Blog

মৌনি অমাবস্যা উপলক্ষে মহাকুম্ভে পুণ্যার্থীদের ঢল

মৌনি অমাবস্যা উপলক্ষে মহাকুম্ভে পুণ্যার্থীদের ঢল

১৪৪ তম যোগে এই মহাকুম্ভ মহাস্নানযোগে কয়েক কোটি পুণ্যার্থী পূর্ণ অর্জনের জন্য সকাল থেকে দেখা যাচ্ছে ত্রিবেনী সঙ্গমে যাত্রা। দূরদূরান্ত থেকে আসা তীর্থযাত্রীদের থাকার ব্যবস্থা সহ অন্যান্য পরিষেবা প্রদানের উৎকৃষ্ট নিদর্শন রেখে চলেছে উত্তরপ্রদেশ সরকার। কুম্ভ মেলা শুরুর দিন থেকেই কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে প্রায় দশ কিলোমিটার জুড়ে চলা মহাকুম্ভ।বিশেষ ব্যবস্থার মধ্যে নিত্যদিন যাত্রী নিবাস থেকে পুণ্যার্থীদের স্নানের ঘাট পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। সামনেই মৌনি অমাবস্যা যে কারনে ইতিমধ্যেই ভিড় বাড়তে শুরু করেছে প্রয়াগ রাজে আয়োজিত মহা কুম্ভে।
Read More
সরস্বতী পূজায় বড় মূর্তির চাহিদা কমায় ক্ষতির মুখ দেখছেন শিলিগুড়ির কুমারটুলির মৃৎশিল্পীরা

সরস্বতী পূজায় বড় মূর্তির চাহিদা কমায় ক্ষতির মুখ দেখছেন শিলিগুড়ির কুমারটুলির মৃৎশিল্পীরা

শিলিগুড়ি : বিদ্যা দেবীর আরাধনার আর মাত্র হাতে দু থেকে তিন দিন। আর তাই এখন শিলিগুড়ির কুমারটুলিতে চলছে জোর কদমের প্রস্তুতি। চলছে প্রতিমা মূর্তি গড়ার কাজের শেষ পর্যায়ের কাজ। তবে শিলিগুড়ি শহরের বেশ কয়েকটি শিল্পীদের কারখানাতে প্রতিমা তৈরি এখন প্রায় শেষ। রঙ শেষে এখন শুধু সাজসজ্জার কাজ চলছে। আগামী দোসরা ফেব্রুয়ারি সরস্বতী পুজো। আর তার জন্য এখন শেষ পর্যায়ের কাজ চলছে। তবে প্রত্যেকবারের মতো এবারও মৃৎশিল্পীদের কপালে চিন্তার ভাজ। কেননা একদিকে বেড়েছে কাঁচামালের দাম, তো অপরদিকে কমেছে বড় মূর্তির চাহিদা। যার ফলে ছোট মূর্তি বিক্রি বেশি বাড়ায় লাভ আসছে না তেমন। পাশাপাশি অনেক সময় দেখা যাচ্ছে বড় মূর্তি দু-একটা বানালেও…
Read More
এমআরও সম্প্রসারণের জন্য কলকাতায় জমি অধিগ্রহণ হ্যাভআস অ্যারোটেকের

এমআরও সম্প্রসারণের জন্য কলকাতায় জমি অধিগ্রহণ হ্যাভআস অ্যারোটেকের

হ্যাভআস অ্যারোটেক নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১.৫ কিলোমিটার দূরে কলকাতায় এমআরও সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ করেছে। কোম্পানিটি এই নতুন সুবিধায় ৫০ কোটি টাকারও বেশি বিনিয়োগের পরিকল্পনা করছে, যা ১০০-১৫০ জন অত্যন্ত দক্ষ মহাকাশ প্রকৌশলী এবং প্রযুক্তিবিদদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।এই বিশেষ সুবিধা থেকে তৈরি হবে হুইল এবং ব্রেক, এভিওনিক্স এবং জীবন রক্ষাকারী সরঞ্জাম। কলকাতা এমআরও সুবিধা তৈরি হ্যাভআস অ্যারোটেকের এক বিশেষ পরিকল্পনার অংশ। এমআরও খাতে সরকারের "আত্মনির্ভর ভারত" (মেক-ইন-ইন্ডিয়া) দৃষ্টিভঙ্গির কথা মাথায় রেখে তারা এই এমআরও সম্প্রসারণ করছে। কোম্পানির লক্ষ্য পূর্ব ভারতের অব্যবহৃত বাজারে প্রবেশ, সাশ্রয়ী মূল্যে প্রতিবেশী এশীয় দেশ থেকে বিমান পরিষেবা নিয়ে আসা।  হ্যাভআস এঅ্যারোটেকের…
Read More
রেল কতৃপক্ষের তরফে বড় সুখবর

রেল কতৃপক্ষের তরফে বড় সুখবর

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার বড়সড় ঘোষণা করল রেল। রেলের তরফে এমন ১০ টি নতুন ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে যেগুলিতে যাত্রীরা রিজার্ভেশন ছাড়াই সফর করতে পারবেন। মূলত, যেসমস্ত রুটে যাত্রীর সংখ্যা বেশি থাকে সেইসব রুটে এই ট্রেনগুলি চালানো হচ্ছে। এমতাবস্থায়, আপনি যদি রিজার্ভেশন ছাড়াই এই ট্রেনগুলিতে ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে জেনারেল ট্রেনের টিকিট কিনতে হবে। যেগুলি সহজেই রেলস্টেশন কাউন্টারে বা UTS অ্যাপের মাধ্যমে কেনা যায়। দিল্লি থেকে জয়পুর পর্যন্ত জেনারেল কোচের টিকিটের ভাড়া ১৫০ টাকা এবং সিটিংয়ের ভাড়া ৩০০ টাকা।মুম্বাই থেকে পুণে যাওয়ার জন্য সাধারণ কোচের…
Read More
এবার রাজ্যের সাথেই হাত মেলাল কেন্দ্রীয় সরকার

এবার রাজ্যের সাথেই হাত মেলাল কেন্দ্রীয় সরকার

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। তবে চিংড়ির রপ্তানি বাড়াতে এবার রাজ্যের সাথেই হাত মেলাল কেন্দ্রীয় সরকার। এবার একসাথে উদ্যোগী হল কেন্দ্র আর রাজ্য। এর ফলে মৎস্যজীবীদের আয় বাড়ার পাশাপাশি রাজস্ব বাড়াতেও সক্ষম হবে সরকার। সমুদ্র থেকে যে সুস্বাদু ও পেল্লায় চিংড়ি ধরা হয় ২০১৭ সাল থেকে তা আর কিনছে না আমেরিকা। ফলে অনেকটাই মার খাচ্ছে ভারতের চিংড়ি রপ্তানির ব্যবসা। আর্থিকভাবে ক্ষতি হচ্ছে বাংলারও। এপ্রসঙ্গে আমেরিকার বক্তব্য, মাছ ধরতে গিয়ে অনেকের জালে কচ্ছপ উঠছে। সারা বিশ্বজুড়ে এখন কচ্ছপের অস্তিত্ব সংকটে। এই পরিস্থিতিতে কচ্ছপের…
Read More
উজ্জীবন ব্যাংকের আর্থিক ফলাফল ঘোষিত

উজ্জীবন ব্যাংকের আর্থিক ফলাফল ঘোষিত

উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেড ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণা করেছে। ২০২৫ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম এরকম: অ্যাসেটস: (১) মোট ঋণ ৩০,৪৬৬ কোটি টাকা, বছরে ৯.৮% বৃদ্ধি, (২) নিরাপদ ঋণ ৩৯.৩% (ডিসেম্বর ’২৪)। সংগ্রহ ও অ্যাসেট কোয়ালিটি: (১) সংগ্রহের দক্ষতা ~৯৬%, (২) ঝুঁকিপূর্ণ পোর্টফোলিও ৫.৪%। ডিপোজিটস: ডিপোজিট ৩৪,৪৯৪ কোটি টাকা, ১৬.৩% বৃদ্ধি। আর্থিক তথ্য: ২০২৫ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে এনআইআই Q3FY25 NII ৮৮৭ কোটি টাকা, ৩.১% বৃদ্ধি। উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের এমডি ও সিইও সঞ্জীব নৌতিয়াল বলেন, "আমাদের লোন বুক-এর বৈচিত্র্য ও নিরাপত্তা বাড়ানোর জন্য আমরা কার্যকর পদক্ষেপ নিয়েছি। আগামী দিনে গ্রাহকদের জন্য…
Read More
৯০০ চুক্তিভিত্তিক চালক-কন্ডাক্টর নিয়োগ করতে চলেছে রাজ্য

৯০০ চুক্তিভিত্তিক চালক-কন্ডাক্টর নিয়োগ করতে চলেছে রাজ্য

শহরের রাস্তায় বাসের সংখ্যা কম থাকা নিয়ে রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরপরই বাস নিয়ে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনতে মাঠে নেমে পড়েন পরিবহণমন্ত্রী। তখনই জানা যায়, চাইলেও রাস্তায় সরকারি বাস বাড়াতে পারছে না পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। এর অন্যতম কারণ, পর্যাপ্ত পরিমাণে বাস থাকলেও চালক-কন্ডাক্টরের অভাব। পরিসংখ্যান দিয়ে এও বলা হয়েছিল প্রতি মাসেই গড়ে ১৫ জন চালক-কন্ডাক্টর অবসর নিচ্ছেন, তাই এই পরিস্থিতি। এবার সেই সমস্যার সমাধানে সরকারি বাসের জন্য প্রায় ৯০০ জন চুক্তিভিত্তিক চালক-কন্ডাক্টর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সূত্রের খবর সোমবারের মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। প্রসঙ্গত, লকডাউনের পর থেকে চুক্তির ভিত্তিতেও…
Read More
ফিশ লাইস নিয়ন্ত্রণের জন্য গোদরেজ অ্যাগ্রোভেট-এর আর্গোরিড

ফিশ লাইস নিয়ন্ত্রণের জন্য গোদরেজ অ্যাগ্রোভেট-এর আর্গোরিড

গোদরেজ অ্যাগ্রোভেট লিমিটেড, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর)–সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারিজ এডুকেশন-এর (সিআইএফই) সঙ্গে সহযোগিতায় ‘আর্গোরিড’ নামে একটি নতুন ফিশ লাইস নিয়ন্ত্রক এনেছে। আর্গোরিড আর্গুলাস সংক্রমণ মোকাবিলার জন্য তৈরি করা হয়েছে, যা ভারতের প্রায় ৪৮% মৎসচাষের জলাশয়ের ক্ষতি করে এবং বার্ষিক ৬২.৫ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতির কারণ। আর্গোরিড পরজীবী সংযুক্তির কারণে সৃষ্ট ক্ষত নিরাময়ে সহায়তা করে এবং মাছের প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। গোদরেজ অ্যাগ্রোভেটের ম্যানেজিং ডিরেক্টর বলরাম সিং যাদব জানিয়েছেন, গোদরেজ অ্যাগ্রোভেট মৎসচাষী পরিবারের উন্নতি ও কৃষি খামারের দক্ষতা বৃদ্ধির জন্য গবেষণাভিত্তিক সমাধান তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শিল্পে অগ্রগতির জন্য সরকারি-বেসরকারি অংশীদারিত্বের গুরুত্বও উল্লেখ করেন। আইসিএআর-সিআইএফই-এর বিজ্ঞানী ডঃ মোহাম্মদ…
Read More
ট্রাফিক আইন পালন ও চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হচ্ছে

ট্রাফিক আইন পালন ও চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হচ্ছে

ট্রাফিক সচেতনতা বাড়াতে 27 শে জানুয়ারি থেকে ৩১ শে জানুয়ারি চলছে।  পথ নিরাপত্তা সপ্তাহ।  বাগডোগরা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সাড়ম্বরে পালিত হল দিনটি। অনুষ্ঠানে স্কুল পড়ুয়া দের উপস্থিতি লক্ষণীয়। সড়ক দুর্ঘটনা নির্মূল করতে ট্রাফিক আইন মেনে চলতে প্রতিবছর এই সময়ে পথও নিরাপত্তা সপ্তাহ পালিত হয়। মূলত চালকদের মধ্যে সচেতনতা বাড়াতেই এই কর্মসূচি । বাগডোগরা বিহার মোড়ে ট্যাবলো সহ স্কুল ছাত্রদের সহযোগিতায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত হয়। শোভাযাত্রাটি বিহার মোড় থেকে শুরু হয়ে পানিঘাটা মোড় হয়ে ফের বিহার মোড় ট্রাফিক পার্কে শেষ হয়। ট্রাফিক পার্কে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিআইএসএফের ডিএসপি এস সি জে প্রধান। আপার এবং লোয়ার বাগডোগরা প্রধান…
Read More
ভারতে এলজি ইলেক্ট্রনিক্সের নতুন সাউন্ডবার

ভারতে এলজি ইলেক্ট্রনিক্সের নতুন সাউন্ডবার

নতুন সাউন্ডবার এলজি এস৯৫টিআর এবং এলজি এস৯০টিওয়াই চালু করল এলজি ইলেকট্রনিক্স ইন্ডিয়া লিমিটেড। এই সাউন্ডবারগুলির সঙ্গে রয়েছে ওয়্যারলেস ডলবি অ্যাটমস এবং সত্যিকারের ওয়্যারলেস রিয়ার সারাউন্ড স্পিকার। হোম এন্টারটেনমেন্ট বাড়ানোর জন্য ডিজাইন করা এই মডেলগুলি উচ্চমানের সাউন্ড কোয়ালিটি ও আধুনিক নকশা-যুক্ত, যা এলজি টিভির সঙ্গে নিখুঁত সংযোগের নিশ্চয়তা দিতে সক্ষম। ফ্ল্যাগশিপ এস৯৫টিআর ৮১০ ওয়াট পাওয়ার আউটপুট, ১৭টি স্পিকার এবং ৯.১.৫ চ্যানেল নিয়ে গঠিত, যার উন্নত বৈশিষ্ট্য (যেমন ৩ডি স্প্যাটিয়াল সাউন্ড টেকনোলজি) ওয়্যারলেস সংযোগের মাধ্যমে একটি দারুণ অডিয়ো অভিজ্ঞতা প্রদান করে। এর দাম ৮৪,৯৯০ টাকা। অন্যদিকে, এস৯০টিওয়াই ৫.১.৩ চ্যানেল সেটআপ এবং ৫৭০ ওয়াট আউটপুট-সহ ৬৯,৯৯০ টাকায় পাওয়া যাবে। নতুন সাউন্ডবার প্রসঙ্গে এলজি…
Read More
সাধারণতন্ত্র দিবসে পশ্চিমবঙ্গের ট্যাবলো – ‘লক্ষ্মীর ভাণ্ডার’

সাধারণতন্ত্র দিবসে পশ্চিমবঙ্গের ট্যাবলো – ‘লক্ষ্মীর ভাণ্ডার’

সাধারণতন্ত্র দিবসে জাতীয় রাজধানীর রাজপথে দেখা গেল পশ্চিমবঙ্গের ট্যাবলো ৷ সেই ট্যাবলোতে জায়গা করে নিয়েছে 'লক্ষ্মীর ভাণ্ডার'৷ মহিলাদের স্বনির্ভর করে তুলতে চালু হওয়া এই প্রকল্প প্রথমবার জাতীয় স্তরে তুলে ধরা হল৷ 76 তম সাধারণতন্ত্র দিবসে বাংলার ট্যাবলোয় শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, জায়গা পেয়েছে ইউনেসকোর 'মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্য বা সাংস্কৃতিক হেরিটেজ' সম্মান প্রাপ্ত 'দুর্গাপুজো'৷ মূলত, 'লোক প্রসার প্রকল্প'-এর উদ্যোগে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য, স্থাপত্য কলা ও ঐতিহ্যবাহী লোকশিল্পকে তুলে ধরা হয়েছে৷ এই 'লোক প্রসার প্রকল্প'-এর আওতায় সাংস্কৃতিক হেরিটেজ হিসেবে তুলে ধরা হয় দুর্গাপুজোকে৷ তারই সঙ্গে বাংলার লোকনৃত্য ছৌ-নাচকে তুলে ধরা হয়৷ এমনকি যে দুর্গা প্রতিমা ট্যাবলোয় সাজানো হয়েছিল, তা ছিল ছৌ-নাচের…
Read More
পিরামল ফার্মা লিটলস বেবি কেয়ারের জন্য নতুন ক্যাম্পেন চালু করেছে

পিরামল ফার্মা লিটলস বেবি কেয়ারের জন্য নতুন ক্যাম্পেন চালু করেছে

পিরামল ফার্মা লিমিটেডের ইন্ডিয়া কনসিউমার হেলথকেয়ার তাদের ফ্ল্যাগশিপ বেবি কেয়ার ব্র্যান্ড লিটলস-এর জন্য ‘সুইচ টু সফটার’ (#SwitchToSofter) ক্যাম্পেন চালু করেছে। এই ক্যাম্পেনে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে থাকছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। এই ক্যাম্পেনের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে লিটলস ফ্লাফি সফট ডায়াপার প্যান্টস-এর পরিচয় করিয়ে দেওয়া হবে, যা ১২ ঘণ্টার শোষণ, অ্যান্টি-র্যা শ ফর্মুলা ও ওয়েটনেস ইন্ডিকেটর-সহ উন্নত মানের উপকরণ দিয়ে তৈরি, যা শিশুর জন্য সর্বোত্তম স্বাচ্ছন্দ্য নিশ্চিত করে।তরুণী মায়েরা সাধারণত নতুন পণ্যের ক্ষেত্রে সামাজিক পরিবেশের উপর নির্ভর করেন। লিটলস তাদের সচেতন নির্বাচনের জন্য উৎসাহিত করতে চাইছে এবং অসন্তুষ্ট হলে টাকা ফেরত দেওয়ার গ্যারান্টি দিচ্ছে। পিরামল কনজিউমার হেলথকেয়ারের সিইও সাই রামানা পোনুগোটি নতুন…
Read More
সাইবার জালিয়াতির মামলায়, পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষিকাকে গ্রেপ্তার করল কেরালা পুলিশ

সাইবার জালিয়াতির মামলায়, পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষিকাকে গ্রেপ্তার করল কেরালা পুলিশ

সাইবার জালিয়াতির মামলায় পশ্চিমবঙ্গের ৫৪ বছর বয়সী স্কুল শিক্ষিকাকে গ্রেপ্তার করল কেরালা পুলিশ। কোচির ইনফোপার্ক ভিত্তিক একটি কোম্পানি গত বছর ১ কোটি টাকারও বেশি জালিয়াতির শিকার হয়। অভিযুক্ত সুলপা মিশ্র চ্যাটার্জি, পুরুলিয়া জেলার ঝালদা গ্রামের বাসিন্দা এবং তার এলাকার একটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত ছিলেন। ঘটনাটি গত বছরের অক্টোবরে ঘটেছিল যখন কোম্পানিটি কাঁচামাল সরবরাহকারী অন্য কোম্পানির একজন কর্মকর্তার ছদ্মবেশী করে একজন প্রতারককে ১.০৫ কোটি টাকা স্থানান্তর করার পর প্রতারিত হয়েছিল। ইনফোপার্ক পুলিশ, মামলার তদন্ত করে, আবিষ্কার করে যে সুলাপার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ডেবিট কার্ড ব্যবহার করে তহবিল তোলা হয়েছিল। মঙ্গলবার, ইনফোপার্ক পুলিশের একটি দল প্রত্যন্ত অঞ্চল ঝালদা গ্রামে যায়…
Read More
মা ভাগ্যেশ্বরীদেবীকে জীবনের সেরা প্রাপ্তিকে উৎসর্গ করলেন পদ্মশ্রী নগেন্দ্রনাথ রায়

মা ভাগ্যেশ্বরীদেবীকে জীবনের সেরা প্রাপ্তিকে উৎসর্গ করলেন পদ্মশ্রী নগেন্দ্রনাথ রায়

ভাগ্যের চাকা ঘোরানো মা ভাগ্যেশ্বরীদেবীকেই জীবনের সেরা প্রাপ্তিকে উৎসর্গ করলেন পদ্মশ্রী নগেন্দ্রনাথ রায়। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ফোনে জানানো হয় কাজের স্বীকৃতিতে পদ্মশ্রীর জন্য আপনি মনোনীত হয়েছেন। রাজবংশী সমাজের বাল্মীকি নগেন্দ্রনাথ যেন স্বপ্নের ঘোরে। কেন্দ্রীয় সরকার পদ্মশ্রীর জন্য তাঁকে মনোনীত করেছে বলে কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না। সরকারি সূত্রে খবর,রাজবংশী ভাষায় রামায়ণ অনুবাদ করাতেই তাঁর এই প্রাপ্তি। রাজবংশীতে রামায়ণ অনুবাদে তিনিই প্রথম।তবে সাত খণ্ডের বইটি এখনও পাঠকের হাতেই যায়নি। আগামী পয়লা বৈশাখ রাজবংশী ভাষার রামায়ণটি প্রকাশ করার পরিকল্পনা অনেক আগে থেকেই করে রেখেছিলেন।২০১১ সালের শিক্ষারত্ন পুরস্কার। বঙ্গরত্ন বা বঙ্গবিভূষণ পুরস্কার যেখানে মেলেনি,সেখানে সটান পদ্মশ্রী,বিশ্বাস হবেই বা কী করে।
Read More