Blog

ইঞ্জিনের অভিমুখ ঘোরানোর সময় দুর্ঘটনা

ইঞ্জিনের অভিমুখ ঘোরানোর সময় দুর্ঘটনা

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় বামনহাট রেলস্টেশনে একটি লোকাল ট্রেনের পিছনের কামরায় সজোরে ধাক্কা লাগে। তাতে গুরুতর আহত হন কয়েক জন যাত্রী। আবার রেল দুর্ঘটনা। একটুর জন্য বড় বিপদ এড়ালেন যাত্রীরা। ঘটনাটি ঘটছে কোচবিহারের বামনহাট রেলস্টেশনে। দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েক জন যাত্রী।      জানা গেছে, সকালে বামনহাটি থেকে শিলিগুড়ি ১৫৪৬৮ প্যাসেঞ্জার ট্রেনটি রেলস্টেশনে পৌঁছেছিল। সেখান থেকে শিলিগুড়ির দিকে রওনা দেওয়ার সময়ে ইঞ্জিনের অভিমুখ ঘোরানোর জন্য কামরা থেকে ইঞ্জিনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ইঞ্জিনটি ঘুরিয়ে নিয়ে আবার ট্রেনের সঙ্গে সংযোগ করার সময়ে বিপত্তি ঘটে। দাঁড়িয়ে থাকা ট্রেনের পিছনের কামরায় সজোরে ধাক্কা মারে ইঞ্জিনটি। তাতে কামরার ক্ষতি…
Read More
সুখবর পুড়সভার তরফে

সুখবর পুড়সভার তরফে

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই বড় সুখবর। এবার শহরে এক কাঠার কম জমিতেও বাড়ি তৈরির অনুমোদন দেবে কলকাতা পুরসভা। তবে এক্ষেত্রে রয়েছে বেশ কিছু শর্ত। কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, কত তলা বাড়ি করা যাবে তা নির্ভর করবে ভিতের উপর। মেয়র জানান, পুর এলাকায় ছোট জমির ক্ষেত্রে বাড়ি তৈরির অনুমোদন দেওয়ার বিষয়ে বহুদিন ধরেই ভাবনাচিন্তা চলছিল। সেটাই বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। ফিরহাদ জানান, তিন কাঠা অবধি জমির ক্ষেত্রে বাড়ি তৈরির অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুড়সভা তরফে। ১৫ দিনের মধ্যে বিল্ডিংয়ের ‘প্ল্যান’ না-পেলে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করা যাবে বলে জানিয়েছেন মেয়র। পুরসভা সূত্রে…
Read More
ইন্ডিয়ান আইডলের প্রতিযোগী শুভজিতের টাইটেল ট্র্যাকের পারফরম্যান্স সবাইকে আবেগাপ্লুত করে তোলে

ইন্ডিয়ান আইডলের প্রতিযোগী শুভজিতের টাইটেল ট্র্যাকের পারফরম্যান্স সবাইকে আবেগাপ্লুত করে তোলে

একটি হৃদয়গ্রাহী ইন্ডিয়ান আইডল পর্বে, প্রতিযোগী শুভজিৎ তার বড়া নাম করেঙ্গে টাইটেল ট্র্যাকের প্রাণবন্ত উপস্থাপনা দিয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন। পর্বটি সিরিজের একটি দল হিসাবে বিশেষ হয়ে উঠেছে, শোরুনার সুরজ আর বরজাতিয়া, পরিচালক পলাশ ভাসওয়ানি, অভিনেতা - আয়েশা কাদুস্কর এবং ঋত্বিক ঘনশানি এবং সুরকার অনুরাগ শইকিয়া রাজশ্রী প্রোডাকশনের সর্বশ্রেষ্ঠ হিট উদযাপন করার সময় তাদের শোয়ের প্রচার করতে এসেছিলেন। পশ্চিমবঙ্গের চাঙ্গুয়ালের একটি নম্র পটভূমি এবং ছোট্ট গ্রাম থেকে এসেছেন, যেখানে তিনি একবার তার পরিবারকে সমর্থন করার জন্য একটি ছোট পান স্টল চালাতেন তবে সংগীতের প্রতি তাঁর আবেগকে কখনও ছেড়ে দেননি। সংগ্রাম থেকে বড় মঞ্চে তাঁর যাত্রা অনুপ্রেরণার চেয়ে কম ছিল না। পর্বটি…
Read More
আয়ের উৎস জানতেই তলব করা হলো জুনিয়র চিকিৎসকদের

আয়ের উৎস জানতেই তলব করা হলো জুনিয়র চিকিৎসকদের

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনার পর প্রতিবাদে গর্জে উঠেছিল জুনিয়র চিকিৎসকদের একাংশ। সেই আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন অনিকেত মাহাতো, কিঞ্জল নন্দ, দেবাশিস হালদাররা। এবার তাঁদের বিরুদ্ধেই উঠল বিস্ফোরক অভিযোগ। অনিকেত সহ ৭ জনকে তলব করল পুলিশ। তিলোত্তমার ন্যায়বিচার সহ একাধিক দাবিতে সরব হয় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। এবার তাদের অন্যতম ‘মুখ’ অনিকেত সহ ৭ জনকে তলব করা হল। জুনিয়র ডক্টরস ফ্রন্টের আয়ের উৎস কী? সেটা জানতে রাজু ঘোষ নামের একজন অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো সহ ৭ জনকে তলব করেছে বিধাননগর পুলিশ।
Read More
সবই কি ভুয়ো, বাতিল হলো রেশন কার্ড

সবই কি ভুয়ো, বাতিল হলো রেশন কার্ড

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে। পশ্চিমবঙ্গেও চালু করা হয়েছে বায়োমেট্রিক। আর তারপরেই জানা যাচ্ছে, বায়োমেট্রিক চালু হওয়ার পরেই কোচবিহার জেলায় বাতিল হয়েছে প্রায় এক লক্ষ রেশন কার্ড। অথচ এই সমস্ত রেশন কার্ডে আগে নিয়মিত রেশন তোলা হয়েছে। দীর্ঘদিন অপেক্ষা করার পরেও এই সমস্ত গ্রাহকরা রেশন কার্ডের সঙ্গে বায়োমেট্রিক করতে না আসায় এবং তাদের কোন সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত কার্ডগুলো বাতিল করে দেওয়া…
Read More
মহিলাদের জন্য বিশেষ স্বাস্থ্য বীমা পরিকল্পনা লঞ্চ করেছে বাজাজ অ্যালিয়ানজ

মহিলাদের জন্য বিশেষ স্বাস্থ্য বীমা পরিকল্পনা লঞ্চ করেছে বাজাজ অ্যালিয়ানজ

বাজাজ অ্যালিয়ানজ জেনারেল ইন্স্যুরেন্স হেরাইজনকেয়ার' চালু করেছে, এটি একটি স্বাস্থ্য বীমা পণ্য যা কেবলমাত্র মহিলাদের সমস্ত প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার চাহিদা পূরণের জন্য ডিজাইন করা হয়েছে। এই বিস্তৃত পলিসিটি গুরুতর অসুস্থতা, মাতৃত্বকালীন এবং প্রজনন স্বাস্থ্য, সুস্থতা এবং আরও অনেক কিছুর সমাধান করে, যা তাদের জীবনের বিভিন্ন পর্যায়ে আর্থিক সুরক্ষা প্রদান করবে। এটি ভারতের প্রথম স্বাস্থ্য বীমা পরিকল্পনা যা একটি একক পলিসিতে একাধিক বিশেষায়িত কভার প্রদান করবে। হেরাইজনকেয়ার ১৮-৮০ বছর বয়সী মহিলাদের এবং ৯০ দিন থেকে ৩৫ বছর বয়সী শিশুদের জন্য সাশ্রয়ী মূল্যের, নমনীয় পরিকল্পনা অফার করে। এর দুটি ব্যাপক বীমা পরিকল্পনা, ভিটা শিল্ড এবং ক্র্যাডল কেয়ার প্রদান করে, সেই সাথে নির্দিষ্ট স্বাস্থ্যসেবার…
Read More
মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ বনদফতরের

মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ বনদফতরের

জঙ্গল ঘেঁষা এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে উদ্যোগ গ্রহণ করলো বনদফতর। আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের গাড়ির মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে পাঠানোর কাজ শুরু করে বনদফতর। এদিন বাগডোগরার টিপুখোলা, তিরহানা, অর্ড ও তারাবাড়ি এবং নকশালবাড়ির বেলগাছি সহ পানিঘাটা জঙ্গল ঘেরা এলাকা হিসেবে পরিচিত। এদিন সকাল থেকেই বনদফতরের বিশেষ গাড়ি ও রাজ্য সরকারের বাস এলাকায় পৌঁছে পরীক্ষার্থীদের নিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেয়। জঙ্গল ঘেঁষা এলাকার প্রায় শতাধিক পরীক্ষার্থী এবার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।পাশাপাশি কার্শিয়াঙ বনদফতরে উদ্যোগে বিভিন্ন রেঞ্জে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর।এদিন সমস্ত বিষয়ে তদারকি করেন কার্শিয়াঙ বনদফতরে ডিএফও ও এডিএফও।বনদফতর ও রাজ্য সরকারের উদ্যোগে খুশি পরীক্ষার্থীরা।
Read More
শিলিগুড়ি পুলিশ কমিশনারের পক্ষ থেকে চকলেট বিতরণ মাধ্যমিক পরীক্ষার্থীদের

শিলিগুড়ি পুলিশ কমিশনারের পক্ষ থেকে চকলেট বিতরণ মাধ্যমিক পরীক্ষার্থীদের

শিলিগুড়ি : পরীক্ষা শেষেই হাতে মিললো চকলেট, শিলিগুড়ি পুলিশ কমিশনারের পক্ষ থেকে শহর শিলিগুড়িতে এমনই উদ্যোগ গ্রহণ করা হলো। সোমবার ছিল এবছরের প্রথম মাধ্যমিক পরীক্ষা। বাংলা পরীক্ষার মধ্য দিয়ে শুরু হল 2025 এর মাধ্যমিক। এ বছর মাধ্যমিক পরীক্ষা ঘিরে আগেভাগেই ছিল সমস্ত রকম প্রস্তুতি। একদিকে যেমন ছিল পুলিশ নিরাপত্তা ঠিক অপরদিকে ছিল প্রশ্ন ফাঁস রুখতে পর্ষদের তরফে নানান পদক্ষেপ। সোমবার সকাল থেকেই শিলিগুড়ি ৩৬ টি পরীক্ষা কেন্দ্রে শুরু হয় মাধ্যমিক পরীক্ষা। দিনশেষে সুস্থভাবে সম্পন্ন হল মাধ্যমিকের প্রথম বাংলা পরীক্ষা। পরীক্ষা শেষে এদিন শিলিগুড়ি নীলনলিনি স্কুলে শিলিগুড়ি পুলিশ কমিশনারের পক্ষ থেকে চকলেট বিতরণ করা হয় মাধ্যমিক পরীক্ষার্থীদের। এদিন ডিসিপি ইস্ট রাকেশ…
Read More
চুরির স্কুটি সহ পুলিশের জালে দুই দুস্কৃতি

চুরির স্কুটি সহ পুলিশের জালে দুই দুস্কৃতি

প্রথমে অনলাইন খাবার বিলির কাজ,তার পর আট-ঘাট বেধে গাড়ি চুরির কান্ড।এমনই কর্মকান্ড ঘটাতো ডাঙ্গিপাড়ার সুরজ প্রসাদ ও তার এক সঙ্গি সাহিল চৌধুরী। তবে সেই চোরের দলের দুই পান্ডার জায়গা হল বর্তমানে শ্রীঘরে। গত ২৯শে জানুয়ারি এনজেপি এলাকার একটি অনলাইন পিৎজার দোকানে ডেলিভারির ব্যাবহারে রাখা একটি স্কুটি চুরি যায়। প্রথমে বিষয়টিকে গুরুত্ব বা দিলেও পরবর্তীতে  কতৃপক্ষ বিষয়টি নিয়ে এনজেপি থানার দারস্থ হয়। ৯ই ফেব্রুয়ারি তারা একটি লিখিত অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতে শুরু হয় তদন্ত। তদন্তে নেমে ওই রবিবার ডেলিভারি বয় সুরজ প্রসাদকে গ্রেফতার করে এনজেপি থানার সাদা পোশাকের  পুলিশ। পরবর্তীতে তাকে জিজ্ঞাসবাদ করে চুরির আরেক পান্ডা খালপাড়ার নিবাসী সাহিল চৌধুরীকে…
Read More
কোচবিহার মহাশ্মশানে ভোগান্তি

কোচবিহার মহাশ্মশানে ভোগান্তি

কোচবিহার শহরের বিবেকানন্দ স্ট্রিট এলকায় রয়েছে কোচবিহার মহাশ্মশান। এই মহাশ্মশানের বৈদ্যুতিক চুল্লি নিয়ে বর্তমানে কিছু সমস্যা দেখা দিয়েছে। মূলত সেই কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে বহু সাধারণ মানুষকে। এই মহাশ্মশানে ২০০২ সালে বসানো হয় বৈদ্যুতিক চুল্লি। তবে এই চুল্লি প্রায়শই অকেজো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এছাড়া মহাশ্মশানের পেছন দিক দিয়েই রয়েছে মরা তোর্সা নদী। তবে এই নদীটি দেখলে নদী বলে মনেই হবে না। কচুরিপানা ও আগাছায় রীতিমত মৃতপ্রায় অবস্থা এই নদীটির। দীর্ঘ সময়েও এটি সংস্কার করা হয়নি। এলাকার এক স্থানীয় বাসিন্দা আশু সরকার জানান, “শ্মশানের নদীর মধ্যে জমে আছে প্রচুর কচুরিপানা এবং নোংরা আবর্জনা। ফলে এখান থেকে প্রায়শই ভয়ঙ্কর পচা…
Read More
নতুন ডেটিং সুরক্ষা নির্দেশিকা চালু করেছে টিন্ডার

নতুন ডেটিং সুরক্ষা নির্দেশিকা চালু করেছে টিন্ডার

নিরাপদ ইন্টারনেট দিবস উপলক্ষে, সেন্টার ফর সোশ্যাল রিসার্চ (CSR) -এর সহযোগিতায় টিন্ডার হিন্দি, মারাঠি, কন্নড় এবং বাংলা এই চারটি ভারতীয় ভাষায় একটি ডেটিং সুরক্ষা নির্দেশিকা চালু করেছে। এই নির্দেশিকাটি নারী নির্যাতনের বিরুদ্ধে এনজিওর দক্ষতা, গবেষণা এবং অন্তর্দৃষ্টি ব্যবহার করবে। ভারতে অনলাইন ডেটিং সুরক্ষা সম্পর্কে শিক্ষা এবং সচেতনতা বাড়াতে টিন্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। টিন্ডারের একটি রিপোর্টে দেখা গেছে যে ভারতের সিঙ্গেল ব্যক্তিরা প্রথম ডেটে যাওয়ার আগে "নিরাপত্তা এবং সুরক্ষা"কে গুরুত্ব দেয় এবং ৩৭% ব্যক্তিরাই তাদের ম্যাচের সাথে ডেটে যাওয়ার আগে ভিডিও কলের মাধ্যমে যাচাই করে নেয়। অ্যাপটি তার নির্দেশিকাটি হিন্দি, মারাঠি, কন্নড় এবং বাংলা ভাষায় অনুবাদ করেছে, যার লক্ষ্য একটি…
Read More
ভ্যালেন্টাইনস ডে-র স্বাস্থ্য-সচেতন উপহার – ক্যালিফোর্নিয়া আমন্ডস

ভ্যালেন্টাইনস ডে-র স্বাস্থ্য-সচেতন উপহার – ক্যালিফোর্নিয়া আমন্ডস

এবারের ভালোবাসা দিবসে (ভ্যালেন্টাইনস ডে) ক্যালিফোর্নিয়ার আমন্ডকে একটি প্রিমিয়াম, স্বাস্থ্য-সচেতন উপহার হিসেবে তুলে ধরা হচ্ছে। আমন্ড বোর্ড অফ ক্যালিফোর্নিয়া-র (Almond Board of California) উদ্যোগে একটি প্রচারাভিযান স্বাস্থ্য ও সুস্থতা বিশেষজ্ঞদের সমর্থন উল্লেখ করে আমন্ডের পুষ্টিগুণগুলির উপর জোর দিচ্ছে। পুষ্টিবিদ এবং চিকিৎসা বিশেষজ্ঞদের সঙ্গে বলিউড অভিনেত্রী সোহা আলি খান হৃদরোগ, ওজন নিয়ন্ত্রণ, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ত্বকের স্বাস্থ্য-সহ আমন্ডের সম্ভাব্য উপকারিতার জন্য প্রচার করছেন। প্রচারাভিযানটি গ্রাহকদের তাদের প্রিয়জনের সুস্থতার প্রতি যত্নের জন্য একটি চিন্তাশীল অভিব্যক্তি হিসেবে ক্যালিফোর্নিয়ার আমন্ডকে উপহার বিবেচনা করতে উৎসাহিত করছে।
Read More
বনকর্মীর উপর বাঘের হামলা

বনকর্মীর উপর বাঘের হামলা

বনকর্মীর গায়ে আচমকা ঝাঁপ দিল বিরাট রয়্যাল বেঙ্গল টাইগার। রীতিমতো বাঘে-মানুষে লড়াই লেগে গেল মৈপীঠে। সূত্রের খবর, সোমবার কিশোরী মোহনপুর গ্রামে বাঘ বনকর্মীর ওপর হামলা চালায়। রবিবার রাত থেকেই লোকালয়ে ফের ঢুকে পড়ে রয়‍্যাল বেঙ্গল টাইগার। তার দাপটে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, গতকালই লোকালয়ে ঢুকে পড়ে বাঘটি। বনদফতরের কর্মীরা পায়ের ছাপ দেখে রাতেই ফাঁদ পাতে। কিন্তু আজ, সোমবার সকালে হঠাৎ করেই সর্ষের ক্ষেত থেকে বেরিয়ে আসে ভয়ংকর বাঘটি। বনকর্মীদের সামনে আচমকা এসে পড়ে বাঘ, তারপরই এক বনকর্মীর ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে সে। প্রাণপণে লাঠি দিয়ে আঘাত করা হলেও, ভয়ঙ্কর কামড়ে ধরে রেখেছিল ওই বনকর্মীকে। শেষমেশ অনেক চেষ্টার পর সহকর্মীরা তাঁকে…
Read More
ইনফ্লুয়েন্সার ডিসক্লোজার গাইডলাইন লঙ্ঘন করেছে ভারতের ইনফ্লুয়েন্সাররা: এএসসিআই রিপোর্ট

ইনফ্লুয়েন্সার ডিসক্লোজার গাইডলাইন লঙ্ঘন করেছে ভারতের ইনফ্লুয়েন্সাররা: এএসসিআই রিপোর্ট

অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অফ ইন্ডিয়া (ASCI), ইতিমধ্যেই তার টপ ইনফ্লুয়েন্সার কমপ্লায়েন্স স্কোরকার্ড প্রকাশিত করেছে, যেখানে ভারতের শীর্ষ ১০০ ডিজিটাল ইনফ্লুয়েন্সারদের মধ্যে ৬৯% সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররাই নির্দেশিকা লঙ্ঘন করেছে।  যেকোনও গুরুত্বপূর্ণ সংযোগ অথবা বিজ্ঞাপনের জন্য ইনফ্লুয়েন্সারদের ASCI এবং CCPA - এর বিশেষ কিছু নির্দেশিকা মেনে চলতে হয়, যাতে ডিজিটাল মিডিয়াতে কিছু গোপন তথ্য প্রকাশে না আসে। সেখানে গবেষণায় দেখা গেছে যে ২০২৪ সালের মধ্যে ইনস্টাগ্রাম এবং ইউটিউবে ফোর্বস ইন্ডিয়ার সেরা ১০০ জন ডিজিটাল ইনফ্লুয়েন্সারের ব্র্যান্ড-প্রচারগুলিতে স্বচ্ছতার অভাব রয়েছে। এমনকি, ইনফ্লুয়েন্সার ক্যাম্পেইনগুলিতে অ-সম্মতিমূলক অনুশীলন ব্যবহার হয়েছে। ফলে, এটি বিজ্ঞাপনদাতা, সংস্থা এবং প্রভাবশালীদের CCPA নির্দেশিকা মেনে চলার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে,…
Read More