Blog

২৯ অগাস্ট এসআইটিতে ইন্টার-স্কুল ক্যুইজ কার্নিভাল, পুরস্কার ১ লক্ষ টাকা

২৯ অগাস্ট এসআইটিতে ইন্টার-স্কুল ক্যুইজ কার্নিভাল, পুরস্কার ১ লক্ষ টাকা

ভাস্কর চক্রবর্তী উত্তরবঙ্গের স্কুলপড়ুয়াদের মেধা, জ্ঞান ও বুদ্ধিমত্তার লড়াইকে আরও বড় মঞ্চ দিতে ফের আয়োজিত হতে চলেছে মেগা ইন্টার-স্কুল ক্যুইজ প্রতিযোগিতা ‘Knowledge Knockout Season-3’। আগামী শনিবার, ২৯ অগাস্ট, শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি (এসআইটি) ক্যাম্পাসে বসতে চলেছে এই ক্যুইজ কার্নিভালের গ্র্যান্ড ফাইনাল। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য রয়েছে মোট ১ লক্ষ টাকার নগদ পুরস্কার। শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি (এসআইটি) ও টেকনো ইন্ডিয়া গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার সার্বিক রূপরেখা ও সূচি ১৮ অগাস্ট মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে আয়োজিত সাংবাদিক বৈঠকে ঘোষণা করেন উদ্যোক্তারা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২২ থেকে ২৬ অগাস্ট পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন স্কুলে প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত হবে। এই…
Read More
ভাড়ার মেয়াদ শেষ, বাড়ি খালি না করার অভিযোগ—শিলিগুড়িতে ভাঙা হল নির্মাণ

ভাড়ার মেয়াদ শেষ, বাড়ি খালি না করার অভিযোগ—শিলিগুড়িতে ভাঙা হল নির্মাণ

শিলিগুড়ি পুরনিগমের ২ নম্বর ওয়ার্ডে বাড়ি মালিকের অভিযোগের ভিত্তিতে ভাড়াটের করা অবৈধ নির্মাণ ভেঙে দিল পুরনিগম। বুধবার এসএনটি গুদাম সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।জানা গিয়েছে, প্রায় ১০ বছর আগে বাড়ির মালিক যোগেশ শর্মা তাঁর একটি বাড়ি ডঃ বিভা মিশ্রা সিংকে যোগা সেন্টার চালানোর জন্য ভাড়া দিয়েছিলেন। বাড়ি মালিকের অভিযোগ, ভাড়ার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও ওই ভাড়াটে বাড়ি খালি করেননি। পাশাপাশি বাড়ির বাইরে অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়েছে বলেও অভিযোগ ওঠে।এরপর বাড়ি মালিকের এক আত্মীয়ের তরফে শিলিগুড়ি পুরনিগমে লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই বুধবার পুরনিগমের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অবৈধ নির্মাণ ভেঙে দেন।যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত…
Read More
সূর্যের অতিবেগনি রশ্মির প্রভাবে বাড়ছে চর্মরোগ, ত্বকের যত্নে মানুন এই নিয়মগুলি

সূর্যের অতিবেগনি রশ্মির প্রভাবে বাড়ছে চর্মরোগ, ত্বকের যত্নে মানুন এই নিয়মগুলি

চড়া রোদে দীর্ঘক্ষণ থাকলে শুধু ত্বকে ট্যান বা সানবার্নই নয়, গুরুতর ক্ষেত্রে হতে পারে ‘সান পয়জনিং’। সূর্যের অতিবেগনি রশ্মির প্রভাবে ত্বকে র্যােশ, লালচে দাগ, ফোসকা, চামড়া ওঠা কিংবা ক্ষত তৈরি হতে পারে। তাই গরমে ত্বকের সুরক্ষায় বাড়তি সতর্কতা জরুরি।দীর্ঘক্ষণ রোদে থাকলে প্রথমে ত্বকে কালচে দাগছোপ বা ট্যান দেখা দিতে পারে। আক্রান্ত স্থানে ফুসকুড়ি, ঘামাচি, চুলকানি ও জ্বালাপোড়া হলে তা সানবার্নের লক্ষণ হতে পারে। অন্যদিকে ত্বকের রং পরিবর্তনের সঙ্গে তীব্র লালচে র্যা শ, ফোসকা, চামড়া ওঠা বা ক্ষত তৈরি হলে তা গুরুতর সূর্যজনিত ত্বকের ক্ষতির ইঙ্গিত হতে পারে। কিছু ক্ষেত্রে সোরিয়াসিস বা কনট্যাক্ট ডার্মাটাইটিসের উপসর্গও দেখা দিতে পারে। ত্বক সুস্থ রাখতে…
Read More
অ্যাবটের ক্লিনিক্যাল ট্রায়াল: নিউট্রিশিন সাপ্লিমেন্ট শিশুদের শারীরিক বৃদ্ধি ত্বরান্বিত করে

অ্যাবটের ক্লিনিক্যাল ট্রায়াল: নিউট্রিশিন সাপ্লিমেন্ট শিশুদের শারীরিক বৃদ্ধি ত্বরান্বিত করে

আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা সংস্থা অ্যাবট একটি র‍্যান্ডমাইজড কন্ট্রোল্ড ট্রায়ালের ফলাফল প্রকাশ করেছে। পরীক্ষায় দেখা গিয়েছে, অপুষ্টির ঝুঁকিতে থাকা ভারতীয় শিশুরা ডায়েট কাউন্সেলিংয়ের পাশাপাশি ওরাল নিউট্রিশনাল সাপ্লিমেন্ট গ্রহণ করায় তাদের শারীরিক বৃদ্ধিতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। কেবল ডায়েট কাউন্সেলিং পাওয়া শিশুদের তুলনায় সাপ্লিমেন্ট নেওয়া শিশুদের উচ্চতা বৃদ্ধি প্রায় ২.৪ গুণ বেশি হয়েছে এবং ছয় মাসে প্রায় ১৫% বেশি 'লিন মাস' তৈরি হয়েছে। 'চিলড্রেন অ্যান্ড জার্নাল অব ক্লিনিকাল মেডিসিন' জার্নালে প্রকাশিত এই গবেষণায় ৩ থেকে ৭ বছর বয়সী ২২৩ জন ভারতীয় শিশুকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ছয় মাস ধরে প্রায় অর্ধেক শিশুকে ডায়েট কাউন্সেলিংয়ের সঙ্গে দিনে দুবার অ্যাবটের পেডিয়াশিওর দেওয়া হয়। দেখা গিয়েছে, সাপ্লিমেন্ট গ্রহণকারী…
Read More
কলকাতায় সিএফএ ইনস্টিটিউটের প্রফেসরস’ রাউন্ডটেবল

কলকাতায় সিএফএ ইনস্টিটিউটের প্রফেসরস’ রাউন্ডটেবল

বিনিয়োগ পেশাদারদের গ্লোবাল সংস্থা সিএফএ ইনস্টিটিউট সম্প্রতি কলকাতায় একটি প্রফেসরস’ রাউন্ডটেবল বৈঠকের আয়োজন করেছে। এই বৈঠকে শহর ও সংলগ্ন অঞ্চলের ১৫টি শীর্ষস্থানীয় কলেজ ও প্রতিষ্ঠানের ১৬ জন অধ্যাপক একত্রিত হন। আলোচনার মূল বিষয় ছিল ‘কীভাবে শিক্ষাঙ্গন এবং বিনিয়োগ পেশা একসঙ্গে কাজ করে পরবর্তী প্রজন্মের সম্পদ ব্যবস্থাপনা পেশাদারদের প্রস্তুত করতে পারে।’ অধিবেশনের মূল প্রতিপাদ্য ছিল, “ভবিষ্যতের সম্পদ ব্যবস্থাপনা পেশাদারদের প্রস্তুতি।”এই গোলটেবিল বৈঠকে শিক্ষক ও বিনিয়োগ পেশাদাররা শিল্পের পরিবর্তনশীল চাহিদা, দক্ষতা উন্নয়ন এবং শিক্ষা ও শিল্পের মেলবন্ধন নিয়ে আলোচনা করেন। এ ছাড়া সম্পদ ব্যবস্থাপনার নতুন প্রবণতা এবং শিক্ষার্থীদের নৈতিক ও প্রযুক্তিগতভাবে দক্ষ করে তোলার ওপর জোর দেওয়া হয়।সিএফএ ইনস্টিটিউটের সিনিয়র অফিসার সায়ন…
Read More
কোচবিহারে গাড়িচালকের রহস্যমৃ*ত্যু, তদন্তে পুলিশ

কোচবিহারে গাড়িচালকের রহস্যমৃ*ত্যু, তদন্তে পুলিশ

কোচবিহার-২ ব্লকের বড়গিলা এলাকায় জেলাশাসক দপ্তরের এক গাড়িচালকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম তাপস সরকার (৩৬)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় তাপসকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুন্ডিবাড়ি থানার পুলিশ তাঁকে উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে তাপসের জুতো দু’টি আলাদা জায়গায় পড়ে ছিল। পাশাপাশি, তিনি যে স্কুটি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন, সেটিও ঘটনাস্থলে পাওয়া যায়নি। স্কুটিটি পরে তাঁর এক বন্ধুর বাড়িতে পাওয়া যায়। এসব বিষয় খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের দাবি, মঙ্গলবার…
Read More
রেলের উচ্ছেদের প্রতিবাদে এডিআরএম অফিস অভিযানের ডাক

রেলের উচ্ছেদের প্রতিবাদে এডিআরএম অফিস অভিযানের ডাক

রেলের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে এবার আন্দোলনে নামছে ডাবগ্রাম-ফুলবাড়ি ও শিলিগুড়ি যৌথ আন্দোলন কমিটি। রেলের উচ্ছেদের প্রতিবাদে জাতীয় পতাকা হাতে মিছিল করে এডিআরএম অফিস অভিযানের ডাক দেওয়া হয়েছে।জানা গিয়েছে, ইন্সটিটিউট মাঠ থেকে জাতীয় পতাকা হাতে মিছিল শুরু করে এডিআরএম অফিসের উদ্দেশ্যে এগিয়ে যাবেন আন্দোলনকারীরা। রেলের উচ্ছেদ অভিযান বন্ধ করা, উচ্ছেদের মুখে থাকা সাধারণ মানুষের স্বার্থ রক্ষা এবং পুনর্বাসনের দাবিকে সামনে রেখেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। যৌথ আন্দোলন কমিটির পক্ষ থেকে সাধারণ মানুষকে জাতীয় পতাকা হাতে এই মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে রেলের জমি ও সংলগ্ন এলাকায় বসবাসকারী বহু মানুষ উচ্ছেদের আশঙ্কায় রয়েছেন। কোনও বিকল্প ব্যবস্থা…
Read More
ব্রিকস পর্যটন বৈঠকে যোগ দিতে ভারত সফরে দক্ষিণ আফ্রিকার মন্ত্রী

ব্রিকস পর্যটন বৈঠকে যোগ দিতে ভারত সফরে দক্ষিণ আফ্রিকার মন্ত্রী

আগামী ২১-২২ অগাস্ট ভারতের জয়পুরে আয়োজিত ব্রিকস পর্যটন মন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন দক্ষিণ আফ্রিকার পর্যটন মন্ত্রী প্যাট্রিসিয়া ডি লিলে এবং দক্ষিণ আফ্রিকা পর্যটনের সিওও ইসমাইল ডকরাত। এই সফর ভারত ও দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ককে তুলে ধরবে। গ্লোবাল সাউথ ও ব্রিকস সদস্য হিসেবে উভয় দেশ বাণিজ্য, শিক্ষা ও প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াচ্ছে। পাশাপাশি, ব্রিকস বৈঠকে মন্ত্রী ডি লিলের অংশগ্রহণ প্রধান পর্যটন বাজারে ভারতের সঙ্গে দক্ষিণ আফ্রিকার অংশীদারিত্ব ও যোগাযোগ আরও সুদৃঢ় করবে। দক্ষিণ আফ্রিকার পর্যটন মন্ত্রী প্যাট্রিসিয়া ডি লিলে বলেন, “ভারত দক্ষিণ আফ্রিকার গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। ব্রিকস এবং পর্যটনের মাধ্যমে এই ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও…
Read More
নতুন গবেষণায় উঠে এসেছে উষ্ণ হচ্ছে পশ্চিম হিমালয়, বাড়ছে বরফ গলার সম্ভাবনা

নতুন গবেষণায় উঠে এসেছে উষ্ণ হচ্ছে পশ্চিম হিমালয়, বাড়ছে বরফ গলার সম্ভাবনা

এক নতুন গবেষণায় জানা গিয়েছে যে, পূর্ব বা মধ্য হিমালয়ের তুলনায় পশ্চিম হিমালয়ের জলবায়ু অনেক দ্রুত উষ্ণ হচ্ছে। ১৯০১ থেকে ২০২০ সাল পর্যন্ত ১২০ বছরের আবহাওয়ার তথ্য এবং আটটি জলবায়ু মডেল বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গিয়েছে। গবেষণাটি প্রকাশ করেছে ‘জার্নাল অফ আর্থ সিস্টেম সায়েন্স’। বিআইটি মেসরা, আইআইটিএম পুনে এবং অশোক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন।গবেষণায় দেখা গিয়েছে, হিমালয়ের প্রতিটি অংশেই শীতকালে তাপমাত্রা প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে। তবে পশ্চিম হিমালয়ের পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। এখানে শীত ও বসন্ত, উভয় ঋতুতেই রাতের তাপমাত্রা দিনের তুলনায় দ্রুত বাড়ছে। এর ফলে বরফ ও তুষার সহজে জমতে পারছে না এবং দ্রুত…
Read More
তৃণমূলের হাতছাড়া মানিকচক পঞ্চায়েত সমিতি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় বিজেপি

তৃণমূলের হাতছাড়া মানিকচক পঞ্চায়েত সমিতি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় বিজেপি

মালদায় আরও একটি পঞ্চায়েত সমিতি দখল করল বিজেপি। ভোটাভোটি ছাড়াই মানিকচক পঞ্চায়েত সমিতি দখলে আসে বিজেপির। সভাপতি নির্বাচিত হন রিঙ্কু মন্ডল ও সহকারী সভাপতি হন পল্লবী মন্ডল। বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে তৃণমূল সহ কোন রাজনৈতিক দলই প্রার্থী দেয়নি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন বিজেপি প্রার্থীরা।মানিকচক পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা ৩২। গত পঞ্চায়েত নির্বাচন যার মধ্যে তৃণমূল কংগ্রেস ১৮ টি, বিজেপি ৯ টি কংগ্রেস ৩ টি ও সিপিআইএম ২ টি আসন দখল করে। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস। সভাপতি নির্বাচিত হন পিংকি মন্ডল ও সহকারি সভাপতি নির্বাচিত হন আমিনা খাতুন। কিন্তু রাজ্যে পালাবদল হতেই সভাপতি ও সহ সভাতির…
Read More
শিলিগুড়ির AINU হাসপাতালে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

শিলিগুড়ির AINU হাসপাতালে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

শিলিগুড়ির এশিয়ান ইনস্টিটিউট অব নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি তথা AINU হাসপাতালের উদ্যোগে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস পালিত হয়। দেশের স্বাধীনতা সংগ্রামীদের পাশাপাশি উত্তরবঙ্গের বীর স্বাধীনতা সংগ্রামীদের সাহস, আত্মত্যাগ ও অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।হাসপাতাল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং উত্তরবঙ্গের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি বিশেষ শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনে এই অঞ্চলের অবদান তুলে ধরা এবং তরুণ প্রজন্মকে দেশের জন্য আত্মত্যাগ করেছেন যারা তাঁদের সম্পর্কে জানানো।স্বাধীনতার জন্য সংগ্রামে উত্তরবঙ্গের অবদান নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই অনুষ্ঠানে একটি বিশেষ ক্যুইজের আয়োজন করা হয়। এই ইন্টারেক্টিভ সেশনের মাধ্যমে…
Read More
পুরোনো প্রথা মেনেই সূর্যসেন কলোনির ‘মনসা বাড়িতে’ মা মনসার পুজো, ঐতিহ্য মেনে আজও বলির প্রথা

পুরোনো প্রথা মেনেই সূর্যসেন কলোনির ‘মনসা বাড়িতে’ মা মনসার পুজো, ঐতিহ্য মেনে আজও বলির প্রথা

পুরোনো প্রথা ও ঐতিহ্য মেনেই মা মনসার পুজো-অর্চনায় মাতলেন সূর্যসেন কলোনির ‘মনসা বাড়ি’র সদস্যরা। স্বপ্নে পাওয়া বাবা মিন্টু চৌধুরীর হাত ধরে ১৯৫২ সালে শুরু হয়েছিল এই পুজো। সেই পুজো আজও নিষ্ঠা ও ভক্তির সঙ্গে পালন করে আসছেন সূর্যসেন কলোনি এ-ব্লকের বাসিন্দা তথা মিন্টু চৌধুরীর ছেলে খোকন চৌধুরী। দীর্ঘদিনের প্রথা মেনে এই বাড়িতে আজও বলির আয়োজন করা হয়। তবে আয়োজকদের দাবি, সম্পূর্ণরূপে মা মনসার উদ্দেশ্যেই এই বলি দেওয়া হয় এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে এই রীতি চলে আসছে। মঙ্গলবার মা মনসার পুজোকে ঘিরে সূর্যসেন কলোনিতে ছিল সাজো সাজো রব। এলাকার বিভিন্ন বাড়িতেও মনসা পুজোর আয়োজন হওয়ায় সকাল থেকেই উৎসবের আমেজ ছড়িয়ে…
Read More
নারী সাধনা ও আত্মনির্ভরশীলতার উদযাপনে আরসিএম

নারী সাধনা ও আত্মনির্ভরশীলতার উদযাপনে আরসিএম

ভিলওয়ারার আরসিএম ওয়ার্ল্ডে ১৫-১৬ অগাস্ট অনুষ্ঠিত আরসিএম কনজ্যুমার প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডের বিশেষ ‘উইমেনস অ্যাকাডেমি ২০২৬’ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ‘হর নারী সম্মান কি অধিকারী’ প্রতিপাদ্যের ওপর ভিত্তি করে আয়োজিত এই দুই দিনের অনুষ্ঠানে সারা দেশ থেকে নারী অ্যাসোসিয়েট ক্রেতা ও নেত্রীরা অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে নারীদের কৃতিত্বকে সম্মান জানানোর পাশাপাশি স্বাস্থ্য, নেতৃত্ব, আত্মবিশ্বাস, ক্রীড়াসুলভ মানসিকতা এবং আত্মনির্ভরশীলতাকে উৎসাহিত করা হয়। মার্চ-পাস্ট ও পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয়। প্রথম দিন এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে সফল নারীদের সম্মান জানানো হয় এবং অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আরসিএম-এর প্রতিষ্ঠাতা টি.সি. ছাবড়া এবং ব্যবস্থাপনা পরিচালক প্রিয়াঙ্কা আগরওয়াল। প্রতিষ্ঠাতা টি.সি.…
Read More
সোনারপুরের কৃতি চলচ্চিত্র নির্মাতা প্রসেনজিৎ চক্রবর্তীর ‘ছিঁডি পকড়’-এর ট্রেলার ও গান লঞ্চ, ছবিতে উঠে আসবে কুড়ানিদের জীবনের অজানা বাস্তবতা

সোনারপুরের কৃতি চলচ্চিত্র নির্মাতা প্রসেনজিৎ চক্রবর্তীর ‘ছিঁডি পকড়’-এর ট্রেলার ও গান লঞ্চ, ছবিতে উঠে আসবে কুড়ানিদের জীবনের অজানা বাস্তবতা

পশ্চিমবঙ্গের সোনারপুরে জন্মগ্রহণকারী পরিচালক প্রসেনজিৎ চক্রবর্তী তাঁর স্বাধীন হিন্দি ছবি ‘ছিঁডি পকড়’-এর মাধ্যমে বড় পর্দায় এমন এক ব্যতিক্রমী ও উপেক্ষিত দুনিয়া তুলে ধরতে চলেছেন, যা সচরাচর দেখা যায় না। মুম্বইয়ের পিভিআর-এ আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ছবিটির ট্রেলার ও মিউজিক লঞ্চ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছবি ও এর পুরো টিমকে উৎসাহিত করেন প্রবীণ অভিনেতা রাকেশ বেদী ও মকরন্দ দেশপাণ্ডে। বড় বাজেটের গ্ল্যামারাস বাণিজ্যিক সিনেমার থেকে সম্পূর্ণ আলাদা ‘ছিঁডি পকড়’ ছবিটি আবর্তিত হয়েছে এমন কিছু মানুষকে কেন্দ্র করে, যাঁদের জীবন কাটে আবর্জনার স্তূপে। বিশাল ডাম্পিং গ্রাউন্ড বা জঞ্জালের পাহাড়ের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে কুড়ানিদের কঠিন বাস্তবতা তুলে ধরা…
Read More