‘ব্লেন্ডার্স প্রাইড প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার’ কলকাতায় চালু করল ‘ব্লেন্ডার্স প্রাইড রিজার্ভড এক্সপেরিয়েন্সেস’ নামে নতুন সাংস্কৃতিক প্ল্যাটফর্ম। ‘রিজার্ভড ইন এভরি সেন্স’ ভাবনায় তৈরি এই উদ্যোগে স্বাদের অভিজ্ঞতাকে দেখা, শোনা, অনুভব করা ও উপভোগ করার বহুমাত্রিক রূপে তুলে ধরা হয়।
শেফ কুণাল কাপুরের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে ছিল লাইভ গ্যাস্ট্রো-পারফরম্যান্স, সুগন্ধ, দৃশ্য ও স্পর্শনির্ভর বিভিন্ন ইনস্টলেশন। চণ্ডীগড়, গুরুগ্রাম ও জয়পুরের পর কলকাতায় এই আয়োজন অনুষ্ঠিত হল। সংস্থার দাবি, দেশের বিভিন্ন শহরে ১০টিরও বেশি এমন আয়োজন করা হবে।
