Blog

‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির মাধ্যমে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হল ফুলবাড়িতে

‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির মাধ্যমে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হল ফুলবাড়িতে

শুক্রবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক আউট পোস্টের উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন পুলিশের উদ্যোগে বাইক চালকদের ট্রাফিক নিয়মের ব্যাপারে সচেতন করার জন্য র‍্যালি বের করা হয়। এছাড়া হেলমেটবিহীন বাইক আরোহীদের হেলমেট বিতরণ ও গোলাপ ফুল তুলে দেওয়া হয়।এর পাশাপাশি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এডিসিপি অভিষেক মজুমদার, এসিপি ট্রাফিক রথীন্দ্রনাথ বিশ্বাস, এনজেপি থানার আইসি সোনম লামা, ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক আউট পোস্টের ওসি অসিত সাহা সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা।
Read More
চুল পড়া নিয়ন্ত্রণ করতে নতুন গিজার লঞ্চ করেছে সিম্ফনি লিমিটেড

চুল পড়া নিয়ন্ত্রণ করতে নতুন গিজার লঞ্চ করেছে সিম্ফনি লিমিটেড

সিম্ফনি লিমিটেড, খর জলকে নরম জলে রূপান্তরিত করে তাদের নতুন ওয়াটার হিটার চালু করেছে। এটি নবম স্তরের পুরোপড প্রযুক্তির সাহায্যে তৈরী একটি প্রযুক্তিগত সমাধান, যা ক্ষতিকারক রাসায়নিক এবং পলি পরিশোধন করে, চুল পড়া রোধ করে। ওয়াটার হিটার সেগমেন্টে তারা নয়টি SKU সহ মোট ৩টি মডেল লঞ্চ করেছে, যেগুলি হল সিম্ফনি স্পা, সাউনা এবং সিম্ফনি সোল। এই পাঁচ তারকা-রেটেড মডেলগুলিতে একটি হেভি-ডিউটি হিটিং এলিমেন্ট, টাইটানিয়াম প্রো কোটিং, ম্যাগনেসিয়াম রড এবং ব্যাপক সুরক্ষা বৈশিষ্ট্য রয়েছে। একইসাথে কোম্পানিটি তাদের স্পা রেঞ্জে স্মার্টবাথ প্রযুক্তিও যোগ করেছে, যা এটিকে ভারতের প্রথম কৃত্রিম এআই-চালিত ওয়াটার হিটারে পরিণত করেছে। এমনকি, এটি স্প্ল্যাশ-প্রুফ কন্ট্রোলার ব্যবহারকারীদের দূর থেকেও অনায়াসে…
Read More
গোপন সূত্রের ভিত্তিতে তিনজন বাংলাদেশী নাগরিককে আটক করলো পুলিশ

গোপন সূত্রের ভিত্তিতে তিনজন বাংলাদেশী নাগরিককে আটক করলো পুলিশ

গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজন বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করলো নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতদের নাম মহম্মদ হাবিব,মহম্মদ শমসের আলি এবং আতিরুল মহম্মদ। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি হাইড্রোলিক কাটার,একটি প্লেন কাটার,একটি হাঁসুয়া,একটি হাত দা সহ একটি বাংলাদেশী সিম সহ একটি মোবাইল এবং বাংলাদেশের নগদ ১১০ টাকা। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তোলা হবে। নিউ জলপাইগুড়ি পুলিশ সূত্রে খবর ধৃতদের মধ্যে একজনের সাথে অসম যোগ রয়েছে।
Read More
সরস্বতী পুজোর আগে উৎসবমুখর হয়ে উঠেছে গোটা শহর

সরস্বতী পুজোর আগে উৎসবমুখর হয়ে উঠেছে গোটা শহর

শিলিগুড়ি : আর হাতে গোনা মাত্র কয়েকদিন তারপরেই রয়েছে সরস্বতী পুজো। সরস্বতী পূজোর আগে উচ্চমুখর হয়ে ওঠে গোটা শহর। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ আরো বিভিন্ন জায়গায় ঘটা করে প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়ে থাকে সরস্বতী পুজো শহর শিলিগুড়িতে। প্রতিবছরের মতো এ বছরও সরস্বতী পুজোকে ঘিরে সাজো সাজো রব। প্রত্যেক বছরের মত এ বছরও দেখা গেল বিধান মার্কেটের গোষ্ঠ পাল মূর্তির সামনে ধীরেধীরে আসতে শুরু করেছে সরস্বতী ঠাকুরের প্রতিমা। পাশাপাশি সংলগ্ন এলাকায় রয়েছে একটি কুমারটুলি যেখানে দেখা গেল সরাসারি সরস্বতী ঠাকুরের প্রতিমা।
Read More
সুখবর রেল কতৃপক্ষের তরফে

সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। ভারতীয় রেল পবিত্র সঙ্গমের যাত্রাকে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করার জন্য কাজ করেছে। গত দুই বছরে ৫,০০০ কোটি টাকারও বেশি ব্যয়ে যাত্রী পরিষেবার বিষয়ে উন্নতি করা হয়েছে। এখন রেল স্টেশনগুলিতে স্লিপিং পডস, এক্সিকিউটিভ লাউঞ্জ এবং রিটায়ারিং রুমের মতো অত্যাধুনিক সুবিধা উপলব্ধ করছে। যাত্রীদের বুঝতে সাহায্য করার জন্য টিকিটেও রং ব্যবহার করা হয়েছে। কুম্ভের জন্য ১৭ টি নতুন যাত্রী আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। পাশাপাশি, প্রয়াগরাজ স্টেশনের ১,২৫,০০০-এর বেশি যাত্রী পরিচালনা করার ক্ষমতা রয়েছে। আগে এই ক্ষমতা ছিল মাত্র ২১,০০০ যাত্রীর। ওই স্টেশনে অতিরিক্তভাবে, নতুন প্ল্যাটফর্ম তৈরি…
Read More
সুখবর আসতে পারে আগামী মাসেই

সুখবর আসতে পারে আগামী মাসেই

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারি মাসেই হয়তো ‘সুখবর’ দিতে পারে সরকার। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে। এর ঠিক দু’দিন পর তথা ১২ ফেব্রুয়ারি বাজেট পেশ হবে। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট রয়েছে। সেদিক থেকে দেখলে, তৃতীয় দফায় মুখ্যমন্ত্রী হিসেবে এটিই মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ পূর্ণাঙ্গ বাজেট। অনুমান, তখনই রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হতে পারে। ত বছর বাজেটের সময় রাজ্য সরকারি কর্মীদের ৪% ডিএ বাড়ানো হয়েছিল।…
Read More
গান্ধীজির তিরোধান দিবস উপলক্ষে বিশেষ সচেতনতা কর্মসূচি

গান্ধীজির তিরোধান দিবস উপলক্ষে বিশেষ সচেতনতা কর্মসূচি

বৃহস্পতিবার ৩০ শে জানুয়ারি ১৯৪৮ সালে এই দিনেই প্রয়াত হয়েছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী। সেই থেকেই আজকের এই বিশেষ দিন টিকে সমগ্র দেস জুড়ে নানাবিধ সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। এদিন জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে গান্ধীজির তিরোধান দিবস উপলক্ষে কুষ্ঠ রোগ নির্মূল করার লক্ষ্যে এক সচেতনতা মূলক পদ যাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই  বিশেষ দিন প্রসঙ্গে পৌর সভার সদস্য স্বরুপ মন্ডল জানান। আজকের এই দিনে আমরা সবাই কুষ্ঠ নির্মূল করার লক্ষ্যে শপথ নিয়ে এগিয়ে যাচ্ছি।
Read More
শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস এলাকায় লাগানো হচ্ছে রেট্রো রিফ্লেকটিভ স্টিকার

শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস এলাকায় লাগানো হচ্ছে রেট্রো রিফ্লেকটিভ স্টিকার

দুর্ঘটনা ঠেকাতে এমভিআই কর্মীদের বিশেষ উদ্যোগ। বুধবার রাত্রে পরিবহন দপ্তরের টেকনিক্যাল কর্মী আবদুল রৌহানের নেতৃত্বে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস এলাকায় চললো রেট্রো রিফ্লেকটিভ স্টিকার লাগনোর কাজ। শিলিগুড়ি পরিবহন দপ্তরের টেকনিক্যাল কর্মী পক্ষ থেকে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস এলাকায় বিভিন্ন যায়গা চিহ্নিত করে লাগানো হলো রেট্রো রিফ্লেকটিভ স্টিকার। ইস্টার্ন বাইপাসে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। দুর্ঘটনা এড়াতে দূর্ঘটনা কবল এলাকা গুলি চিহ্নিত করে এবং বেশ কিছু অন্ধকার যায়গায় পরিবহন দপ্তরের টেকনিক্যাল কর্মীরা গিয়ে রেট্রো রিফ্লেকটিভ স্টিকার লাগায়। যাতে দূর্ঘটনা হাত থেকে রক্ষা পেতে পারে সাধারণ মানুষ। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আব্দুল রোহান, নোটন বিশ্বাস, শুভঙ্কর সেন, দয়াল বর্মন, অভিষেক গুপ্তা, অজয় লামা সহ অন্যান্য…
Read More
রাজ আমলের ঐতিহ্য, ভিন্ন রীতির সরস্বতী পুজো কোচবিহারে

রাজ আমলের ঐতিহ্য, ভিন্ন রীতির সরস্বতী পুজো কোচবিহারে

কোচ রাজাদের ঐতিহ্যে মোড়া জেলা শহর কোচবিহার সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তেমনই কোচবিহার জেলায় রাজ আমলের বিভিন্ন প্রাচীন পুজোর রীতি-নীতি আজও প্রচলিত। এই পুজোগুলি অন্যান্য সকল পুজোর থেকে একেবারেই আলাদা। একটা সময় রাজ আমলে কোচবিহার রাজবাড়িতে এই পুজোগুলি আয়োজন করা হত। পরবর্তী সময়ে এই পুজোগুলি মদনমোহনের মন্দিরে স্থানান্তরিত করা হয়। ঠিক এমনই একটি রাজ আমলের পুজো মহা সরস্বতী পুজো। এই পুজোর নিয়ম-নীতি সাধারণ সরস্বতী পুজোর থেকে একেবারেই আলাদা। মদনমোহন মন্দিরের পুরোহিত শিবকুমার চক্রবর্তী বলেন, “কোচ রাজাদের সেই আমল নেই। তবে বর্তমানেও রাজ আমলের সমস্ত প্রাচীন রীতি-নীতি মেনে মদনবাড়িতে হয়ে আসছে এই পুজো। ইতিমধ্যেই মহা সরস্বতী পুজোর প্রস্তুতি চলছে মদনমোহন মন্দিরে।…
Read More
আগামী ৭ই ফেব্রুয়ারি থেকে আয়োজিত হতে চলছে দার্জিলিং ইকো ট্যুরিজম এবং কালচারাল ফেস্টিভ্যাল

আগামী ৭ই ফেব্রুয়ারি থেকে আয়োজিত হতে চলছে দার্জিলিং ইকো ট্যুরিজম এবং কালচারাল ফেস্টিভ্যাল

আগামী ৭, ৮ ও ৯ই ফেব্রুয়ারি সিটং এর অহল ময়দানে আয়োজিত হতে চলছে দার্জিলিং ইকো ট্যুরিজম এবং কালচারাল ফেস্টিভ্যাল। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন অনুষ্ঠানের উদ্যোক্তারা। তারা জানান, এবছর তাদের এই অনুষ্ঠানের দ্বিতীয় বর্ষ ও আগামী দিনেও তারা দার্জিলিং ইকো ট্যুরিজম এবং কালচারাল ফেস্টিভ্যালকে এগিয়ে নিয়ে যাবেন। মূলত এই ফিস্টিভালের মধ্যেদিয়ে পাহাড়ের স্থানীয়দের সংস্কৃতিকে তুলে ধরা হবে। থাকবে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, স্থানীয় খাবার সহ একাধিক অনুষ্ঠান। পাশপাশি উদ্যোক্তারা জানান, এই তিনদিনের অনুষ্ঠানে যে পর্যটকেরা সিটং এর হোমস্টেগুলোতে থাকবেন তাদের জন্য রয়েছে একাধিক সুবিধে, সাথে অনুষ্ঠান প্রাঙ্গনে থাকছে বিনামূল্যে খাওয়া দাওয়ার ব্যাবস্থা।
Read More
“সেফ ড্রাইভ, সেভ লাইফ” এর অঙ্গ হিসেবে ট্রাফিক নিরাপত্তা সপ্তাহ পালন পানিট্যাংকি ট্রাফিক গার্ডের

“সেফ ড্রাইভ, সেভ লাইফ” এর অঙ্গ হিসেবে ট্রাফিক নিরাপত্তা সপ্তাহ পালন পানিট্যাংকি ট্রাফিক গার্ডের

শিলিগুড়ি:- বৃহস্পতিবার ট্রাফিক নিরাপত্তা সপ্তাহ পালন করলেন পানিট্যাংকি ট্রাফিক গার্ড।এদিন পথচলতি যানবাহন চালকদের নানান ভাবে ট্রাফিক নিয়ে সচেতনতা মুলক বার্তার পাশাপাশি হেলমেট সেফ ড্রাইভ,সেভ লাইফ"এর স্টিকার লাগানো হয় বিভিন্ন গাড়িতে।ভালো কাজের জন্য পুরস্কৃত করা হয় সিভিক ভলান্টিয়ার সহ ট্রাফিকে দায়িত্বে থাকা ৫জন ট্রাফিক পুলিশদের। "সেফ ড্রাইভ সেভ লাইফ"রাজ্য সরকারের এই কর্মসূচি বিগত কয়েক বছর ধরে রাজ্যজুড়ে পালন করে আসছে পুলিশের ট্রাফিক বিভাগ। এই কর্মসুচীর ফলে হলে কিছুটা হলেও কমানো গেছে দুর্ঘটনার শতাংশ।তবে আজও এই নিয়মকে না মেনে দেদার কিছু মানুষ চলাচল করছে প্রধান সড়ক গুলিতে।এই খামখেয়ালিপনায় আজও বেশকিছু দুর্ঘটনা ঘটে চলছে শহর শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায়। বুধবারের পর এবার বৃহস্পতিবারও…
Read More
তৃণমূলের বাংলাদেশী পঞ্চায়েত প্রধান লাভলী খাতুনের ওবিসি সার্টিফিকেট বাতিল

তৃণমূলের বাংলাদেশী পঞ্চায়েত প্রধান লাভলী খাতুনের ওবিসি সার্টিফিকেট বাতিল

বিগত কয়েকদিন ধরেই শিরোনামে রয়েছেন মালদার হরিশ্চন্দ্রপুরের রসিদাবাদ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত প্রধান লাভলী খাতুন। এবার এই পঞ্চায়েত প্রধান লাভলির সার্টিফিকেট প্রত্যাহার করল রাজ্য সরকার। কিছুদিন আগে ওই পঞ্চায়েতের পরাজিত প্রার্থী আদালতে লাভলির নাগরিকত্ব চ্যালেঞ্জ করে আবেদন জানিয়েছিলেন। ওই আবেদনের ভিত্তিতেই এবার আদালতের নির্দেশে মহকুমা শাসক লাভলীর সার্টিফিকেট প্রত্যাহার করেছেন। এরফলে এবার লাভলীকে খোওয়াতে হতে পারে পঞ্চায়েত প্রধানের পদ। সেই সাথে ঝুলছে গ্রেপ্তারির সম্ভাবনা। দু’বছর আগে ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিটে জিতে হরিশ্চন্দ্রপুরের রসিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছিলেন লাভলী খাতুন। এরপরেই তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি নাকি আসলে বাংলাদেশী। এই অভিযোগে তাঁর বিরুদ্ধে হাইকোর্টের একটি মামলা করেছিলেন ওই পঞ্চায়েতের…
Read More
ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুর ২০২৫: ফ্যাশনের নতুন সংজ্ঞা

ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুর ২০২৫: ফ্যাশনের নতুন সংজ্ঞা

ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুর ২০২৫ তার ‘দ্য ওয়ান অ্যান্ড ওনলি’ থিম নিয়ে ফ্যাশনের নতুন দিগন্ত উন্মোচন করতে প্রস্তুত। এফডিসিআই-এর সহযোগিতায় এই ট্যুর বিশ্বস্তরের ফ্যাশন, সঙ্গীত ও বিনোদনের অনন্য মিশ্রণ উপস্থাপন করবে। গুরুগ্রামে রোহিত বলের প্রতি সম্মান জানিয়ে শুরু হবে ট্যুর, যেখানে উপস্থিত থাকবেন ৭০ জনেরও বেশি খ্যাতনামা ব্যক্তিত্ব। মুম্বাইতে তরুণ তাহিলিয়ানির শৈল্পিক প্রদর্শনী বিশ্ব ফ্যাশনকে নতুন আঙ্গিকে তুলে ধরবে। এছাড়া, চণ্ডীগড়, গুয়াহাটি এবং ভাইজাগে কনিকা গয়াল, জেওয়াকিং ওঔ ব্লোনির প্রদর্শনীতে অংশ নেবেন জ্যাকলিন ফার্নান্ডেজ, টাইগার শ্রফ ও তামান্না ভাটিয়া। পার্নো রিকার্ড ইন্ডিয়ার সিএমও কার্তিক মোহিন্দ্রা এবং এফডিসিআই-এর চেয়ারম্যান সুনীল শেঠি এই ট্যুরের উদ্ভাবনী দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন, যা সারা দেশের ফ্যাশনপ্রেমীদের…
Read More
নির্বাচনের পূর্বে আত্মপ্রকাশ করল নয়া দল

নির্বাচনের পূর্বে আত্মপ্রকাশ করল নয়া দল

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই অপেক্ষা নির্বাচনের। ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই সেটিকে নজরে রেখে ময়দানে নেমে পড়েছে একাধিক রাজনৈতিক দল। এই আবহে আত্মপ্রকাশ করল বাংলা একতা মঞ্চ। মৌলালি যুব কেন্দ্রে একটি সম্মেলনের মাধ্যমে অরাজনৈতিক মঞ্চ হিসেবে তারা আত্মপ্রকাশ করেছিল। এবার রাজ্যের ১৫টি জেলার ১২০টি স্থানে সংবিধানের প্রস্তাবনা পাঠ করল সংশ্লিষ্ট সংগঠন। জানা যাচ্ছে, বাংলা একতা মঞ্চ নিজেদের অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে দাবি করলেও, উক্ত সংগঠনের মেন্টর অথবা উপদেষ্টা হিসেবে থাকা বহু ব্যক্তি সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা রাজ্য স্বনির্ভর নিগমের চেয়ারম্যান তন্ময় ঘোষ এই সংগঠনের মঞ্চের অন্যতম মেন্টর।
Read More