Blog

আন্তর্জাতিক রোমিং প্যাকে ব্যাগেজ সুরক্ষা পেতে ভি এবং ব্লু রিবন ব্যাগসের প্রয়াস

আন্তর্জাতিক রোমিং প্যাকে ব্যাগেজ সুরক্ষা পেতে ভি এবং ব্লু রিবন ব্যাগসের প্রয়াস

ভারতের অন্যতম টেলিকম অপারেটর, ভি, তার পোস্টপেইড আন্তর্জাতিক রোমিং প্যাকগুলিতে ব্যাগেজ সুরক্ষা পরিষেবাগুলিকে একত্রিত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক হারানো ব্যাগেজ কনসির্জ পরিষেবা, ব্লু রিবন ব্যাগের সাথে সহযোগিতায় ভি পোস্টপেইড গ্রাহকরা এখন বিলম্বিত বা হারানো লাগেজের জন্য প্রতি ব্যাগে ক্ষতিপূরণ হিসেবে ১৯,৮০০ টাকা পেয়ে যেতে পারেন। গত বছরের SITA-এর একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে যে বিশ্বব্যাপী ৩ কোটি ৬০ লক্ষেরও বেশি ভ্রমণের সময় ব্যাগ হারিয়েছে অথবা বিলম্বে পেয়েছে, যা ব্যাগেজ সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ব্যাগ ভুলভাবে পরিচালনা করার ফলে ভ্রমণকারীদের এই সমস্যার মুখে পড়তে হয়েছে। মহামারীর পরে বিদেশে ভারতীয় ভ্রমণকারীদের সংখ্যা তুলনামুলকভাবে বৃদ্ধি পেয়েছে এবং আগাম ভবিষ্যতে যাতে তাদের এমন সমস্যায়…
Read More
বিএসএফের পোশাক পরে তাঁদের ছদ্মবেশে গরু পাচারের চেষ্টা   

বিএসএফের পোশাক পরে তাঁদের ছদ্মবেশে গরু পাচারের চেষ্টা   

রাতের আঁধারে মুর্শিদাবাদ সীমান্ত থেকে পাচারের সময় বিপুল ফেনসিডিল-সহ একজন ধরা পড়ে বিএসএফের হাতে। পাচার থামাতে বড়সড় অভিযান বিএসেএফের। আর এতেই বানচাল পাচারের নতুন ছক। বিএসএফ জওয়ানদের পোশাক পরে রাতের অন্ধকারে সীমান্তে গরু পাচারের চেষ্টা চলছিল। কিন্তু সীমান্তরক্ষী বাহিনীর সদাসতর্ক পাহাড়ায় মালদহের হবিবপুর সীমান্ত থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় গরু-মহিষ। বিএসএফ জানিয়েছে ধৃতরা সকলেই ভারতীয়। তারা বাংলাদেশে গরু পাচারের চেষ্টা করছিল। তবে তার আগেই ধরা পড়েছে। অন্যদিকে, মুর্শিদাবাদ সীমান্তেও অভিযান চালায় বিএসএফ। সেখান থেকে প্রচুর ফেনসিডিল উদ্ধার হয়। একে বড় সাফল্য বলে মনে করছে সীমান্তরক্ষী বাহিনী।           দক্ষিণবঙ্গ সূত্রে খবর, ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের ৮৮তম ব্যাটেলিয়নের বিওপি পান্নাপুরে…
Read More
‘ছাওয়া’ মুক্তির আগে গৃহেশ্বর মন্দিরে আশীর্বাদ চেয়েছেন ভিকি

‘ছাওয়া’ মুক্তির আগে গৃহেশ্বর মন্দিরে আশীর্বাদ চেয়েছেন ভিকি

অভিনেতা ভিকি কৌশল সকালে ঔরঙ্গাবাদের গ্রীষ্ণেশ্বর মন্দিরে আধ্যাত্মিক দর্শন দিয়ে তার আসন্ন ছবি 'ছাভা'-এর জন্য দেশব্যাপী প্রচার শুরু করেছিলেন। ঐতিহ্যবাহী পোশাক পরিহিত, ভিকি কৌশলকে বারোটি শ্রদ্ধেয় জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি গৃহেশ্বর মন্দিরে শিব পূজা করতে দেখা গেছে। তার সফরের দৃশ্যগুলো সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। লক্ষ্মণ উতেকার দ্বারা পরিচালিত, 'ছাওয়া' একটি দুর্দান্ত সময়ের নাটক যা বীর মারাঠা শাসক ছত্রপতি সম্ভাজি মহারাজের অনুপ্রেরণামূলক যাত্রাকে জীবন্ত করে তোলে। ভিকি কিংবদন্তি রাজার ভূমিকায় পদার্পণ করেন, অক্ষয় খান্না এবং রশ্মিকা মান্দানাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। ফিল্মটি সম্ভাজি মহারাজের রাজত্বের গল্প উন্মোচন করে, 1681 সালে তাঁর রাজ্যাভিষেকের মাধ্যমে শুরু হয়েছিল, তাঁর সাহস এবং স্থিতিস্থাপকতাকে ধারণ করে।
Read More
বাঙ্গুর সিমেন্ট প্রিমিয়াম বাঙ্গুর মার্বেল সিমেন্ট চালু করল

বাঙ্গুর সিমেন্ট প্রিমিয়াম বাঙ্গুর মার্বেল সিমেন্ট চালু করল

শ্রী সিমেন্ট তাদের নতুন প্রিমিয়াম পণ্য বাঙ্গুর মার্বেল সিমেন্ট উদ্বোধন করেছে, যা উচ্চমানের নির্মাণের জন্য প্রস্তুত করা হয়েছে। এই পিএসসি সিমেন্টের অসাধারণ উজ্জ্বলতা, শক্তি এবং ফাটল প্রতিরোধ ক্ষমতা রয়েছে, যা এক্সপোজড কংক্রিট কাঠামোর জন্য আদর্শ। ঝাড়খণ্ড ও বিহারে প্রথম উদ্বোধনের পর, এই পণ্যটি ২,০০০-এরও বেশি খুচরা বিক্রেতার মাধ্যমে একাধিক রাজ্যে পাওয়া যাবে। ইন-স্টোর ডেমোও পরিকল্পনা করা হয়েছে। শ্রী সিমেন্ট-এর ম্যানেজিং ডিরেক্টর নীরজ আখৌরি পণ্যের উদ্ভাবনী গুণাগুণ এবং পরিবেশ-বান্ধব উপাদানগুলির ওপর জোর দিয়েছেন, যা জিজিবিএস অন্তর্ভুক্ত করে, নির্মাণে স্থায়িত্বকে নিশ্চিত করে। বাঙ্গুর মার্বেল সিমেন্ট শ্রী সিমেন্টের প্রিমিয়াম লাইনআপে যুক্ত হয়েছে, যা কোম্পানির গুণমান এবং আধুনিক নির্মাণ উপকরণের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
Read More
বড় ঘোষণা সরকারের তরফে

বড় ঘোষণা সরকারের তরফে

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে। এবার একটি আন্তর্জাতিক সংস্থার সাথে চুক্তি করছে রাজ্যের খাদ্যদপ্তর। কানাডায় নথিভুক্ত নিউট্রিশন ইন্টারন্যাশনাল নামে ওই পুষ্টি বিশেষজ্ঞ সংস্থাটির সদর দপ্তর রয়েছে এদেশের দিল্লিতে। রেশনের চালের পুষ্টিগুণ বৃদ্ধির জন্য রাজ্যের খাদ্য দপ্তরকে কারিগরি সহায়তা দেবে এই সংস্থা। তার জন্য এখানে একটি প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট গড়বে তারা। এই ইউনিটে রাজ্য পর্যায়ে টেকনিক্যাল কনস্যালট্যান্ট, মনিটরিং অফিসার, সফটওয়্যার ডেভেলপার, কেমিস্ট প্রভৃতি থাকবেন। এই…
Read More
আবারও বাতিল হলো মামলা

আবারও বাতিল হলো মামলা

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রাজ্যের ২৬ হাজার চাকরি বাতিল মামলায় বড় আপডেট। হাই কোর্টের রায়কেই সমর্থন করছে বলে সুপ্রিম কোর্টে জানিয়ে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। মামলাটি ওঠে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে। এদিন সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে বলা হয়, “নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে। সাদা খাতা জমা দিয়েও অনেক চাকরি হয়েছে। হাই কোর্টের যথার্থ রায় দিয়েছে। ওই রায়ই বহাল রাখা হোক।” ঠিক কিভাবে যোগ্য-অযোগ্য আলাদা…
Read More
১১তম রাজস্থান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2025-এ ইতিহাস গড়ল ‘সিকার’

১১তম রাজস্থান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2025-এ ইতিহাস গড়ল ‘সিকার’

অসমীয়া অ্যাকশন-থ্রিলার 'সিকার', ১১তম রাজস্থান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আরআইএফএফ) ২০২৫-এ সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র-পরিচালকের পুরস্কার জিতে ইতিহাস তৈরি করেছে। দেবঙ্কর বরগোহাঁই (Debangkar Borgohain) পরিচালিত এবং স্যাম ভট্টাচার্য (Sam Bhattacharjee) এবং মিত্রা ভট্টাচার্য প্রযোজিত (Mitra Bhattacharya), সিকার সিনেমাটি তার মনোমুগ্ধকর কাহিনী এবং দুর্দান্ত সিনেমাটিক সম্পাদনার জন্য যথেষ্ট প্রশংসা পেয়েছে। এই ছবিতে কাজ করেছেন জুবিন গর্গ (Zubeen Garg), ঊর্মিলা মহন্ত (Urmila Mahanta), আদিল হুসেইন (Adil Hussain) প্রমুখ। ছবিটির বাজেট ₹১৫ কোটি ছাড়িয়ে গিয়েছে, যা এটিকে এ যাবৎ নির্মিত সর্বোচ্চ বাজেটের অসমীয়া চলচ্চিত্রের শিরোপাও দেয়। যোধপুরের এই উৎসবে, দেবঙ্কর বরগোহাঁই (Debangkar Borgohain) সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন, যা অসমীয়া সিনেমার জন্য একটি মাইলফলক। প্রযোজক স্যাম…
Read More
অপেক্ষা আর দুদিনের, বাড়তে পারে বেতন

অপেক্ষা আর দুদিনের, বাড়তে পারে বেতন

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই অপেক্ষা আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন। ১২ ফেব্রুয়ারি বাজেট পেশ হবে রাজ্য বিধানসভায়। সূত্র বলছে, এবারের বাজেটে প্রাইমারি ও আপার প্রাইমারির প্যারা টিচারদেরও বেতন বৃদ্ধি করতে পারে সরকার। বর্তমানে প্রাইমারি ও আপার প্রাইমারি মিলিয়ে রাজ্যে প্যারা টিচারের সংখ্যা ৪৪ হাজার। ২০১৭ সালে শেষ বার এদের বড় বেতন বৃদ্ধি করা হয়েছিল রাজ্যর তরফে। তারপর ২০২২ সাল থেকে প্রতি বছর ৫% হারে বেতন বৃদ্ধি করা হয়। বর্তমানে প্রাইমারি প্যারা টিচাররা মাসিক ৯,৭৯৪ টাকা এবং আপার প্রাইমারি প্যারা টিচাররা ১২,৭৬৬ টাকা (কর্মিচারী ভবিষ্যনিধি তহবিলের টাকা কেটে) পান। ওদিকে স্পেশাল এডুকেটররা মাসিক ১২,২৭১ টাকা করে বেতন…
Read More
বাজেয়াপ্ত হলো অনুব্রতর সম্পত্তি

বাজেয়াপ্ত হলো অনুব্রতর সম্পত্তি

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই কিছুদিন হল ফিরেছেন জেল থেকে। এরই মাঝে জোর বিপাকে অনুব্রত। গরু পাচার মামলায় ফের একবার অনুব্রত মণ্ডলের কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। জানানো হয়েছে, গরু পাচার মামলায় অনুব্রত, তার পরিবার, সহযোগী সংস্থাগুলির স্থাবর সম্পত্তি প্রাথমিক ভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত করা সম্পত্তির তালিকায় অনুব্রত ওরফে কেষ্টর নামে থাকা ৩৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। ইডি সূত্রে খবর, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে জমা মোট অর্থের পরিমাণ ২৫ কোটি ৮৬ লক্ষ টাকা।…
Read More
আবারও ডাক আন্দোলনের

আবারও ডাক আন্দোলনের

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম পে কমিশনের আওতায় ৫৩ % হারে ডিএ পাচ্ছেন সেখানে এ রাজ্যের সরকারি কর্মীরা ষষ্ঠ পে কমিশনের আওতায় মাত্র ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম পে কমিশনের আওতায় ৫৩ % হারে ডিএ পাচ্ছেন সেখানে এ রাজ্যের সরকারি কর্মীরা ষষ্ঠ পে কমিশনের আওতায় মাত্র ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। ফলত স্বাভাবিকভাবেই ক্ষোভ বাড়ছে তাদের। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ এর…
Read More
বাংলা পরীক্ষায় টুকলির খবর হতেই স্কুলে জেলা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের আনাগোনা

বাংলা পরীক্ষায় টুকলির খবর হতেই স্কুলে জেলা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের আনাগোনা

টুকিলির ছবি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসলো প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষ। রাজগঞ্জের কেবল পাড়া স্কুলে আজ কড়া চেকিং পুলিশের। পাশাপাশি ব্যাবস্থা খতিয়ে দেখতে ADM সহ অন্যান্য আধিকারিকদের স্কুলে ঘন ঘন আনাগোনা। একইসাথে স্কুলের শৌচাগার সংলগ্ন উন্মুক্ত এলাকায় টিনের বেড়া দিয়ে ঘিরে দেওয়ার কাজ শুরু। গতকাল এই স্কুলেই টুকলি মিলিয়ে দেখার ছবি প্রকাশ্যে আসে।যার জেরে চাঞ্চল্য ছড়ায় শিক্ষানুরাগী মহলে। অস্বস্তিতে পড়ে প্রশাসন।
Read More
পৌরাধ্যক্ষের প্রচেষ্টায় স্বাধীনতার এত বছর পর বালুরঘাটের ৫ নম্বর ওয়ার্ডে মিললো পাকা রাস্তা

পৌরাধ্যক্ষের প্রচেষ্টায় স্বাধীনতার এত বছর পর বালুরঘাটের ৫ নম্বর ওয়ার্ডে মিললো পাকা রাস্তা

স্বাধীনতার এত বছর হয়ে গেলো তবুও মেলেনি পাকা রাস্তা। বাম আমলে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরেও কোন সুরাহা হয়নি! বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক মিত্রের প্রচেষ্টায় অবশেষে আজ ১১ ই ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে বালুরঘাট পৌরসভার অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ডে বটকৃষ্ণ পল্লী এলাকায় রাস্তা নির্মাণের শুভ সূচনা হলো। এই কর্মসূচিতে বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক মিত্র ছাড়াও পৌরাধ্যক্ষ পরিষদের সদস্য মহেশ পারখ সহ পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পৌরাধ্যক্ষ অশোক মিত্র জানিয়েছেন - আজ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বটকৃষ্ণ পল্লী এলাকায় নিচু কাঁচা রাস্তা ভরাট করে পাকা রাস্তা নির্মাণের কাজ শুরু হল। এছাড়াও আজ ২৫ লক্ষ ৩০ হাজার টাকা ব্যয়ে ৫ নম্বর ওয়ার্ডে এই রাস্তাটার…
Read More
জলপাইগুড়ি টাউন স্টেশনে অমৃত ভারত  প্রকল্পের কাজ শুরু করলো রেল

জলপাইগুড়ি টাউন স্টেশনে অমৃত ভারত  প্রকল্পের কাজ শুরু করলো রেল

ব্যবসায়ীরা সরে যেতেই যুদ্ধকালীন তৎপরতায় জলপাইগুড়ি টাউন স্টেশনে অমৃত ভারত  প্রকল্পের কাজ শুরু করলো রেল, দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে স্টেশন বাজার, আসা ব্যাবসায়ী দের। মঙ্গলবার সকাল থেকেই রেল কর্তৃপক্ষ আর্থ মুভার নামিয়ে ব্যাবসায়ীদের খালি করা স্থানে জলপাইগুড়ি টাউন স্টেশনে চলা অমৃত ভারত প্রকল্পের কাজে গতি বাড়ালো। এদিন সকাল থেকেই দীর্ঘ কয়েক দশক ধরে টাউন স্টেশন সংলগ্ন জায়গায় ব্যাবসা করে আসা ব্যবসায়ীরা পূর্বের স্থান পরিবর্তন করে পাশেই রেলের পুকুর পাড়ে নিজেদের ব্যাবসা শুরু করেছে। ক্রেতা দের কাছেও বড় পরিসরে বাজার বসায় যেমন সুবিধে হচ্ছে,এর পাশাপাশি কিছুটা সরে এসে নতুন স্থানে দোকান সাজিয়ে নতুন উদ্যমে ব্যাবসা করছে শাকসবজি থেকে মাছ,মাংস বিক্রেতারা।…
Read More
বিপুল পরিমাণে উদ্ধার চোলাই মত সহ মদের নির্মাণ সামগ্রী

বিপুল পরিমাণে উদ্ধার চোলাই মত সহ মদের নির্মাণ সামগ্রী

রাতের অন্ধকারে আচমকাই বাড়িতে এলো, আবগারি দপ্তরের একটি বিশেষ প্রতিনিধি দল। আর তাতেই কি হুলুস্থলুস কান্ড! গোপন সূত্রে খবরের ভিত্তিতে ধুপগুড়ি আবগারি দপ্তরের বিশেষ অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ অবৈধভাবে তৈরি করা চোলাই মত সহ মদের নির্মাণ সামগ্রী। জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি থানার অন্তর্গত মধ্য খট্টি মারি এলাকার বাসিন্দা বিমল ভগতের বাড়িতে এদিন অভিযান চালায় আবগারি দপ্তর। এদিনের অভিযানে বাজেয়াপ্ত করা হয় চোলাই মদ তৈরি করার হাড়ি কড়াই। ঘটনাস্থলে আধিকারিকরা পৌঁছাতেই প্রত্যেককে পালিয়ে যায়। এদিনের অভিযানের পর, স্থানীয় গ্রামবাসীদের প্রশ্ন করা হলে তারা এ বিষয়ে মন্তব্য করতে চান না। একেবারে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের পেছনে চলছিল এ ধরনের অবৈধ কারাবার। গ্রামবাসী থেকে…
Read More