Blog

রানওয়ে সম্প্রসারণে অচলাবস্থা! বিমানবন্দর পরিদর্শনে শমীক ভট্টাচার্য

রানওয়ে সম্প্রসারণে অচলাবস্থা! বিমানবন্দর পরিদর্শনে শমীক ভট্টাচার্য

পরিকাঠামোগত সীমাবদ্ধতা ও প্রশাসনিক জটিলতায় কোচবিহার বিমানবন্দরের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ঘনীভূত হচ্ছে। নয় আসনের ছোট বিমান চালিয়ে বাণিজ্যিকভাবে লাভজনক না হওয়ায় সংশ্লিষ্ট বিমান সংস্থা আর এই রুটে পরিষেবা চালাতে আগ্রহী নয়। ফলে চলতি চুক্তির মেয়াদ শেষ হলেই, আগামী ৩১ জানুয়ারি থেকে কোচবিহার থেকে উড়ান পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বর্তমানে বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য মাত্র ১,০৬৯ মিটার। এই দৈর্ঘ্যে ছোট বিমান চলাচল সম্ভব হলেও মাঝারি বা বড় আসনের বিমান ওঠানামা করতে পারে না। যাত্রী সংখ্যা বাড়ানো ও নিয়মিত পরিষেবা চালু রাখতে রানওয়ে সম্প্রসারণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এই লক্ষ্যেই লাগোয়া মরা তোর্সা নদীর উপর বক্স…
Read More
ফের হাঁড় কাঁপানো ঠান্ডা দক্ষিণবঙ্গে!

ফের হাঁড় কাঁপানো ঠান্ডা দক্ষিণবঙ্গে!

উত্তুরে হাওয়ায় ফের কমল দক্ষিণবঙ্গের তাপমাত্রা। পারদ নেমে গেল ছ’ডিগ্রির ঘরে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত কয়েক দিন তাপমাত্রা এমনই থাকবে। উত্তুরে হাওয়া অবাধে প্রবেশ করছে রাজ্যে। কোথাও বৃষ্টির সম্ভাবনাও নেই। ফলে জাঁকিয়ে শীত অনুভূত হচ্ছে সর্বত্র। সেই সঙ্গে রয়েছে কুয়াশার দাপট। শনিবার ফের পারদ নিম্নমুখী। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ফের পৌঁছে গিয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াসে, স্বাভাবিকের চেয়ে যা ২.৫ ডিগ্রি কম। এ ছাড়া, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.১ ডিগ্রি কম। রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া…
Read More
সীমান্ত এলাকার যোগাযোগে নতুন দিশা, পথশ্রী প্রকল্পে নতুন রাস্তার সূচনা

সীমান্ত এলাকার যোগাযোগে নতুন দিশা, পথশ্রী প্রকল্পে নতুন রাস্তার সূচনা

সীমান্ত এলাকার দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের রাস্তাশ্রী - পথশ্রী প্রকল্পের আওতায় বালুরঘাট ব্লকের গোপালবাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় নতুন রাস্তা নির্মাণের কাজ শুরু হল। গোপালবাটি গ্রাম পঞ্চায়েতের ঠাকুরপোড়া এলাকা থেকে কুমারগ্রাম সীমান্ত পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই রাস্তা নির্মাণ কাজের সূচনা করেন জেলা পরিষদের সদস্য অশোক কৃষ্ণ কুজুর। জানা গিয়েছে, এই প্রকল্পে আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৬০ লক্ষ টাকা।  পশ্চিমবঙ্গ কৃষি শিল্প নিগমের সহযোগিতায় রাস্তা নির্মাণের কাজ করা হচ্ছে বলে জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে বর্ষাকালে কাদা ও জল জমে…
Read More
কোচবিহারে প্রাতঃভ্রমণে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি

কোচবিহারে প্রাতঃভ্রমণে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি

শনিবার সকালে কোচবিহারে প্রাতঃভ্রমণে বেরোতে দেখা গেল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। কোচবিহারের সাগর দীঘির পার এলাকায় তিনি সকালবেলা হাঁটাহাঁটি করেন। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির জেলা নেতৃত্ব ও দলীয় কর্মীরা। উল্লেখ্য, গতকাল কোচবিহারে একটি রাজনৈতিক সভায় যোগ দিতে এসেছিলেন দিলীপ ঘোষ। সভা শেষে তিনি কোচবিহারেই রাত্রিযাপন করেন। শনিবার সকালে সাগর দীঘির চারপাশ ঘুরে প্রাতঃভ্রমণ করেন তিনি। প্রাতঃভ্রমণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ।
Read More
ভারত ইইউর ব্রাসেলস বৈঠকে সুষম এফটি এর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত

ভারত ইইউর ব্রাসেলস বৈঠকে সুষম এফটি এর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত

ভারত ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) শুক্রবার (৯ জানুয়ারি, ২০২৬) ব্রাসেলসে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা পুনরায় শুরু করেছে, যা দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বাণিজ্য আলোচনায় নতুন গতি নিয়ে এসেছে। বৈঠকে উভয় পক্ষই নিয়মভিত্তিক বাণিজ্য ব্যবস্থা এবং পারস্পরিক আর্থিক সুফল নিশ্চিত করতে আধুনিক অর্থনৈতিক অংশীদারিত্বের গুরুত্বের ওপর জোর দেয়। দুই দিনের সরকারি সফরে ইইউ সদর দপ্তরে থাকা কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল জানান, ভারত কৃষক ও ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প (এমএসএমই)-এর স্বার্থ রক্ষা করাকেই প্রধান অগ্রাধিকার হিসেবে দেখছে। কর্মকর্তারা জানান, আলোচনায় বাজারে প্রবেশাধিকারের সুযোগ, টেকসই মানদণ্ড, বিনিয়োগ প্রবাহ এবং বাণিজ্য প্রতিবন্ধকতা হ্রাসের পাশাপাশি অভ্যন্তরীণ সংবেদনশীলতাকে রক্ষা করার…
Read More
বিশাখাপত্তনমের টাটা ক্যান্সার সেন্টারে  বিশেষজ্ঞদের প্রশিক্ষণ কর্মসূচি

বিশাখাপত্তনমের টাটা ক্যান্সার সেন্টারে  বিশেষজ্ঞদের প্রশিক্ষণ কর্মসূচি

বিমস্টেক দেশগুলির জন্য একটি বিশেষায়িত ক্যান্সার কেয়ারের দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ কর্মসূচি এবার আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ভারতের টাটা মেমোরিয়াল সেন্টারের হোমি ভাবা ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রে। বিদেশ মন্ত্রকের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে বিমস্টেক সদস্য দেশগুলির ৩৫ জন ক্যান্সার বিশেষজ্ঞকে প্রশিক্ষণ প্রদান করা হবে।  গত ৫ জানুয়ারি বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব (বিমস্টেক ও সার্ক) সি. এস. আর. রাম এই কর্মসূচির উদ্বোধন করেন। তাঁর ভাষণে তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং নেপাল সহ বিমস্টেক সদস্য দেশগুলির ক্যান্সার বিশেষজ্ঞরা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। এই অঞ্চলে ক্যান্সারের ক্রমবর্ধমান হার এবং উন্নত মানের চিকিৎসায় অসম সুযোগের কথা উল্লেখ করে তিনি দক্ষতা…
Read More
ইডি ইস্যুকে সামনে রেখে রাজনীতির ময়দানে তৃণমূল

ইডি ইস্যুকে সামনে রেখে রাজনীতির ময়দানে তৃণমূল

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক লড়াই যে আরও তীব্র হচ্ছে, তার স্পষ্ট ইঙ্গিত মিলল শুক্রবার কলকাতার রাজপথে। ইডির সাম্প্রতিক পদক্ষেপকে কেন্দ্র করে যাদবপুর থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস। মিছিলে নেতৃত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এই কর্মসূচিকে প্রশাসনিক ইস্যুর পাশাপাশি রাজনৈতিক বার্তার মঞ্চ হিসেবেও ব্যবহার করেন। এই কর্মসূচির মাধ্যমে তৃণমূল নেতৃত্ব একদিকে যেমন কেন্দ্রের বিরুদ্ধে দলীয় ঐক্য প্রদর্শন করল, তেমনই সাধারণ মানুষের কাছে “ভোটের আগে চাপের রাজনীতি”র অভিযোগ তুলে ধরার চেষ্টা করল। দলের দাবি, কেন্দ্রীয় সংস্থার অভিযান শুধুমাত্র আইনি প্রক্রিয়া নয়, বরং বিরোধী রাজনৈতিক দলকে কোণঠাসা করার একটি কৌশল। মিছিলের আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল সাংস্কৃতিক ও বিনোদন…
Read More
চাল চুরির তদন্ত করতে গিয়ে উদ্ধার হল ট্রাক ভর্তি ডাল,গ্রেফতার দুই

চাল চুরির তদন্ত করতে গিয়ে উদ্ধার হল ট্রাক ভর্তি ডাল,গ্রেফতার দুই

গত ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে শিলিগুড়ি সন্তোষীনগরের এক ব্যবসায়ী ট্রাক বোঝাই  চাল চুরি সংক্রান্ত মামলা রুজু করে এনজেপি থানায়।এরপরেই সেই চুরির তদন্ত নামে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। এই সূত্র ধরে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয় সেই গাড়ি চালক আব্দুল্লাহ মল্লিককে। তার জবানবন্দীর সূত্র ধরে গত বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ি টোল প্লাজার সামনে থেকে আটক করা হয় একটি  মুসুর ডাল বোঝাই WB-45 5296 নম্বরের চৌদ্দ চাকার ট্রাক। ট্রাকে থাকা গাড়ির মালিক তথা চালক মুর্শিদাবাদ জেলা নিবাসী  আলীম শেখকে গ্রেফতার করে এনজেপি থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসবাদে ধৃতরা পুলিশকে জানায় যে,তারা দির্ঘদিন ধরেই ওই  ট্রাকের রঙ বদল করে বিভিন্ন জায়গা থেকে সামগ্রী…
Read More
‘স্টল-কেলাঙ্কারি’ নিয়ে কার্যত কোনঠাসা কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ

‘স্টল-কেলাঙ্কারি’ নিয়ে কার্যত কোনঠাসা কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ

সকলের অজান্তেই বিলি হয়ে গেল কোচবিহার পুরসভার ভবানীগঞ্জ বাজারের তিনটি সরকারি স্টল। সেই স্টলগুলির একটি পেয়েছেন ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার চন্দনা মহন্তর স্বামী দীপক মহন্ত। আরেকটি পেয়েছেন তৃণমূল কাউন্সিলার উজ্জ্বল তরের স্ত্রী দীপালি তর। তিন নম্বর স্টলটি পেয়েছেন ১৯ নম্বর ওয়ার্ডের রূপা দাস মজুমদার। রাজ্য পুর দপ্তরে স্টল বিলি নিয়ে একটি লিখিত অভিযোগ জমা করা হয়েছে। সেখানে বলা হয়েছে রূপা ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার অভিজিৎ মজুমদারের ভাইয়ের স্ত্রী। যদিও রূপা তাঁর ভাইয়ের স্ত্রী নন বলেই জানিয়েছেন অভিজিৎ। স্টল নিয়ে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে বড়সড়ো দুর্নীতির অভিযোগ তুলেছে বিরোধী নেতৃত্বরা। অভিযোগ, পুর চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ একক সিদ্ধান্তেই…
Read More
জন্মদিনে মানবিক উদ্যোগ, ফারাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে আনন্দ ভাগ সোনামণি রায়ের

জন্মদিনে মানবিক উদ্যোগ, ফারাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে আনন্দ ভাগ সোনামণি রায়ের

মানবিকতার পরিচয় দিলেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের সভাপতি সোনামণি রায়। নিজের জন্মদিন উপলক্ষে তিনি রাজগঞ্জ ব্লকের বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফারাবাড়ি স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১৫০ জন ছাত্রছাত্রীর পাশে দাঁড়ালেন। এদিন পড়ুয়াদের হাতে খেলার সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি শিশুদের নিয়ে জন্মদিন উদ্‌যাপন করা হয় এবং দুপুরে বিশেষ খাবারের ব্যবস্থাও করা হয়। স্কুল চত্বরে উৎসবের আবহে আনন্দে মেতে ওঠে ছাত্রছাত্রীরা। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, স্কুলের প্রয়োজনীয় খেলার সামগ্রী পেয়ে উপকৃত হয়েছে পড়ুয়ারা। এমন উদ্যোগে খুশি অভিভাবকরাও। সংশ্লিষ্ট মহলের মতে, এই ধরনের সামাজিক উদ্যোগ শিশুদের মধ্যে উৎসাহ ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে সহায়ক।
Read More
গঙ্গাসাগরে ভয়াবহ অগ্নিকাণ্ড! ভস্মীভূত একাধিক অস্থায়ী ছাউনি, মেলার শুরুতেই তীব্র আতঙ্ক

গঙ্গাসাগরে ভয়াবহ অগ্নিকাণ্ড! ভস্মীভূত একাধিক অস্থায়ী ছাউনি, মেলার শুরুতেই তীব্র আতঙ্ক

মকর সংক্রান্তির পুণ্যস্নানের আগেই বিপত্তি। গঙ্গাসাগর মেলার সূচনালগ্নেই এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল কপিলমুনির আশ্রম চত্বর। শুক্রবার ভোর পাঁচটা নাগাদ আচমকাই আগুনের লেলিহান শিখা দেখা যায় আশ্রম সংলগ্ন ২ নম্বর রোডের অস্থায়ী হোগলার ছাউনিগুলোতে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন এলাকায়, যার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুণ্যার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ভোরে যখন গোটা এলাকা কুয়াশাচ্ছন্ন ছিল, তখনই একটি ছাউনি থেকে আগুনের সূত্রপাত হয়। শুকনো হোগলা পাতা দিয়ে তৈরি হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন বিধ্বংসী রূপ ধারণ করে এবং একের পর এক ছাউনি গ্রাস করতে থাকে। স্থানীয় বাসিন্দারা প্রথমে বালতি করে জল ঢেলে আগুন নেভানোর…
Read More
বেতন বকেয়ায় বি*পর্যস্ত পলিটেকনিক

বেতন বকেয়ায় বি*পর্যস্ত পলিটেকনিক

দুই থেকে তিন মাস ধরে বেতন না পেয়ে চরম দুর্দশার মুখে শিলিগুড়ি পলিটেকনিক কলেজের অস্থায়ী কর্মীরা। সাফাই কর্মী, ইলেকট্রিশিয়ান সহ একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবার সঙ্গে যুক্ত এই কর্মীদের বকেয়া বেতন নিয়ে দীর্ঘদিন ধরে কোনও সুরাহা না হওয়ায় শুক্রবার ধৈর্যের বাঁধ ভাঙে। প্রতিবাদের নজিরবিহীন পদক্ষেপ হিসেবে অস্থায়ী কর্মীরা কলেজের সমস্ত চাবি প্রিন্সিপাল ইন চার্জের হাতে তুলে দিয়ে ধর্নায় বসেন। ফলে কলেজের স্বাভাবিক কাজকর্ম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কলেজ সূত্রে জানা গিয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট এজেন্সির সঙ্গে যুক্ত থাকায় কর্তৃপক্ষ সরাসরি কোনও সিদ্ধান্ত নিতে পারছে না। তবে কর্মীদের দাবি, বারবার আবেদন জানিয়েও বকেয়া বেতন মেলেনি। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। রাজ্য সরকারের…
Read More
রেল যাত্রীদের জন্য খুশির খবর, জলপাইগুড়ি জেলার একাধিক স্টেশনে নতুন স্টপেজের ঘোষণা

রেল যাত্রীদের জন্য খুশির খবর, জলপাইগুড়ি জেলার একাধিক স্টেশনে নতুন স্টপেজের ঘোষণা

রেলযাত্রীদের জন্য বড় সুখবর, জলপাইগুড়ি জেলার একাধিক স্টেশনে নতুন ট্রেন স্টপেজের ঘোষণা বছরের শুরুতেই। দীর্ঘদিনের দাবি পূরণে অবশেষে স্বস্তির খবর পেলেন জলপাইগুড়ি জেলার রেলযাত্রীরা। খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চিঠি লিখে এই সুখবর সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়কে জানিয়েছেন। রেলের ঘোষণায় জানানো হয়েছে, নিউ আলিপুরদুয়ার–শিয়ালদহগামী তিস্তা তোর্সা এক্সপ্রেস এবং নিউ জলপাইগুড়ি–বঙ্গাইগাঁও বঙ্গাইগাঁও এক্সপ্রেস, এই দুটি ট্রেন এবার রানিনগর স্টেশনে দাঁড়াবে। ফলে রানিনগর ও আশপাশের এলাকার যাত্রীদের যাতায়াত অনেকটাই সহজ হবে। এছাড়াও নিউ জলপাইগুড়ি–আলিপুরদুয়ার রুটের আলিপুরদুয়ার জংশন ট্যুরিস্ট এক্সপ্রেস ট্রেনটি এবার বানারহাট, নাগরাকাটা ও গুলমা স্টেশনে স্টপেজ পাবে। পর্যটন ও স্থানীয় যাত্রীদের জন্য এই সিদ্ধান্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।রেল সূত্রে…
Read More
গ্যালাক্সি বুক৬ নিয়ে এল এআই-চালিত উৎপাদনশীলতা এবং উন্নত পারফরম্যান্স একটি সুন্দর নতুন অবয়বে

গ্যালাক্সি বুক৬ নিয়ে এল এআই-চালিত উৎপাদনশীলতা এবং উন্নত পারফরম্যান্স একটি সুন্দর নতুন অবয়বে

আলট্রা, গ্যালাক্সি বুক৬ প্রো এবং গ্যালাক্সি বুক৬ লঞ্চ করেছে। ইন্টেলের সর্বাধুনিক কোর আল্ট্রা সিরিজ ৩ প্রসেসরের শক্তি এবং অত্যন্ত স্লিক (হালকা ও পাতলা) ডিজাইনের সমন্বয়ে এই সিরিজটির প্রোডাক্টিভিটি ও পারফরম্যান্স এক নতুন সংজ্ঞা তৈরি করেছে। স্যামসাং ইলেকট্রনিক্সের এমএক্স বিজনেসের প্রেসিডেন্ট ও সিওও ওয়ান-জুন চোই বলেন, “গ্যালাক্সি বুক৬ সিরিজের মাধ্যমে আমরা অতুলনীয় গতি এবং শক্তির সঙ্গে নির্ভরযোগ্য এআই-কে যুক্ত করেছি, যা গ্রাহকদের প্রত্যাশিত সৃজনশীলতা ও কর্মক্ষমতা নিশ্চিত করবে।” ইন্টেল ১৮এ প্রযুক্তিতে তৈরি চিপসেট সমৃদ্ধ এই ল্যাপটপগুলো দ্রুতগতির সিপিইউ, জিপিইউ এবং এনপিইউ পারফরম্যান্স প্রদান করে। বিশেষ করে গ্যালাক্সি বুক৬ আল্ট্রা-তে রয়েছে এনভিডিয়া® জিফোর্স আরটিএরক্স™ ৫০৭০/৫০৬০ ল্যাপটপ জিপিইউ, যা উচ্চগতির এআই ইমেজ জেনারেশন,…
Read More