27
Dec
রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নিখোঁজ হওয়া নিয়ে চাঞ্চল্য ছড়াল রাজগঞ্জ জুড়ে। শনিবার বিডিও অফিস চত্বরে প্রশান্ত বর্মনের সন্ধান চেয়ে একাধিক পোস্টার লাগায় এসএফআই কর্মীরা। শুধু অফিস চত্বরেই নয়, বিডিও প্রশান্ত বর্মনের ছবি হাতে নিয়ে পথচলতি সাধারণ মানুষের কাছেও তাঁর সন্ধান চেয়ে আবেদন করতে দেখা যায় এসএফআই কর্মীদের। উল্লেখ্য, কলকাতার এক স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। এই মামলায় নিম্ন আদালত থেকে তিনি আগাম জামিন পেলেও, পরবর্তীতে কলকাতা হাইকোর্ট সেই জামিন খারিজ করে দেয় ও তিন দিনের মধ্যে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তিনি আত্মসমর্পণ করেননি। এরপর আদালতের…
