Blog

মাটি মা*ফিয়ার দৌ*রাত্ম্যে সমস্যায় মৃৎশিল্পীরা, পাশে দাঁড়ালেন বিধায়ক

মাটি মা*ফিয়ার দৌ*রাত্ম্যে সমস্যায় মৃৎশিল্পীরা, পাশে দাঁড়ালেন বিধায়ক

বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প আজও প্রতিমা তৈরির উপর অনেকটাই নির্ভরশীল। তবে উপযুক্ত মাটির অভাবে সমস্যায় পড়েছেন আমতা বিধানসভা এলাকার মৃৎশিল্পীরা। বিশেষ করে এঁটেল ও বালি মাটির চাহিদা বেশি থাকলেও গত কয়েক বছরে মাটি বিক্রির একটি চক্র সক্রিয় হওয়ায় তাঁদের হয়রানির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ। প্লাস্টিকের ব্যবহার বাড়ায় কুমোরপাড়ায় আগের মতো ব্যস্ততা না থাকলেও মাটির প্রতিমার চাহিদা এখনও রয়েছে। কিন্তু মাটি সংগ্রহ করতে গিয়ে মৃৎশিল্পীরা সমস্যায় পড়ছেন। মাটি মাফিয়াদের সঙ্গে সংঘাতে যেতে না চাওয়ায় অনেকেই প্রয়োজনীয় মাটি সংগ্রহ করতে পারছেন না। এই সমস্যার সমাধানে আমতার মৃৎশিল্পীরা বিধায়ক অমিত সামন্তের দ্বারস্থ হন। তাঁদের সমস্যার কথা শুনে বিধায়ক উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি…
Read More
ভি মুভিজ অ্যান্ড টিভি নিয়ে এল ২০টি ওটিটি প্ল্যাটফর্ম, ২০০+ লাইভ টিভি এবং ৩০ জিবি ডেটা সহ ২০০ টাকার ভ্যালু প্যাক

ভি মুভিজ অ্যান্ড টিভি নিয়ে এল ২০টি ওটিটি প্ল্যাটফর্ম, ২০০+ লাইভ টিভি এবং ৩০ জিবি ডেটা সহ ২০০ টাকার ভ্যালু প্যাক

দেশের অন্যতম শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর ভি-এর কনটেন্ট এগ্রিগেশন প্ল্যাটফর্ম ‘ভি মুভিজ অ্যান্ড টিভি’ একটি নতুন ভ্যালু এন্টারটেইনমেন্ট প্যাক চালু করেছে। এই একক রিচার্জের মাধ্যমে ইউজাররা সহজেই ২০টি শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম, ২০০টির বেশি লাইভ টিভি চ্যানেল এবং ৩০ জিবি ডেটা সহ আনলিমিটেড ৫জি ডেটা ব্যবহারের সুযোগ পাবেন। মাত্র ২০০ টাকা মূল্যের এবং ২৮ দিন মেয়াদি এই নতুন ভি মুভিজ অ্যান্ড টিভি প্রিপেইড প্যাকটি গ্রাহকদের বিনোদনকে আরও সহজ করে তুলতে ডিজাইন করা হয়েছে। এর ফলে একাধিক ওটিটি সাবস্ক্রিপশন নেওয়ার ঝামেলা দূর হবে। পাশাপাশি, বেশিরভাগ ক্যাবল টিভি বা ডিটিএইচ পরিষেবার মাসিক খরচের চেয়েও কম খরচে গ্রাহকরা একটি দুর্দান্ত বিনোদনের অভিজ্ঞতা লাভ করতে পারবেন।…
Read More
ইন্ডিয়া কৌটিয়ার উইকে হাউজ অফ মাসাবা’র ব্রাইডাল শোকেসের জন্য ইন্দ্রিয়া, আদিত্য বিড়লা জুয়েলারির এক্সক্লুসিভ সোনা, ঐতিহাসিক ঐতিহ্য এবং টেম্পল কারুশিল্প প্রদর্শন

ইন্ডিয়া কৌটিয়ার উইকে হাউজ অফ মাসাবা’র ব্রাইডাল শোকেসের জন্য ইন্দ্রিয়া, আদিত্য বিড়লা জুয়েলারির এক্সক্লুসিভ সোনা, ঐতিহাসিক ঐতিহ্য এবং টেম্পল কারুশিল্প প্রদর্শন

আদিত্য বিড়লা জুয়েলারির ব্র্যান্ড ‘ইন্দ্রিয়া’, ইন্ডিয়া কৌটিয়ার উইক ২০২৬-এ ‘হাউজ অফ মাসাবা’র ব্রাইডাল শোকেসের জন্য একটি এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশন লঞ্চ করেছে। হাউজ অফ মাসাবা’র প্রথম ব্রাইডাল কৌটিয়ার শোকেস হিসেবে এই কালেকশনটি এমন কনেদের উদযাপন করে যাঁরা নির্ভীক, আনন্দময়ী এবং নিজের মতো করে অনন্য, যা ঐতিহ্যের শিকড়ে আবদ্ধ অথচ অভিব্যক্তিতে স্বাধীন। এই দৃষ্টিভঙ্গিকে পরিপূরক করে, ইন্দ্রিয়া এমন গয়নার একটি সুচিন্তিত কালেকশন নিয়ে এসেছে যা ভারতের সমৃদ্ধ কারুশিল্পের ঐতিহ্য এবং সমসাময়িক ডিজাইন, উভয়কেই প্রতিফলিত করে। আদিত্য বিড়লা গ্রুপের বিশ্বাসের ওপর ভর করে ব্র্যান্ডটি দেখিয়েছে যে কীভাবে ঐতিহ্যবাহী সৃষ্টি, আধুনিক ডিজাইন এবং আজকের ফ্যাশনকে এখনকার ক্রেতাদের জন্য এক জায়গায় আনা যেতে পারে। র্যা…
Read More
শুটিংয়ে চোট, অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন দক্ষিণী অভিনেতা রাম চরণ?

শুটিংয়ে চোট, অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন দক্ষিণী অভিনেতা রাম চরণ?

হাতের অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন দক্ষিণী সুপারস্টার রাম চরণ। হাসপাতালের শয্যায় চিকিৎসকদের সঙ্গে তাঁর হাসিমুখের একটি ছবি প্রকাশ্যে আসতেই স্বস্তি প্রকাশ করেছেন অনুরাগীরা। আসন্ন ছবি ‘পেড্ডি’-র একটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন ডান হাতের কব্জিতে গুরুতর চোট পান অভিনেতা। চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিলেও ছবির প্রচারের কাজ শেষ করেই অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন তিনি। কোয়েম্বাটুরের একটি বেসরকারি হাসপাতালে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সফলভাবে সম্পন্ন হয় তাঁর অস্ত্রোপচার। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাঁকে প্রায় আট সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। এরপর সম্পূর্ণ সুস্থ হলে ফের শুটিংয়ে ফিরবেন রাম।
Read More
ভি বি-গ্রাম-জি (VB-GRAM-G) প্রকল্প নিয়ে মিডিয়া ইন্টারঅ্যাকশন অনুষ্ঠিত হলো শিলিগুড়িতে

ভি বি-গ্রাম-জি (VB-GRAM-G) প্রকল্প নিয়ে মিডিয়া ইন্টারঅ্যাকশন অনুষ্ঠিত হলো শিলিগুড়িতে

ভি বি-গ্রাম-জি (VB-GRAM-G) প্রকল্প সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রকল্পের বিভিন্ন দিক গণমাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যে বুধবার একটি মিডিয়া ইন্টারঅ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার জেলাশাসক (DM) হরি শঙ্কর পানিকর। তিনি প্রকল্পটির গুরুত্ব, উদ্দেশ্য এবং কার্যকর বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, প্রকল্পের সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে ভি বি-গ্রাম-জি প্রকল্পের উদ্দেশ্য, বাস্তবায়ন কাঠামো এবং সাধারণ মানুষের জন্য এর বিভিন্ন সুবিধা সম্পর্কে বিস্তারিতভাবে উপস্থাপনা করা হয়। প্রকল্পের মাধ্যমে সরকারি পরিষেবাকে আরও স্বচ্ছ, সহজলভ্য ও জনমুখী করার পাশাপাশি উপভোক্তাদের কাছে দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যের কথাও তুলে ধরা হয়।
Read More
বাঘাযতীন পার্কে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো মোহনবাগান দিবস

বাঘাযতীন পার্কে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো মোহনবাগান দিবস

শিলিগুড়ির বাঘাযতীন পার্কে পালিত হল মোহনবাগান দিবস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন মোহনবাগান অনুরাগী, ক্রীড়াপ্রেমী এবং বিশিষ্ট সমাজের প্রতিনিধিরা। মোহনবাগানের ঐতিহাসিক সাফল্য নিয়ে আলোচনা এবং সবুজ-মেরুন সমর্থকদের উচ্ছ্বাস। বাঘাযতীন পার্কে এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হয় এই বিশেষ দিন, যেখানে ফুটবলের ঐতিহ্য ও ইতিহাসকে নতুন করে স্মরণ করেন উপস্থিত সকলেই। 'মোহনবাগান দিবস' শুধু একটি উদযাপন নয়, বরং ভারতীয় ফুটবলের ঐতিহ্য, আত্মমর্যাদা এবং সংগ্রামের ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ।
Read More
চুরির পর বারান্দায় কালো প্যাকেট, মিলল গয়না ও টাকা!

চুরির পর বারান্দায় কালো প্যাকেট, মিলল গয়না ও টাকা!

প্রায় ৮ লক্ষ টাকার সোনার গয়না, নগদ ৩০ হাজার টাকা চুরি হয়ে যাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই গৃহস্থের বাড়িতে অর্ধেক গয়না এবং নগদ টাকা ফিরিয়ে দিল ‘ভুতুড়ে চোর’। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার ১৭ নম্বর ওয়ার্ডের রামনগর মিস্ত্রিপাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দা স্মাইল শেখের বাড়িতে গত সোমবার দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, চোরেরা প্রায় ৮ লক্ষ টাকার সোনার গয়না এবং নগদ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে এবং সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে। এর মধ্যেই মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা বাড়ির বারান্দায় একটি কালো প্যাকেট পড়ে থাকতে দেখেন। প্যাকেট খুলে তাঁরা…
Read More
দেশের ছয়টি রাজ্যের ১০০টিরও বেশি ডেয়ারি ফার্মে পশুকল্যাণ ও জনস্বাস্থ্যের চরম অবনতির চিত্র প্রকাশ্যে

দেশের ছয়টি রাজ্যের ১০০টিরও বেশি ডেয়ারি ফার্মে পশুকল্যাণ ও জনস্বাস্থ্যের চরম অবনতির চিত্র প্রকাশ্যে

চণ্ডীগড়, পাঞ্জাব, উত্তরাখণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ এবং ছত্তিশগড়ের ডেয়ারি ফার্মগুলির ওপর প্রথমবার পরিচালিত এক দেশীয় তদন্তের চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে 'সেন্টিয়েন্ট ওয়ার্ল্ড'। গত ১০ ফেব্রুয়ারি থেকে ১৫ এপ্রিল ২০২৬-এর মধ্যে ১০০টিরও বেশি ডেয়ারি ইউনিটে চালিত এই তদন্তে ব্যাপক পশুকল্যামূলক লঙ্ঘন, জনস্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণের গুরুতর চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে জানানো হয়েছে যে, এই অব্যবস্থাপনাগুলি বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়, বরং নিয়মিত ও পদ্ধতিগত সমস্যা। অধিকাংশ খামারেই গবাদি পশুকে গাদাগাদি করে রাখা এবং দীর্ঘক্ষণ বেঁধে রাখার মতো নিষ্ঠুর প্রথা প্রচলিত রয়েছে। এমনকি অনেক ক্ষেত্রে গবাদি পশুকে ডাবল বা ট্রিপল ট্যারিং করা হয়। তদন্তকারীরা পুষ্টিহীনতা, ক্ষতচিহ্ন, ত্বকের সংক্রমণ এবং পশুর চরম শারীরিক কষ্টের মতো…
Read More
লঞ্চ হলো ড্রিম ডি৩০ আল্ট্রা রোবট ভ্যাকুয়াম

লঞ্চ হলো ড্রিম ডি৩০ আল্ট্রা রোবট ভ্যাকুয়াম

ড্রিম টেকনোলজি ভারতীয় বাজারে তাদের নতুন ড্রিম ডি৩০ আল্ট্রা রোবট ভ্যাকুয়াম লঞ্চ করেছে। এটি শক্তিশালী ২৫,০০০Pa সাকশন এবং ইন্টেলিজেন্ট মপ-এক্সটেন্ড প্রযুক্তির সাহায্যে ঘর পরিষ্কারের অভিজ্ঞতা সম্পূর্ণ বদলে দেবে। আধুনিক ভারতীয় পরিবারের কথা মাথায় রেখে তৈরি এই ডিভাইসটির দাম রাখা হয়েছে ৫২ হাজার ৯৯৯ টাকা। ১ অগাস্ট থেকে এটি অ্যামাজন, ড্রিম ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট, ক্রোমা এবং নির্বাচিত রিটেল স্টোরে পাওয়া যাবে। ড্রিম ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মনু শর্মা বলেন, "ভারতীয় পরিবারে স্মার্ট জীবনযাত্রার চাহিদা ক্রমশ বাড়ছে। ড্রিম ডি৩০ আল্ট্রা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ইউজাররা দৈনন্দিন ঘরের কাজে কম সময় দিয়ে নিজেদের প্রয়োজনীয় কাজে বেশি মনোযোগ দিতে পারেন।" ড্রিম ডি৩০ আল্ট্রা রোবট…
Read More
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রোজ করুন এই ৩ যোগাসন

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রোজ করুন এই ৩ যোগাসন

ডায়াবেটিস কখনও বেড়ে যাচ্ছে, আবার কখনও কমে যাচ্ছে? অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মোটেই ভালো নয়। তবে শুধু ওষুধ খেলেই হবে না। সুষম খাদ্যাভ্যাসের পাশাপাশি চাই নিয়মিত শরীরচর্চাও। প্রতিদিন নির্দিষ্ট কিছু যোগাসনে ডায়াবেটিসও নিয়ন্ত্রণে রাখা সম্ভব। উপকার পেতে তালিকায় রাখতে পারেন এই আসনগুলি। মণ্ডূকাসন বজ্রাসনে বসে ধীরে ধীরে হাঁটু দু’টি ছড়িয়ে শরীরকে ব্যাঙের ভঙ্গিতে আনতে হবে। বুক, পেট ও থুতনি মাটির কাছাকাছি রেখে ১০ থেকে ৩০ সেকেন্ড এই অবস্থায় থাকার চেষ্টা করুন। নিয়মিত অনুশীলনে শরীরের নমনীয়তা বাড়ে। পশ্চিমোত্তাসন চিৎ হয়ে শুয়ে ধীরে ধীরে উঠে বসুন। এরপর সামনের দিকে ঝুঁকে দুই হাত দিয়ে পায়ের আঙুল ধরার চেষ্টা করুন। হাঁটু সোজা রেখে কপাল পায়ের দিকে…
Read More
হাতির গতিবিধি নজরে এআই, বড় বি*পদ এড়াল বনদপ্তর

হাতির গতিবিধি নজরে এআই, বড় বি*পদ এড়াল বনদপ্তর

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় সম্ভাব্য বড়সড় হাতি-মানুষ সংঘাত এড়াতে সক্ষম হয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যানের বনদপ্তর। গভীর রাতে এআই-সক্ষম নজরদারি ক্যামেরায় বনাঞ্চলের সীমানার কাছে একটি হাতির পালকে গ্রামের দিকে এগোতে দেখা গেলে সঙ্গে সঙ্গে সতর্কবার্তা পৌঁছে যায় জলদাপাড়া কন্ট্রোল রুমে। কন্ট্রোল রুম থেকে দ্রুত বনকর্মীদের সতর্ক করা হলে মাত্র ১৫ মিনিটের মধ্যেই ‘দ্রুত প্রতিক্রিয়া দল’ (র‌্যাপিড রেসপন্স টিম) ঘটনাস্থলে পৌঁছে হাতির পালের গতিবিধি নিয়ন্ত্রণে আনে। ফলে সম্ভাব্য হাতি-মানুষ সংঘাত এড়ানো সম্ভব হয়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রায় প্রতিদিনই এআই-ভিত্তিক সতর্কবার্তার ভিত্তিতে বনকর্মীরা দ্রুত পদক্ষেপ নিয়ে বন্যপ্রাণী ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করছেন। বর্তমানে জলদাপাড়া জাতীয়…
Read More
রাধানগরে কথিত অবৈধ লোহা কাটাই কারখানায় পুলিশের হানা, উদ্ধার ৪ হাজার কেজি ঢালাই রড

রাধানগরে কথিত অবৈধ লোহা কাটাই কারখানায় পুলিশের হানা, উদ্ধার ৪ হাজার কেজি ঢালাই রড

গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ রাধানগর এলাকায় একটি কথিত অবৈধ লোহা কাটাই কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার কেজি ঢালাইয়ের রড, একটি গ্যাস কাটার মেশিন, একটি ওয়েট মেশিন-সহ কাটাইয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও বাজেয়াপ্ত করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কারখানাটি বাবলু সাও নামে এক ব্যক্তির বলে দাবি করা হচ্ছে। অভিযানের সময় ঘটনাস্থল থেকেই কারখানায় কর্মরত জয় কুমার রবি দাসকে গ্রেপ্তার করে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার ধৃতকে আসানসোল জেলা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর। তদন্তকারীরা উদ্ধার হওয়া বিপুল পরিমাণ লোহার…
Read More
উত্তরবঙ্গে নতুন শিল্প ও বিনিয়োগ টানতে বেঙ্গল চেম্বারের বৈঠক, কর্মসংস্থানে জোর

উত্তরবঙ্গে নতুন শিল্প ও বিনিয়োগ টানতে বেঙ্গল চেম্বারের বৈঠক, কর্মসংস্থানে জোর

উত্তরবঙ্গে নতুন শিল্প, নতুন বিনিয়োগ এবং নতুন কর্মসংস্থানের লক্ষ্য নিয়েই বেঙ্গল চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ বৈঠক। উত্তরবঙ্গের শিল্পপতি ও ব্যবসায়ীদের উপস্থিতিতে ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে অর্থমন্ত্রী স্বপন দেবনাথ বলেন, একসময় উত্তরবঙ্গকে শুধুমাত্র 'চিকেনস নেক' হিসেবে দেখা হলেও বর্তমানে জাতীয় নিরাপত্তা এবং উন্নয়ন—দুই ক্ষেত্রেই উত্তরবঙ্গের গুরুত্ব বেড়েছে। ব্যবসা ও বিনিয়োগের জন্য এখানে এখন শান্তিপূর্ণ ও অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি চা শিল্পের বর্তমান সংকটের কথাও তুলে ধরেন। একের পর এক চা বাগান বন্ধ হয়ে যাওয়া এবং শ্রমিকদের আর্থিক দুরবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, পরিস্থিতি আরও জটিল হওয়ার…
Read More
‘ইন্ডিয়ান আইডল ১৬’-এ সেরার সেরা জ্যোর্তিময়ী

‘ইন্ডিয়ান আইডল ১৬’-এ সেরার সেরা জ্যোর্তিময়ী

কঠিন প্রতিযোগিতার শেষে সকলকে পিছনে ফেলে ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এর বিজয়ীর মুকুট জিতলেন ওড়িশার কন্যা জ্যোতির্ময়ী নায়ক। তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত অনুরাগীরা। বিজয়ী ঘোষণার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন তিনি। রবিবার গ্র্যান্ড ফিনালের মঞ্চে বিচারক শ্রেয়া ঘোষালের হাত থেকে ট্রফি গ্রহণ করেন জ্যোতির্ময়ী। পাশাপাশি বিজয়ী হিসেবে পান ২০ লক্ষ টাকার চেক। অনুষ্ঠানের অন্যান্য ফাইনালিস্টদের প্রত্যেককে ৫ লক্ষ টাকার চেক দেওয়া হয়। বিজয়ী হওয়ার পর আবেগঘন হয়ে জ্যোতির্ময়ী বলেন, “বিচারক, দর্শক এবং শ্রোতাদের ভালোবাসা ও সমর্থন ছাড়া এই সাফল্য সম্ভব হত না। ট্রফি হাতে নেওয়ার মুহূর্তেও বিশ্বাস করতে পারছিলাম না যে আমি জিতে গিয়েছি। আমি সত্যিই অভিভূত।” তিনি জানান, ছোটবেলা থেকেই এই…
Read More