Blog

বৃষ্টিতে শহর পরিষ্কারের যোদ্ধাদের পাশে নাগরিক সমিতি, ৫০ সাফাই কর্মী পেলেন রেনকোট

বৃষ্টিতে শহর পরিষ্কারের যোদ্ধাদের পাশে নাগরিক সমিতি, ৫০ সাফাই কর্মী পেলেন রেনকোট

শিলিগুড়ির ১৫ নম্বর ওয়ার্ডে সাফাই কর্মীদের সম্মান জানাতে উদ্যোগ নিল ১৫ নম্বর ওয়ার্ডের নাগরিক সমিতি। মঙ্গলবার সকালে টিএস ক্লাবের মোড়ে প্রায় ৫০ জন সাফাই কর্মীর হাতে রেনকোট তুলে দেওয়া হয়। পাশাপাশি তাঁদের হাতে একটি করে মিষ্টির প্যাকেটও তুলে দেন উদ্যোক্তারা।রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে প্রতিদিন শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাফাই কর্মীরা। তাঁদের সেই পরিশ্রমের প্রতি সম্মান জানাতেই এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা।১৫ নম্বর ওয়ার্ডের নাগরিক সমিতির উদ্যোগে, ১৫ নম্বর শক্তি কেন্দ্র ও বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলার সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস’—এই বার্তাকেই সামনে রেখে সমাজের প্রত্যেক…
Read More
বাংলার তাঁতে বোনা হচ্ছে জাতীয় পতাকা,১৫ আগস্ট স্বাধীনতা দিবসে এক ব্যতিক্রমী উদ্যোগ

বাংলার তাঁতে বোনা হচ্ছে জাতীয় পতাকা,১৫ আগস্ট স্বাধীনতা দিবসে এক ব্যতিক্রমী উদ্যোগ

আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন ফুলিয়ার তাঁত শিল্পীরা। সচরাচর অন্যান্য ক্ষেত্রে কাপড়ে নকশা এঁকে, কেটে বা সেলাই করে কিংবা অশোক চক্র স্ট্যাম্পিং করে জাতীয় পতাকা তৈরি করা হলেও, এবার সরাসরি তাঁতে বুননের মাধ্যমেই তৈরি করা হচ্ছে জাতীয় পতাকা।এই বিষয়ে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত তাঁত শিল্পী অভিনব বসাক জানান, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ডিজাইনার মন্টু বসাকের সাথে যৌথ উদ্যোগে এবং 'উইভার সার্ভিস সেন্টার' এর সহযোগিতায় এই অনন্য কাজটি সম্পন্ন করা হচ্ছে। সম্পূর্ণ ১০০% সুতি ৯২ কাউন্ট সুতা ব্যবহার করে এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। হ্যান্ডলুম বা তাঁতের 'কাট-শাটল'  পদ্ধতিতে বস্ত্র বুননের পাশাপাশি বুননের সাথেই ফুটিয়ে তোলা…
Read More
কেদারনাথের পথে দুই যুবকের সাইকেল যাত্রা

কেদারনাথের পথে দুই যুবকের সাইকেল যাত্রা

ফালাকাটা থেকে কেদারনাথের পথে সাইকেলে চেপে রওনা দিল দুই যুবক। প্যাকেটজাত পণ্যদ্রব্যে হিন্দু দেবদেবীর ছবি ব্যবহারের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে তাদের এই যাত্রা। ফালাকাটা ধূপগুড়ি মোড়ের কৃষ্ণেন্দু দে বন্ধু বিপ্লবকে নিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছেন কেদারনাথের পথে। মোট তিরিশ দিনের যাত্রাপথে তারা যাবেন শিলিগুড়ি ঘোষপুকুর হয়ে নকশালবাড়ি থেকে বিহার, উত্তরপ্রদেশ পেরিয়ে উত্তরাখণ্ডের কেদারনাথ ধামে। তাদের কথায়, পণ্যদ্রব্য বিশেষ করে নেশাজাতীয় দ্রব্যের প্যাকেট হিন্দু দেবদেবীর ছবি ব্যবহার করা হয়। আর সেই সব প্যাকেট যত্রতত্র ফেলে দেওয়া হয়। হিন্দু সনাতনি ধর্মে যাদের পুজো করা হয় তাঁদের এভাবে অসম্মান ও অমর্যাদা রোধ করার জন্য আমাদের এই যাত্রা।
Read More
দেশজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির সূচনা, শিলিগুড়িতে এসডিও-র নেতৃত্বে বিশাল মিছিল

দেশজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির সূচনা, শিলিগুড়িতে এসডিও-র নেতৃত্বে বিশাল মিছিল

দেশজুড়ে দেশপ্রেমের ভাবনাকে আরও ছড়িয়ে দিতে আগামী ৯ আগস্ট থেকে ১৭ আগস্ট, ২০২৬ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি পালন করা হচ্ছে। এই দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবেই মঙ্গলবার সকালে শিলিগুড়িতে একটি বিশাল সচেতনতা মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে এলাকার যুবসমাজ ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সূর্যসেন মহাবিদ্যালয় থেকে যাত্রার সূচনা কর্মসূচির অংশ হিসেবে এদিন শিলিগুড়ির সূর্যসেন মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা মিলে একটি সুবিশাল তিরঙ্গা যাত্রার আয়োজন করেন। হাতে জাতীয় পতাকা নিয়ে পড়ুয়াদের দেশাত্মবোধক স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। সাধারণ নাগরিকরা যাতে নিজ নিজ বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং দেশের প্রতি সংহতি প্রদর্শন করেন,…
Read More
আকাসা এয়ার চালু করলো তাদের নতুন আকাসা ‘এলিভেট’

আকাসা এয়ার চালু করলো তাদের নতুন আকাসা ‘এলিভেট’

ভারতের দ্রুততম বিস্তারিত বিমান সংস্থা আকাসা এয়ার তাদের নতুন লয়্যালটি প্রোগ্রাম ‘আকাসা এলিভেট’ চালু করেছে। এই প্রোগ্রামের মাধ্যমে সদস্যরা যোগ্য ফ্লাইট এবং আনুষঙ্গিক পণ্য ও পরিষেবায় এলিভেট পয়েন্ট অর্জন করতে পারবেন। পাশাপাশি সহজ টিয়ার প্রোগ্রেশনের মাধ্যমে এক্সক্লুসিভ সুবিধা ও আরও লাভজনক ভ্রমণের অভিজ্ঞতা মিলবে। ২০২২ সালের আগস্টে যাত্রা শুরুর পর আকাসা এয়ার ইতিমধ্যেই প্রায় ৩ কোটি যাত্রীকে পরিষেবা দিয়েছে এবং ভারতের বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে দ্রুত ৪০টির বেশি বিমান বহরে যুক্ত করেছে। সংস্থার দাবি, এই সাফল্যের ভিত্তি গ্রাহকদের আস্থা, গ্রাহককেন্দ্রিক পরিষেবা ও টেকসই উন্নয়ন। এবিষয়ে আকাসা এয়ারের প্রতিষ্ঠাতা ও সিইও বিনয় দুবে বলেন, চার বছর পূর্তিতে গ্রাহকদের আস্থা ও সমর্থনের…
Read More
নতুন হাইব্রিড হোম লোন কোটাকের, সুদ স্থির থাকবে ৬৫ মাস পর্যন্ত

নতুন হাইব্রিড হোম লোন কোটাকের, সুদ স্থির থাকবে ৬৫ মাস পর্যন্ত

বাড়ি কেনার পর EMI-এর পাশাপাশি ইন্টেরিয়র, শিক্ষা, সঞ্চয় ও দৈনন্দিন খরচ সামলাতে হয় পরিবারকে। এই আর্থিক পরিকল্পনাকে আরও সহজ করতে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক চালু করলো হাইব্রিড হোম লোন। এই ঋণে গ্রাহক ৩৯, ৫২ অথবা ৬৫ মাসের জন্য সুদের হার স্থির রাখার সুযোগ পাবেন। নির্ধারিত স্থির সুদের মেয়াদে রেপো রেট বাড়লেও ঋণের সুদের হার ও EMI অপরিবর্তিত থাকবে। ফলে বাড়ি কেনার শুরুর কয়েক বছর গ্রাহকরা তুলনামূলক নিশ্চিন্তে আর্থিক পরিকল্পনা করতে পারবেন। মেয়াদ শেষ হলে ঋণটি স্বয়ংক্রিয়ভাবে রেপো রেটের সঙ্গে নির্ধারিত স্প্রেড যুক্ত ফ্লোটিং রেটে চলে যাবে। ভবিষ্যতের স্প্রেড ঋণ অনুমোদনের সময়ই গ্রাহককে জানিয়ে দেওয়া হবে। এবিষয়ে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের হেড–মর্টগেজেস নকুল…
Read More
মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ, দাবিপূরণে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বাম সংগঠনগুলির

মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ, দাবিপূরণে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বাম সংগঠনগুলির

একাধিক দাবিতে আজ শিলিগুড়ির মহকুমা শাসকের দপ্তরের সামনে আইন অমান্য ও জেল ভরো আন্দোলনে সামিল হল বামপন্থী শ্রমিক ও কৃষক সংগঠনগুলি। বাম শ্রমিক ও কৃষক সংগঠনগুলির নেতৃত্বে এদিন শিলিগুড়ির মহকুমা শাসকের দপ্তর চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে স্লোগান তুলে নিজেদের প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। আন্দোলনকে ঘিরে মহকুমা শাসকের দপ্তর চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পরিস্থিতির দিকে নজর রাখে পুলিশ প্রশাসন। কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। আন্দোলনকারীদের বক্তব্য, তাঁদের দাবিগুলি দ্রুত কার্যকর না হলে আগামী দিনেও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।
Read More
ভ*য়াবহ দু*র্ঘটনায় আহ*ত এ আর রহমানের ছেলে, কেমন আছেন আমিন?

ভ*য়াবহ দু*র্ঘটনায় আহ*ত এ আর রহমানের ছেলে, কেমন আছেন আমিন?

গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন এ আর রহমানের ছেলে আমিন। রবিবার সন্ধ্যায় কাঠিপাড়া ফ্লাইওভারের কাছে দুটি গাড়ির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। আমিনের সঙ্গে গাড়িতে থাকা তাঁর এক বন্ধুও সামান্য আহত হন। কোয়েম্বাটুরের দিকে যাওয়ার পথে কাঠিপাড়া ফ্লাইওভারের কাছে উল্টো দিক আসা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় আমিনের গাড়ির। পুলিশের রিপোর্ট অনুযায়ী, একটি ‘ওয়াগনার আর’ পাশের রাস্তা থেকে মূল রাস্তায় ওঠার সময় আমিনের ‘পোর্সে’ গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনার পর আমিন ও তাঁর বন্ধুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর দু’জনকেই ছেড়ে দেওয়া হয়। অন্য গাড়িতে থাকা ব্যক্তিকেও চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার তদন্তে দুটি গাড়িই জব্দ করেছে পুলিশ। দুর্ঘটনার কারণ…
Read More
আজ থেকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা গ্রাউন্ডে শুরু পার্কিং ব্যবস্থা

আজ থেকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা গ্রাউন্ডে শুরু পার্কিং ব্যবস্থা

শহরের ক্রমবর্ধমান পার্কিং সমস্যা মোকাবিলায় আজ থেকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা গ্রাউন্ডে শুরু হল পার্কিং ব্যবস্থা। শহরের ব্যস্ত এলাকা ও বাজার সংলগ্ন রাস্তায় যানজট এবং রাস্তার ধারে অবৈধ পার্কিং কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সিলিগুড়ি পুরনিগম ও সিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মেলা গ্রাউন্ডে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে বিধান রোড-সহ শহরের ব্যস্ত এলাকায় যানবাহনের চাপ কমবে বলে আশা করা হচ্ছে। প্রস্তাবিত পার্কিং এলাকায় প্রায় ৩০০টি চারচাকা এবং ১,০০০টি দু'চাকার গাড়ি রাখার ব্যবস্থা থাকবে বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরেই শহরের ব্যবসায়ী ও সাধারণ মানুষের পক্ষ থেকে পর্যাপ্ত পার্কিংয়ের দাবি জানানো হচ্ছিল। মেলা গ্রাউন্ডে পার্কিং ব্যবস্থা চালু হওয়ায় শহরের বাসিন্দা, ব্যবসায়ী…
Read More
বিশ্ব আদিবাসী দিবসে রামগড়ে বর্ণাঢ্য অনুষ্ঠান, আদিবাসী মহিলাদের সঙ্গে নৃত্যে পা মেলালেন ভারতী ঘোষ

বিশ্ব আদিবাসী দিবসে রামগড়ে বর্ণাঢ্য অনুষ্ঠান, আদিবাসী মহিলাদের সঙ্গে নৃত্যে পা মেলালেন ভারতী ঘোষ

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে রবিবার রামগড়ের খাস জঙ্গল ফুটবল মাঠে সিধু-কানু গাঁওতা ক্লাবের পরিচালনায় আয়োজিত হল এক বর্ণাঢ্য অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন আইপিএস আধিকারিক তথা বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র ভারতী ঘোষ। আদিবাসী সংস্কৃতি, ঐতিহ্য ও নৃত্যের মাধ্যমে এদিনের অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত। অনুষ্ঠানের শুরুতে সিধু-কানুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন ভারতী ঘোষ। এরপর আদিবাসী মহিলা ও পুরুষদের সুসজ্জিত শোভাযাত্রার মাধ্যমে তাঁকে অনুষ্ঠানে বরণ করে নেওয়া হয়। আদিবাসী মহিলারা তাঁদের ঐতিহ্যবাহী পোশাকে নৃত্য পরিবেশন করেন। তাঁদের সঙ্গে তাল মিলিয়ে পুরুষেরা ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজিয়ে অনুষ্ঠানস্থল মুখরিত করে তোলেন। একপর্যায়ে আদিবাসী মহিলাদের সঙ্গে নৃত্যে পা মেলান ভারতী ঘোষও। মঞ্চে ভারতী ঘোষ-সহ উপস্থিত অতিথিদের আদিবাসী…
Read More
বাঁশের পাটাতনে নদী পারাপার, চরম দুর্ভোগে স্থানীয়রা

বাঁশের পাটাতনে নদী পারাপার, চরম দুর্ভোগে স্থানীয়রা

চন্দ্রচূড় মন্দিরে পুজো দিতে গিয়ে চরম দুর্ভোগে পড়ছেন ভক্তরা। সীতারামপুরের বিদাইগড় এলাকায় গারুই নদীর ওপর সেতুর নির্মাণকাজ কয়েক মাস ধরে বন্ধ থাকায় নড়বড়ে বাঁশের পাটাতন দিয়ে নদী পার হতে হচ্ছে তাঁদের। স্থানীয়দের অভিযোগ, আসানসোল পৌরনিগমের ১৯ নম্বর ওয়ার্ডের বিদাইগড় এলাকায় সাধারণ মানুষের যাতায়াতের জন্য সেতু নির্মাণ শুরু হলেও বিধানসভা নির্বাচনের আগে কাজ বন্ধ হয়ে যায়। নদীর মাঝখানে সেতুর অসম্পূর্ণ স্তম্ভ পড়ে রয়েছে, কিন্তু দীর্ঘদিনেও নির্মাণকাজ ফের শুরু হয়নি। বর্ষায় নদীতে জল বাড়ায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। শিশু, মহিলা ও প্রবীণদেরও জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের পাটাতন পার হতে হচ্ছে। সামান্য অসতর্কতায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। দ্রুত সেতুর নির্মাণকাজ…
Read More
তলব করা হলো শুভাশিসকে

তলব করা হলো শুভাশিসকে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় জোরকদমে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। এবার এই মামলায় কালীঘাট তৃণমূলের কোষাধ্যক্ষ তথা প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তীকে তলব করল কেন্দ্রীয় এজেন্সি। চলতি সপ্তাহেই দলের অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় কাগজপত্র নিয়ে তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। দলের তিনটি অ্যাকাউন্টের ‘সাইনিং অথরিটি’ শুভাশিস। সেই কারণে তাঁকে তলব করা হয়েছে। প্রাক্তন রাজ্যসভা সাংসদ জানান, কেন্দ্রীয় এজেন্সির তলব নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলছেন তিনি। হাজিরার…
Read More
একাধিক নতুন বাস চালু হচ্ছে

একাধিক নতুন বাস চালু হচ্ছে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। কলকাতা ও শহরতলির বাসযাত্রীদের জন্য সুখবর। প্রতিদিন যাঁরা বাসে করে অফিস, ব্যবসা বা অন্য কাজে যাতায়াত করেন, তাঁদের সুবিধার কথা ভেবেই তিনটি নতুন এসি বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকার মধ্যে যোগাযোগ আরও সহজ ও আরামদায়ক করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই পরিষেবার আওতায় তিনটি রুটে এসি বাস চলবে। নিউটাউনের ইকো স্পেস থেকে সোনারপুর পর্যন্ত চলবে এসি-৫৮ নম্বর বাস। পাটুলির ঢালাই ব্রিজ থেকে হাওড়া স্টেশন পর্যন্ত চলবে এসি-২৪। এছাড়া কল্যাণীর বড়জাগুলি মোড় থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত চালু হচ্ছে এসি-৫৭ নম্বর বাস। জানিয়েছেন…
Read More
ফুটবলের মাঠে পথ নিরাপত্তার সচেতনতা, অভিনব উদ্যোগ শিলিগুড়ি পুলিশের

ফুটবলের মাঠে পথ নিরাপত্তার সচেতনতা, অভিনব উদ্যোগ শিলিগুড়ি পুলিশের

পথ নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট।‘রোড সেফটি উইক ২০২৬’ উপলক্ষে এবার অভিনব উদ্যোগ হিসেবে আয়োজন করা হল মহিলাদের একদিনের ফুটবল টুর্নামেন্ট ‘পথ নিরাপত্তা কাপ ২৬’।শনিবার চাঁদমণি ট্রাইবাল স্পোর্টিং ক্লাব ফুটবল গ্রাউন্ডে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।অনুষ্ঠানের আয়োজক বালাসন সাব-ট্রাফিক গার্ড।খেলাধুলাকে মাধ্যম হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষের কাছে পথ নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।অনুষ্ঠানে হেলমেট ব্যবহার,সিটবেল্ট পরা,পথচারীদের প্রতি সম্মান সহ নিরাপদে চলাচলের বিষয়ে সচেতনতার বার্তা তুলে ধরা হয়।‘নিরাপদ রাস্তা, নিরাপদ পথচারী’এই বার্তাকে সামনে রেখেই আয়োজন করা হয় এই বিশেষ কর্মসূচির।গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে ৩রা…
Read More