Blog

বকেয়া টাকা মেটানোর দাবি জানিয়েছে মোহনবাগান ফুটবলাররা।

বকেয়া টাকা মেটানোর দাবি জানিয়েছে মোহনবাগান ফুটবলাররা।

তারকাখচিত মোহনবাগানের আই লিগ-জয়ী দলের খেলোয়াড়রা রীতিমতো অসন্তুষ্ট টাকা না পাওয়ায়। কোভিড-১৯ মহামারীর কারণে যদি তাদের পাওনা টাকা না মেটানো হয় তাহলে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছে যাওয়ার হুমকি দিয়েছেন তাঁরা। বিদেশীসহ তাদের খেলোয়াড়দের বেতন প্রদান করতে না পেরে ভারতীয় ক্লাব ফুটবলের হেভিওয়েট মোহনবাগান তাদের লকডাউন ওঠা পর্যন্ত অপেক্ষা করতে বলেছে। বিদেশিরা দু'মাস ধরে বিনা বেতনে রয়েছে। অন্যদিকে দেশীয় খেলোয়াড়দের গত তিন মাসের বেতন দিতে পারেনি ক্লাব। আই-লিগ চ্যাম্পিয়নশিপের টাকাও দেওয়া হয়নি। মোহনবাগানের সাধারণ সম্পাদক শৃঞ্জয় বোস পিটিআইকে বলেছেন, "আমরা তাদের পুরো বেতন পরিশোধ করব, আমরা তাদের লকডাউনের ফলে অর্থের ক্ষতি হওয়ার কারণে অপেক্ষা করতে বলেছি।" খেলোয়াড়রা ম্যানেজমেন্টকে চিঠি দিয়ে…
Read More
আইটি সেক্টর বাদে সব জায়গাতেই দেখা গেছে শেয়ার সূচক ঊর্ধ্বগামী।

আইটি সেক্টর বাদে সব জায়গাতেই দেখা গেছে শেয়ার সূচক ঊর্ধ্বগামী।

করোনাকে রুখতে টানা লকডাউনের জেরে দেশের ধুঁকতে থাকা আর্থিক অবস্থাকে চাঙ্গা করতে মঙ্গলবার রাত ৮টার সময় জাতির উদ্দেশে ভাষণে ২০ লক্ষ কোটি টাকার অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর এই ঘোষণার প্রভাব পড়েছে দেশীয় শেয়ার বাজারে। বুধবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই বেশ খানিকটা চাঙা হয়ে উঠতে দেখা গেল শেয়ার সূচক। S&P BSE Sensex সূচকটি ১,৪৭০.৭৫ পয়েন্ট বা ৪.৬৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩২,৮৪১.৮৭ পয়েন্টে। ওদিকে NSE Nifty 50 এর বেঞ্চমার্ক আগের দিনের থেকে ৩৮৭.৬৫ পয়েন্ট (৪.২২ শতাংশ) বেড়ে পৌঁছয় ৯,৫৮৪.২০ পয়েন্টে। আইটি সেক্টর বাদ দিয়ে মোটামুটি সব জায়গাতেই দেখা গেছে শেয়ার সূচক ঊর্ধ্বগামী। বেড়েছে অটোমোবাইল সেক্টরের শেয়ার সূচকও।
Read More
করোনা নিয়ে কাজ করা গবেষককে খুন হতে হল আমেরিকায়।

করোনা নিয়ে কাজ করা গবেষককে খুন হতে হল আমেরিকায়।

করোনা ভাইরাস সম্পর্কিত এক গুরুত্বপূর্ণ আবিষ্কার করার কাছাকাছি পৌঁছে যাওয়া এক চিনা গবেষককে গুলি করে হত্যা করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভ্যানিয়ায়। বুধবার প্রকাশিত প্রতিবেদন থেকে একথা জানা যাচ্ছে। পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের ৩৭ বছর বয়সি অধ্যাপক বিং লিউকে শনিবার পিটসবার্গের রস টাউনশিপে তাঁর বাড়ির ভিতরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। তাঁর মাথা, গলা, ঘাড় ও হাত-পায়ে গুলির চিহ্ন পাওয়া গিয়েছে। রস পুলিশ বিভাগ সূত্রে এমনটাই জানা যাচ্ছে। তদন্তকারী আধিকারিকরা একটি গাড়ির মধ্যে ৪৬ বছরের এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছেন। তদন্তকারীরা মনে করছেন, ওই ব্যক্তিই লিউকে হত্যা করেছে। এবং তারপর সে গাড়িতে ফিরে এসে আত্মহত্যা করেছে।
Read More
করোনা ভাইরাস থেকে আর কখনোই হয়তো মুক্তি মিলবে না, বলল হু।

করোনা ভাইরাস থেকে আর কখনোই হয়তো মুক্তি মিলবে না, বলল হু।

করোনা ভাইরাস থেকে পুরোপুরি মুক্তি হয়তো আর কোনওদিনই মিলবে না, এমন আশঙ্কার কথাই শোনাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'হু' বিবিসির খবর অনুযায়ী তাই গোটা বিশ্বকেই এই রোগটির সঙ্গে লড়াই করেই বাঁচা শিখতে হবে বলে জানিয়েছে ওই সংস্থা। করোনার সংক্রমণ রুখতে বিশ্বের বহু দেশই লকডাউনের পথে হেঁটেছে, একই পথে চলেছে ভারতও। ২৫ মার্চ থেকে টানা লকডাউন জারি রয়েছে দেশে। তবে এতকিছুর পরেও কোভিড- ১৯ সংক্রমণ পুরোপুরি ঠেকাতে পারছে না ভারত সহ কোনও দেশই। তাই ধীরে ধীরে সব দেশই লকডাউনের নিষেধাজ্ঞা শিথিল করে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার পথে হাঁটছে। ২০১৯ সালের ডিসেম্বরেই চিনের উহান থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়ে প্রায় গোটা বিশ্বেই। ৪.২…
Read More
নীরব মোদির বিরুদ্ধে চুরি ও খুনের হুমকির অভিযোগ করে লন্ডন কোর্টের দ্বারস্থ সিবিআই।

নীরব মোদির বিরুদ্ধে চুরি ও খুনের হুমকির অভিযোগ করে লন্ডন কোর্টের দ্বারস্থ সিবিআই।

পলাতক উদ্যোগপতি নীরব মোদির বিরুদ্ধে চুরি ও খুনের হুমকির অভিযোগ করে লন্ডন কোর্টের দ্বারস্থ সিবিআই। তাঁর সংস্থার এক ডিরেক্টরের করা ভিডিও'র ভিত্তিতে কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে সেই আদালতে নীরব মোদির প্রত্যর্পণের মামলা চলছে। সেই মামলার সঙ্গে নতুন এই মামলা দায়ের করল সিবিআই। এমনটাই কেন্দ্রীয় ওই গোয়েন্দা সংস্থা সূত্রে খবর। নতুন দায়ের মামলায় যে ভিডিও সূত্র, তাতে দেখা গিয়েছে নীরব মোদি, তাঁর সংস্থার এক ডিরেক্টরকে খুনের হুমকি দিচ্ছেন। এমনকী তাঁকে ভুয়ো চুরির মামলায় ফাঁসানো হবে, এমন অভিযোগ করা হয়েছে, সেই ভিডিওতে।
Read More
নবম ও একদাশ শ্রেণীর স্কুল পরীক্ষায় অনুত্তীর্ণদের দ্বিতীয় সুযোগ দেবে সিবিএসই।

নবম ও একদাশ শ্রেণীর স্কুল পরীক্ষায় অনুত্তীর্ণদের দ্বিতীয় সুযোগ দেবে সিবিএসই।

নবম ও একদাশ শ্রেণীর স্কুল পরীক্ষায় অনুত্তীর্ণদের দ্বিতীয় সুযোগ দেবে সিবিএসই। বৃহস্পতিবার এমন সিদ্ধান্ত ঘোষণা করল কেন্দ্রীয় ওই পরীক্ষা নিয়ামক পর্ষদ। জানা গিয়েছে; অনলাইন অথবা অফলাইন; কোনও এক পদ্ধতিতে পরীক্ষা নিতে পারবে স্কুলগুলো। পড়ুয়াদের এককালীন এই সুবিধা শুধু এ বছরের জন্য দেওয়া হবে। চলতি সঙ্কটের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত সিবিএসই'র। বৃহস্পতিবার জানান বোর্ডের কন্ট্রোলার সায়ন ভরদ্বাজ। এদিকে; দশম ও দ্বাদশ শ্রেণীর ঝুলে থাকা বোর্ড পরীক্ষা ১-১৫ জুলাইয়ের মধ্য আয়োজিত করা হবে। এমনটাই সিবিএসই সূত্রে খবর।
Read More
বিক্রম রাঠৌরের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন যুবরাজ সিং।

বিক্রম রাঠৌরের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন যুবরাজ সিং।

প্রাক্তন ভারতীয় অল-রাউন্ডার যুবরাজ সিং মঙ্গলবার ভারতের ব্যাটিং কোট বিক্রম রাঠৌরকে নিয়ে প্রশ্ন তুললেন। টি২০ ক্রিকেটে তাঁর প্লেয়ারদের শেখানোর মতো যোগ্যতা আদৌ আছে কিনা সেই প্রশ্নই তুললেন তিনি। সঞ্জয় বাঙ্গারকে সরিয়ে ভারতীয় সিনিয়র দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। যুবরাজ বলেন, ‘‘ও (রাঠৌর) আমার বন্ধু... আপনার কি মনে হয় ও টি২০ জেনারেশনের প্লেয়ারদের সাহায্য করতে পারবে?'' ২০০৭ টি২০ বিশ্বকাপ ও ২০১১ ৫০ ওভারের বিশ্বকাপ জয়ের মূল কারিগর যুবরাজ ইনস্টাগ্রামে কথা বলতে গিয়ে বলেন। ১৯৯৬ থেকে ১৯৯৭-এর মধ্যে রাঠৌর ছ'টি টেস্ট ও সাতটি ওডিআই খেলেছেন। যুবরাজ বলেন, প্লেয়ারদের তাঁদের মতো করে হ্যান্ডেল করতে হয়। তিনি বলেন, ‘‘আমি যদি কোচ হতাম…
Read More
আগামী তিন বছরে দুটো বিশ্বকাপ জয়ের স্বপ্ন রোহিত শর্মার।

আগামী তিন বছরে দুটো বিশ্বকাপ জয়ের স্বপ্ন রোহিত শর্মার।

ভারতের ওপেনার রোহিত শর্মা মঙ্গলবার আরও একবার মনে করিয়ে দেন ভারতের সামনে আগামী তিন বছরে আরও বিশ্বকাপ জয়ের সুযোগ রয়েছে। ডানহাতি এই ব্যাটসম্যান ২০১৯ বিশ্বকাপে দুরন্ত ব্যাটিং করে সর্বোচ্চ রানের তকমা নিজের দখলেই রেখেছিলেন।মাত্র নয় ম্যাচে ৬৪৮ রান করেছিলেন তিনি, গড় ৮১.০০। কিন্তু তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে সেরাটা দিতে পারেননি। দল হেরে ছিটকে গিয়েছিল।তবে এখনও তিনি বিশ্বাস করেন ভারত বিশ্বকাপ জিততে পারে। সুরেশ রায়নার সঙ্গে ইনস্টাগ্রাম চ্যাটে রোহিত বলেন, ‘‘বিশ্বকাপ জেতা সহজ কাজ নয়, তুমি যখন ওই টুর্নামেন্টটা জিতবে সেই অনুভূতিটা আলাদা। আবেগ জরিয়ে থাকে। সাত-আটটি দলকে হারানো কঠি‌ন এবং বিশ্বকাপ জেতা। কিন্তু যখন বিশ্বকাপ জেতা যায় সেই তখন আনন্দ…
Read More
দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা লাগাতার বাড়ছে।

দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা লাগাতার বাড়ছে।

করোনা সংক্রমণের গতি রুখতে লাগাতার চেষ্টা করা হলেও কিছুতেই যেন বশে আনা যাচ্ছে না ওই ভয়ঙ্কর সংক্রামক রোগটিকে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান মতে, বুধবার সকাল পর্যন্ত দেশ জুড়ে মোট করোনা আক্রান্ত ৭৪,২৮১ জন। গত একদিনে পাল্লা দিয়ে বেড়েছে করোনা সংক্রমণ ও তার জেরে মৃত্যু। ২৪ ঘণ্টায় করোনায় ভুগে ১২২ জনের মৃত্যু হয়েছে এবং ৩,৫২৫ জন নতুন করে ওই মারণ রোগে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, দেশে সক্রিয় কোভিড -১৯ আক্রান্তের সংখ্যা ৪৭,৪৮০ জন এবং এপর্যন্ত দেশে সুস্থ হয়েছেন ২৪,৩৮৬ জন। এদিকে করোনা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার রাতেই জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই তিনি লকডাউনের মেয়াদ আরও বাড়ানোর ব্যাপারে ইঙ্গিত…
Read More
“মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করবে করোনা ভাইরাস তা হতে দেওয়া যায় না”, বলেন প্রধানমন্ত্রী।

“মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করবে করোনা ভাইরাস তা হতে দেওয়া যায় না”, বলেন প্রধানমন্ত্রী।

করোনা সংক্রমণকে ঠেকাতে ১৭ মে তারিখের পর লকডাউনের মেয়াদ যে আরও বাড়ছে তা একরকম নিশ্চিত করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার নিশ্চিত করে তিনি জানান যে, গোটা দেশেই লকডাউন চতুর্থ পর্যায়েও সম্প্রসারণ করতে হবে, তবে বর্তমানের লকডাউনের বিধিনিষেধ থেকে "সম্পূর্ণ আলাদা" ধরণের হবে। "বিশেষজ্ঞরা বলছেন করোনা ভাইরাস এখন আরও কিছুদিন এখানেই থাকবে। কিন্তু তা বলে তো আমরা আমাদের জীবনকে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করুক এটা হতে দিতে পারি না। আমাদের এর সঙ্গেই বাঁচতে হবে। আমরা মাস্ক পরবো এবং শারীরিক দূরত্ব বজায় রাখব তবে আমাদের স্বপ্নগুলোকে কিছুতেই ত্যাগ করব না", জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় বলেন প্রধানমন্ত্রী মোদি। তিনি আরও বলেন, "লকডাউন…
Read More
প্রধানমন্ত্রীর আর্থিক প্যাকেজ ঘোষণাকে কটাক্ষ করলেন পি চিদাম্বরম।

প্রধানমন্ত্রীর আর্থিক প্যাকেজ ঘোষণাকে কটাক্ষ করলেন পি চিদাম্বরম।

"শিরোনাম দিয়ে একটি ফাঁকা পৃষ্ঠা ধরিয়ে দিয়েছেন", এভাবেই প্রধানমন্ত্রী মোদির ঘোষণা করা কেন্দ্রীয় অর্থনৈতিক প্যাকেজকে কটাক্ষ করলেন কংগ্রেসের প্রবীণ নেতা ও প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। তিনি একথাও বলেন যে, এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কীভাবে ওই ফাঁকা পৃষ্ঠা পূরণ করেন তার অপেক্ষাই করছেন চিদাম্বরম। করোনা পরিস্থিতির সঙ্গে যুঝতে পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় সরকার। বুধবারই বিকেল ৪টের সময় কেন্দ্র ঘোষিত ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণের সময় ওই প্যাকেজের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষ আর্থিক প্যাকেজের ঘোষণা করে তিনি বলেন, "এই আর্থিক প্যাকেজ আত্মনির্ভর ভারতকে এগিয়ে দেবে। সমস্ত প্যাকেজ জুড়লে…
Read More
আগামী ১ জুন থেকে সংসদের ক্যান্টিনে কেবল মাত্র ‘মেড ইন ইন্ডিয়া’ অর্থাৎ স্বদেশীয় সামগ্রীই বিক্রি হবে।

আগামী ১ জুন থেকে সংসদের ক্যান্টিনে কেবল মাত্র ‘মেড ইন ইন্ডিয়া’ অর্থাৎ স্বদেশীয় সামগ্রীই বিক্রি হবে।

আগামী ১ জুন থেকে সংসদের ক্যান্টিনে কেবল মাত্র ‘মেড ইন ইন্ডিয়া' অর্থাৎ স্বদেশীয় সামগ্রীই বিক্রি হবে। বুধবার সরকারের তরফে একথা জানানো হয়েছে। মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন ‘আত্মনির্ভর ভারত'-এর কথা। তাঁর সেই বক্তব্যের সঙ্গে যোগসূত্র খুঁজে পাওয়া যাচ্ছে এই বিষয়টির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে জানিয়েছেন, ‘‘গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের কাছে আবেদন রেখেছেন আত্মনির্ভর হয়ে ওঠার। এবং স্বদেশীয় পণ্যের দিকে ফোকাস রাখতে বলেছেন। নিঃসন্দেহে এর ফলে আগামী দিনে তা ভারতকে বিশ্বনেতৃত্বের দিকে এগিয়ে দেবে।'' স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, ‘‘এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে সমস্ত সিএপিএফ ক্যান্টিনে কেবল স্বদেশীয় সামগ্রীই বিক্রি করা হবে। এটা ১ জুন থেকে কার্যকরী হবে।…
Read More
বুধবার সাংবাদিক সম্মেলন করলেন নির্মলা সীতারামন‌।

বুধবার সাংবাদিক সম্মেলন করলেন নির্মলা সীতারামন‌।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এক সাংবাদিক সম্মেলনে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজে কী কী থাকছে সে বিষয়ে আলোচনা করলেন। ২৫ মার্চ থেকে করোনা সংক্রমণের মোকাবিলা করতে দেশব্যাপী লকডাউনের ফ‌লে দেশের অর্থনীতির বেহাল দশা কাটাতেই এই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। আগামী কয়েক দিন ধরে এই নিয়ে সাংবাদিক সম্মেলন করবেন অর্থমন্ত্রী। এদিন ছিল প্রথম সম্মেলন। তিনি বলেন, ‘‘আজ থেকে শুরু করে আগামী কয়েকদিন আমি এখানে এসে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষিত প্যাকেজ নিয়ে আপনাদের বিস্তারিত জানাব। বিগত কয়েক দিন ধরে আমরা এর ব্যাখ্যা দেব।''
Read More
এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলি ও স্টিভ স্মিথকে টেনিস তারকাদের সঙ্গে তুলনা করলেন।

এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলি ও স্টিভ স্মিথকে টেনিস তারকাদের সঙ্গে তুলনা করলেন।

বিরাট কোহলির জন্মগত প্রতিভা তাঁকে রজার ফেডেরারের সমতূল্য করে তুলেছে। অন্য দিকে স্টিভ স্মিথের মানসিক ধৈর্য্য তাঁকে রাফায়েল নাদালের সমতূল্য করে তুলেছে বলে মনে করেন এবি ডি ভিলিয়ার্স। ইনস্টাগ্রাম চ্যাটে জিম্বাবোয়ের পমি এমবাঙ্গওয়ার সঙ্গে কথা বলতে গিয়ে উঠে আসে এই তুলনা। ডিভিলিয়ার্স বর্তমান সময়ের সেই দুই ক্রিকেটারদের নিয়ে কথা বলেন, যাঁরা ক্রিকেটে মানুষকে খুব সহজেই আকর্ষণ করেন। যাঁদের মধ্যে একজনকে এগিয়ে রাখা কঠি‌ন বলেই মনে করেন তিনি। তিনি বলেন, ‘‘এটা খুব কঠিন কাজ। তবে বিরাট অবশ্য খুব স্বাভাবিক ব্যাটসম্যান, যা নিয়ে কোনও সংশয়ে নেই।'' তিনি বলেন, ‘‘টেনিসের দিক থেকে দেখতে গেলে আমি বলব ও অনেকটাই (রজার) ফেডেরারে মতো এবং স্মিথ…
Read More