Blog

SIR-এর হিয়ারিং এ গিয়ে অসুস্থ ৭৭ বছর বয়সি বৃদ্ধ!

SIR-এর হিয়ারিং এ গিয়ে অসুস্থ ৭৭ বছর বয়সি বৃদ্ধ!

রাজ্য জুড়ে চলছে এসআইআরের হিয়ারিং, সারা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও চলছে SIR-এর হিয়ারিং প্রক্রিয়া। SIR-এর হিয়ারিং চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন ৭৭ বছর বয়সি এক বৃদ্ধ হিমাংশু মোহন দাস। জানা যায়, সোমবার শিলিগুড়ি নেতাজি বয়েজ হাইস্কুলে হিয়ারিংয়ে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধ। পরিবার সূত্রে জানা যায়, হিমাংশুবাবু দীর্ঘকাল অরুণাচলপ্রদেশে কর্মরত ছিলেন। ২০০৭ সালে অবসর নেওয়ার পর তিনি শিলিগুড়িতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তবে কর্মজীবনে ভিনরাজ্যে কাজ করতে হয়েছে তাঁকে। তাই এসআইআরের হিয়ারিং প্রক্রিয়ার মুখে পড়তে হয়েছে। কিন্তু এদিন দীর্ঘক্ষণ অপেক্ষার ধকল সহ্য করতে না পেরে হিয়ারিং চলাকালীনই তিনি অসুস্থ বোধ করেন। হিমাংশুবাবুর মেয়ে চৈতালী দাস বণিক বলেন, ‘বাবার অসুস্থতার সময়…
Read More
এসআইআর আ*তঙ্কে ফের মৃ*ত্যুর অভিযোগ! ঘটনার খবর পেয়ে চুনাভাটিতে পৌঁছান মেয়র

এসআইআর আ*তঙ্কে ফের মৃ*ত্যুর অভিযোগ! ঘটনার খবর পেয়ে চুনাভাটিতে পৌঁছান মেয়র

ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার চুনাভাটি এলাকায় এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। মৃত ব্যক্তির নাম মহম্মদ খাদেম। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ভোটার তালিকায় নাম ওঠা-নামা নিয়ে চরম মানসিক চাপে ভুগছিলেন তিনি। সোমবার সন্ধ্যার পর থেকে মহম্মদ খাদেমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে তার ঝুলন্ত দেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। ঘটনার পর এলাকায় শোক ও উত্তেজনার পরিবেশ তৈরি হয়। মৃতের ছেলে মহম্মদ সাহিদ অভিযোগ করে জানান, এসআইআর সংক্রান্ত আতঙ্কে তার বাবার ঘুম উড়ে গিয়েছিল। যদিও মহম্মদ খাদেমের নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল না, তবে তাদের কাছে বহু পুরনো নথিপত্র রয়েছে ও তারা দীর্ঘদিন ধরেই এই…
Read More
যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে নেওয়া হলো বড় উদ্যোগ

যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে নেওয়া হলো বড় উদ্যোগ

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। দূরপাল্লার ট্রেনে যাত্রী নিরাপত্তা আরও জোরদার করতে বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। খড়গপুর ডিভিশন সূত্রে জানা গিয়েছে, খুব শিগগিরই সমস্ত দূরপাল্লার ট্রেনের কামরায় সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। যাত্রীদের নিরাপত্তা বাড়াতেই এই নজরদারির পরিকল্পনা বলে জানিয়েছে আরপিএফ। আরপিএফ জানিয়েছে, আগামী ছয় মাসের মধ্যেই খড়গপুর ডিভিশনের অধীনে থাকা সব দূরপাল্লার ট্রেনের কামরায় সিসিটিভি বসানোর কাজ শেষ হবে। ইতিমধ্যেই সাঁতরাগাছি রেল কোচ ডিপোতে বিভিন্ন ট্রেনের কামরায় ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। পাশাপাশি নতুন তৈরি হওয়া এলএইচবি এবং আইসিএফ কোচগুলিতেও সিসিটিভি লাগানো হচ্ছে। প্রতিটি ট্রেনের…
Read More
রুখে দেওয়া হলো বড় এক নাশকতাকে

রুখে দেওয়া হলো বড় এক নাশকতাকে

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এই ঘটনার পরেই তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। এরইমধ্যে সন্ত্রাসী নাশকতার আরেকটি বড় মাত্রার চেষ্টা দ্রুত সতর্কতা ও পদক্ষেপের মাধ্যমে ব্যর্থ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। উত্তর কাশ্মীরের সোপোর এলাকায় শ্রীনগর-বারামুল্লা জাতীয় সড়কের ধারে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার হওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে গোটা এলাকা নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়। যখন সোপোরের হাইগাম এলাকায় জাতীয় সড়কের পাশে একটি সন্দেহজনক বস্তু স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। পুলিশের কাছে খবর দেয়া হয়। খবর পেয়েই সেনাবাহিনী,…
Read More
কনকনে ঠান্ডায় কাঁপছে দক্ষিণবঙ্গ

কনকনে ঠান্ডায় কাঁপছে দক্ষিণবঙ্গ

প্রায় শীতল দিনের মতো পরিস্থিতি গোটা বাংলা জুড়ে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার নীচে পৌঁছে গিয়েছে। উত্তরেও পারদ লাফিয়ে লাফিয়ে নামছে।দার্জিলিংয়ে চরম ঠান্ডা। দার্জিলিঙের তাপমাত্রা পৌঁছালো ১৫ ডিগ্রি সেলসিয়াসে। কলকাতায় গতকাল, সপ্তাহের শুরুতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৬.৭ ডিগ্রি সেলসিয়াস নীচে ছিল।আজও সেই রকম পরিস্থিতি। আজ সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। শীতল দিনের মতো পরিস্থিতি আজও থাকবে কলকাতায়। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.৭ ডিগ্রি সেলসিয়াস কম। শৈত্যপ্রবাহের কাছাকাছি পৌঁছে গিয়েছে বীরভূমের সিউড়ি আর শ্রীনিকেতনে। কনকনে শীতে কাঁপছে নদিয়া। ঘন কুয়াশার জেরে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে…
Read More
জলপাইগুড়ির পারদ নামল ৯ ডিগ্রিতে

জলপাইগুড়ির পারদ নামল ৯ ডিগ্রিতে

কনকনে ঠান্ডা উত্তরবঙ্গের তিস্তা পাড়ের এই জেলায়। কুয়াশায় ঘেরা চারদিক। ঠান্ডার কারণে শহরের ঘুম ভাঙছে অনেক দেরিতে। রাস্তায় লোকজনের আনাগোনা কম। দোকানপাট দেরিতে খুলছে। সকালের প্রাইমারি স্কুলগুলিতে পড়ুয়াদের উপস্থিতি অনেকটাই কমে গিয়েছে। প্রচণ্ড ঠান্ডায় জবুথবু অবস্থা জেলাবাসীর। রাস্তার ধারে আগুন পোহানোর দৃশ্য দেখা যাচ্ছে। চায়ের দোকানে বাড়ছে ভিড়। দার্জিলিংয়ের তাপমাত্রাও শূন্যের কাছাকাছি। সিকিমে তুষারপাত চলছে। পাহাড়ে বরফের হওয়া নেমে আসছে ডুয়ার্সে। ঠান্ডায় কাহিল বয়স্করা। এই শীতের মধ্যেও বহু মানুষকে এস আই আর শুনানির জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে সকাল থেকে। অনেকে কোলের শিশুকে নিয়ে হাজির হচ্ছেন শুনানিতে। গায়ে কম্বল জড়িয়ে শুনানিতে আসতে দেখা যাচ্ছে বয়স্কদের অনেককে।
Read More
ইয়ামাহার ৭০তম বার্ষিকী উপলক্ষে বিশেষ ঘোষণা

ইয়ামাহার ৭০তম বার্ষিকী উপলক্ষে বিশেষ ঘোষণা

ইয়ামাহা মোটরের ৭০তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ভারতে ৫ জানুয়ারি থেকে কোম্পানিটি ইয়ামাহা আর১৫ সিরিজের ওপর ৫,০০০ টাকার বিশেষ সাশ্রয় চালু করার কথা ঘোষণা করেছে। এই বার্ষিকী উদ্যোগের অংশ হিসেবে, ইয়ামাহা আর১৫ সিরিজ এখন ১,৫০,৭০০ টাকা (এক্স-শোরুম, দিল্লি) থেকে শুরু হচ্ছে। এর মাধ্যমে ইয়ামাহা তাদের আইকনিক স্পোর্টস মোটরসাইকেলকে বাইক প্রেমীদের কাছে আরও সহজলভ্য করে তোলার প্রতিশ্রুতি দিচ্ছে। বাজারে আসার পর থেকেই ইয়ামাহা আর১৫ ভারতের এন্ট্রি-লেভেল পারফরম্যান্স মোটরসাইকেলের জন্য বিশেষায়িত সেগমেন্ট তৈরির চেষ্টা করে চলেছে। এর রেসিং ডিজাইন, অত্যাধুনিক প্রযুক্তি এবং প্রতিদিনের ব্যবহারযোগ্যতার জন্য এটি দেশের তরুণ প্রজন্মের কাছে ব্যাপক স্বীকৃতি পেয়েছে এবং এর গ্রহণযোগ্যতাও বেড়েছে। ভারতে ১০ লক্ষেরও বেশি ইউনিট উৎপাদনের…
Read More
এসআইআর শুনানিতে গিয়ে অসুস্থ বৃদ্ধ!

এসআইআর শুনানিতে গিয়ে অসুস্থ বৃদ্ধ!

২০০২ সালে বন দফতরে কাজ করার সূত্রে অরুণাচল প্রদেশে কর্মরত ছিলেন ২১ নম্বর ওয়ার্ডের ঘোষ পাড়ার বাসিন্দা হিমাংশু মোহন দাস। ২০০৭ সালে চাকরি থেকে অবসর নিয়ে শিলিগুড়ি তার নিজের বাড়ি ফিরে আসেন। এখন তার বয়স ৭৭ বছর। সোমবার শিলিগুড়ির নেতাজি বয়েজ হাই স্কুলের ক্যাম্পে এসআইআরের শুনানির জন্য ডাকা হয় হিমাংশু বাবুকে। একদিকে যেমন বয়স হয়েছে ৭৭ বছর, তার ওপর হৃদরোগ ও উচ্চ রক্তচাপ জনিত একাধিক রোগে আক্রান্ত তিনি। এসআইআর শুনানিতে ডাক পেয়ে সোমবার সকলের মত ক্যাম্পে গিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। সেখানেই ঘটে বিপত্তি। লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন হিমাংশু বাবু। অসুস্থতার কারণে অজ্ঞান হয়ে যেতে থাকেন। তৎক্ষণাৎ তাকে নিয়ে চোখে…
Read More
শীতের চাদরে মোড়া শিলিগুড়ি

শীতের চাদরে মোড়া শিলিগুড়ি

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবারের পর থেকে উত্তরবঙ্গ জুড়ে শীত আরও জাঁকিয়ে বসেছে। মঙ্গলবার সকাল হতেই শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় ঘন কুয়াশার দাপটে কার্যত আড়াল হয়ে যায় শহরের দৃশ্যপট। দৃশ্যমানতা কমে যাওয়ায় প্রভাব পড়ে দৈনন্দিন জীবনে ও যান চলাচলে। ভোরের দিকেই রাস্তাঘাটে যানবাহনের গতি ছিল মন্থর। কুয়াশার কারণে দূরপাল্লার বাস ও ছোট যান চলাচলেও বাড়তি সতর্কতা অবলম্বন করতে দেখা যায় চালকদের। অফিসগামী মানুষ ও পড়ুয়াদেরও সমস্যায় পড়তে হয় সকালে বেরোতে গিয়ে। একদিকে ঘন কুয়াশা, অন্যদিকে ঠান্ডা হাওয়া সব মিলিয়ে শিলিগুড়িতে শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে। মঙ্গলবার শিলিগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ৯ ডিগ্রি। আবহাওয়া দপ্তর…
Read More
“কম্প্যানিয়ন টু এআই লিভিং”-এর নতুন দিগন্ত উন্মোচনে স্যামসাং

“কম্প্যানিয়ন টু এআই লিভিং”-এর নতুন দিগন্ত উন্মোচনে স্যামসাং

লাস ভেগাসে আয়োজিত 'সিইএস ২০২৬'-এর প্রাক্কালে ‘দ্য ফার্স্ট লুক’ ইভেন্টে স্যামসাং ইলেকট্রনিক্স তাদের ভবিষ্যৎমুখী ক্যাম্পেইন “কম্প্যানিয়ন টু এআই লিভিং” লঞ্চ করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) কেবল একটি প্রযুক্তি নয়, বরং দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য সঙ্গী হিসেবে গড়ে তোলাই স্যামসাং-এর মূল লক্ষ্য।স্যামসাং ডিএক্স ডিভিশনের সিইও টিএম রোহ জানান, মোবাইল, টিভি এবং গৃহস্থালির সরঞ্জামের মধ্যে একটি সমন্বিত ইকোসিস্টেম তৈরির মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত অভিজ্ঞতাকে আরও সহজ ও অর্থবহ করে তুলছে স্যামসাং। ইভেন্টের অন্যতম আকর্ষণ ছিল বিশালাকার ১৩০-ইঞ্চি মাইক্রো আরজিবি টিভি। এতে রয়েছে ‘মাইক্রো আরজিবি এআই ইঞ্জিন প্রো’, যা প্রতিটি রঙকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলে। এছাড়া নতুন ভিশন এআই কম্প্যানিয়ন ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী সিনেমা, খাবার বা…
Read More
বাংলায় শিশু বিবাহের অবসান: অন্ধকারের শেষ থেকে আশার দিগন্ত

বাংলায় শিশু বিবাহের অবসান: অন্ধকারের শেষ থেকে আশার দিগন্ত

ভারতে শিশু বিবাহের হার যেখানে পশ্চিমবঙ্গে এখনও অনেক বেশি, সেখানে মুর্শিদাবাদ জেলায় ধীরে ধীরে এক আশার পরিবর্তন দেখা যাচ্ছে। এই জেলার সাতটি গ্রাম পঞ্চায়েতকে এখন শিশু বিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। সমাজের ভেতর থেকেই শুরু হওয়া এই পরিবর্তন সত্যিই একটি ব্যতিক্রমী উদাহরণ। এই পরিবর্তনের মুখ হয়ে উঠেছে গাজধরপাড়া হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী মোনিজা খাতুনের মতো মেয়েরা। ২০২৫ সালের জুন মাসে মোনিজা চাইল্ড হেল্পলাইন ১০৯৮-এ ফোন করে তার ১৪ বছর বয়সি এক সহপাঠিনীর আসন্ন বিয়ের কথা জানায়। সেই সহপাঠিনীর বিয়ে ঠিক হয়েছিল এক প্রাপ্তবয়স্ক পুরুষের সঙ্গে। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে বিয়েটি বন্ধ করে দেয়। ২০২৫ সাল জুড়ে মোনিজা মোট ছয়টি শিশু…
Read More
শিলিগুড়িতে ডিওয়াইএফআই-এর সাংবাদিক সম্মেলন

শিলিগুড়িতে ডিওয়াইএফআই-এর সাংবাদিক সম্মেলন

“শিল্প চাই, কাজ চাই - বাম পথে বাংলা চাই” এই স্লোগানকে সামনে রেখে সোমবার শিলিগুড়ির ডিওয়াইএফআই  জেলা দপ্তরে এক সাংবাদিক সম্মেলন করেন সংগঠনের রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা। রাজ্যের শিল্প ও কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে তিনি তীব্র সমালোচনা করেন। ধ্রুবজ্যোতি সাহা বলেন, রাজ্যে শিল্পায়নের অভাব ও পরিকল্পনাহীন নীতির কারণে যুবসমাজ ক্রমশ কর্মসংস্থানের সুযোগ হারাচ্ছে। বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে শিল্প স্থাপনে তেমন কোনও অগ্রগতি নেই বলে অভিযোগ করেন তিনি। এর ফলে রাজ্যের যুবকদের কাজের সন্ধানে ভিনরাজ্যে পাড়ি দিতে হচ্ছে। তিনি আরও জানান, পরিকল্পিত শিল্পায়ন ও স্থায়ী কর্মসংস্থানই রাজ্যের অর্থনৈতিক উন্নতির একমাত্র পথ। সেই পথ দেখাতে পারে বামপন্থী বিকল্প রাজনীতি এই দাবিও…
Read More
বড়পর্দায় আসছে ‘নায়ক ২’, মুখ্য ভূমিকায় কে?

বড়পর্দায় আসছে ‘নায়ক ২’, মুখ্য ভূমিকায় কে?

২০০১ সালে মুক্তি পেয়েছিল অনিল কাপুর অভিনীত সুপারহিট ছবি ‘নায়ক: দ্য রিয়্যাল হিরো’। নায়িকা রানি মুখোপাধ্যায়। অনিল-রানি জুটি মন কেড়েছিল দর্শকদের। ২৫ বছর আগের পর্দার সেই ‘শিবাজী রাও’ চরিত্র আজও অমলিন দর্শকের স্মৃতিতে। ফের বড়পর্দায় আসতে চলেছে ‘নায়ক ২’। নতুন ছবিতে প্রধান চরিত্রে কাকে দেখা যাবে, তা এখনও স্পষ্ট নয়। ছবির পরিচালক দীপক মুকুট বলেন, “এত তাড়াতাড়ি এই বিষয়ে কিছু বলতে চাই না। সবটাই রয়েছে প্রাথমিক পর্যায়ে। কারা অভিনয় করবেন, এখনও পর্যন্ত তা চূড়ান্ত হয়নি।” তবে ছবির প্রযোজনার দায়িত্বে থাকছেন অনিল কাপুর, এ কথা নিশ্চিত করেন পরিচালক।
Read More
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে শিলিগুড়িতে তৃণমূল যুব কংগ্রেসের কেক কাটা ও রক্তদান শিবির

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে শিলিগুড়িতে তৃণমূল যুব কংগ্রেসের কেক কাটা ও রক্তদান শিবির

আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে শিলিগুড়িতে মানবিক ও অভিনব কর্মসূচির আয়োজন করল শিলিগুড়ি টাউন ১(বি) তৃণমূল যুব কংগ্রেস। প্রিয় দিদির জন্মদিনকে স্মরণীয় করে তুলতে কেক কাটার পাশাপাশি একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। আজ শিলিগুড়ির এসএফ রোডে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল থেকেই রক্তদাতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রায় ৫০ ইউনিট রক্ত সংগ্রহ করার লক্ষ্য নেওয়া হয়েছে এবং এই রক্ত সংগ্রহ করে ক্যান্সার হাসপাতালগুলিতে দেওয়া হবে। এই কর্মসূচি প্রসঙ্গে দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জয়ব্রত মুক্তি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানবিক কাজের বার্তা দেন। সেই আদর্শকে সামনে রেখেই এই রক্তদান…
Read More