যদি তাদের সেফটি ট্রায়ালে পাশ করে যায়, তাহলে বছর শেষের আগেই ভ্যাকসিনে সবুজ সঙ্কেত দেবে রেগুলেটরি কমিটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে প্রতিটা ধাপ পেরিয়ে তবেই টিকা নিয়ে আসার পরামর্শ দিয়েছিলেন তিনি।
Read More
সংবাদমাধ্যমমের বিরুদ্ধে মামলা দায়ে বলিউডের

সংবাদমাধ্যমমের বিরুদ্ধে মামলা দায়ে বলিউডের

বেশ কিছুদিন ধরেই সুশান্তের মৃত্যু নিয়ে বলিউডের দিকে আঙুল তুলেছে বেশ কয়েকটি চ্যানেল। এতদিন চুপচাপ ছিল বলিউড, এবার চারটি সিনেমা সংগঠন এবং ৩৪ জন প্রযোজক কয়েকটি সংবাদমাধ্যমের '‌দায়িত্বজ্ঞানহীন রিপোর্টিং'‌-এর মামলা দায়ের করে দিল্লি হাইকোর্টে আবেদন করেছে। মামলাকারীদের মধ্যে রয়েছেন শাহরুখ খান, সলমান খান, আমির খান, করণ জোহর, তাপসী পান্নু, যশ রাজ প্রোডাকশন-সহ মোট ৩৮টি সংস্থা। তাঁদের অভিযোগ, সুশান্তের মৃত্যুর তদন্ত নিয়ে কয়েকটি সংবাদমাধ্যম বলিউডের দিকে কাদা ছুড়েছে। সিনেমার সঙ্গে যুক্ত শিল্পী, তারকাদের নিয়ে এই মিডিয়া ট্রায়াল বন্ধ হোক। এমনকী অনেকের নামেই গল্প বানিয়ে খবর হিসেবে পরিবেশন করার অভিযোগও তোলা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে এসব করা যাবে না। এই কারসাজির দায়ে তাদের বিরুদ্ধে…
Read More
বিধ্বংসী অগ্নিকাণ্ড চিৎপুরে

বিধ্বংসী অগ্নিকাণ্ড চিৎপুরে

চিৎপুরের নয়াপট্টি এলাকায় একটি প্লাস্টিকের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। প্লাস্টিক কারখানার আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ১৮টি ইঞ্জিন, নিয়ন্ত্রণে আসেনি আগুন। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। প্লাস্টিক ও অন্যান্য দাহ্য পদার্থ মজুত থাকার কারণে নিমেষে ছড়িয়ে পড়ে আগুন। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান হয়তো শর্ট সার্কিটের কারণে কারখানায় আগুন লেগেছে। আচমকা এ ভাবে প্লাস্টিক কারখানায় আগুন লাগায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে।
Read More
ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন পুজোর

ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন পুজোর

করোনা সংক্রমণ কালে এবার অধিকাংশ পুজো ভার্চুয়াল মাধ্যমেই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সোমবার বিকেলে নবান্নের সংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “যে যে জায়গা থেকে রিকোয়েস্ট আসবে সেই উদ্বোধন নবান্ন ভার্চুয়াল মাধ্যমে করব।” মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১৫ অক্টোবর উত্তর কলকাতা, ১৬ অক্টোবর বেহালা-যাদবপুর এবং ১৭ অক্টোবর দক্ষিণ কলকাতার পুজোগুলির উদ্বোধন করবেন তিনি। চেতলা অগ্রণীর পুজো উদ্বোধনের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর। প্রতিমার চক্ষুদানও করেন মুখ্যমন্ত্রী।
Read More