Blog

ঠান্ডার দাপটে শিলিগুড়ি, কয়েকদিন বজায় থাকতে পারে শীত

ঠান্ডার দাপটে শিলিগুড়ি, কয়েকদিন বজায় থাকতে পারে শীত

মঙ্গলবার শিলিগুড়িতে চলতি বছরের শীতলতম দিন। সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকে যায় গোটা শহর। তার সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি পরিস্থিতিকে আরও শীতল করে তোলে। ঠান্ডার দাপটে সকালবেলা রাস্তাঘাটে লোকজনের চলাচল ছিল তুলনামূলকভাবে কম। কুয়াশা ও হালকা বৃষ্টির জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহন চলাচলেও কিছুটা প্রভাব পড়ে। শীতের তীব্রতা বাড়ায় সাধারণ মানুষ গরম পোশাক ও শীতবস্ত্রের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েক দিন উত্তরবঙ্গে ঠান্ডার দাপট বজায় থাকতে পারে, সঙ্গে মাঝে মাঝে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
Read More
শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানা এলাকার লেকটাউনে মোবাইলের দোকানে ভয়াবহ চুরি

শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানা এলাকার লেকটাউনে মোবাইলের দোকানে ভয়াবহ চুরি

শিলিগুড়ি শহরের ৩৩ নম্বর ওয়ার্ডের একটি মোবাইলের দোকানে চুরির ঘটনায় আজ চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল গভীর রাতে দোকানের শাটার ভেঙে প্রায় ১৪ থেকে ১৫ লক্ষ টাকার নামী-দামি ব্র্যান্ডের মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় চোর। অভিযোগ পাশাপাশি ক্যাশ বাক্সে থাকা নগদ টাকাও চুরি হয়েছে বলেই জানা গেছে। আজ সকালে ঘটনাটি সবার প্রথমে নজরে আসে দোকানের কর্মী বিজয় দাসের। সকালে দোকান খুলতে এসে তিনি ভাঙা শাটার ও দোকানের ভেতরের সবকিছু তছনছ অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি দোকানের মালিক অভিষেক মোদককে জানান। খবর পেয়ে দোকানের মালিক দোকানে এসে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। ফুটেজ দেখে অভিষেক মোদক জানান, চুরির ঘটনায় মাত্র একজন…
Read More
রকমারি ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজিয়ে তুলুন অফিস ডেস্ক

রকমারি ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজিয়ে তুলুন অফিস ডেস্ক

ঘর সাজাতে অনেকেই ব্যবহার করেন লাকি ব্যাম্বু, মানি প্ল্যান্ট বা জেড প্ল্যান্ট। এবার সেই তালিকায় জুড়ে নিন আরও কয়েকটি গাছ। অল্প যত্নেই বেড়ে ওঠা এই গাছগুলি দিয়ে সাজিয়ে তুলতে পারেন আপনার অফিসের ডেস্কও। ১. স্পাইডার প্ল্যান্ট অত্যন্ত জনপ্রিয় এই ইনডোর প্ল্যান্টটি কম আলোতেও খুব ভালোভাবে বেড়ে ওঠে। অল্প পরিমাণে নিয়মিত জল দিলেই যথেষ্ট। তবে একটি বিষয় মনে রাখা জরুরি। গাছের পাতা শুকিয়ে গেলে সেগুলি দ্রুত কেটে ফেলতে হবে। এতে গাছটি আরও দ্রুত ও সুন্দরভাবে বেড়ে উঠবে। ২. স্নেক প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট মূলত পাতাবহুল গাছ। এটি বাতাসের ক্ষতিকর দূষিত উপাদান শোষণ করে পরিবেশে অক্সিজেনের মাত্রা বাড়াতে সাহায্য করে। এর যত্ন নেওয়াও…
Read More
সিইএস-এ এআই অ্যাপ্লায়েন্সের পরবর্তী ধাপ উন্মোচন এবং টিভির নতুন দিগন্ত উন্মোচন করবে স্যামসাং: জেবি পার্ক

সিইএস-এ এআই অ্যাপ্লায়েন্সের পরবর্তী ধাপ উন্মোচন এবং টিভির নতুন দিগন্ত উন্মোচন করবে স্যামসাং: জেবি পার্ক

স্যামসাং ইলেকট্রনিক্স ২০২৬ সালের সিইএস প্রদর্শনীতে তাদের পরবর্তী প্রজন্মের এআই-চালিত হোম অ্যাপ্লায়েন্স এবং টিভিতে নতুন প্রযুক্তি লঞ্চ করতে চলেছে। বিশ্বের বৃহত্তম এই তথ্যপ্রযুক্তি প্রদর্শনীতে স্যামসাং তাদের 'ডিভাইস এক্সপেরিয়েন্স ডিভিশন' এর ভবিষ্যৎ পরিকল্পনা সবার সামনে তুলে ধরবে। স্যামসাং দক্ষিণ-পশ্চিম এশিয়ার প্রেসিডেন্ট জেবি পার্ক জানান যে তাদের এআই প্রযুক্তি এখন এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এই উদ্ভাবনগুলো মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মানকে আরও সহজ ও উন্নত করবে। আগামী ৪ জানুয়ারি লাস ভেগাসে আয়োজিত 'দ্য ফার্স্ট লুক' ইভেন্টে স্যামসাং তাদের অত্যাধুনিক টিভির সীমাবদ্ধতা পেরিয়ে নতুন কিছু চমক দেখাবে। এবারের প্রদর্শনীতে স্যামসাং শক্তিশালী হার্ডওয়্যার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার এক অনন্য সমন্বয় ঘটাবে। তাদের 'বেসপোক এআই' সিরিজে যুক্ত…
Read More
শুরু হবে নিয়োগ প্রক্রিয়া

শুরু হবে নিয়োগ প্রক্রিয়া

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে অবশেষে স্পেশাল টেট আয়োজনের অনুমোদন দেওয়া হলো। ২০২৫ সালের প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এই খবরে স্বস্তি পেয়েছেন রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থী। স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটি বিশেষ মেমো জারি করে জানানো হয়েছে, স্পেশাল টেট পরীক্ষার সম্পূর্ণ…
Read More
দুঃসংবাদ পর্যটকদের জন্য

দুঃসংবাদ পর্যটকদের জন্য

ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে যেমন আসে সমুদ্রের কথা তেমনি পাহাড়ও আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় খবর। শীতের ছুটিতে ঘুরতে যাওয়ার কথা উঠলে সবার আগে মাথাই আসে উত্তরবঙ্গের কথা। উত্তরবঙ্গ বলতে এই সময় বহু মানুষ দার্জিলিং ঘুরতে যায়। এখানে গেলে পরে মানুষ কম বেশি গ্লেনারিজের সামনে দাঁড়িয়ে ফটো তোলেন। আবার অনেকে এখানে খাওয়া দাওয়া করে। তবে এবার আসলো এক দুঃসংবাদ। হঠাৎ করে বন্ধ হয়ে গেল এই জনপ্রিয় প্রতিষ্ঠান। জানা গিয়েছে গ্লেনারিজের তিনটি ভাগ রয়েছে। যদিও এই বিষয়ে সংস্থার মালিক তথা রাজনৈতিক নেতা অজয় এডওয়ার্ডস দাবি করেছেন,’আমাদের সংস্থার সমস্ত কাগজ ঠিক রয়েছে। কিন্তু লাইভ মিউজিক প্রায় এক বছর…
Read More
বছরের শেষপ্রান্তে কনকনে শীতের দাপট, সর্বনিম্ন তাপমাত্রা নামল ১১.০৬ ডিগ্রিতে

বছরের শেষপ্রান্তে কনকনে শীতের দাপট, সর্বনিম্ন তাপমাত্রা নামল ১১.০৬ ডিগ্রিতে

বছরের শেষের দিকে শিলিগুড়িতে কনকনে শীতের দাপট আরও বাড়তে শুরু করেছে। সোমবারের পর মঙ্গলবার ভোর ও গভীর রাতে ঠান্ডার প্রকোপে জাকিয়ে শীত অনুভূত হচ্ছে শহর ও পার্শ্ববর্তী এলাকাজুড়ে। যদিও এদিন কুয়াশার দাপট তেমন চোখে পড়েনি, তবুও হিমেল হাওয়ায় শীতের তীব্রতা স্পষ্ট। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার শিলিগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১১.০৬ ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ ১৮.০৮ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা আবহাওয়ার প্রভাবে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব পড়তে শুরু করেছে। ভোরের দিকে রাস্তায় মানুষের আনাগোনা তুলনামূলকভাবে কম দেখা যায়। প্রয়োজন ছাড়া খুব কম মানুষই বাড়ির বাইরে বের হচ্ছেন, আর যারা বের হচ্ছেন তারা গরম পোশাকে নিজেদের ঢেকে রাখছেন। আবহাওয়া দপ্তরের…
Read More
পুরনিগমের নতুন উদ্যোগ, শিলিগুড়িতে বাড়ি বাড়ি বসছে কিউআর কোড

পুরনিগমের নতুন উদ্যোগ, শিলিগুড়িতে বাড়ি বাড়ি বসছে কিউআর কোড

এবার শিলিগুড়ি পুরনিগমের নতুন উদ্যোগ, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আরও একধাপ এগোল পুরনিগম। শিলিগুড়ি পুরনিগমের প্রতিটি বাড়িতে বসানো হবে লোকেশন-সহ কিউআর কোড।এর মাধ্যমে আবর্জনা সংগ্রহ ব্যবস্থায় আনা হচ্ছে আধুনিক নজরদারির ব্যবস্থা। এই ব্যবস্থা গ্রহণের ফলে প্রতিদিন বাড়ি বাড়ি নোংরা আবর্জনা ঠিকমতো সংগ্রহ হচ্ছে কিনা, তা সরাসরি পর্যবেক্ষণ করতে পারবে শিলিগুড়ি পুরনিগম ও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের দায়িত্বপ্রাপ্ত সংস্থা সুডা। জানা গেছে, আবর্জনা সংগ্রহের সময় নির্মল সাথী বা নির্মল বন্ধুরা ওই কিউআর কোড স্ক্যান করলেই স্বয়ংক্রিয়ভাবে নথিভুক্ত হবে কোন বাড়ি থেকে কখন আবর্জনা সংগ্রহ করা হয়েছে।এর মাধ্যমে সরাসরি নজর রাখতে পারবে সুডা এবং পুরনিগম কর্তৃপক্ষ।
Read More
বড়দিনের ভোরে বরফে ঢাকল টাইগার হিল, ৩ ডিগ্রিতে কাঁপছে দার্জিলিং

বড়দিনের ভোরে বরফে ঢাকল টাইগার হিল, ৩ ডিগ্রিতে কাঁপছে দার্জিলিং

বড়দিনের সকালেই হাড় কাঁপানো ঠান্ডার সাক্ষী রইল গোটা বাংলা। উত্তর থেকে দক্ষিণ— সর্বত্রই একধাক্কায় নেমেছে তাপমাত্রা। উত্তুরে হাওয়ার দাপটে ভোর থেকেই শিরশিরে ঠান্ডা অনুভব করছেন সাধারণ মানুষ।উত্তরবঙ্গের পার্বত্য শহর দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৩ ডিগ্রি সেলসিয়াসে। শহরাঞ্চলেও পারদ ছুঁয়েছে ৪.৫ ডিগ্রি। ভোরবেলায় টাইগার হিলের রাস্তায় শিশির জমে তৈরি হয় বরফের পাতলা আস্তরণ। বরফে মোড়া রাস্তা দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন পর্যটকেরা, অনেকেই সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন।অন্যদিকে, দক্ষিণবঙ্গেও কমেনি শীতের প্রভাব। বড়দিনে দক্ষিণের ছ’টি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির নিচে। এর মধ্যে সবচেয়ে ঠান্ডা ছিল বীরভূমের শ্রীনিকেতন, যেখানে পারদ নেমে যায় ৮.৫ ডিগ্রি সেলসিয়াসে। সকাল থেকে কুয়াশা ও ঠান্ডা হাওয়ার দাপটে…
Read More
বিমানবন্দরে হেনস্থার শিকার থালাপতি বিজয়!

বিমানবন্দরে হেনস্থার শিকার থালাপতি বিজয়!

তারকাদের কাছে পেলেই যেন হুমড়ি খেয়ে পড়ছেন অনুরাগীরা। নারী-পুরুষ নির্বিশেষে সব ক্ষেত্রেই যেন এক আচরণ! কখনও পুরুষ তারকার শার্ট-প্যান্টে  টান, কোথাও মহিলা অভিনেত্রীর পোশাক নিয়ে হেনস্থা, হাত ধরে টানাটানি! নিধি, সামান্থা ও হর্ষবর্ধনের পর এবার চেন্নাই বিমানবন্দরে হেনস্থার শিকার হলেন থালাপতি বিজয়। মালয়েশিয়ায় নিজের আসন্ন ছবির গানমুক্তির অনুষ্ঠান সেরে ফিরছিলেন অভিনেতা। চেন্নাই বিমানবন্দরে নামার পর নিজের গাড়ি পর্যন্ত পৌঁছাতে বেশ বেগ পেতে হয় তাঁকে। চারপাশে উপচে পড়া ভিড়। গাড়ির কাছে পৌঁছানোর আগেই শুরু হয় জামা ধরে টানাটানি। ধস্তাধস্তির ঠেলায় এক পর্যায়ে গাড়িতে ওঠার আগে টাল সামলাতে না  পেরে পড়ে যান অভিনেতা। যদিও সঙ্গে সঙ্গেই নিজেকে সামলে নেন তিনি। এরপর দ্রুত…
Read More
২০২৫ সালে কলকাতার পছন্দ কুইক কমার্স ইন্সটামার্ট

২০২৫ সালে কলকাতার পছন্দ কুইক কমার্স ইন্সটামার্ট

ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে কলকাতা ২০২৫ সালে কুইক-কমার্সকে দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ করে নিয়েছে। সুইগি ইন্সটামার্টের বার্ষিক রিপোর্ট ‘হাউ ইন্ডিয়া ইন্সটামার্টেড ২০২৫’ অনুযায়ী, শহরটি প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে বিলাসবহুল কেনাকাটায় অনন্য নজির গড়েছে। রিপোর্টে দেখা গিয়েছে, কলকাতার একজন একনিষ্ঠ গ্রাহক এক বছরে ১,২০০টিরও বেশি অর্ডার দিয়েছেন। কেনাকাটার ধরনে একদিকে যেমন দই, মাছ, মাংস ও ডিমের মতো রান্নাঘরের সামগ্রী ছিল, অন্যদিকে ১.৯৯ লক্ষ টাকার একক অর্ডারের মতো প্রিমিয়াম কেনাকাটাও হয়েছে। বিশেষ করে উৎসবের মরশুমে ১৫ লক্ষ টাকার স্বর্ণমুদ্রা কেনা এবং বর্ষাকালে রেইনওয়্যারের চাহিদা শহরটির বৈচিত্র্যময় জীবনযাত্রাকে প্রতিফলিত করে। সুইগির চিফ বিজনেস অফিসার হরি কুমার গোপীনাথন জানান, "ইন্সটামার্ট এখন আর কেবল…
Read More
পাঁচ দফা দাবিতে রায়গঞ্জ জেলাশাসকের দপ্তরে গণস্মারকলিপি, নেতৃত্বে কেপিপি সুপ্রিমো অমিত রায়

পাঁচ দফা দাবিতে রায়গঞ্জ জেলাশাসকের দপ্তরে গণস্মারকলিপি, নেতৃত্বে কেপিপি সুপ্রিমো অমিত রায়

পাঁচ দফা দাবিতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ জেলা শাসকের দপ্তরে গণস্মারকলিপি কর্মসূচি অনুষ্ঠিত হল। কামতাপুর প্রগ্রেসিভ পার্টি (কেপিপি)-র ডাকে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের সুপ্রিমো অমিত রায়। সোমবার কর্মসূচিতে কয়েক হাজার কর্মী - সমর্থক অংশ নেন, ফলে গোটা রায়গঞ্জ শহর জুড়ে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। কেপিপির পক্ষ থেকে রাজ্য সরকারকে মোট তিনটি দাবি জানানো হয়। দাবিগুলির মধ্যে রয়েছে নারায়ণী ব্যাটেলিয়ান গঠন, পর্যাপ্ত প্রাইমারি ও আপার প্রাইমারি স্কুল স্থাপন ও কামতাপুরের ইতিহাস পশ্চিমবঙ্গ সরকারের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা। পাশাপাশি কেন্দ্র তথা ভারত সরকারের কাছে দুটি দাবি তোলা হয় আলাদা কামতাপুরী রাজ্য গঠন সহ কামতাপুরী ভাষাকে স্বীকৃতি প্রদান। স্মারকলিপি শেষে কেপিপি সুপ্রিমো…
Read More
বিহারে ৩০০ কোটি টাকার কৌশলগত বিনিয়োগে পূর্ব ভারতের পোলট্রি সরবরাহ মজবুত করল ইন্ডিয়ান পোলট্রি অ্যালায়েন্স

বিহারে ৩০০ কোটি টাকার কৌশলগত বিনিয়োগে পূর্ব ভারতের পোলট্রি সরবরাহ মজবুত করল ইন্ডিয়ান পোলট্রি অ্যালায়েন্স

ভারতের পোলট্রি এবং পশুপালন খাতে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করতে বিহারে বড় বিনিয়োগের কথা ঘোষণা করেছে আলানা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইন্ডিয়ান পোলট্রি অ্যালায়েন্স (আইপিএ)। প্রতিষ্ঠানটি পূর্ব ভারতের বিহারে ৩০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এই বিনিয়োগের মূল লক্ষ্য হল পূর্ব ভারত এবং উত্তর-পূর্বাঞ্চলে পোলট্রি পণ্যের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা এবং একটি নির্ভরযোগ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা। এই প্রকল্পের আওতায় বিহারে পূর্ব ভারতের প্রথম সম্পূর্ণ ইন্টিগ্রেটেড পোলট্রি কমপ্লেক্স স্থাপন করা হবে। এখানে উন্নত মানের ব্রিডার ফার্ম, হ্যাচারি, ফিড মিল এবং পোলট্রি প্রসেসিং প্ল্যান্ট থাকবে। এখান থেকে স্বাস্থ্যকর ও প্যাকেটজাত পোলট্রি পণ্য সরাসরি ই-কমার্স, কুইক কমার্স এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক বাজারে সরবরাহ করা…
Read More
একটি স্বাস্থ্যকর মোড়কে উৎসবের মরসুম উদযাপন করুন: ডার্ক চকোলেট আমন্ড অরেঞ্জ কেক

একটি স্বাস্থ্যকর মোড়কে উৎসবের মরসুম উদযাপন করুন: ডার্ক চকোলেট আমন্ড অরেঞ্জ কেক

এই নতুন বছরে ডার্ক চকলেট আমন্ড অরেঞ্জ কেকের সঙ্গে আপনার উদযাপনে যোগ করুন উষ্ণতা ও স্বাদের আনন্দ। আমন্ড ফ্লাওয়ার, সমৃদ্ধ ডার্ক চকলেট, তাজা কমলার খোসার জেস্ট আর মেপল সিরাপ দিয়ে তৈরি এই কেকটি উৎসবের স্বাদ আর সচেতন বেকিংয়ের সুন্দর ভারসাম্য তুলে ধরে। রেসিপিটি যত্ন সহকারে তৈরি করেছেন শেফ কবিতা সিং। ঘি ও ডিম দিয়ে বেক করা এবং আমন্ড ফ্লাওয়ার ব্যবহার করে তৈরি এই কেকটি নরম ও স্যাঁতসেঁতে টেক্সচার দেয়, যার মধ্যে রয়েছে সমৃদ্ধ চকলেট ও সাইট্রাসের স্বাদ। বছরের শেষে এটি একটি পুষ্টিকর অথচ উপভোগ্য ডেজার্ট—যা সহজেই তৈরি করা যায়, ভাগ করে খাওয়ার জন্য উপযুক্ত এবং উৎসবের বেকিংয়ের একটি আধুনিক রূপ।…
Read More