ইবিজি গ্রুপের প্রকৃতি-ভিত্তিক আতিথেয়তা প্ল্যাটফর্ম টার্জান নেচার রিট্রিট (Tarzan Nature Retreat) ভারতের অফবিট হসপিটালিটি ক্ষেত্রে ব্র্যান্ডেড মানদণ্ড গড়ে তুলতে ‘টার্জান লাইসেন্সিং/প্রপার্টি আপগ্রেড মডেল’ চালু করল।
এই উদ্যোগের মাধ্যমে ফার্মস্টে, ইকো-স্টে, নেচার ক্যাম্প ও বুটিক রিসর্টগুলিকে ব্র্যান্ড পরিচয়, এসওপি, কর্মী প্রশিক্ষণ, ডিজিটাল বিপণন ও অতিথি-পরিষেবা মানদণ্ডের আওতায় নিয়ে আসা হবে।
সংস্থার লক্ষ্য হল ২০২৬ সালের শেষের মধ্যে ১,০০০-র বেশি উপযুক্ত প্রকৃতি-নির্ভর আবাসনকে টার্জান ব্র্যান্ডের অন্তর্ভুক্ত করা। ইবিজি গ্রুপের চেয়ারম্যান ইরফান খান বলেন, অফবিট পর্যটনে নির্ভরযোগ্য পরিষেবার ঘাটতি পূরণ করাই এই উদ্যোগের উদ্দেশ্য।
